০১:৪০ এম
আশাশুনি প্রেসক্লাবের আয়োজনে থানার তদন্ত কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াদুদ এবং ইঞ্জিনিয়ার (জনস্বাস্থ্য) মোঃ মোস্তাফিজুর রহমানের বিদায়ী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪-৩০ টায় প্রেস ক্লাবের হলরুমে মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সহ সভাপতি হাসান ইকবাল মামুন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আকাশ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আব্দুল ওয়াদুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ওলামাদলের আহবায়ক হাফেজ মাওঃ আনিছুর রহমান আজাদী এবং বিদায়ী ইঞ্জিনিয়ার (জনস্বাস্থ্য) মোঃ মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি জি এম আল ফারুক।
আরও পড়ুন: টাঙ্গাইলে শোষিতের কণ্ঠের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক আসলাম লিংকন, সাবেক আহবায়ক বোরহানউদ্দীন বুলু, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ সোহরাব হোসেন, সদস্য মোঃ ইয়াছিন আরাফাত। এছাড়া উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সদস্য বি এম আলাউদ্দিন, এম এম সাহেব আলী, জগদীশ চন্দ্র সানা, তৌহিদুজ্জামান তৌহিদ, ইয়াছিন আরাফাত পিন্টু এবং মোঃ সাইদুল ইসলাম প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন