প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ডিবি হেফাজতে নেয়ার পর এবার যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২১ জুন) দলীয় প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক এমপি নুরুল ইসলাম নয়ন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্য পদসহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক এমপি নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।
বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নিবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী খাইরুলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তারেক আল মেহেদী জানিয়ে বলেন, সজীবের বিরুদ্ধে কোনো মামলা নেই। তবে ঢাকা ও নারায়ণগঞ্জে বেশ কিছু অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্তের প্রয়োজনেই খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে বলে জানা যায়, অধিকতর তদন্ত ও তথ্য সংগ্রহের প্রয়োজনে সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন