০৮:১৩ এম
বিশ্বকাপে নতুন ‘জুনিয়রের’ রাজত্ব চলছে। নেইমার ফিরে এসে দেখলেন যে তার সিংহাসনে অন্য কেউ বসে আছেন। তিনি ছাড়াও এই ব্রাজিল জিততে সক্ষম হতে পারে। তবে রাজা তো রাজাই। তার দিকেই সকলের তাকানোর কারণ রয়েছে।
দীর্ঘ ৯৮১ দিন পর ফের ব্রাজিলের হলুদ জার্সিতে মাঠে নামলেন নেইমার জুনিয়র। চলতি বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলতে নেমে গ্যালারি জুড়ে উঠল উল্লাস, ‘নেইমার-নেইমার’।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, সতীর্থদের আবাহন, এবং বিশ্বকাপের মঞ্চে প্রত্যাবর্তন সব মিলিয়ে তৈরি হয় আবেগঘন এক মুহূর্ত বিশ্বকাপের ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচে।
কিন্তু এই প্রত্যাবর্তনের গল্পের মাঝে উঠে এসেছে আরও একটি সত্য। ব্রাজিল ফুটবল দলের হয়ে বর্তমানে আলো ছড়াচ্ছেন আর এক জুনিয়র, যিনি হলেন ভিনিসিয়াস জুনিয়র।
স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়ে বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়র ম্যাচটিতে জোড়া গোল করেন। ম্যাচের সময় হাতে চলে আসার পর কোচ আনচেলোত্তি মাঠে নামান নেইমার জুনিয়রকে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে মাঠে নামেন তিনি।
পাঁচ সপ্তাহের চোট কাটিয়ে ফের ৩৪ বছর বয়সী এই তারকা ২০২৩ সালের পর আন্তর্জাতিক ম্যাচে প্রথমবার মাঠে নামলেন। বিশ্বকাপে এটি তার ১৪ নম্বর ম্যাচ।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট তাকে কটাক্ষ করে ‘ওয়ার্ক ফ্রম হোম খেলোয়াড়’ বলে মন্তব্য করেছিলেন। ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়ার পর এবং বিশ্বকাপের মঞ্চে নামার মাধ্যমে নেইমার সেই কটাক্ষের জবাব দিলেন।
এক সময় ব্রাজিলের আক্রমণের সকল আশা-ভরসা ছিল শুধুই নেইমারকে ঘিরে। কিন্তু এখন সেই দায়িত্ব অনেকটাই নিজের কাঁধে তুলে নিয়েছেন ভিনি জুনিয়র। বর্তমান বিশ্বকাপে সেটি স্পষ্টভাবে নজর দেওয়া যাচ্ছে। ব্রাজিলের জার্সিতে ভিনি জুনিয়রই এখন উজ্জ্বল মুখ।
গ্রুপ পর্বের বাকি দুটো ম্যাচের মতো স্কটল্যান্ডের বিরুদ্ধে তার পারফরম্যান্স ছিল অসাধারণ। গতি, ড্রিবলিং এবং আক্রমণাত্মক মানসিকতা বিষয়গুলোতে বারবার স্কটিশ রক্ষণভাগকে অপ্রস্তুত করেছেন। তিনি জোড়া গোলের মালিক।
নেইমারের উপস্থিতি এখনও ব্রাজিলের কাছে অনুপ্রেরণা। তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং বড় ম্যাচের মানসিকতা দলকে বাড়তি শক্তি দেবে। কিন্তু চলতি বিশ্বকাপের তিনটি ম্যাচ, বিশেষ করে স্কটল্যান্ড ম্যাচ দেখিয়েছে যে, ব্রাজিলের বর্তমান ও ভবিষ্যতের কাণ্ডারী এখন ভিনিসিয়াস জুনিয়র।
আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
ষষ্ঠ বিশ্বকাপ ঘরে নিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে খেলতে এসেছে ব্রাজিল। সেই যাত্রায় নেইমারের প্রত্যাবর্তন যেমন গুরুত্বপূর্ণ, তেমনই আরেক জুনিয়রের উত্থানও বিশ্বকাপের নজর কেড়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন