ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

বাংলাদেশের সামরিক প্রতিনিধিদল মানামা ডায়ালগে অংশ নিতে বাহরাইনে


বাংলাদেশের সামরিক প্রতিনিধিদল মানামা ডায়ালগে অংশ নিতে বাহরাইনে

বাংলাদেশের উচ্চপর্যায়ের একটি সামরিক প্রতিনিধিদল বাহরাইন সফরে রয়েছে, যা আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন আইআইএসএস মানামা ডায়ালগ ২০২৬-এ অংশগ্রহণ করছে।

৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী এই সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, সামরিক কর্মকর্তা, কূটনীতিক, নীতিনির্ধারক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। সম্মেলনের আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি, প্রতিরক্ষা সহযোগিতা এবং ভূরাজনৈতিক চ্যালেঞ্জ।

এই সফরের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ কায়সার রশীদ চৌধুরী উপস্থিত রয়েছেন।

আরও পড়ুন: খোদেজা বেগমের মৃত্যুতে রুহুল কবির রিজভীর গভীর শোক

বাংলাদেশের প্রতিনিধিদলে বাহরাইন (অনিবাসী) ও কুয়েতে নিযুক্ত বাংলাদেশের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরীসহ অন্যান্য সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অন্তর্ভুক্ত আছেন।

বাহরাইন সফরের অংশ হিসেবে গত ২৯ অক্টোবর বাংলাদেশ দূতাবাস, মানামা পরিদর্শন করেন সামরিক প্রতিনিধিদলের সদস্যরা। এ সময় দূতাবাসের পক্ষ থেকে তাদের আন্তরিক অভ্যর্থনা ও আতিথেয়তা প্রদান করা হয়।

লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান দূতাবাসের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই সফর বাংলাদেশ ও বাহরাইনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং দ্বিপক্ষীয় সামরিক, নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার নতুন সম্ভাবনা উন্মোচনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন: মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় ১৫ বেসামরিক নাগরিক নিহত, আহত ৩২

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শত্রুরা ফের হামলা চালালে সংঘাত কখন শেষ হবে ঠিক করবে ইরান: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


শত্রুরা ফের হামলা চালালে সংঘাত কখন শেষ হবে ঠিক করবে ইরান: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি আবারও হামলা চালায়, তাহলে সংঘাতের শেষ কিভাবে এবং কখন হবে, তা তেহরানই নির্ধারণ করবে। শনিবার (৩১ অক্টোবর) রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে খামেনি এই কথা বলেন। খবরটি এসেছে আনাদোলু’র মাধ্যমে।

মোজতবা খামেনি বিবৃতিতে উল্লেখ করেন, ‘শত্রুরা যদি আবারও সামরিক বা সন্ত্রাসী হামলা চালায়, তাহলে সেগুলোর সমাপ্তির সময় ও শর্ত ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী এবং ইরানি জনগণই নির্ধারণ করবে।’

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে, শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি এই বিবৃতি দেন।

এ সময় তিনি সামরিক কমান্ডারদের নির্দেশ দেন যে, সম্ভাব্য যেকোনো হুমকির বিরুদ্ধে ‘ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও কার্যকর জবাব’ দিতে হবে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সব সম্পদ ও স্থাপনাকে ইরানের সশস্ত্র বাহিনীর আঘাতের আওতায় আনতে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করার নির্দেশও দেন মোজতবা খামেনি।

এর আগে শনিবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যদি ইসরাইলের সঙ্গে মিলে এ অঞ্চলে আবার কোনো সামরিক অভিযান চালান, তাহলে নতুন করে শুরু হওয়া যুদ্ধ আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। ওই হামলার জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা হামলা চালায়।

পরবর্তীতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক উদ্যোগ এবং জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও উত্তেজনা পুরোপুরি কমেনি। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তাব্যবস্থা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে।

সূত্র: মিডলইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউ ইয়র্ক পুলিশের ইউনিফর্মে যুক্ত হলো ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


নিউ ইয়র্ক পুলিশের ইউনিফর্মে যুক্ত হলো ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল

বিশ্বের অন্যতম বৃহৎ ও সুপরিচিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) সদস্যদের পোশাকে যুক্ত হয়েছে ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল। এনওয়াইপিডির ইউনিফর্মে বাংলাদেশের তৈরি পোশাকের উপস্থিতি প্রকাশিত হওয়ার পর, যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ, আবেগ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে।

বাংলাদেশের নাম বিশ্বে শীর্ষস্থানীয় একটি পুলিশ বাহিনীর পোশাক সরবরাহের সঙ্গে জড়িয়ে যাওয়া দেশের তৈরি পোশাকশিল্পের বৈশ্বিক সুনামের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সিএসবিনিউজের একটি প্রতিবেদনে নিউইয়র্ক পুলিশের পোশাকে বাংলাদেশের নাম থাকার বিষয়টি প্রথম গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। এনওয়াইপিডি সদস্যরা নিউইয়র্ক সিটির রাজপথে নিয়মিত টহল, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অপরাধ দমনে কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে দায়িত্ব পালন করেন। এই বাহিনীর সদস্যদের বিশেষায়িত পোশাক ও সরঞ্জাম সংগ্রহ করা হয় অত্যন্ত কঠোর মানদণ্ড ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে।

এভাবে, একটি গুরুত্বপূর্ণ বাহিনীর পোশাকে ‘মেড ইন বাংলাদেশ’ লেবেল থাকা আন্তর্জাতিক বাজারে দেশের পোশাক প্রস্তুতকারকদের পেশাদারি সক্ষমতা ও বিশ্বাসযোগ্যতার অনন্য প্রমাণ। যুক্তরাষ্ট্র বরাবরই বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বাজার। সাধারণত আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ও খুচরা বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শার্ট, প্যান্ট কিংবা জ্যাকেটের মতো সাধারণ বাণিজ্যিক পোশাক সেখানে রপ্তানি হয়ে থাকে। তবে রাষ্ট্রীয় বিশেষায়িত বাহিনীর ইউনিফর্ম তৈরির ক্ষেত্রে বাড়তি গুণগত মান ও সুনির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়, যা সাধারণ পোশাকের তুলনায় ভিন্ন।

নিউইয়র্ক সিটিতে বর্তমানে বিপুলসংখ্যক বাংলাদেশি অভিবাসী বসবাস করছেন, যাদের একটি উল্লেখযোগ্য অংশ খোদ এনওয়াইপিডিতে কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করছেন। যে শহরের সুরক্ষায় প্রবাসীরা অবদান রাখছেন, সেই শহরের মূল পুলিশ সদস্যদের পোশাকে নিজ দেশের নাম দেখে সাধারণ প্রবাসীরা আবেগাপ্লুত হয়ে পড়েছেন।

এনওয়াইপিডির সুনির্দিষ্ট কোন ধরনের পোশাকে এই লেবেল রয়েছে বা ঠিক কত পরিমাণ পোশাকের চালান বাংলাদেশ থেকে নেওয়া হয়েছে, তার আনুষ্ঠানিক বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি। তবে বিশেষায়িত কর্মক্ষেত্রের এই সরবরাহ বৈশ্বিক বাজারে বাংলাদেশের পোশাক খাতের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্ট বিশ্লেষকেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবককে যাবজ্জীবন

জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের প্রলোভনে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মো. মাহমুদুল হাসান সাকিল (৩০) নামের এক যুবকের বিরুদ্ধে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেছে। একই সঙ্গে, তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে প্রদান করার জন্য আদালত নির্দেশ দিয়েছে।

রবিবার (১ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন। আসামি মাহমুদুল হাসান সাকিল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না। দণ্ডপ্রাপ্ত সাকিল শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানি মুথুরাদি এলাকার সাইদুর রহমানের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১২ মে সন্ধ্যায় দেওয়ানগঞ্জের তারাটিয়া বাজার এলাকা থেকে ওই স্কুলছাত্রী নিখোঁজ হয়ে যায়। সাকিল বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে। পরে, শেরপুরের শ্রীবরদী উপজেলার একটি বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। এরপর টঙ্গীর দেউরা এলাকার একটি ভাড়াবাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ ১৯ মে দিবাগত রাতে গাজীপুরের টঙ্গীর দেউরা এলাকার ওই ভাড়াবাসা থেকে তাকে উদ্ধার করে। পরে মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেয়। মামলায় সাতজনের সাক্ষ্য গ্রহণ ও তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এই রায় প্রদান করে।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) ফজলুল হক বলেন, ‘ধর্ষণের মামলায় মাহমুদুল হাসান সাকিলকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ ভুক্তভোগী পাবেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌহালীতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


চৌহালীতে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপনের জন্য যুব র‍্যালি, আলোচনা সভা এবং যুব ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১লা নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচিটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের হয়ে প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন পরিসংখ্যানের চলতি দায়িত্বে থাকা সোহেল রানা, এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক মেহেদী হাসান শাকিল। এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: শাহাআলম, পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, ইউআরসি অফিসার ও প্রশাসক চঞ্চল কুমার মিস্তি এবং থানার উপপরিদর্শক এসআই মেহেদী হাসানসহ উপজেলা যুব উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ৩৩ জন যুব ও যুব-নারী উদ্যোক্তাদের মধ্যে সতোর লক্ষ বিশ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়াও যুব ও যুব নারীদের নিয়ে ৫ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%