ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

লুলাকে ফের কটাক্ষ করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাইলেই


লুলাকে ফের কটাক্ষ করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাইলেই

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ : আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মাইলেই রোববার আবারও ব্রাজিলের বামপন্থি প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে কটাক্ষ করেছেন।

গত সপ্তাহে লুলাকে ‘অপরাধী’ বলায় দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এলএন প্লাস টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইলেই বলেন, ‘তিনি একজন চোর। তিনি দুর্নীতিগ্রস্ত। চুরি ও দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন। তিনি কারাগারে ছিলেন। তাই তাকে দণ্ডিত ব্যক্তি বলাই ঠিক।’

বুয়েনস আইরেস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

আরও পড়ুন: পিরোজপুরে লাশ দাফনে বাধা, নাহিদ ইসলামের নিন্দা ও ইনসাফের আহ্বান

গত সপ্তাহের শেষে ব্রাজিলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময়ও মাইলেই একই ধরণের মন্তব্য করেন। সেখানে তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লুলার ডানপন্থি প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোর প্রতি সমর্থন ব্যক্ত করেন।

ওই ভাষণে তিনি ব্রাজিলের সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকেও লক্ষ্য করে মন্তব্য করেন। এর জেরে ব্রাজিল সরকার আর্জেন্টিনা থেকে নিজেদের রাষ্ট্রদূতকে পরামর্শের জন্য দেশে ফিরিয়ে নেয়।

পরে আর্জেন্টিনা তাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারের সঙ্গে সৃষ্ট এই উত্তেজনাকে ছোট করে দেখানোর চেষ্টা করে। প্রেসিডেন্টের মুখপাত্র আদ্রিয়ান রাভিয়ের বলেন, এটি ‘আদর্শগত ও রাজনৈতিক মতপার্থক্যের’ বিষয়।

রোববার মাইলেইকে প্রশ্ন করা হয়, লুলার প্রতি তিনি এত আক্রমণাত্মক কেন। জবাবে তিনি বলেন, ‘কেউ আপনার কাছ থেকে চুরি করলে সেটাকে কি আপনি আক্রমণাত্মক মনে করেন না? একজন চোরকে ‘চোর’ বলা চুরির ঘটনার চেয়ে অনেক কম গুরুতর।’ তিনি আরও বলেন, ‘তাকে (লুলাকে) মুক্তি দেওয়া হয়েছিল একটি প্রশাসনিক ত্রুটির কারণে, তিনি নির্দোষ ছিলেন বলে নয়। তাই তিনি একজন চোর এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা।’

আরও পড়ুন: মিসরের পার্লামেন্ট সৌদিকে সামরিক সহায়তা দিতে অনুমোদন করেছে

মাইলেই বলেন, ‘আমি এটা করছি, কারণ আমি স্বাধীনতার আদর্শের একজন অগ্রণী সমর্থক।’

লুলা এর আগে ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের প্রেসিডেন্ট ছিলেন। ‘অপারেশন কার ওয়াশ’ নামে বহুল আলোচিত দুর্নীতিবিরোধী তদন্তে দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৮ সালের এপ্রিল থেকে তিনি ৫৮০ দিন কারাগারে ছিলেন। পরে বিচারিক প্রক্রিয়াগত ত্রুটির কারণে তার দণ্ড বাতিল করা হয়। একই সঙ্গে মামলার সভাপতিত্বকারী বিচারক পক্ষপাতদুষ্ট ছিলেন বলেও পরবর্তীতে রায় দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে দুদকের মামলায় বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউরের বিরুদ্ধে দুদকের মামলায় বিচার শুরু

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ : পাঁচ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আদালতে অভিযোগ গঠনের ফলে এখন মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।

আজ ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি. এম. তারিকুল কবীর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা হয়।

মামলায় মতিউরের বিরুদ্ধে ঠিক ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। তদন্ত শেষে গত ৩ ফেব্রুয়ারি মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদক।

এতে উল্লেখ করা হয়, মো. মতিউর রহমানের দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুস, দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ে নিজ নামে গোপনসহ ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিঠামইন হাওরে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশের বিশেষ অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


মিঠামইন হাওরে চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশের বিশেষ অভিযান

কিশোরগঞ্জের হাওরাঞ্চল মিঠামইনে চুরি, ডাকাতি এবং ছিনতাই প্রতিরোধের জন্য থানা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। গত ২ আগস্ট রোববার সকালে মিঠামইন থানার অফিসার ইনচার্জ (ওসি) মনোয়ার মোহাম্মদ এর নেতৃত্বে উপজেলাটির গোপদিঘী আহমদ বাজার এলাকায় নৌকাযোগে অভিযানটি পরিচালিত হয়।

অভিযান চলাকালে পুলিশ সদস্যদের সঙ্গে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দেরও উপস্থিতি ছিল। তাদের মধ্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন রুবেলসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানের বিস্তারিত সম্পর্কে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. জসিম উদ্দিন রুবেল জানালেন, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানের নির্দেশনায় মিঠামইন হাওর এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এবং চুরি, ডাকাতি ও ছিনতাই রোধের জন্য এই পদক্ষেপ নেয়া হয়েছে।

হাওরাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নদীপথে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে বলে পুলিশ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ লেবাননে জলপাই ও পাইন বাগানে ফসফরাস বোমা ফেলছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


দক্ষিণ লেবাননে জলপাই ও পাইন বাগানে ফসফরাস বোমা ফেলছে ইসরাইল

লেবাননের দক্ষিণাঞ্চলে আবারো ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে ফসফরাস বোমা ব্যবহারের অভিযোগ উঠেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণ লেবাননের জলপাই ও পাইন বাগানে ফসফরাস বোমা ফেলা হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরাইলি বাহিনী নাবাতিয়েহ গভর্নরেটের ইয়ারুন, আরনুন এবং বিন্ত জবেইল শহরের জলপাই ও পাইন গাছের ঘেরা এলাকায় ফসফরাস বোমা নিক্ষেপ করেছে। এই ঘটনার কারণে বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে এবং কৃষিজমি ও বনাঞ্চলের ক্ষয়ক্ষতির আশঙ্কা সৃষ্টি হয়েছে।

এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, রাতে গোলাবর্ষণের সময় এসব দাহ্য গোলা নিক্ষেপ করা হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করা হয়নি।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে, ফসফরাস গোলা নিক্ষেপের পাশাপাশি স্থানীয় সময় রাত ১টার কিছু পর নাবাতিয়েহ আল-ফাওকার উপকণ্ঠে একটি বিমান হামলার কথাও উল্লেখ করা হয়েছে ইসরাইলি বাহিনীর। এছাড়া বুয়ুত আল-সাইয়াদ এলাকায় একটি ইসরাইলি ড্রোন থেকে সাউন্ড বোমা পড়ার অভিযোগও উঠেছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাস ব্যবহারের বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছে। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, সাদা ফসফরাসের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত। বিশেষ করে বেসামরিক লোকজন বা জনবসতির কাছাকাছি এ ধরনের দাহ্য অস্ত্র ব্যবহারে গুরুতর ঝুঁকি জমা হতে পারে।

ফসফরাস বোমা ব্যবহারের এই সর্বশেষ ঘটনার বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনও কোন মন্তব্য আসেনি।

যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনা চললেও দক্ষিণ লেবাননে ইসরাইল নিয়মিত বিমান, ড্রোন ও গোলাবর্ষণ অব্যাহত রেখেছে। একইসাথে ইসরাইল ও লেবাননের মধ্যে নতুন দফা আলোচনা শুরুর প্রস্তুতিও চলছে।

কূটনৈতিক পর্যায়ে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা মঙ্গলবার (৪ আগস্ট) ইতালির রোমে শুরু হওয়ার কথা রয়েছে। আলোচনা সীমান্ত নিরাপত্তা, ইসরাইলি সেনা প্রত্যাহার এবং বিতর্কিত সীমান্ত এলাকাগুলোর বিষয়েও আলোচনা হতে পারে।

যুদ্ধবিরতির পর কিছু দক্ষিণাঞ্চলীয় গ্রামে লেবাননের বাসিন্দারা ফিরতে শুরু করলেও পরিস্থিতি এখনও অস্থির। এলাকায় ইসরাইলি সেনা ও নজরদারি ড্রোনের উপস্থিতি রয়েছে, ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৫৯২ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৫৯২ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ১৫৯২টি মামলা করেছে। রবিবার (২ আগস্ট) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করেছে।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগ ৯টি বাস, ২টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১১৪টি মামলা দিয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, ৫টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ১৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১৯টি বাস, ১টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ২৬৮টি মামলা দায়ের হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৫টি বাস, ১৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৪০টি মোটরসাইকেলসহ মোট ১২৮টি মামলা করা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৪টি বাস, ৪টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি ও ১১৮টি মোটরসাইকেলসহ মোট ২২২টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৮টি বাস, ১১টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ১২৬টি মোটরসাইকেলসহ মোট ২৫৯টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৯টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২৬১টি মামলা করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৪টি বাস, ১০টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ২০৪টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও, অভিযানকালে মোট ৪৫১টি গাড়ি ডাম্পিং ও ৩৪৮টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%