ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং
ওআইসির সদস্য ১৮ দূতবাসের সহযোগিতা

ফিলিস্তিন দূতাবাস বন্যাদুর্গত দুই হাজারের বেশি পরিবারকে ত্রাণ দেবে


ফিলিস্তিন দূতাবাস বন্যাদুর্গত দুই হাজারের বেশি পরিবারকে ত্রাণ দেবে

চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম ও সিলেটের দুই হাজারের বেশি পরিবারকে ত্রাণসামগ্রী সরবরাহ করবে ঢাকায় অবস্থিত ফিলিস্তিন দূতাবাস। এই ত্রাণসামগ্রী প্যাকেটজাত করার কাজ চলমান রয়েছে দূতাবাসে, যা দ্রুততার সঙ্গে সম্পন্ন হচ্ছে।

বাংলাদেশে নিযুক্ত অরগানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওয়াইসি) সদস্যভুক্ত ১৮টি মুসলিম দেশের দূতাবাসের সহযোগিতায় এই মানবিক উদ্যোগটি বাস্তবায়ন করা হচ্ছে।

বুধবার (১৫ জুলাই) দূতাবাসে সরেজমিনে দেখা যায়, স্বেচ্ছাসেবী ও দূতাবাসের কর্মকর্তা ও কর্মীরা ত্রাণ কার্যক্রমের জন্য প্যাকেট তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

আরও পড়ুন: ১৭ কোটি টাকার বিল অনুমোদন, টেন্ডার ব্যবস্থাপনা ও সম্পদের উৎস নিয়ে বিতর্কের কেন্দ্রে মাহবুবুল হক চৌধুরীর

দূতাবাস সূত্রে জানানো হয়, বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনের শিক্ষার্থীরা এই উদ্যোগে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে। শিক্ষার্থীরা অন্যদের সঙ্গে একত্রিত হয়ে এসব ত্রাণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রমে লিপ্ত থাকবে।

প্রতিটি ত্রাণ প্যাকেটে রয়েছে চাল, খেজুর, চিড়া, মুড়ি, চিনি, লবণ, বিশুদ্ধ খাবার পানি ও নুডলস। এই খাদ্যসামগ্রী এমনভাবে নির্বাচিত করা হয়েছে যাতে দুর্গত মানুষ সহজে ও দ্রুত এগুলো গ্রহণ করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে রান্নার প্রয়োজনও হবে না।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান কালের কণ্ঠকে বলেন, ‘এ উদ্যোগের মূল উদ্দেশ্য সম্পূর্ণ মানবিক। বাংলাদেশে মানুষ দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সরকার ও জনগণ ধর্ম-বর্ণ নির্বিশেষে ফিলিস্তিনকে সমর্থন দিয়ে এসেছে। তাই এ দুর্যোগে ফিলিস্তিনের বাংলাদেশের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। এটি বাংলাদেশের প্রতি ফিলিস্তিনের ঋণের সামান্য অংশ হলেও শোধ করার একটি প্রচেষ্টা।’

ত্রাণ কার্যক্রম সম্পর্কে তিনি জানান, ‘১৮টি মুসলিম দেশের দূতাবাসের সহায়তায় প্রায় ৪০ টন ত্রাণসামগ্রী সংগ্রহের আশা করা হচ্ছে। যদিও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১১ লাখ মানুষের সবার কাছে সহায়তা পৌঁছানো সম্ভব নয়। তবে সরকার, সেনাবাহিনী, এনজিও এবং সাধারণ মানুষ সম্মিলিতভাবে এগিয়ে এলে আরো অনেক মানুষের কাছে সহায়তা পৌঁছানো সম্ভব হবে।’

আরও পড়ুন: মজলুম থেকে জালিম হলে আবার গণমাধ্যমের কাছে বলবেনÑ বাঁচান: মাসুদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯১ বছর বয়সেও টানা ১৮টি বিশ্বকাপ কভার করছেন আর্জেন্টাইন সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


৯১ বছর বয়সেও টানা ১৮টি বিশ্বকাপ কভার করছেন আর্জেন্টাইন সাংবাদিক

বয়স ৯১ বছর। তবে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা এবং পেশাদারিত্বের কাছে বয়স যেন শুধু একটি সংখ্যা মাত্র।

