ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

পেরুতে খাদে পড়ে মিনিবাস, নিহত ১৪


পেরুতে খাদে পড়ে মিনিবাস, নিহত ১৪

পেরুর উত্তরাঞ্চলে বৃহস্পতিবার একটি মিনিবাস সড়ক থেকে ছিটকে পড়ে গভীর খাদে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সান হুয়ান পৌরসভার প্রাতিষ্ঠানিক যোগাযোগ বিভাগের প্রধান রিকার্দো চিলন এএফপিকে জানান, ‘একটি মিনিবাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় ১৪ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।’

এই দুর্ঘটনা ঘটেছে সান হুয়ান পৌরসভায়, যা রাজধানী লিমা থেকে ৮০০ কিলোমিটারের বেশি উত্তরে কাজামার্কা অঞ্চলে অবস্থিত।

আরও পড়ুন: বিএমইউতে ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব বিশেষজ্ঞদের

চিলন জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা পৌঁছেছেন এবং উদ্ধার কাজ শুরু করেছেন। নিহতদের মধ্যে রয়েছে মিনিবাসের চালক এবং একটি শিশু।

তিনি বলেন, মিনিবাসটিতে সান হুয়ান জেলা থেকে সিউদাদ দে দিওস যাওয়ার পথে মোট ১৯ জন যাত্রী ছিল। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।

দমকল বিভাগের কর্মকর্তা এডসন রোমান সাংবাদিকদের জানান, এখনো ছয়টি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ‘উদ্ধার অভিযান আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়েছে। মিনিবাসটি গভীর খাদে আটকে রয়েছে।’

আরও পড়ুন: শ্বাসকষ্টে হাসপাতালে ভর্তি বিএনপি নেতা বুলু, দোয়া চাইলেন পরিবার

পেরুতে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে এবং এর প্রধান কারণ হিসেবে দুর্বল সড়ক অবকাঠামো, ট্রাফিক আইন প্রয়োগে ঘাটতি এবং অতিরিক্ত গতিতে গাড়ি চালানোকে দায়ী করা হয়।

সরকারি তথ্য অনুযায়ী, গত বছর পেরুর সড়ক দুর্ঘটনায় ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেতনানাশক মেশানো দধি খাইয়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে আটক করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


চেতনানাশক মেশানো দধি খাইয়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে আটক করেছে পুলিশ

গাজীপুরের জয়দেবপুরে চেতনানাশক পদার্থ মিশ্রিত দধি খাইয়ে এক মা এবং তাঁর কিশোরী মেয়েকে অচেতন করার পর কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত একটি অভিযান চলাকালীন গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকার একটি রেস্টুরেন্ট থেকে অভিযুক্ত মো. রাশিদুল পালোয়ানকে (৪৫) আটক করা হয়। তিনি জয়দেবপুর থানার আরগড়িয়া এলাকার স্থায়ী বাসিন্দা। অভিযানে পুলিশ সদস্য এসআই মাইকেল বনিক নেতৃত্ব দেন, যিনি মামলার তদন্ত কর্মকর্তাও। এ সময়ে জিএমপি কোনাবাড়ী থানার এসআই মো. আব্দুল হামিদ মিয়াও অভিযানে অংশ নেন।

তদন্ত কর্মকর্তা এসআই মাইকেল বনিক জানান, এই ঘটনার সঙ্গে জড়িত মো. রাশিদুল পালোয়ান এবং অভি কুমার দাসের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহারে উল্লেখ রয়েছে যে, বাদী সুমতি মজুমদার এবং অভিযুক্তদের মধ্যে দীর্ঘদিনের পরিচয় ছিল সুমতি মজুমদারের ছেলে সজল মজুমদারের মাধ্যমে। সেই পরিচয়কে কাজে লাগিয়ে ৭ জুলাই গভীর রাতে অভিযুক্তদের একজন তাদের বাড়িতে দধি পাঠান। অভিযোগ জানিয়েছে, পাঠানো দধির সঙ্গে চেতনানাশক পদার্থ মিশিয়ে দেওয়া হয়েছিল। দধি খাওয়ার পর সুমতি মজুমদার এবং তাঁর কিশোরী মেয়ে অচেতন হয়ে পড়েন।

