ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত ৪


নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত, আহত ৪

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণের ফলে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার হাজি ইসারত আলী চালকলে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চার শ্রমিক গুরুতর আহত হয়েছেন। নিহত শ্রমিক নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের পুত্র।

স্থানীয় সূত্র এবং থানার পুলিশ জানায়, প্রতিদিনের মতো আজও শ্রমিকরা চালকলে ধান সিদ্ধ করার কাজে নিয়োজিত ছিলেন। সকালে হঠাৎ করে একটি বিকট শব্দে চালকলের বয়লারে বিস্ফোরণ ঘটে। এতে চারপাশ কালো ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে যায়। এই অবস্থায় শ্রমিকরা আতঙ্কিত হয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন।

ধোঁয়া কিছুটা কমে গেলে শ্রমিকরা আব্দুল খালেককে চাতালে পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত চার শ্রমিক বর্তমানে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর থেকে চালকলের মালিক পলাতক রয়েছেন।

আরও পড়ুন: গোমস্তাপুরে সড়ক পার হওয়ার সময় ভটভটিচাপায় গৃহবধূর প্রাণ গেল

নারী শ্রমিক হামিদা বেগম বলেন, "হঠাৎ করেই বিকট শব্দ হয়। এরপর ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছিল না। ফিরে এসে দেখি খালেক ভাই পড়ে আছেন। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়। চাতালগুলোতে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমরা নিরাপত্তার সঙ্গে কাজ করতে চাই।"

নওগাঁ সদর মডেল থানার এসআই রেজাউল করিম জানান, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে আমরা ঘটনাস্থলে রয়েছি। তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে বলা যাবে কি কারণে এই বিস্ফোরণ ঘটেছে। নিহতের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গার্মেন্টসের চেয়ে কুটির শিল্পে বেশি সম্ভাবনা: গয়েশ্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


গার্মেন্টসের চেয়ে কুটির শিল্পে বেশি সম্ভাবনা: গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মন্তব্য করেছেন যে, গার্মেন্টস খাতের তুলনায় কুটির ও হস্তশিল্পে অধিক আয়ের সম্ভাবনা বিদ্যমান। তিনি উল্লেখ করেন, যদি সঠিক প্রশিক্ষণ, প্রচার এবং বিপণন সুবিধা নিশ্চিত করা যায়, তাহলে মানুষ ঘরে বসেই কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়ে বেশি সম্মানজনকভাবে আয় করতে সক্ষম হবে।

তিনি বুধবার (৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘শরৎমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, দেশের কারিগরদের জন্মগত মেধা ও দক্ষতা কাজে লাগিয়ে তৈরি দেশীয় পণ্যের মান ও সৌন্দর্য অত্যন্ত আকর্ষণীয়। তবে, কুটির শিল্পের সঙ্গে যুক্ত মানুষকে আরো স্বাবলম্বী করতে হলে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা আবশ্যক।

তিনি বলেন, পণ্য তৈরি করাই যথেষ্ট নয়, সেই পণ্যকে মানুষের কাছে তুলে ধরার জন্য কার্যকর প্রচারও প্রয়োজন। প্রচার ও বিপণন সুবিধা বাড়ানো গেলে কুটির শিল্পের বাজার আরো সম্প্রসারিত হবে এবং এ খাতে কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে।

দেশীয় ঐতিহ্য ও গ্রামীণ পণ্যের চাহিদা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, জামালপুরের নকশিকাঁথা, শীতলপাটি, মাটির তৈজসপত্র ও টেরাকোটার মতো ঐতিহ্যবাহী পণ্যের কদর এখনও বিদ্যমান। আধুনিক প্রযুক্তিনির্ভর জীবনের মধ্যে মানুষ প্রকৃতি ও ঐতিহ্যনির্ভর জীবনযাত্রার দিকে ফিরছে। এসব পণ্য মানুষের সৌন্দর্যবোধকে সমৃদ্ধ করার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

গয়েশ্বর চন্দ্র রায় বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে কুটির শিল্পের ভূমিকা তুলে ধরেন। তিনি বলেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া অনেক নারী ঘরে বসেই এসব কাজ করে আয় করছেন। এর মাধ্যমে তারা আত্মনির্ভরশীল হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজে নিজেদের সম্মানজনক অবস্থান তৈরি করছেন।

বৈশ্বিক পরিবেশ দূষণের প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বব্যাপী পরিবেশ দূষণের বড় একটি অংশ উন্নত বিশ্বের কারণে হলেও উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোর ওপর নানা ধরনের শর্ত আরোপ করা হচ্ছে। তিনি বলেন, পরিবেশ দূষণের দায় ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর বাস্তব অবস্থান বিবেচনায় নেওয়া প্রয়োজন।

