ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯, আটক ১২


কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯, আটক ১২

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে অতিরিক্ত ভিড়ের কারণে পদদলিত হয়ে নিহতের সংখ্যা ১৯ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে ১৩ জন নারী এবং একটি শিশু রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন ২৫ জন, যাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উত্তর কলকাতার গিরিশ পার্ক থানার সারদা পার্কের (চোরবাগান) দুর্গাপূজার মণ্ডপের প্রবেশপথে এই দুর্ঘটনা ঘটে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টির মধ্যেও বিপুলসংখ্যক মানুষ মণ্ডপে ভিড় করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়।

পুলিশের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে মণ্ডপের বের হওয়ার পথে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। আহতদের দ্রুত উদ্ধার করে মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন

উদ্ধারকাজে পুলিশ, ফায়ার সার্ভিস, দুর্যোগ মোকাবিলা দল এবং চিকিৎসকরা কাজ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কন্ট্রোল রুম থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দুর্ঘটনার পর দর্শনার্থীদের জন্য মণ্ডপটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ঘটনায় চোরবাগান দুর্গাপূজার আয়োজকদের কয়েকজনসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যসচিব মনোজ আগরওয়াল হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, "মণ্ডপে ভিড় যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছিল কি না, তা সিসিটিভি ফুটেজ দেখে খতিয়ে দেখা হবে।" আয়োজক কমিটি, পুলিশ, বেসরকারি নিরাপত্তাকর্মী কিংবা অন্য কেউ দায়ী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। খবর এনডিটিভির

মুখ্যমন্ত্রী রাজ্যের বড় দুর্গাপূজার মণ্ডপগুলোতে নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী দুই সপ্তাহে দুবার খুলনায় সফর করবেন

এছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ লাখ রুপি আর্থিক সহায়তা এবং পরিবারের একজন সদস্যকে গ্রুপ ডি পদে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের একজন বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন, পদদলিত হওয়ার সময় অনেক মানুষ জ্ঞান হারিয়ে ফেলেন। আরেক প্রত্যক্ষদর্শী দুর্ঘটনার জন্য মণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথ সরু হওয়াকে দায়ী করেছেন।

তিনি বলেন, "প্রবেশপথটি খুব সরু ছিল। বের হওয়ার পথও সরু ছিল। ওই এলাকায় কোনো আলোর ব্যবস্থা ছিল না। আমার মেয়ে ও নাতনি হাসপাতালে ভর্তি।"

দুর্ঘটনার পর আয়োজকেরা মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেন এবং মণ্ডপের আলোও নিভিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: গুয়াতেমালায় ক্রীড়া কমপ্লেক্সে দুর্নীতিবিরোধী সাবেক কৌঁসুলিকে হত্যা

পূজার আয়োজক বিকাশ দাস বার্তা সংস্থা আইএএনএসকে বলেন, "কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য উদ্ধারকাজ পরিচালনা এবং আহতদের হাসপাতালে পাঠানো।" ঘটনাস্থলে পুলিশ, রাজ্য ফায়ার সার্ভিস এবং দুর্যোগ মোকাবিলা বিভাগের কর্মীরা কাজ করছেন।

ভিড়ের চাপে পদদলিত হয়েই হতাহতদের মৃত্যু হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীকে খুন করে অফিসের বসকে ইমেইল, প্রকৌশলী নিজেও শেষ করলেন জীবন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০০ এম


স্ত্রীকে খুন করে অফিসের বসকে ইমেইল, প্রকৌশলী নিজেও শেষ করলেন জীবন

ভারতের গুরুগ্রামের একটি অভিজাত আবাসিক এলাকার ফ্ল্যাটে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার পর, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক সফটওয়্যার প্রকৌশলী। আত্মহত্যার পূর্বে, ওই যুবক নিজের প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একটি ইমেইল পাঠান। ইমেইলে তিনি তার বাবা ও বাড়িওয়ালাকে ঘটনাটি জানাতে অনুরোধ করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ১৫ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে একটি ফোন আসে। ফোনে জানানো হয়, গুরুগ্রামের ৬৮ নম্বর সেক্টরের ‘এমথ্রিএম মেরিনা’ আবাসন প্রকল্পের ৭ নাম্বার টাওয়ারের ১০৩ নম্বর ফ্ল্যাটে এক দম্পতির মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘর থেকে নারীর লাশ এবং পুরুষটিকে সিলিং ফ্যানের হুকের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তারা জানান, আসলাম আত্মহত্যার পরিকল্পনার কথা জানিয়ে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে একটি ইমেইল পাঠান। ওই ইমেইলে তিনি নিজের বাবা ও বাড়িওয়ালার মোবাইল নাম্বার দিয়ে তাদের খবর দেওয়ার অনুরোধ করেন। বার্তাটি পাওয়ার পরপরই প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বাড়িওয়ালার সঙ্গে যোগাযোগ করেন এবং পুলিশকে খবর দেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুজনেরই মৃত্যু ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোম্পানীগঞ্জে কাদের মির্জার অনুসারী শীর্ষ সন্ত্রাসী কেচ্ছা রাসেল গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০০ এম


কোম্পানীগঞ্জে কাদের মির্জার অনুসারী শীর্ষ সন্ত্রাসী কেচ্ছা রাসেল গ্রেফতার

কোম্পানীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সহিদ উল্যাহ, যিনি কেচ্ছা রাসেল নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ৮ বছরের সাজাপ্রাপ্ত এবং বিভিন্ন ঘটনায় অস্ত্র হাতে মহড়া ও হামলার ভিডিও ভাইরাল হওয়ার পর জামিনে বের হয়ে ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছিলেন।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার নিজ বাড়ী থেকে এসআরবি ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করে। কেচ্ছা রাসেল বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়া গ্রামের শফি উল্যাহর পুত্র। তিনি সাবেক মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী বলে জানা গেছে।

তথ্য অনুযায়ী, রাসেলের বিরুদ্ধে ২০০৬ সাল থেকে ২০২১ পর্যন্ত অস্ত্রসহ বিভিন্ন ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মোট ১৬টি মামলা দায়ের করা হয়েছিল। সর্বশেষ ২০২১ সালের ১৩ মে বসুরহাট বাজারে প্রতিপক্ষের নেতাকর্মীদের ওপর প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি চালানোর ঘটনায় তিনি আলোচনায় আসেন।

সেই সময় আবদুল কাদের মির্জার অনুসারী হিসেবে তার বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূর নবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদল, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ জাহান সাজু, ছাত্রলীগ নেতা করিম উল্যাহ শাকিলসহ অন্তত ২০ জনকে গুলি করে, পিটিয়ে ও কুপিয়ে আহত করার অভিযোগ রয়েছে।

পুলিশ ও ডিবি তাকে একাধিকবার গ্রেফতার করেছে। সম্প্রতি জামিনে বের হয়ে ফের সক্রিয় হওয়ার চেষ্টা করলে এসআরবি ও পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান জানান, গ্রেপ্তারকৃত রাসেলের বিরুদ্ধে বর্তমানে অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমের বিভিন্ন ঘটনায় ১০টি মামলা রয়েছে। আজ রোববার সকালে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ জাতীয় ক্রিকেট লিগ ও ইউরোপিয়ান ফুটবলের খেলা টিভিতে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৭ এম


আজ জাতীয় ক্রিকেট লিগ ও ইউরোপিয়ান ফুটবলের খেলা টিভিতে

আজ জাতীয় ক্রিকেট লিগে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ইউরোপিয়ান ফুটবলে রাতের সময় বেশ কিছু ম্যাচও রয়েছে।

ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট–রংপুর

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

ময়মনসিংহ–ঢাকা

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

খুলনা–চট্টগ্রাম

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

রাজশাহী–বরিশাল

সকাল ৯–৩০ মি., ইউটিউব/বিসিবি

ত্রিদেশীয় সিরিজ

পাকিস্তান–শ্রীলঙ্কা

বেলা ২টা থেকে পিটিভি স্পোর্টস ও ট্যাপম্যাডে খেলা সম্প্রচারিত হবে।

গেবেখা টেস্ট: ১ম দিন

দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া

বেলা ২টা, ট্যাপম্যাড

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

সন্ধ্যা ৭টা থেকে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ চ্যানেলে ম্যাচ দেখা যাবে।

ব্রাইটন–প্যালেস

সন্ধ্যা ৭টা থেকে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ চ্যানেলে খেলা সম্প্রচারিত হবে।

লিডস–ইউনাইটেড

রাত ৯:৩০ মিনিটে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ চ্যানেলে ম্যাচের সম্প্রচার থাকবে।

নটিংহ্যাম–আর্সেনাল

লা লিগা

রিয়াল মাদ্রিদ–সেভিয়া

রাত ১টা, ট্যাপম্যাড

সিরি আ

জুভেন্টাস–লাৎসিও

রাত ১২:৪৫ মিনিটে বিগিন অ্যাপ ও জিফাইভে খেলা দেখা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা, আহত ফরাসি মেয়র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

১০:০৭ এম


পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইহুদি বসতি স্থাপনকারীদের হামলা, আহত ফরাসি মেয়র

অধিকৃত পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিক এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীরা। এ হামলায় আহত হয়েছেন একজন ফরাসি মেয়রও।

শনিবার (১৭ অক্টোবর) পশ্চিম তীরের ফিলিস্তিনি গ্রাম তাইবেহর কাছে এই হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহ পরিদর্শন করতে যাওয়া একটি প্রতিনিধিদলের ওপর ইসরাইলি হামলাকারীরা আক্রমণ করে।

একদিন আগে, রামাল্লার উত্তরে এক মার্কিন সাংবাদিকের ওপরও হামলা চালায় ইসরাইলি বসতি স্থাপনকারীরা।

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো জানিয়েছেন, হামলার শিকারদের মধ্যে ফিলিস্তিনি অঞ্চলে নিযুক্ত বেলজিয়ামের কনসাল জেনারেল, ফ্রান্স ও পোল্যান্ডের কূটনীতিক এবং ক্যাথলিক প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন। হামলার ফলে বেলজিয়ামের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে প্রেভো মন্তব্য করেন, ‘দখলদার শক্তি হিসেবে ইসরাইলি কর্তৃপক্ষের দায়িত্ব হলো ফিলিস্তিনিদের সুরক্ষা দেওয়া, কূটনীতিক ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা। সহিংস বসতি স্থাপনকারীদের দায়মুক্তি অবশ্যই বন্ধ হওয়া উচিত।’

হামলার শিকার ফরাসি মেয়র বার্নার্ড বোডক্স বার্তা সংস্থা এএফপিকে জানান, এই হামলা প্রমাণ করে যে, বসতি স্থাপনকারীদের সহিংসতার ঘটনায় ইসরাইলি সরকারের একটি ধরনের সম্মতি রয়েছে।

এদিকে, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার হামলার নিন্দা জানিয়েছেন। তিনি হামলাকারীদের ‘ইসরাইলি দাঙ্গাবাজ’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি আরও দাবি করেন যে, ইউরোপীয় কর্মকর্তারা সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় ছাড়াই ওই গ্রামে গিয়েছিলেন। তবে হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার কথা বলেছে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: রয়টার্স, আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%