১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপ থেকে আজ পর্যন্ত ছেলেদের ফুটবলে কোন বিশ্বকাপ মিস করেননি আর্জেন্টিনার প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক এনরিকে মাকায়া মার্কেজ। চলতি ২০২৬ বিশ্বকাপ কাভার করার মাধ্যমে টানা ১৮টি বিশ্বকাপ সাংবাদিকতায় এক অনন্য ও অবিস্মরণীয় রেকর্ড গড়লেন এই প্রবীণ ব্রডকাস্টার। বর্তমান ফুটবল বিশ্বে তিনি অত্যন্ত সম্মানিত, এমনকি আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি সংবাদ সম্মেলনের পর তার সাথে দাঁড়িয়ে ছবি তোলার জন্য বিশেষভাবে সময় নেন।

সাত দশকের এই বিশাল ক্যারিয়ারে মাকায়া ফুটবলের বিভিন্ন পরিবর্তন খুব কাছ থেকে দেখেছেন। ১৯৫৮ সালে ২৪ বছর বয়সে প্রথম বিশ্বকাপ কাভার করার জন্য সুইডেন গিয়েছিলেন, যেখানে তিনি দেখেছিলেন ১৭ বছরের এক তরুণ বিস্ময়—তার নাম পেলে। সেই সময় আর্জেন্টিনা ফুটবল ইতিহাসের অন্যতম বড় বিপর্যয়ে চেকোস্লোভাকিয়ার কাছে ৬–১ গোলের হারে কষ্ট পেয়েছিলেন তিনি। এরপর থেকে পেলে, দিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে লিওনেল মেসি—ফুটবল ইতিহাসের সকল মহানায়ককে তার চোখে দেখার এবং বিশ্ববাসীর কাছে তাদের পারফরম্যান্স তুলে ধরার সুযোগ হয়েছে।

দীর্ঘ সময়ে ফুটবলের ধরন অনেক পরিবর্তন হয়েছে, সম্প্রচার মাধ্যম অ্যানালগ থেকে ডিজিটাল হয়েছে, এবং পরিসংখ্যান এখন তাৎক্ষণিকভাবে পাওয়া যায়। তবে এত পরিবর্তনের মাঝেও মাকায়ার একটি অভ্যাস অক্ষত রয়েছে, তা হলো কাউকে নিয়ে হুট করে চূড়ান্ত মন্তব্য না করা। ২০১৮ সালে স্কালোনিকে আর্জেন্টিনার কোচ করার পর অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। মাকায়াও তখন স্কালোনিকে ঠিকভাবে চিনতেন না, তাই খুব একটা আশাবাদী ছিলেন না। কিন্তু পরে স্কালোনির অধীনে আর্জেন্টিনা কোপা আমেরিকা, ফিনালিসিমো এবং কাতার বিশ্বকাপ জিতলে, মাকায়ার বিশ্বাস আরো দৃঢ় হয় যে, কাউকে গভীরভাবে না জেনে দ্রুত মন্তব্য করা অনুচিত।

আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে এবং চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপ ধরে রাখার সম্ভাবনা মাকায়া দেখছেন তা খুবই প্রত্যাশিত। বর্তমান দলে তার প্রিয় খেলোয়াড় জানতে চাইলে, স্বভাবসুলভ হাসিমুখে তিনি লিওনেল মেসির নাম বলেন। তবে ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা কে—মেসি নাকি ম্যারাডোনা? এই চিরন্তন প্রশ্নের জবাবে তিনি মনে করেন, ইতিহাসের বিভিন্ন সময়ের খেলোয়াড়দের তুলনা করার জন্য কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই। ভিন্ন সময়ে, ভিন্ন প্রতিপক্ষ এবং ভিন্ন কৌশলের কারণে সবাই একত্রে অনন্য।

বিশ্বকাপের জয় যেমন তাকে আনন্দ দেয়, তেমনই পরাজয়ের স্মৃতিগুলোও ক্যারিয়ারের অবিচ্ছেদ্য অংশ মনে করেন। প্রায় ৭০ বছর ধরে ফুটবল ইতিহাসের প্রতিটি সোনালি অধ্যায় ক্যামেরার ওপাশ থেকে লেন্সবন্দি করার পর, এই কিংবদন্তি অবশেষে অবসরের কথা ভাবছেন। ৯১ বছর বয়সে এসেও তিনি রসিকতা করে বলেন, ‘কোনো একসময় তো আমাকে থামতেই হবে।’ তবে ফুটবলপ্রেমী এবং সহকর্মীদের কাছে মাকায়ার এই বিদায়ের সুর কখনোই চিরতরে হারাবে না, বরং তা ফুটবল ইতিহাসের একটি জীবন্ত দলিল হিসেবে অমর হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বসুন্ধরা আবাসিকে শিক্ষিত ও সচেতন মানুষের বসবাস: মির্জা ফখরুল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৬ পি.এম


বসুন্ধরা আবাসিকে শিক্ষিত ও সচেতন মানুষের বসবাস: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় শিক্ষিত ও স্বচ্ছ মানুষের বসবাস। তিনি বলেন, ‘বসুন্ধরা এবং নতুন নতুন যেসব আবাসিক এলাকাগুলো গড়ে উঠছে সেখানে কিন্ত সমস্ত শিক্ষিত ও স্বচ্ছ মানুষদের বাস।’

আজ বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আয়োজিত ‘নগরের বর্জ্য ব্যবস্থাপনা : আমার, আপনার সবার দায়িত্ব’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বসুন্ধরা আবাসিক, বনানী, গুলশান এলাকার মানুষ ভাগ্যবান। ‘আপনারা যারা এসব এলাকায় আছেন তারা সৌভাগ্যবান। বসুন্ধরাসহ নতুন নতুন যেসব আবাসিক এলাকা গড়ে উঠছে সেখানে সব শিক্ষিত মানুষের বাস। স্বচ্ছ নগড় গড়া আপনাদের জন্য অনেক সহজ।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, নগর বর্জ্যমুক্ত রাখা নাগরিকের দায়িত্ব—এ বিষয়ে সবার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিশুদের মধ্যে এই সচেতনতার অভ্যাস গড়ার আহ্বান জানান।

তিনি জানান, ওয়াসা, বিদ্যুৎ বিতরণকারী সংস্থা, সিটি করপোরেশনসহ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাব রয়েছে। এই সমন্বয়হীনতার কারণে নগরবাসীকে নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়।

মন্ত্রী বলেন, ঢাকা শহরের সমস্যার মূল কারণগুলোর একটি হলো নগর ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব। ঢাকার পুঞ্জীভূত নাগরিক সমস্যাগুলোর স্থায়ী ও কার্যকর সমাধানের জন্য সিটি করপোরেশনগুলোকে একটি পূর্ণাঙ্গ ‘গভর্নমেন্ট’ বা নগর সরকারে রূপান্তর করা প্রয়োজন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে খুবই সিরিয়াস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হত্যা মামলায় সাবেক সচিব জিয়াউল আলমের গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


হত্যা মামলায় সাবেক সচিব জিয়াউল আলমের গ্রেপ্তার

জুলাই গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর কাফরুল থানার একটি হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখিয়ে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বুধবার (১৫ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম এই আদেশটি দেন।

আদালতে দাখিল করা গ্রেপ্তার দেখানোর আবেদনটিতে বলা হয়, মামলার ঘটনায় এন এম জিয়াউল আলমের সম্পৃক্ততার বিষয়ে প্রাথমিক তদন্তে সাক্ষ্য–প্রমাণ পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন। এছাড়া, তদন্তের প্রয়োজনে পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলেও সেই আবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সাক্ষাৎ আদালতের আলোচনায় এসেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মিরপুরে বিআরটিএ কার্যালয়ের সামনে আন্দোলনে অংশ নেন মাহবুব হাসান মামুন (৩৪)।

বিকেল সাড়ে চারটার সময় তিনি গুলিবিদ্ধ হন এবং পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত মাহবুব হাসান মামুনের স্ত্রী রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬১ জনকে আসামি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষা বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষা বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জেলায় প্রাথমিক শিক্ষা পদক প্রদান উপলক্ষে আজ বৃক্ষরোপণের এই কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বুধবার সকালে ১০টায় বৈদারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বায়জিদ ইবনে আকবর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ এবং প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ আর এম মিজানুর রহমান, ঝালকাঠি পিটিআই এর সুপারিনটেনডেন্ট দীনা ইয়াসমিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদার, প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, বৈদারাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখরুল ইসলাম এবং বৈদারাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির আহবায়ক মো. ওবায়দুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ঢাকার চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ বিতরণ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে ঝালকাঠিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিস বৃক্ষরোপণের এই কর্মসূচির আয়োজন করে।

এরই ধারাবাহিকতায় বৈদারাপুর প্রাথমিক বিদ্যালয় চত্বরে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার নিম, আম, আমলকি ও মেহগিনি গাছের চারা রোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%