ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

তিন দেশের নাগরিকদের জন্য সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা


তিন দেশের নাগরিকদের জন্য সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায়, আফ্রিকান তিনটি দেশের নাগরিকদের জন্য সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। দেশটির জনস্বাস্থ্য কর্তৃপক্ষ, যা 'ওয়িকায়া' নামে পরিচিত, জানিয়েছে যে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, উগান্ডা এবং দক্ষিণ সুদানে থেকে আসা ব্যক্তিদের সৌদিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এই নিষেধাদেশ সব ধরনের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, যার মধ্যে ওমরাহ যাত্রীদের জন্য ইস্যুকৃত ভিসাও অন্তর্ভুক্ত রয়েছে।

সৌদি কর্তৃপক্ষ ওইসব ব্যক্তির জন্য সমস্ত ধরনের প্রবেশ ভিসা স্থগিত করছে, যারা সৌদি আরবে পৌঁছানোর আগের ২১ দিনের মধ্যে উল্লেখিত তিনটি দেশে অবস্থান করেছেন এবং কোনো তৃতীয় দেশের মধ্য দিয়ে ভ্রমণ করেছেন।

ওয়িকায়া রুয়ান্ডা, বুরুন্ডি, তানজানিয়া এবং কঙ্গো-ব্রাজাভিল থেকে আসা ভ্রমণকারীদের জন্যও বাড়তি প্রতিরোধমূলক ব্যবস্থা ঘোষণা করেছে। এই ইবোলা-আক্রান্ত দেশের দর্শনার্থীদের সীমান্তে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি রোগের ওপর নজরদারির মধ্য দিয়ে যেতে হবে। ওয়িকায়া নিশ্চিত করেছে যে, ২০১৯ সালের পর থেকে সৌদি আরবে ইবোলার কোনো রোগী শনাক্ত হয়নি।

আরও পড়ুন: লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী হরি বক্সার যুক্তরাষ্ট্রে গ্রেফতার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১৯৭৬ সালে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে (ডিআরসি) প্রথম ইবোলা শনাক্ত হয়েছিল, যাতে মৃত্যুর হার প্রায় ৫০ শতাংশ। তখন থেকে এই রোগে ১৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

এর আগে বুধবার ফরাসি কর্তৃপক্ষ ইবোলার প্রথম রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে। একটি মানবিক সহায়তা মিশনে কাজ করা এক চিকিৎসক ডিআরসিতে এই ভাইরাসে আক্রান্ত হন এবং দেশে ফিরে আসার পর তাকে একটি বিশেষ কোয়ারেন্টাইন কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

সূত্র: আরব নিউজ।

আরও পড়ুন: মদিনায় ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের উত্তেজনার মাঝেই বিশ্বকাপে কি মুখোমুখি হবে ইরান ও যুক্তরাষ্ট্র?

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১০:১৩ পি.এম


যুদ্ধের উত্তেজনার মাঝেই বিশ্বকাপে কি মুখোমুখি হবে ইরান ও যুক্তরাষ্ট্র?

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব বর্তমানে শেষ পর্যায়ে। আর বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত সম্ভাবনাগুলোর একটি হচ্ছে ফুটবলের ক্রীড়াঙ্গনে আবার ইরান ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়া। তবে সেই বহুল প্রতীক্ষিত লড়াইয়ের আগে আজ ভাগ্য নির্ধারণকারী ম্যাচে কঠিন পরীক্ষায় নামতে হবে ইরানকে।

স্বাগতিক যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই গ্রুপ ডি থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। তারা তিনটি ম্যাচে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থিত। শেষ ম্যাচে তুরস্কের কাছে ৩-২ গোলে হারলেও গ্রুপ সেরা হওয়ার পথে তাদের জন্য কোনো বাধা আসেনি।

অন্যদিকে, ইরানের ভাগ্য গ্রুপ জিতে নেই। বেলজিয়াম ও নিউজিল্যান্ডের সঙ্গে প্রথম দুই ম্যাচে ড্র করার ফলে তাদের ২ পয়েন্ট রয়েছে এবং তারা দ্বিতীয় স্থানে রয়েছে। ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মিশর। একই পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছে বেলজিয়াম, এবং ১ পয়েন্ট নিয়ে তারা শেষ স্থানে অবস্থান করছে নিউজিল্যান্ড।

আজ যদি মিশরের বিপক্ষে জয় লাভ করে ইরান, তাহলে তারা সরাসরি নকআউট পর্বে জায়গা নিশ্চিত করবে। পাশাপাশি, যদি বেলজিয়াম নিউজিল্যান্ডকে হারাতে না পারে, তাহলে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগও থাকবে।

ম্যাচ ড্র হলে, ইরানকে বেলজিয়াম ও নিউজিল্যান্ড ম্যাচটির দিকে তাকিয়ে থাকতে হবে। যদি বেলজিয়াম পয়েন্ট হারায়, তাহলে রানার্সআপ হিসেবে পরের রাউন্ডে যেতে পারে ইরান।

অন্যদিকে, যদি তারা হেরে যায় কিংবা ড্রয়ের পর বেলজিয়াম জিতে যায়, তবে ইরান তৃতীয় স্থানে নেমে যাবে। তখন নতুন ৪৮ দলের বিশ্বকাপের নিয়ম অনুযায়ী সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর মধ্যে জায়গা করে নেওয়ার জন্য তাদের অপেক্ষা করতে হবে।

