ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

‘বেঁচে আছি নাকি মারা গেছি, দেখার কেউ নেই’


‘বেঁচে আছি নাকি মারা গেছি, দেখার কেউ নেই’

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল। এই হাসপাতালটিতে এক হাজার ৩৫০ শয্যার ব্যবস্থা রয়েছে। সারা দিন এখানে রোগীদের জন্য উপচে পড়া ভিড় থাকে। টিকিট কাউন্টার, বহির্বিভাগ, জরুরি বিভাগ এবং চিকিৎসক কক্ষের সামনে সব সময় রোগীদের দীর্ঘ সারি থাকতে দেখা যায়। তবে, এই হাসপাতালকে ঘিরে রোগীদের অভিযোগের সংখ্যা যেন কমছে না।

সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যমের ইউটিউবে একটি ভিডিওতে রোগীদের বিভিন্ন অভিযোগ শুনতে পাওয়া গেছে। হাসপাতালের সেবার মান নিয়ে একজন রোগী বলেন, ‘রাত ৩টায় এসেছি। একটা ডাক্তারও দেখেনি। ফ্লোরের মধ্যে রেখেছে। বেঁচে আছি, নাকি মারা গেছি, কেউ দেখার নেই। বেড বয় সকালবেলা এসে টাকা চায়। ২০০ টাকা দেওয়াতে খুশি না। ৬০০ টাকা দিতে হবে। একদম ফালতু হসপিটাল।’

ভিডিওতে এক রোগীকে বলতে শোনা যায়, ‘সেবা নেওয়ার জন্য এসেছি, কিন্তু দেখতেছি এখানে যাও, ওইখানে যাও, সিরিয়াল। অথচ অনেকে ঠিকই চিকিৎসা নিচ্ছে। কিন্তু সাধারণ জনগণ চিকিৎসা পাচ্ছে না। সকাল ৮টায় এসেছি, শুধু মাথায় এক্স-রে করার জন্য। পাঁচ মিনিটের কাজ, অথচ বেলা বাজে ১২টা।’

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের ৩ দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা

সিস্টারদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে এক রোগী বলেন, ‘তাদের ব্যবহার এত খারাপ যে বলার মতো না। এ জায়গায় আমরা এসেছি ভালো সার্ভিস নেওয়ার জন্য। প্রত্যেকটা রোগী আসে তাদের সেবা নেওয়ার জন্য। কিন্তু সে ক্ষেত্রে তারা সিস্টাররা মনে হয় একেকটা ডাক্তার।’

চর্মের সমস্যা নিয়ে আসা একটি নারী রোগী বলেন, ‘আমার চর্মের সমস্যা। আমি ডাক্তারের কাছে গিয়ে হাত দেখাইছি। উনি বলতেছেন যতটুকু দেখাইছি ততটুকুতে ট্রিটমেন্ট পাব না। আমি বলছি আমার আরো শরীরে অনেক জায়গায় আছে, এটা দেখানো যাবে না। তখন তিনি বলেন যে তাহলে ট্রিটমেন্টও হবে না। আউটডোরে এত মানুষের ভেতরে কিভাবে তাকে আমি শরীর দেখাব?’

অপর এক রোগী বলেন, ‘আজকে এক সপ্তাহ ধরে স্লিপ নিয়ে বইয়া রইছি। এই ওয়ার্ডে যান, ওই ওয়ার্ডে যান। আর সত্যি কথা কি, সেবা আমরা ভালো করে পাই না। সকাল ৮টা থেকে নিয়্যা ১২টা পর্যন্ত সিরিয়ালে দাঁড়াইয়া রইছি। উনি বলতেছে আজকে হবে না, শনিবারে আসেন। সামনের শনিবার থেকে আবার সামনের শনিবার।’

আরও পড়ুন: পদ পাইয়ে দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেন বিএনপি নেতা রমিজ উদ্দিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রহ্মপুত্রে জেলের জালে ধরা পড়ল ৫৫ কেজির বাঘাইড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


ব্রহ্মপুত্রে জেলের জালে ধরা পড়ল ৫৫ কেজির বাঘাইড়

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে ধরা পড়েছে ৫৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাইড় মাছ। স্থানীয় জেলেদের কাছ থেকে মাছটি কিনে নিয়েছেন এক স্কুলশিক্ষক। পরবর্তীতে তিনি প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দামে মাছটি বিক্রির পরিকল্পনা করেছেন। সেই অনুযায়ী, মাছটির সম্ভাব্য বাজারমূল্য প্রায় ৮৫ হাজার টাকা হবে।

বিরল আকৃতির মাছটি দেখতে শিক্ষক সাজুর বাড়িতে ভিড় করছেন স্থানীয় উৎসুক মানুষজন। রবিবার (২১ জুন) সকালে কুড়িগ্রামের অনন্তপুর এলাকার জেলে বকুল চন্দ্র ও তার সহযোগীদের জালে মাছটি ধরা পড়ে। রাতভর মাছ ধরার পর ভোর বেলায় ব্রহ্মপুত্র নদ থেকে বিশাল আকৃতির বাঘাইড়টি জালে ওঠে।