প্রশাসনিক আমলাতন্ত্র ও ফাইল আটকে রাখার সংস্কৃতির সমালোচনা করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ব্রিটিশ আমলের আমলাতান্ত্রিক মানসিকতা থেকে বেরিয়ে এসে সরকারি কর্মকর্তাদের জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে। ব্যবসা-বাণিজ্যের প্রসারে প্রশাসনিক জটিলতা কমিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

তিনি বলেন, ফাইলের চাকা ঘোরাতে হবে। অর্থাৎ ফাইল আটকে না রেখে দ্রুত কাজ নিষ্পত্তি করতে হবে। এতে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা প্রয়োজনীয় সহযোগিতা পাবেন এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরো গতিশীল হবে।

বিসিক ভবনের নিচতলায় আয়োজিত শরৎমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুস নাসের খান ও অতিরিক্ত সচিব নুরুজ্জামান।

আয়োজকরা জানান, তেজগাঁও শিল্পাঞ্চলের বিসিক ভবনে শুরু হওয়া ‘শরৎমেলা’ আগামী ১১ অক্টোবর পর্যন্ত চলবে। মেলায় শতাধিক স্টলে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুলে দিলেন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র রাশেদ খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৮ পি.এম


তুলে দিলেন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র রাশেদ খান

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান এর হস্তক্ষেপের মাধ্যমে ঝিনাইদহের মিশন আচার্য প্রাথমিকের সহকারী শিক্ষক পদে চাকরি পুনরুদ্ধার করেছেন। বুধবার সকালে ঝিনাইদহ পৌর শহরের কলাবাগান পাড়ায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি মায়ের হাতে নিয়োগপত্র তুলে দেন।

এ সময় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মিশন আচার্যের পরিবারের প্রতি সমর্থন প্রদানের ঘোষণা দেন। তারা মিশনের প্রতি আহ্বান জানান সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য।

প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশপ্রাপ্ত হলেও, মিশন আচার্য স্থায়ী বসতভিটা না থাকার কারণে নিয়োগপত্র পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়েন। বিষয়টি সংবাদে প্রকাশিত হওয়ার পর তার নিয়োগ নিশ্চিত করতে উদ্যোগ গ্রহণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯ম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল, বাদ পড়া শিক্ষার্থীদের সুযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৯ পি.এম


৯ম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়ল, বাদ পড়া শিক্ষার্থীদের সুযোগ

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ২০২৫-২৬ শিক্ষাবর্ষের দাখিল ৯ম শ্রেণির (দাখিল পরীক্ষা-২০২৭) রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে। বিশেষ বিবেচনায়, যারা রেজিস্ট্রেশনের কার্যক্রম থেকে বাদ পড়েছে, তাদের জন্য বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে।

বুধবার (৭ আগস্ট) বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে দাখিল ১০ম শ্রেণিতে পড়া শিক্ষার্থীদের মধ্যে যারা ৯ম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তর্ভুক্ত হতে পারেনি, তাদের মাদরাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি বিলম্ব ফিসহ সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে। ফি সিস্টেমে জমা হওয়ার পর নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রির জন্য অনলাইনে এন্ট্রি অপশন চালু হবে। এরপর শিক্ষার্থীর তথ্য পূরণ ও সাবমিশনের জন্য ইএসআইএফের মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, অনলাইনে বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার সময় ১৫ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত। আর ইএসআইএফে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি ও সাবমিশনের শেষ সময় ২২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

তবে এই বর্ধিত সময়ে শুধুমাত্র নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। পূর্বে এন্ট্রি করা কোনো শিক্ষার্থীর তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না। নির্ধারিত সময় শেষ হলে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনের আর সুযোগ থাকবে না।

বোর্ড জানিয়েছে, সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায়ভার সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ, সুপার বা প্রতিষ্ঠানপ্রধানকে নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে ইয়াবা সহ গ্রেফতার সুন্দরী তরুণী

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


মাদারীপুরে ইয়াবা সহ গ্রেফতার সুন্দরী তরুণী

মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলেজ রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাদারীপুর সদর উপজেলার শকুনী (পার্ট-১) এলাকার পান্নু মুন্সির ছেলে রিমন মুন্সি (২৯) ও আকাশ মুন্সি (৩০) এবং পৌরসভার শকুনী কলেজ রোড এলাকার মৃত রাকিব আলী মৃধার মেয়ে সামিয়া আক্তার ঊষা ওরফে ভুবন মোহনী (২৭)।

ডিবি পুলিশ জানায়, কলেজ রোড এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ আরও জানায়, উদ্ধার করা ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%