ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

কুলিয়ারচরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; সালিশে ইজ্জতের মূল্য নির্ধারণ করা হয় ৫০ হাজার টাকা


কুলিয়ারচরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ; সালিশে ইজ্জতের মূল্য নির্ধারণ করা হয় ৫০ হাজার টাকা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে (১১) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে মো. জজ মিয়া (৫৫) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। গত ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আলীনগর পূর্ব পাড়া গ্রামে নদীর পাড় সংলগ্ন জঙ্গল এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বলে জানান পরিবারের সদস্যরা।

এ ঘটনায় শুক্রবার (১৪ আগস্ট) ভুক্তভোগী শিশুর অসহায় কৃষক পিতা (৫৭) বাদী হয়ে কুলিয়ারচর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযুক্ত জজ মিয়া আলীনগর গ্রামের মৃত আ. গফুরের ছেলে ও স্থানীয় ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

অভিযোগসূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী শিশু (১১) নিজ বাড়ির পশ্চিমে নদীর পাড় ফারুক মিয়ার জমিতে লাকড়ি শুকাতে যায়। এ সময় পূর্ব থেকে ওত পেতে থাকা জজ মিয়া শিশুটির মুখে গামছা পেঁচিয়ে টেনে-হিঁচড়ে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে শিশুটির পরনের কাপড় খুলে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশের কথা বলে পূজামণ্ডপ পরিদর্শন হারুন সিকদারের, বিএনপির তৃণমূলে ক্ষোভের গুঞ্জন

শিশুটির ডাক-চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত জজ মিয়াকে হাতেনাতে আটক করে ভুক্তভোগীদের বাড়িতে নিয়ে আসে। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ বিষয়টি শালিস-বৈঠকের মাধ্যমে আপোস-মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তকে সেখান থেকে নিয়ে যায়।

এর পর ওইদিন বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে শিশুটির বাড়িতে একটি সালিশ বসিয়ে শিশুটির ইজ্জতের মূল্য ৫০ হাজার টাকা নির্ধারণ করে তাঁর পরিবারের নিকট ৫০ হাজার টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে স্থানীয় মাতব্বররা। টাকা নিয়ে আপোষ মিমাংসা করতে রাজি না হয়ে ১৪ আগস্ট শুক্রবার সকাল ৯ টার দিকে ধর্ষণের শিকার শিশুটিকে সাথে নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দাখিল করেন শিশুটির পিতা। এসময় তাদের সাথে ছিলেন শিশুর চাচা মো. নজরুল ইসলামসহ দুই নারী।

শিশুটির পিতা জানান, অভিযুক্ত জজ মিয়া পূর্বেও এলাকায় এ ধরনের জঘন্য অপকর্ম ঘটিয়েছে। ইতিপূর্বে তার বড় ভাইয়ের ছোট মেয়ের সাথেও সে একই ধরনের অপরাধ করেছিল। সে সময় স্থানীয় মাতব্বরদের জানানো হলেও বিচারের বিহিত করা হয়নি, যার সুযোগ নিয়ে সে পুনরায় এই বর্বর ঘটনা ঘটিয়েছে।
তিনি আরও জানান, এলাকার মাতব্বররা বিচার করার কথা বলে সময় ক্ষেপণ করে ব্যর্থ হওয়ায় এবং বিবাদীকে মুক্ত করে নিয়ে যাওয়ায় থানায় এসে অভিযোগ দিতে বাধ্য হয়েছি। অভিযোগ দেওয়ার পর থেকে বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল অপচেষ্টা চালাচ্ছে। অপর দিকে ঘটনার প্রত্যক্ষ স্বাক্ষীরাও রহস্যজনক কারনে আইনশৃঙ্খলা বাহিনীর সামনে এসে স্বাক্ষী দিতে ভয় পাচ্ছে। বর্তমানে তারা বিচারহীনতায় ভুগছেন দাবী করে স্থানীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের হস্তক্ষেপ কামনা করছেন।

অপর দিকে ভিকটিমের চাচা মো. নজরুল ইসলাম (৩৮) বলেন, থানায় লিখিত অভিযোগ দাখিল করার পর থেকে অভিযুক্ত জজ মিয়া লোকজন দিয়ে তাদের বিভিন্ন প্রকার হুমকি ধামকিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বিবাদীরা খুবই প্রভাবশালী লোক। তাদের ভয়ে আতংকে দিন পার করছে বলেও জানান তিনি। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।