জানা যায়, মাছটি জেলেদের কাছ থেকে কিনে নেন অনন্তপুর এলাকার স্কুলশিক্ষক মো. সাজেদুল ইসলাম সাজু। তিনি বলেন, "ব্রহ্মপুত্র নদে নতুন পানি আসায় বড় মাছের চলাচল বেড়েছে। এ সুযোগে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে বাঘাইড়টি ধরা পড়ে।" প্রত্যন্ত এলাকা থেকে এত বড় মাছ বাজারজাত করা জেলেদের জন্য কষ্টসাধ্য হওয়ায় তিনি মাছটি কিনে নিয়েছেন।

তিনি আরও বলেন, "৫৫ কেজির এই মাছ একা খাওয়া সম্ভব নয়। তাই প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রির উদ্যোগ নিয়েছি। এতে মাছটি প্রায় ৮৫ হাজার টাকায় বিক্রি হবে।"

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম আকন্দ বলেন, "বৃষ্টি ও উজানের ঢলে ব্রহ্মপুত্র নদে মাছের বিচরণ বেড়েছে। জেলেদের জালে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়া অবশ্যই সুখবর। মৎস্য সম্পদ সংরক্ষণে আমরা সারা বছর জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুবদল থেকে এমপিপুত্র খাইরুল বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


যুবদল থেকে এমপিপুত্র খাইরুল বহিষ্কার

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ডিবি হেফাজতে নেয়ার পর এবার যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (২১ জুন) দলীয় প্যাডে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক এমপি নুরুল ইসলাম নয়ন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীবকে প্রাথমিক সদস্য পদসহ যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক এমপি নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নিবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী খাইরুলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তারেক আল মেহেদী জানিয়ে বলেন, সজীবের বিরুদ্ধে কোনো মামলা নেই। তবে ঢাকা ও নারায়ণগঞ্জে বেশ কিছু অভিযোগ রয়েছে। এসব অভিযোগের তদন্তের প্রয়োজনেই খাইরুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে বলে জানা যায়, অধিকতর তদন্ত ও তথ্য সংগ্রহের প্রয়োজনে সজীবকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে বিশ্ব শরণার্থী দিবসে সংহতি ফুটবল টুর্নামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


কক্সবাজারে বিশ্ব শরণার্থী দিবসে সংহতি ফুটবল টুর্নামেন্ট

বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে কক্সবাজারে আয়োজিত সংহতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রোহিঙ্গা শরণার্থীদের একটি গঠন।

রবিবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর), ব্র্যাক ও অ্যাকশনএইডের যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে রোহিঙ্গা শরণার্থী, স্থানীয় জনগণের সদস্য, মানবিক সহায়তা কর্মী এবং সরকারি প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ফাইনাল ম্যাচে মানবিক সংস্থা ও সরকারি প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত দলকে ২-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় রোহিঙ্গা দল। ওই দলটি আরাকান রোহিঙ্গা ফুটবল ফেডারেশনের ক্যাম্পভিত্তিক খেলোয়াড়দের নিয়ে গঠিত এবং ৩৩টি শরণার্থী ক্যাম্পের ফুটবলাররা সেখানে প্রতিনিধিত্ব করেন।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিবছর বিশ্ব শরণার্থী দিবসের উপলক্ষে এই ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হয়ে থাকে। খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে সম্প্রীতি, বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্য এই আয়োজনের রয়েছে।

তারা বলেন, এ ধরনের উদ্যোগ শরণার্থী ও স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে সহায়তা প্রদান করে এবং অংশগ্রহণকারীদের একসঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ তৈরি করে।

খেলার শেষে ইউএনএইচসিআর বাংলাদেশের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বিশ্বজুড়ে শরণার্থীদের দৃঢ়তা, সহনশীলতা এবং প্রতিকূল পরিস্থিতিতেও নতুন করে জীবন গড়ে তোলার প্রচেষ্টার কথা তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি, জামায়াতের শোক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ বাংলাদেশি, জামায়াতের শোক

কাতারের সানাইয়া এলাকায় ঘটে যাওয়া এক সড়ক দুর্ঘটনায় সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রবিবার (২১ জুন) দুপুর ১২টার দিকে দুর্ঘটনায় পাঁচজন বাংলাদেশিসহ মোট ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।

এই ঘটনায় মিয়া গোলাম পরওয়ার ঘটনাটিকে ‘মর্মান্তিক ও হৃদয়বিদারক’ হিসেবে উল্লেখ করেন। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিহত পাঁচ বাংলাদেশির সবাই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। নিহত ব্যক্তিরা হলেন— মোস্তাক আহমদ (৩০), জুবায়ের আহমদ (৩০), জসিম উদ্দিন (৩০), জিবাল আহমদ (৩৬) ও কাদির আহমদ (২৪)।

গোলাম পরওয়ার উল্লেখ করেন যে, এসব প্রবাসী বাংলাদেশি নিজেদের কঠোর পরিশ্রমের মাধ্যমে উপার্জিত অর্থ দেশে পাঠিয়ে জাতীয় অর্থনীতি এবং তাদের পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন। তাদের মৃত্যু সম্পূর্ণরূপে পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি বলে তিনি অভিমত প্রকাশ করেন।

তিনি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। এছাড়াও, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তার ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%