প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নরসিংদীর বেলাব উপজেলায় পুলিশের পরিচালিত বিশেষ দল মাদকবিরোধী অভিযানে মাদক সেবন ও ব্যবহারের অপরাধে ১৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া একটি সাধারণ ডায়েরি মামলায় আরও একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
বেলাব থানা পুলিশের অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করা হয়। আদালত অভিযুক্তদের ৬ মাস থেকে ২৪ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে হিরা লাল, জুয়েল, নুরুল হক, নাজিম উদ্দিন, সৌরভ, মাহাবুব, আরমান, জীবন বর্মন, সুজন রায়, শ্যামল, বাবলু, রাজীব ও রেনু রয়েছেন। তাদের বিরুদ্ধে পৃথক মোবাইল কোর্ট মামলায় রায় প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বেলাব থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে আটক আসামিদের আদালতের আদেশ অনুযায়ী জেলা কারাগার, নরসিংদীতে পাঠানো হয়েছে।
এদিকে, বেলাব থানার সাধারণ ডায়েরি নং-৫৯৪, তারিখ ১৩ জুন ২০২৬ এর আলোকে সুর্যি রানী রবি দাস (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বেলাব থানা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন