০৯:৫২ পি.এম
ফরিদপুরে সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের তেতুলতলা এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রায় ৩১ শতাংশ সরকারি জমি প্রশাসন দখলমুক্ত করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি এই উদ্ধার হওয়া জমির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা।
রবিবার (২১ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সওজ বিভাগের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় কোতোয়ালি থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: বিরোধীদল সরকারের কাজে ঈর্ষান্বিত হয়ে মিডিয়ার সামনে আবোল তাবোল বলছে এমপি খোকন তালুকদার
সওজ সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার গঙ্গাবর্দী মৌজার এসএ ২০২৪ ও ২০২৫ দাগভুক্ত অধিগ্রহণকৃত সরকারি জমিতে অবৈধভাবে মাটি ভরাট করে একটি সেমিপাকা মার্কেট নির্মাণ করার চেষ্টা চলছিল। অভিযোগ রয়েছে, শলাকুন্ড গ্রামের হামজা নামের একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে জমিটি দখল করে সেখানে স্থাপনা নির্মাণের কাজ চালিয়ে আসছিলেন।
প্রশাসন সূত্রের তথ্য অনুযায়ী, সরকারি জমিতে নির্মাণকাজ বন্ধ করার জন্য তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি নির্দেশনা অমান্য করেছেন। এর পর উপজেলা প্রশাসন ও সওজ বিভাগের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলোকে উচ্ছেদ করা হয়।
আরও পড়ুন: উচ্চশিক্ষায় মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে ইউনাইটেড ট্রাস্ট, মাসে মিলবে ১,৫০০ থেকে ৩,০০০ টাকা
অভিযান চলাকালে নির্মাণকাজে ব্যবহৃত ইট ও বালু জব্দ করা হয়েছে। পরে প্রকাশ্য নিলামের মাধ্যমে এসব সামগ্রী বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
সওজের উপ-বিভাগীয় প্রকৌশলী নাফিজ তানজিম জানান, ‘সার্ভেয়ারদের মাধ্যমে জমির সীমানা নির্ধারণ ও রেকর্ড যাচাই শেষে উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হয়েছে। এতে প্রায় ৩১ শতাংশ সরকারি জমি দখলমুক্ত করতে সক্ষম হয়েছি।’
আরও পড়ুন: দারোয়ানী রেলস্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম বলেন, ‘সরকারি জমি অবৈধভাবে দখল বা সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই। একাধিকবার সতর্ক করার পরও নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন