প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘মা ইনতি বঙ্গারাম’ ছবির সাফল্য উদ্যাপনের অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময়ে অভিনেত্রী সমান্থা মা হওয়ার কথা স্বীকার করেছেন।
অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনায় সিলমোহর দিলেন সমান্থা রুথ প্রভু। কিছু দিন আগে তিনি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে তাঁর স্ফীতোদরের ছবি প্রকাশ্যে আসে। পরে, সমান্থার একটি ঘনিষ্ঠ সূত্র জানান, সত্যিই অভিনেত্রী মা হতে চলেছেন। অবশেষে বুধবার, সংবাদমাধ্যমের সামনে স্বীকার করলেন সমান্থা যে, তিনি মা হতে চলেছেন।
‘মা ইনতি বঙ্গারাম’ ছবির সাফল্য উদ্যাপনের অনুষ্ঠানে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জায়গায়, অভিনেত্রী মা হওয়ার বিষয়টি স্বীকার করেন। একই সঙ্গে তিনি জানান, এই মুহূর্তে যে কাজগুলো তাঁর হাতে রয়েছে, সেগুলিকে শেষ করার পর কিছুদিনের জন্য বিরতি নেবেন। সমান্থা বলেন, “এর পর আমার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে আমাকে কিছুদিনের বিরতি নিতে হবে। আমাকে মাতৃত্বকালীন ছুটি নিতে হবে। তারপর আমি আবার নতুন ছবি নিয়ে ভক্তদের জন্য ফিরব।”
কিছু দিন আগে সেই অনুষ্ঠানে সমান্থার পরনে ছিল আসমানি রঙের টি-শার্ট এবং জিন্স। সেই ভিডিয়োটি দেখে নেটপাড়ার একটি বড় অংশ শুভেচ্ছা জানাতে শুরু করেন সমান্থাকে। অনেকের মধ্যে কিছু লিখেছেন, ‘‘আমি খুশিতে কাঁদছি।’’ আবার কেউ লেখেন, ‘‘সমান্থা এবার প্রাণভরে আনন্দে থাকুক।’’ যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সমান্থা কিছু মন্তব্য করেননি। তবে শোনা যাচ্ছে, চলতি বছর ডিসেম্বর মাসে নাকি রাজ ও সমান্থার প্রথম সন্তান ভূমিষ্ঠ হতে পারে। পরে সমান্থার এক ঘনিষ্ঠ সূত্র খবরে সিলমোহর দেন। সেই সূত্র বলেছিলেন, “সমান্থা এখন গর্ভাবস্থার প্রথম তিন মাসে রয়েছেন। এই খবর নিয়ে তিনি এবং তাঁর স্বামী দারুণ খুশি। বিশেষ করে সমান্থা, কারণ তিনি সবসময়ই মা হতে চেয়েছিলেন।” খুব সচেতনভাবে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানা গেছে।
নাগ চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর দীর্ঘদিন মানসিক যন্ত্রণায় ভুগেছেন সমান্থা। পাশাপাশি শারীরিক অসুস্থতাতেও ভুগেছেন তিনি। ২০২৫ সালের ১ ডিসেম্বর রাজ নিদিমোরুর সঙ্গে কোয়েম্বত্তূরে ছিমছামভাবে বিয়ে সারেন সমান্থা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন