০৭:১৯ পি.এম
নওগাঁ জেলার পোরশা থানার পুলিশ মাদকবিরোধী অভিযানে গত ১২/০৬/২০২৬ তারিখ রাতে দুটি আলাদা অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০১ (এক) কেজি গাঁজা এবং ০৪ (চার) টি পূর্ণাঙ্গ গাঁজা গাছসহ ৪.৫ কেজি মাল উদ্ধার করা হয়েছে। এই অভিযানের নেতৃত্ব দেন অফিসার ইনচার্জ, পোরশা থানার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়।
অভিযানের প্রথম পর্যায়ে দক্ষিণ লক্ষীপুরের মোছাঃ পারুল বেগম(৪১), স্বামী- মোঃ নজরুল ইসলাম, সাং- দক্ষিণ লক্ষীপুর, থানার অধীনে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
দ্বিতীয় অভিযানে পরে, দুই ঘণ্টার মধ্যে দক্ষিণ লক্ষীপুর দীঘিপাড়া এলাকার বাসিন্দা আসামী অনিল(৫০), পিতা- সমরা, সাং- দক্ষিণ লক্ষীপুর(দীঘিপাড়া) এর বাসার সামনে থেকে ০৪ (টি) পূর্ণাঙ্গ গাঁজা গাছ উদ্ধার করা হয়। এর মধ্যে একটির উচ্চতা ০৭ ফুট, অপরটির উচ্চতা ০৬ ফুট, আর দুটির উচ্চতা যথাক্রমে ০৪ ফুট ০৪ ইঞ্চি এবং ০২ ফুট ০৮ ইঞ্চি, যাদের মোট ওজন ছিল ৪.৫০(চার দশমিক পাঁচ শূণ্য) কেজি।
আরও পড়ুন: নড়াইলে গা ঘেষে মসজিদ-মন্দিরের অবস্থান, সম্প্রীতির বন্ধনে প্রায় ৪৫ বছর ধরে চলছে দুর্গোৎসব
এখন গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে পোরশা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন