ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পাকিস্তানে অগ্নিকাণ্ডে ৭২ জন নিহতের ঘটনায় বিচারের মুখোমুখি ১১ বছরের শিশু


পাকিস্তানে অগ্নিকাণ্ডে ৭২ জন নিহতের ঘটনায় বিচারের মুখোমুখি ১১ বছরের শিশু

পাকিস্তানে করাচির গুল প্লাজা শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৭২ জন নিহতের ঘটনায় বিচারাধীন একটি ১১ বছরের শিশু। আদালতে জমা দেয়া একটি অভিযোগপত্রে এই তথ্য উঠে এসেছে। খবর গালফ নিউজের। গত শনিবার (৪ জুলাই) জেলা পাবলিক প্রসিকিউটর আবদুল রাজ্জাক গুজ্জারের মাধ্যমে অভিযোগপত্রটি দাখিল করা হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, ১১ বছরের শিশু হুজাইফা, তার বাবা নিয়ামতউল্লাহ, যিনি ওই ভবনে একটি কৃত্রিম ফুলের দোকানের মালিক, এবং গুল প্লাজা ম্যানেজমেন্ট কমিটির চার সদস্যসহ মোট ছয়জনকে অভিযুক্ত করা হয়েছে। গত ১৭ জানুয়ারি ঘটে যাওয়া এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭২ জন নিহতের পাশাপাশি আটজন আহত হন। আগুনে ওই বাণিজ্যিক কমপ্লেক্সের ১ হাজার ১০০-রও বেশি দোকান পুড়ে যায়। এই কারণে করাচির অন্যতম ব্যস্ত শপিং সেন্টারে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি সৃষ্টি হয়েছে। অভিযোগপত্রে তদন্তের ফলাফল, প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় রেকর্ডকৃত জবানবন্দির ভিত্তিতে বলা হচ্ছে, ১১ বছর বয়সী শিশুটি দোকানের ভেতর দেশলাই কাঠি নিয়ে খেলার সময় আগুনের সূত্রপাত ঘটায়। আরিয়ান নামের ১৩ বছর বয়সী এক প্রত্যক্ষদর্শী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দিতে জানায়, হুজাইফা যখন দেশলাই কাঠি নিয়ে খেলছিল তখন হঠাৎ আগুন জ্বলে ওঠে, সে তখন দোকানে উপস্থিত ছিল। মোহাম্মদ তালহা এবং হামজা আমির নামের আরও দুজন প্রত্যক্ষদর্শী তার বক্তব্যকে সমর্থন করেছেন। তারা অভিযোগ করেন, শিশুটির বাবা নিয়ামতউল্লাহ তার অপ্রাপ্তবয়স্ক ছেলেকে নিয়মিতভাবে দোকানে একা থাকতে এবং দোকান চালাতে দিতেন। তদন্তে গুল প্লাজা ম্যানেজমেন্ট কমিটির সদস্যদেরও অবহেলার জন্য দায়ী করা হয়েছে। তাদের নিরাপত্তা বিধিমালা কার্যকর করতে বা অপ্রাপ্তবয়স্কদের দ্বারা দোকান পরিচালনা বন্ধ করতে ব্যর্থ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। ভবনটিতে মৌলিক অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না, অথবা যা ছিল তা অত্যন্ত অপর্যাপ্ত ছিল বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। ভবনের জরুরি প্রস্থানের পথগুলো (এক্সিট পয়েন্ট) তালাবদ্ধ বা অবরুদ্ধ ছিল, এবং অগ্নিনির্বাপক যন্ত্রের সংখ্যা ছিল অপ্রতুল। কোনো ফায়ার হাইড্রেন্ট সিস্টেম ছিল না এবং জরুরি ব্যাকআপ লাইটেরও কোনো ব্যবস্থা ছিল না। এই ত্রুটিগুলোর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে পুরো স্থাপনা অন্ধকারে নিমজ্জিত হয়, যা অগ্নিকাণ্ডের ভয়াবহতা বহুগুণ বাড়িয়ে দেয়। অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা ফায়ার ব্রিগেড বা উদ্ধারকারী সংস্থাকে সময়মতো খবর দিতে ব্যর্থ হয়েছেন। ঘটনার ওই সংকটকালীন সময়ে তাদের কল ডেটা রেকর্ড (সিডিআর) পর্যালোচনা করে জরুরি সেবার নম্বরে কোনো কল করার প্রমাণ পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা সিয়াম আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


নরসিংদীতে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা সিয়াম আটক

নরসিংদীর রায়পুরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা সিয়াম মিয়াকে ইয়াবাসহ আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। রবিবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ এলাকায় ঘটনার সময় উপস্থিত লোকজন সিয়াম মিয়াকে আটক করে। আটকের সময় সিয়াম মিয়া (২১) আমিরগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নুর মোহাম্মদের ছেলে এবং ২০২৩ সালে গঠিত আমিরগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। স্থানীয় সূত্র জানায়, করিমগঞ্জ এলাকায় মোটরসাইকেলে ৩ জন অবস্থান করছিল। এ সময়ে এলাকাবাসীর সন্দেহ হওয়ায় তারা ধাওয়া দেয়। ধাওয়ার সময় সিয়ামের সঙ্গে থাকা অন্য ২ জন পালিয়ে যায় তবে সিয়াম ধরা পড়েন। সিয়াম এই সময় সঙ্গে থাকা ইয়াবা সড়কের পাশের ঝোপে ফেলে দেন, জনতার হাত থেকে বাঁচতে। পরবর্তীতে স্থানীয়রা ঘটনাস্থল থেকে দুই পিস ইয়াবা উদ্ধার করে পুলিশের কাছে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সিয়ামকে আটক করে থানায় নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াবাসহ আটক হওয়ার পর কিছু স্থানীয় লোক সিয়ামকে মারধর করে। পরে সিয়ামকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এই ঘটনায় সিয়াম নিজেকে নির্দোষ বলে দাবি করেন। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযুক্ত সিয়ামকে দুই পিস ইয়াবাসহ আটক করে থানায় আনা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


খামেনির জানাজায় অংশ নেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়ার জন্য বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর জন্য ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তিনি রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ কৃতজ্ঞতা জানান।

এ সাক্ষাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মর্মান্তিক মৃত্যুতে বাংলাদেশের গভীর শোক পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। এই কঠিন সময়ের মধ্যে ইরানের ভ্রাতৃপ্রতিম জনগণের সঙ্গে বাংলাদেশের জনগণের সংহতির ওপর তিনি জোর দেন।

তিনি মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য সংলাপ ও কূটনীতির গুরুত্ব তুলে ধরেন। খলিলুর রহমান বলেন, আঞ্চলিক শান্তি এই অঞ্চল এবং এর বাইরের সমৃদ্ধি ও উন্নয়নের জন্য অপরিহার্য হয়ে ওঠে।

উভয় পক্ষ দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জুলাই শুরু হচ্ছে কবি আল মাহমুদ স্মরণোৎসব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় ৯ জুলাই শুরু হচ্ছে কবি আল মাহমুদ স্মরণোৎসব

ব্রাহ্মণবাড়িয়ায় আগামী ৯ জুলাই শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী কবি আল মাহমুদ স্মরণোৎসব-২০২৬। বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছরের ‘সোনালী কাবিন পদক-২০২৬’ পাচ্ছেন কবি, সাহিত্যিক ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই সিকদার।

রবিবার (৫ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সভাপতি মো. ইব্রাহিম খান সাদাত এবং সাধারণ সম্পাদক লিটন হোসাইন জিহাদ। এই সময় সংগঠনের প্রধান উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি লিখিত বক্তব্য পাঠ করেন।

সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, জেলা প্রশাসন এবং কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের যৌথ আয়োজনে ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত এ স্মরণোৎসব অনুষ্ঠিত হবে। উৎসবের সূচনা হবে ৯ জুলাই সকালে কবির কবর জিয়ারত ও দোয়া মাহফিলের মাধ্যমে।

বিকেলে স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে মূল আয়োজন।

আয়োজকরা জানান, বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম শক্তিমান কবি আল মাহমুদের সাহিত্য, জীবন ও দর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, তাঁর সাহিত্যচর্চাকে উৎসাহিত করা এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখা এই স্মরণোৎসবের প্রধান উদ্দেশ্য। সেই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও বাংলা সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ‘সোনালী কাবিন পদক’ প্রদান করা হবে।

তিন দিনের কর্মসূচিতে থাকবে আলোচনা সভা, কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান, গবেষণাভিত্তিক আলোচনা এবং স্কুল-কলেজ পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতা।

‘গদ্য সাহিত্যে আল মাহমুদ’ ও ‘কবিতায় আল মাহমুদ’ শীর্ষক আলোচনা সভায় দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেবেন।

১১ জুলাই বিকেলে সমাপনী অনুষ্ঠানে কবিতা পাঠ, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবি আব্দুল হাই সিকদারের হাতে ‘সোনালী কাবিন পদক-২০২৬’ তুলে দেবেন। পরে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের নেতৃত্ব ও রাজনীতিতে ‘আয়াতুল্লাহ’ উপাধির অর্থ কী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


ইরানের নেতৃত্ব ও রাজনীতিতে ‘আয়াতুল্লাহ’ উপাধির অর্থ কী

'আয়াতুল্লাহ' একটি আরবি শব্দ। এর অর্থ 'আল্লাহর নিদর্শন' অথবা 'ঐশ্বরিক চিহ্ন'। এটি দ্বাদশ শিয়া ইসলামের একটি উচ্চ ধর্মীয় পদবি। পদবিটি সাধারণত ঐ আলেমদের জন্য রাখা হয়, যারা সেমিনারে কয়েক দশক ধরে ইসলামী আইনশাস্ত্র ও ধর্মতত্ত্বের অধ্যয়ন ও শিক্ষাদান করেন।

একজন আয়াতুল্লাহকে সাধারণত একজন মুজতাহিদ বলে গণ্য করা হয়। তিনি স্বাধীন আইনি যুক্তি প্রয়োগ করতে ও ধর্মীয় ফতোয়া জারি করতে যোগ্যতার অধিকারী একজন আইনজ্ঞ হন।

যদিও 'আয়াতুল্লাহ' মূলত একটি ধর্মীয় উপাধি, কিন্তু ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে এটি ইরানে রাজনৈতিক ক্ষমতার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়ে। বিশেষত, দেশটির সর্বোচ্চ নেতার জন্য উচ্চ পর্যায়ের ধর্মীয় যোগ্যতার প্রত্যাশা করা হয়। শিয়া ইসলাম ইরানের সরকারি রাষ্ট্রধর্ম, যা আনুমানিক ৯০ থেকে ৯৫ শতাংশ মানুষ অনুসরণ করে।

সাম্প্রতিক বছরগুলোতে এই উপাধিটি একটি বিশেষ রাজনৈতিক তাৎপর্য লাভ করেছে। কারণ ইরানের রাষ্ট্র-সমর্থিত প্রতিষ্ঠান ও গণমাধ্যমগুলো মোজতবা খামেনিকে তার ধর্মীয় মর্যাদা জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে ক্রমবর্ধমানভাবে 'আয়াতুল্লাহ' বলে উল্লেখ করছে।

তার প্রয়াত পিতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর উত্তরসূরি হিসেবে সর্বোচ্চ নেতা হওয়ার আগে, মোজতবা খামেনিকে ব্যাপকভাবে 'হোজাতে ইসলাম' হিসেবে বর্ণনা করা হতো। এটি আয়াতুল্লাহর চেয়ে এক ধাপ নিচের পদমর্যাদা।

ইরানের সংবিধান অনুযায়ী, সর্বোচ্চ নেতাকে অবশ্যই একজন জ্যেষ্ঠ ইসলামী আইনবিদ হতে হবে। এবং পর্যবেক্ষকদের মতে, উত্তরাধিকারী হিসেবে মোজতবা খামেনির ধর্মীয় পদমর্যাদা বৃদ্ধি করা ছিল প্রয়োজনীয় ধর্মীয় বৈধতা জোরদার করার একটি উপায়।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপটি চরম অস্থিতিশীলতার এই সময়ে কট্টরপন্থি ক্ষমতা কেন্দ্রগুলোর প্রতি, যার মধ্যে ইসলামিক রিভল্যুশনারি গার্ড কোরের সমর্থক গোষ্ঠীও রয়েছে, এমন একজন প্রার্থীর প্রতি পছন্দের ইঙ্গিত দেয়। যিনি ক্ষমতার ধারাবাহিকতা বজায় রাখবেন।

বিশেষত, ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে মার্কিন-ইসরাইল যুদ্ধের প্রথম দিনেই একটি মারাত্মক বিমান হামলায় আলী খামেনিই নিহত হওয়ার প্রেক্ষাপট তৈরির ঘটনা ঘটে। পরবর্তীকালে, তাকে সর্বোচ্চ নেতা বানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%