নকআউটের সম্ভাব্য সূচি অনুযায়ী, যদি ইরান গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তবে টুর্নামেন্টের পরবর্তী ধাপে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের মধ্যে বহুল আলোচিত এক লড়াইয়ের সম্ভাবনা তৈরি হবে। আর যদি তারা রানার্সআপ বা সেরা তৃতীয় দল হিসেবে ওঠে, তাহলে দুই দলেরকে সেই সম্ভাব্য সাক্ষাতের আগে নিজেদের নকআউট ম্যাচে জয়লাভ করতে হবে।

২০২২ কাতার বিশ্বকাপের পর আবার বিশ্বমঞ্চে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য মুখোমুখি হওয়ার সমীকরণ, তাই এখন নির্ভর করছে আজ রাতের ম্যাচের ফলের ওপর।

সোর্সঃ আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশজুড়ে মামলাকে ঘিরে ব্যবসা চলছে: অভিযোগ রুমিন ফারহানার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১০:১৫ পি.এম


দেশজুড়ে মামলাকে ঘিরে ব্যবসা চলছে: অভিযোগ রুমিন ফারহানার

বিএনপির সাবেক নেত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমি সরকারকে শুরু থেকে একটি কথা বলছি, আইনশৃঙ্খলা ও অর্থনীতি এই দুইটি জায়গায় যদি দৃশ্যমান অগ্রগতি না হয়, তাহলে এই সরকারের পরিণতি সত্যিকার অর্থেই দুঃখজনক হবে।

শুক্রবার বিকালে তার নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া উপজেলার চুন্টা ইউনিয়নের ঘাগড়াজোর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ এলাকার চলমান সার্বিক উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রুমিন বলেন, ‘এই মাসে একটি বাজেট দেখলেন, আমাদের নতুন অর্থবছরের একটি বাজেট দেওয়া হয়েছে। সে বাজেটের বিশ্লেষণ করে আমি সংসদে কথা বলেছি। কতটুকু বাস্তবায়নযোগ্য বাজেট সেটিও একটি বড় প্রশ্ন।’

তিনি বলেন, ‘আইনশৃঙ্খলার ব্যাপারে দুঃখ নিয়েই বলতে হয়, বাংলাদেশে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে নাজুক অবস্থা, এতটা নাজুক অবস্থা নিকট অতীতে ছিল না। সেই সব দিক বিবেচনায় মনে হয় সরকারের দুই মন্ত্রীর ঘাড়ে ৫০ শতাংশ দায়িত্ব, অর্থ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়।’

বিএনপির মামলা বাণিজ্য টেনে রুমিন বলেন, ‘তারা শোন আ্যারেস্টের কালচার শুরু করেছে। একটা মামলা হয়েছে জামিন নিয়েছে, সাথে সাথে আরেকটা মামলা এবং এলাকায়-এলাকায় বিএনপি স্থানীয় নেতাকর্মীরা মামলার ব্যবসা করছে। এটি আমি সংসদেও বলেছি।’

এর আগে ব্যারিস্টার রুমিন ফারহানা সরাইল থেকে প্রত্যন্ত এলাকা চুলটা যাওয়ার পথে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি এলাকাবাসীর সাথে কৌশল বিনিময় করেন এবং তাদের খবর নেন। এই সময় তার সমর্থিত নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে ছাত্রদলের আনন্দ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে ছাত্রদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সাফল্য উপলক্ষে রাজধানী ঢাকায় আনন্দ মিছিল করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলের সময় মহাখালীর আমতলী মোড় থেকে শুরু হওয়া এই মিছিলটি বাংলাদেশ স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির সামনে হয়ে গুলশান-১ গোলচত্বরে গিয়ে এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদার নেতা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু।

সমাবেশের সময়ে তিনি বলেন, "প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ আকর্ষণ ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।"

তিনি বলেন, "মালয়েশিয়া সফরে শ্রমবাজার সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা, কৃষি, সেমিকন্ডাক্টর শিল্প এবং হালাল অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।" পাশাপাশি তিনি উল্লেখ করেন, "রোহিঙ্গা সংকটের সমাধান এবং আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে মালয়েশিয়ার সমর্থন চাওয়ার উদ্যোগ দেশের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করবে।"

রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু আরও বলেন, "চীন সফরে বিভিন্ন সমঝোতা স্মারক, চুক্তি ও সহযোগিতা দলিল স্বাক্ষরের সম্ভাবনা বাংলাদেশের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে।" তিনি আশা প্রকাশ করেন, "অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, প্রযুক্তি স্থানান্তর, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

এছাড়াও, তিনি বলা হয়েছে, "তিস্তা প্রকল্পসহ দীর্ঘমেয়াদি উন্নয়ন উদ্যোগ নিয়ে আলোচনা বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষায় ইতিবাচক অগ্রগতি বয়ে আনবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিশালে মাছের পোনা অবমুক্ত ও উপকরণ বিতরণ করলেন এমপি লিটন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১০:২০ পি.এম


ত্রিশালে মাছের পোনা অবমুক্ত ও উপকরণ বিতরণ করলেন এমপি লিটন

২০২৫-২০২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে পোনামাছ অবমুক্তকরণ ও ৪টি প্রদর্শনী পুকুরের মৎস্য চাষিদের মাঝে উপকরণও বিতরণ করা হয়। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সুতিয়া নদী, উপজেলা পরিষদের পুকুরসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুরে ২৮৬ কেজি কার্প জাতীয় পোনামাছ অবমুক্ত করেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে প্রদর্শনী পুকুরের মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, চাষিদের হাতে মৎস্য উপকরণ তুলে দেন ডা. মাহবুবুর রহমান লিটন এমপি। ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুমের সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ প্রমূখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%