আরও পড়ুন: প্রেমিকার টানে চীন থেকে মাদারীপুরে যুবক, মানব পাচার নিয়ে সতর্কতা

এব্যাপারে জানতে অভিযুক্ত মো. জজ মিয়ার সাথে যোগাযোগ করার চেস্টা করেও তাকে পাওয়া না যাওয়ায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে স্থানীয় ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনার খবর পেয়ে ভিকটিমের খোঁজ খবর নিতে তাদের বাড়িতে গিয়েছি। অপরাধী যেই হোক না কেন তার কোন ছাড় নাই। তদন্ত সাপেক্ষে ধর্ষণের ঘটনা সত্যি হলে এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর অভিযুক্ত ব্যক্তি নিরপরাধ হলে তাকে সন্মানের সহিত মামলা থেকে অব্যাহতি চাই।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিশুর পিতা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে থানার ওসি (তদন্ত) মো. মোবারক হোসেন ও এসআই অর্পণ বিশ্বাস সহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা করেছি।
মামলা রুজু হওয়ার পক্রিয়ধীন। যেহেতু ধর্ষণের অভিযোগ দিয়েছেন ভিকটিমের ডাক্তারী পরীক্ষা শেষে বলা যাবে ধর্ষণ নাকি ধর্ষণের চেষ্টা। আগামীকাল সকালে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য কিশোরগঞ্জ হাসপাতালে পাঠানো হবে এবং ভিকটিমের জবানবন্দি গ্রহনের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হবে। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন: কক্সবাজারের অগ্নিকাণ্ডে তিন বান্ধবীর মধ্যে বেঁচে ফিরলেন ২ জন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে ডাকাতের রামদার আঘাতে তরকারি ব্যবসায়ী গুরুতর আহত, রাজশাহী মেডিকেলে রেফার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


গোমস্তাপুরে ডাকাতের রামদার আঘাতে তরকারি ব্যবসায়ী গুরুতর আহত, রাজশাহী মেডিকেলে রেফার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ডাকাতদলের হামলায় এক ভ্রাম্যমাণ তরকারি ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে ঘটনাটি ঘটেছে চৌডালা ইউনিয়নের পুসকুনি এলাকায়।

আহত ব্যবসায়ীর নাম শ্রী রাজপতি (৩৫)। তিনি ভোলাহাট উপজেলার নামো মূশরীভোজা (বিন্দুপাড়া) গ্রামের ওকিলের ছেলে।

জানা গেছে, ওই রাতে, সন্ধ্যায়, রাজপতি যখন ওই এলাকার ভ্রাম্যমাণভাবে তরকারি বিক্রি করছিলেন, তখন ৩-৪ জনের একটি ডাকাতদল তার ওপর হঠাৎ হামলা করে। হামলার সময়ে ডাকাত দলের সদস্যরা রামদা দিয়ে তার পিঠে আঘাত করে। এর ফলে তিনি গুরুতর আহত হয়ে চিৎকার করতে থাকেন।

লোকজন তার চিৎকার শুনে দ্রুত এগিয়ে এলে হামলাকারীরা দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত রাজপতিকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর এলাকার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদালতের নির্দেশ অমান্য করে ধানের চারা উপরে ফেলে জমি দখলের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:২৭ পি.এম