এজাহারের তথ্য অনুযায়ী, ভোররাতে মা-মেয়ে অচেতন থাকার সুযোগে অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে এবং কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালায়। কিন্তু কিশোরীর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা জেগে উঠলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে অসুস্থ অবস্থায় মা ও মেয়েকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ বলেছে, ঘটনার সকল দিক গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং মামলার বাকি আসামিকে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুবিতে ছাত্রশক্তির কফিন মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

কুবি প্রতিনিধি

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:১০ পি.এম


জুলাই গণহত্যার বিচারের দাবিতে কুবিতে ছাত্রশক্তির কফিন মিছিল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুলাই গণহত্যার বিচারের দাবিতে কফিন মিছিল ও একটি সংহতি সমাবেশ আয়োজন করেছে জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (১৭ জুলাই) বাদ জুমার পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে কফিন মিছিলটি ক্যাম্পাসের গোলচত্বরে গিয়ে শেষ হয়।

এসময় তারা বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়, যেমন "বিচার বিচার চাই খুনী হাসিনার বিচার চাই, জুলাইয়ের শহীদেরা লও লও লও সালাম, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ"।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক নাঈম ভূইয়া জানান, "জুলাই গণহত্যায় প্রায় ১ হাজার ৪০০ জন শহীদ হয়েছেন এবং ৩০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অনেকেই এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। খুনি শেখ হাসিনাসহ জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির বিচার করতে হবে। একই সঙ্গে ডিজিএফআই, এনএসআই এবং বিভিন্ন সংস্থার যেসব ব্যক্তি বা গোষ্ঠী এই গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা প্রয়োজন।"

তিনি আরও উল্লেখ করেন, "বর্তমান সরকারের প্রতি আমাদের আহ্বান, যত দ্রুত সম্ভব জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করুন এবং আওয়ামী লীগকে দল হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রেখে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করুন।"

এ সময় জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক মো. ইকবাল বলেন, "প্রায় দুই বছর পেরিয়ে গেলেও যেই স্বপ্ন নিয়ে আমাদের ভাইয়েরা জীবন উৎসর্গ করেছিলেন, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো আমরা গড়ে তুলতে পারিনি। তাই আমাদের এই লড়াই চলমান থাকবে। শেখ হাসিনাসহ এই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানাই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে বন্যাকবলিত ৯২ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


বান্দরবানে বন্যাকবলিত ৯২ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৯২টি পরিবারের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেছে কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি)।

আজ শুক্রবার সকালে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বন্যাদুর্গত পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও স্বাস্থ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাধবী মার্মা এমপি। উনি বন্যাদুর্গত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করে বলেন, দুর্যোগ মোকাবিলায় সকলের সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোয় সহযোগী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি)-এর নির্বাহী পরিচালক জেমস ভানদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সিনিয়র পিএফ সজল মল্লিক।

এছাড়া উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সিডিসির প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর জেনস লালথার ঙাক, প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

আয়োজকেরা জানিয়েছেন, প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার ভোজ্য তেল, ৫ কেজি আলু, ১ কেজি লবণ, ৫ লিটার বিশুদ্ধ পানি, এক বক্স খাবার স্যালাইন, দুটি গোসলের সাবান এবং দুটি কাপড় কাঁচার সাবান প্রদান করা হয়েছে।

তারা আরও জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি খাদ্য ও স্বাস্থ্যগত চাহিদা পূরণে এই সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এছাড়া দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে পুলিশের কনস্টেবলের ‘আত্মহত্যা’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


রাজধানীতে পুলিশের কনস্টেবলের ‘আত্মহত্যা’

রাজধানীর ডেমরা পুলিশ লাইন্সে ২১ বছর বয়সী এক পুলিশ কনস্টেবলের ‘আত্মহত্যা’ ঘটার খবর এসেছে। শুক্রবার (১৭ জুলাই) ভোরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা মোহাম্মদ সোহাগ জানিয়েছেন, পারিবারিক কলহের কারণে সাইদুল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের সপ্তম তলায় নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে চাদর পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরো জানান, সাইদুল প্রায় নয় মাস আগে পুলিশ কনস্টেবল হিসেবে যোগদান করেছিলেন। তার বাড়ি ফেনী সদর উপজেলায়, এবং কর্মস্থলের কারণে তিনি ডেমরা পুলিশ লাইন্সের ২০ তলা ভবনের সপ্তম তলায় অবস্থান করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশের ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে মৃত্যু ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%