ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

কাকন হত্যা মামলায় নেত্রকোণায় মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার


কাকন হত্যা মামলায় নেত্রকোণায় মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

নেত্রকোণার পূর্বধলা উপজেলার আলোচিত কাকন হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ও মূল পরিকল্পনাকারী আব্দুর রশিদকে (৩৩) রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তথ্য-প্রযুক্তির ব্যবহার এবং টানা ২ দিনের সফল অভিযানের পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সোমবার মধ্যরাতে বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি জানিয়েছেন, গ্রেপ্তার আসামিকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ গতকালই আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: মেহেরপুর জেনারেল হাসপাতালে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান শুরু

আল মামুন আরো জানান, নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সার্বিক দিক-নির্দেশনায় গত ১ আগস্ট সন্ধ্যা ৭টায় ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার ‘কে’ ব্লকের ২২ নম্বর রোড থেকে আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়।

পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে থানার সেকেন্ড অফিসার মো. রফিকুল ইসলাম, এ এস আই আনোয়ার হোসেন, কনস্টেবল নাহিদ হাসান খাঁন এবং এ এস আই (নিরস্ত্র) মো. আবুল হোসেন অংশ নেন।

তদন্তে তথ্য-প্রযুক্তির সহায়তায় প্রথমে কুমিল্লা থেকে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ দল টানা ২ দিন অভিযান চালিয়ে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে প্রধান অভিযুক্ত আব্দুর রশিদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তার আব্দুর রশিদ পূর্বধলা উপজেলার দাপুনিয়া সেহড়া ডুয়ারী গ্রামের হাছেন আলীর ছেলে।

আরও পড়ুন: কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, এতিমখানায় দান

মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ৬ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১২টায় ভিকটিম কাকন মিয়া স্থানীয় দাপুনিয়া বাজার থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে পূর্বধলা থানাধীন দাপুনিয়া সাকিনস্থ খেলন মিয়ার বাড়ির উত্তর কোণের রাস্তায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে আসামি আব্দুর রশিদ, তার ভাই আব্দুর রহিম এবং তাদের আত্মীয়-স্বজনরা ধারালো অস্ত্র চাইনিজ কুড়াল, চাপাতি ও রামদা দিয়ে কাকন মিয়াকে মাথা থেকে পা পর্যন্ত এলোপাতাড়ি কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।

এ ঘটনায় নিহত কাকন মিয়ার ভগ্নিপতি মাসুদ আল মামুন বাদী হয়ে আব্দুর রশিদসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করে পূর্বধলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার অন্যান্য আসামিরা পূর্বে গ্রেপ্তার হলেও মূল পরিকল্পনাকারী আব্দুর রশিদ ঘটনার পরপরই আত্মগোপনে চলে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে সে দেশের সিলেট, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কুমিল্লা ও ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। গ্রেপ্তার এড়াতে সে ঘন ঘন মোবাইল সিম ও হ্যান্ডসেট পরিবর্তন করে আসছিল।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় পূর্বধলা উপজেলাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং নেত্রকোণা জেলার পুলিশ সুপারসহ পূর্বধলা থানা পুলিশকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: মাগুরার শ্রীপুরে মদপানে অসুস্থ দুই যুবকের হাসপাতালে মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউজিল্যান্ডের উদ্দেশে মিশর ছাড়লেন আলোচিত রাষ্ট্রদূত সামিনা নাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


নিউজিল্যান্ডের উদ্দেশে মিশর ছাড়লেন আলোচিত রাষ্ট্রদূত সামিনা নাজ

প্রায় তিন বছর দায়িত্ব পালনের পর নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের উদ্দেশ্যে কায়রো ছাড়লেন বাংলাদেশে মিশরের বিদায়ী রাষ্ট্রদূত সামিনা নাজ।

জানা গেছে, গত মঙ্গলবার (২৮শে জুলাই) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ দূতাবাসে ব্যক্তিগত উদ্যোগে একটি বিদায়ী নৈশভোজের আয়োজন করা হয় তার উদ্যোগে। অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির সদস্য, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের আমন্ত্রণ জানানো হয়। তবে বাংলাদেশ কমিউনিটির একাধিক সূত্রের দাবি, আমন্ত্রিত কমিউনিটির কোনো সদস্য ওই অনুষ্ঠানে অংশ নেননি।

এরপর বৃহস্পতিবার (৩০শে জুলাই) বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রে মারা গেছেন বুয়েটের মেধাবী শিক্ষার্থী ড. ইরফান। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যকালে কয়েকজন কর্মকর্তা-কর্মচারী গত তিন বছরে রাষ্ট্রদূতের প্রশাসনিক কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে সরকারি বিধি-বিধানের পরিবর্তে ব্যক্তিগত সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হয়েছে, বিকল্প মতামত উপেক্ষা করা হয়েছে। এছাড়াও অসৌজন্যমূলক আচরণ, স্বেচ্ছাচারীভাবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা এবং স্বৈরাচারী কায়দায় দূতাবাস পরিচালনার অভিযোগও উত্থাপিত হয়। এসমস্ত অভিযোগের কারণে রাষ্ট্রদূত সামিনা নাজ ক্ষুব্ধ হয়ে কর্মকর্তাদের ভর্ৎসনা করেন। পরে তিনি বিদায়ী উপহার গ্রহণ কিংবা নৈশভোজে অংশ না নিয়েই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

রোববার (২আগষ্ট) রাষ্ট্রদূতের কায়রো মিশনে শেষ কর্মদিবস থাকলেও তিনি দূতাবাসে আসেননি।

এদিকে রাষ্ট্রদূতের বিদায় নিয়ে মিশরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তির প্রতিক্রিয়া দেখা গেছে। একই সাথে তার দায়িত্বকাল জুড়ে দূতাবাসের সেবার মান, প্রশাসনিক আচরণ এবং বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন আলোচনা উঠে এসেছে।

২০২৩ সালের অক্টোবরে ভিয়েতনাম থেকে বদলি হয়ে কায়রোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন সামিনা নাজ। তার দায়িত্ব গ্রহণের পর থেকে দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবায় অস্বাভাবিক ধীরগতি ও প্রশাসনিক জটিলতার অভিযোগ উঠে এসেছে অনেক প্রবাসী বাংলাদেশির। তারা দাবি করেছেন, সাধারণ প্রবাসী, শিক্ষার্থী, শ্রমিক এবং জরুরি সেবা নিতে আসা নাগরিকদের নানা কাজে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি-সংক্রান্ত চিঠিপত্র, নথি অ্যাটেস্টেশন, জন্মনিবন্ধন সংশোধন, বিভিন্ন নথির সত্যায়ন, পাসপোর্ট-সংক্রান্ত সেবা, নাম সংশোধনসহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক কার্যক্রমে মাসের পর মাস বিলম্ব হয়ে গেছে। অনেক আবেদনকারীকে নথি ঢাকায় পাঠানোর অজুহাতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে এমন অভিযোগও রয়েছে। তবে বাংলাদেশ দূতাবাস কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মিশরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মতে, গত কয়েক বছরে দূতাবাসের সেবার মান ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে যেসব অভিযোগ উঠে এসেছে, সেগুলোর নিরপেক্ষ তদন্ত হওয়া আবশ্যক। তাদের প্রত্যাশা, নতুন রাষ্ট্রদূতের নেতৃত্বে বাংলাদেশ দূতাবাসে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক, মানবিক এবং সেবাকেন্দ্রিক পরিবেশ তৈরি হবে। পাশাপাশি অতীতের অভিযোগগুলো যথাযথভাবে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লুলাকে ফের কটাক্ষ করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাইলেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


লুলাকে ফের কটাক্ষ করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাইলেই

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ : আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেই রোববার আবারও ব্রাজিলের বামপন্থি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে কটাক্ষ করেছেন।

গত সপ্তাহে লুলাকে ‘অপরাধী’ বলায় দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এলএন প্লাস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইলেই বলেন, ‘তিনি একজন চোর। তিনি দুর্নীতিগ্রস্ত। চুরি ও দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি কারাগারে ছিলেন। তাই তাকে দণ্ডিত ব্যক্তি বলাই ঠিক।’

বুয়েনস আইরেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত সপ্তাহের শেষে ব্রাজিলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়ও মাইলেই একই ধরণের মন্তব্য করেন। সেখানে তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লুলার ডানপন্থি প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোর প্রতি সমর্থন ব্যক্ত করেন।

ওই ভাষণে তিনি ব্রাজিলের সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকেও লক্ষ্য করে মন্তব্য করেন। এর জেরে ব্রাজিল সরকার আর্জেন্টিনা থেকে নিজেদের রাষ্ট্রদূতকে পরামর্শের জন্য দেশে ফিরিয়ে নেয়।

পরে আর্জেন্টিনা তাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারের সঙ্গে সৃষ্ট এই উত্তেজনাকে ছোট করে দেখানোর চেষ্টা করে। প্রেসিডেন্টের মুখপাত্র আদ্রিয়ান রাভিয়ের বলেন, এটি ‘আদর্শগত ও রাজনৈতিক মতপার্থক্যের’ বিষয়।

রোববার মাইলেইকে প্রশ্ন করা হয়, লুলার প্রতি তিনি এত আক্রমণাত্মক কেন। জবাবে তিনি বলেন, ‘কেউ আপনার কাছ থেকে চুরি করলে সেটাকে কি আপনি আক্রমণাত্মক মনে করেন না? একজন চোরকে ‘চোর’ বলা চুরির ঘটনার চেয়ে অনেক কম গুরুতর।’ তিনি আরও বলেন, ‘তাকে (লুলাকে) মুক্তি দেওয়া হয়েছিল একটি প্রশাসনিক ত্রুটির কারণে, তিনি নির্দোষ ছিলেন বলে নয়। তাই তিনি একজন চোর এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা।’

মাইলেই বলেন, ‘আমি এটা করছি, কারণ আমি স্বাধীনতার আদর্শের একজন অগ্রণী সমর্থক।’

লুলা এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। ‘অপারেশন কার ওয়াশ’ নামে বহুল আলোচিত দুর্নীতিবিরোধী তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৮ সালের এপ্রিল থেকে তিনি ৫৮০ দিন কারাগারে ছিলেন। পরে বিচারিক প্রক্রিয়াগত ত্রুটির কারণে তার দণ্ড বাতিল করা হয়। একই সঙ্গে মামলার সভাপতিত্বকারী বিচারক পক্ষপাতদুষ্ট ছিলেন বলেও পরবর্তীতে রায় দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে দুদকের মামলায় বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে দুদকের মামলায় বিচার শুরু

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ : পাঁচ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আদালতে অভিযোগ গঠনের ফলে এখন মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

আজ ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা হয়।

মামলায় মতিউরের বিরুদ্ধে ঠিক ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। তদন্ত শেষে গত ৩ ফেব্রুয়ারি মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদক।

এতে উল্লেখ করা হয়, মো. মতিউর রহমানের দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুস, দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ে নিজ নামে গোপনসহ ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিঠামইন হাওরে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশের বিশেষ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


মিঠামইন হাওরে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশের বিশেষ অভিযান

কিশোরগঞ্জের হাওরাঞ্চল মিঠামইনে চুরি, ডাকাতি এবং ছিনতাই প্রতিরোধের জন্য থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। গত ২ আগস্ট রোববার সকালে মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার মোহাম্মদ এর নেতৃত্বে উপজেলাটির গোপদিঘী আহমদ বাজার এলাকায় নৌকাযোগে অভিযানটি পরিচালিত হয়।

অভিযান চলাকালে পুলিশ সদস্যদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দেরও উপস্থিতি ছিল। তাদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন রুবেলসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানের বিস্তারিত সম্পর্কে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন রুবেল জানালেন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের নির্দেশনায় মিঠামইন হাওর এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এবং চুরি, ডাকাতি ও ছিনতাই রোধের জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।

হাওরাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নদীপথে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%