আদালতের নির্দেশ অমান্য করে ধানের চারা উপরে ফেলে জমি দখলের চেষ্টা

রংপুরের পীরগাছা উপজেলার কেকোয়ান নবু এলাকায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। জমিতে রোপণ করা ধানের চারা তুলে ফেলা এবং ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ আতাউর আকন্দ বাদী হয়ে আদালতে করা অভিযোগ সূত্রঃ -এম আর নং-৮৮১/২৬ ধারা ১৪৪/১৪৫ ফৌঃ কাঃ বিঃ বিজ্ঞ আদালতের স্মারক নং ১৬৭০/১(২) গত তারিখ ০৩/০৮/২০১৬, মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে, আদালত ১৪৪ ধারা জারি করেছেন। তফসিলভুক্ত বনর্ণাঃ জেলাঃ রংপুর, থানাঃ পীরগাছা, মৌজা-কেকোয়ান নবু জেএল নং ১২৩ সি এস খতিয়ান নং ৬৯ এসএ খতিয়ান নং ২৪, দাগ নং ৪৫২, জমি .৫৭ একর এবং আর এস খতিয়ান নং ৩৮৬, দাগ নং ৬৪৯ জমি .৪১ একর, এর মধ্যে .২২ একর সম্পত্তি বিদ্যমান। যার উত্তরে-আঃ হাই, দক্ষিণে আঃ আলী, পূর্বে গোলাম রব্বানি সরকার এবং পশ্চিমে আঃ আজিজের ভোগ দখলীয় সম্পত্তি রয়েছে। বর্তমানে জমির ডিপি খতিয়ান ও মোঃ আতাউর আকন্দ নামে রয়েছে। আতাউর আকন্দ দীর্ঘ দিন ধরে জমি ভোগদখল ও নিয়মিত চাষাবাদ করে আসছিলেন। তিনি বলেন, গত ২৭ জুলাই ২৬(সোমবার) মোঃ গোলাম রব্বানী সহ কয়েকজন এসে তার দখলে থাকা জমিতে প্রবেশ করেন। এ সময় জমিতে রোপণ করা ধানের চারা তুলে ফেলা এবং তাকেসহ পরিবারের লোকজনদের ভয়ভীতি দেখায়। আতাউর আকন্দ আরও বলেন, জমির বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও আদালতের আদেশ অমান্য করে পুনরায় চারা রোপন করেছে। তার দীর্ঘদিনের ভোগদখল ও চাষাবাদে বাধা সৃষ্টি করছে। ভুক্তভোগী সুষ্ঠু তদন্ত এবং আইনগত প্রতিকার দাবি করেছেন। এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। মামলাটি আদালতে চলমান থাকায় জমির প্রকৃত মালিক আতাউর আকন্দ দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছেন, চলমান বিরোধকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও উভয় পক্ষের কাগজপত্র যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


উত্তরায় পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৫

রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি, নগদ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

ডিএমপি জানায়, ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করার জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাঁদের কাছ থেকে ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত উদ্ধার হয়েছে।

তবে গ্রেপ্তারদের নাম ও পরিচয় পুলিশ প্রকাশ করেনি। এ বিষয়ে বিস্তারিত জানাতে শনিবার (১৫ আগস্ট) সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে বলে জানিয়েছে ডিএমপি।

এর আগে, রোববার (৯ আগস্ট) সকালে উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়। তিনটি মোটরসাইকেলে করে আসা একটি দুর্বৃত্তদলের সদস্যরা টাকা বহনকারী গাড়ির গতিরোধ করে এবং তারপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। এরপর ঘটনাটি তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট কাজ শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরে বহিষ্কৃত এনসিপি নেতা আসাদুজ্জামান খোকনকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


নাসিরনগরে বহিষ্কৃত এনসিপি নেতা আসাদুজ্জামান খোকনকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেতা আসাদ খোকনকে হামলা করে পুলিশের কাছে হস্তান্তরের অভিযোগ উঠেছে। জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় সংসদ সদস্য ও সরকারের সমালোচনা করে পোস্ট দেওয়ার পর এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র অনুযায়ী, হামলার সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে উপজেলা বিএনপি।

এটি ঘটে শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর রাজবাড়ি এলাকায়। আসাদ খোকন নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে আসাদ খোকন একটি দলীয় ভ্রমণ ও বনভোজনের অংশ হিসেবে হরিপুর রাজবাড়ি যান। তিনি সেখানে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। এরপর, দুপুরের দিকে তিতাস নদীতে গোসল করার মুহূর্তে একদল লোক তাকে মারধর করে বলে অভিযোগ উঠেছে। পরে, তাকে রাজবাড়ির একটি কক্ষে আটকে রাখা হয় এবং পরে নাসিরনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আহতের সঙ্গে থাকা ব্যক্তিদের মতে, হামলার সময় আসাদ খোকনকে মারধর করা হয় এবং একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। শেষ পর্যন্ত পুলিশ তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়।

আসাদ খোকন এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা সমন্বয় কমিটির সদস্য ছিলেন। খবর অনুসারে, গত বছর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। এর আগে তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

হামলার পেছনে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ করা হলেও, নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি কিছু স্থানীয়দের সঙ্গে তর্কবিতর্কের পর এ মারধরের ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন। এর সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দেওয়ার কারণে স্থানীয় কিছু মানুষ আসাদ খোকনের ওপর ক্ষুব্ধ ছিলেন। এর ফলস্বরূপ তাকে মারধর করা হতে পারে। একদল লোক তাকে পরে পুলিশের কাছে হস্তান্তর করে চলে যায়। তিনি নিশ্চিত করেছেন যে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

ওসি আরও জানান, আসাদ খোকনের বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ নেই এবং মারধরের ঘটনায় তিনি কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। পরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

পুলিশ ঘটনাটি নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও অভিযোগ যাচাই করে আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%