১১:০৩ পি.এম
ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলার ১২টি যুব সংগঠনের মধ্যে মোট ৯ লাখ ২৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে অগ্রণী যুব মহিলা কল্যাণকে ১ লাখ টাকা এবং বাকি ১১টি সংগঠনকে ৭৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
শনিবার (১৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত মূল অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দেশের ৬৪ জেলার মতো ময়মনসিংহেও এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব আলম।
আরও পড়ুন: অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের ময়মনসিংহের উপপরিচালক হারুন অর রশিদ।
অনুষ্ঠান শেষে জেলার ১২টি যুব সংগঠনের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। এর মধ্যে একটি সংগঠনকে ১ লাখ টাকা এবং অন্য ১১টি সংগঠনকে ৭৫ হাজার টাকা করে মোট ৯ লাখ ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
যুব সংগঠনগুলোর কার্যক্রমকে গতিশীল করা, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের অংশগ্রহণ বাড়ানো এবং সমাজ উন্নয়নে তাঁদের অবদানকে উৎসাহিত করার ক্ষেত্রে এ ধরনের অনুদান সহায়ক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আরও পড়ুন: অফিসে সাংবাদিক এলেই বেঁধে পেটানোর হুমকি!
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন