ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ত্রিশালে মাছের পোনা অবমুক্ত ও উপকরণ বিতরণ করলেন এমপি লিটন


ত্রিশালে মাছের পোনা অবমুক্ত ও উপকরণ বিতরণ করলেন এমপি লিটন

২০২৫-২০২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে পোনামাছ অবমুক্তকরণ ও ৪টি প্রদর্শনী পুকুরের মৎস্য চাষিদের মাঝে উপকরণও বিতরণ করা হয়। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার সুতিয়া নদী, উপজেলা পরিষদের পুকুরসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুরে ২৮৬ কেজি কার্প জাতীয় পোনামাছ অবমুক্ত করেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে প্রদর্শনী পুকুরের মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, চাষিদের হাতে মৎস্য উপকরণ তুলে দেন ডা. মাহবুবুর রহমান লিটন এমপি। ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত সিদ্দিকীর সভাপতিত্বে এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুমের সঞ্চালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা মৎস্য কর্মকর্তা আরাফাত উদ্দিন আহম্মেদ প্রমূখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাকার অভাবে শিক্ষা থেকে কেউ বঞ্চিত হবে না: সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১০:২০ পি.এম


টাকার অভাবে শিক্ষা থেকে কেউ বঞ্চিত হবে না: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী ডা এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘টাকা পয়সার অভাবে স্কুলে বা কলেজে ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ হতে দিব না। টাকা পয়সা আপনারা যতদূর পারেন দিবেন, বাকিটা ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো’।

শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা পরিষদের হলরুমে ঝড়ে ক্ষতিগ্রস্ত গরীব অসহায় দুস্থ্য মানুষদের মাঝে ঢেউটিন ও চাল বিতরণ এবং গরীব অসহায় অসুস্থ্য প্রতিবন্ধী গৃহহীন ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, সরকার ছেলেমেয়েদের পড়াশোনার ব্যাপারে খুব সতর্ক। সে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, সাঁওতাল, ওরাও অথবা যেকোনো ধর্ম গোত্রের লোক হোক, তাতে কোনো সমস্যা নাই। আমরা সবার জন্য সমান। আমরা হয়তো একবারে সবাইকে দিতে পারবো না, কিন্তু যাদের বেশি প্রয়োজন, তাদের পাশে সরকার থাকতে চায়। তারপরেও কেউ কেউ বাদ যাবেন। যারা বাদ যাবেন তাদেরকে আবার আগামীতে আবার দেওয়া হবে। আজকে যারা বাদ পড়েছে, তাদেরকে আমরা পরবর্তীতে দিব। কাজেই কোনোভাবেই ভাবার কারণ নাই যে সরকার আপনাদের পাশে থাকবে না।

এসময় তিনি নেতাকর্মী ও জনগনকে উদ্দেশ্য করে বলেন, কাউকেও কোনো অন্যায় কাজ করতে দিবেন না। কোথাও কোনো সমস্যা হলে পুলিশকে জানাবেন, ইউএনও-কে জানাবেন। নিজেরা, নিজেরা যেন বিচার করে ফেলবেন না, ঠিক আছে। দয়া করে আইনের প্রতি আমাদের সবার সমভাবে শ্রদ্ধাশীল হতে হবে।

তিনি বলেন, আমরা আপনাদের নির্বাচনের আগে কথা দিয়েছিলাম যে আপনারা যদি আমাদের আপনাদের সেবা করার সুযোগ দেন, বিএনপি-কে আপনাদের পাশে দাঁড়ানোর সুযোগ দেন, আমরা আপনাদের কথা দিচ্ছি পাশে থাকবো। আমরা চেষ্টা করছি, বাকিটা আল্লাহ ভরসা। কাজেই, আমরা যাতে আমাদের চেষ্টাটা, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে চেষ্টা ও উদ্যোগ, সেইটার প্রতি আপনাদের বিশ্বাস, এই বিশ্বাসের মর্যাদাটা আমরা দিতে চাই। আমরা আপনাদের পাশে থাকতে চাই এবং আপনারাও আমাদের পাশে থাকবেন। আমাদের বয়স মাত্র সাড়ে চার মাস এখনো হয় নাই, আর কয়েকদিন গেলে বয়স সাড়ে চার মাস হবে এই সরকারের। কাজেই মনে রাখবেন, আমরা প্রতিটা ক্ষেত্রে, প্রতিটি মানুষের পাশে, তাদের কষ্ট, দুর্ভোগ, দুর্ভোগ লাঘব করার জন্য, আমরা পাশে থাকতে চাই এবং আপনারাও সরকারের পাশে থেকে সরকারের হাতকে শক্তিশালী করবেন বলে মন্তব্য করেন তিনি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবিনা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, পিআই সুজন মিয়া, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আখতার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-রাজনীতির সংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায়

শেরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


শেরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

শেরপুর সদর উপজেলার সজবরখিলা এলাকায় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ বাস্তবায়নে ২৫ জুন বৃহস্পতিবার ২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধি ১১(ঙ) লঙ্ঘনের জন্য দুই ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায়ও করা হয়।

একই দিনে শেরপুর সদর উপজেলার নয়আনী বাজার এলাকায় অবৈধ পলিথিনবিরোধী একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা ৬(ক) লঙ্ঘনের জন্য একজন ব্যক্তিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। এ সময় ২৬৬ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। অভিযানসমূহে পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক প্রসিকিউশন প্রদান করেন এবং জেলা আনসার বাহিনীর সদস্যবৃন্দ সার্বিক সহায়তা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
শেরপুর সীমান্তে

অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৯ বাংলাদেশি আটক

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় ৯ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে চারজন শিশু রয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে কর্ণজোড়া বিওপির টহলদল হারিয়াকোনা এলাকা থেকে তাদের আটক করে। আটক কৃতরা সবাই হিন্দু সম্প্রদায়ের। তাদের মধ্যে আছেন ভোলার মনপুরা উপজেলার আন্ধিরপাড়া গ্রামের আপন জল দাস (৩০), নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠারবেকি গ্রামের নয়ন তারা (২৫), চর আমানউল্লাহ গ্রামের বিজয় হরি জল দাস (৪৬), লম্বরিয়া গ্রামের সুলক্ষী (৪২) এবং লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী গ্রামের বীনা দাস (৩১)। তাদের সঙ্গে থাকা চারজন শিশুও আটক করা হয়েছে।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, স্থানীয় মানবপাচারকারী চক্রের সদস্য সুমন মিয়া, সাজু, আজিবর ও কালু মিয়ার সঙ্গে ৪০ হাজার টাকার বিনিময়ে ভারতে নেওয়ার চুক্তি করেন তারা। সেই অনুযায়ী বুধবার রাতে আটককৃতরা ঢাকা থেকে শেরপুরের শ্রীবরদীতে আসেন। এরপর তারা আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৯৫-এর প্রায় ১৫০ গজ অভ্যন্তরে হারিয়াকোনা পাহাড়ি এলাকার জঙ্গলে অবস্থান নেন। তবে বিজিবির কঠোর নজরদারির কারণে তারা বুধবার রাতে সীমান্ত অতিক্রম করতে পারেননি। বৃহস্পতিবার রাতে ভারতে প্রবেশের পরিকল্পনা থাকলেও, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির টহলদল সে সময় অভিযান চালিয়ে তাদের আটক করে।

কর্ণজোড়া বিওপি ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বলেন, "আইনগত প্রক্রিয়া শেষে আটক নয়জনকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে।" এ ঘটনায় বিজিবির নায়েক নাজমুল হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন। শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, "আটক ৯ জনের মধ্যে চারজন শিশু রয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।" এ ঘটনায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন এবং পাসপোর্ট আইনে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া, এই ঘটনায় জড়িত মানবপাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেলান্দহে শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


মেলান্দহে শিক্ষার্থীদের মধ্যে চারাগাছ বিতরণ

জামালপুরের মেলান্দহের মুক্তিসংগ্রাম যাদুঘরের গান্ধী আশ্রমে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে চারা গাছ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন, বিকেল ৪টায় বিশ্ব পরিবেশ দিবসের উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে আলোচনা সভা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করেছে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ জনউদ্যোগ নামে একটি সামাজিক সংগঠন। এই অনুষ্ঠানে সংগঠনের আহবায়ক রাজিয়া সামাদ ডালিয়া সভাপতিত্ব করেছেন। অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন মুক্তি সংগ্রাম যাদুঘরের ট্রাস্টি ও পরিচালক প্রবীন সাংবাদিক উৎপল কান্তি ধর।

দিবসটির তাৎপর্য তুলে ধরার উদ্দেশ্যে বক্তব্য রাখেন পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক, এভারেস্ট বিজয়ী নূরুন্নাহার নিম্মি, পর্বতারোহী ড. শাহনাজ আক্তার, লেখক ফারুক মঈনুদ্দিন, প্রজাপতি বিশেষজ্ঞ মনোয়ার হোসেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আশরাফুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল অব. নূরুল হুদা এবং জনউদ্যোগের সমন্বয়ক হিল্লোল সরকার প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%