ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

মাদারীপুরে ইয়াবা সহ গ্রেফতার সুন্দরী তরুণী


মাদারীপুরে ইয়াবা সহ গ্রেফতার সুন্দরী তরুণী

মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কলেজ রোড এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মাদারীপুর সদর উপজেলার শকুনী (পার্ট-১) এলাকার পান্নু মুন্সির ছেলে রিমন মুন্সি (২৯) ও আকাশ মুন্সি (৩০) এবং পৌরসভার শকুনী কলেজ রোড এলাকার মৃত রাকিব আলী মৃধার মেয়ে সামিয়া আক্তার ঊষা ওরফে ভুবন মোহনী (২৭)।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

ডিবি পুলিশ জানায়, কলেজ রোড এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ আরও জানায়, উদ্ধার করা ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শক্তিশালী দেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম : মঈন খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫২ পি.এম


শক্তিশালী দেশ গড়তে শিক্ষকদের ভূমিকা অপরিসীম : মঈন খান

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান মন্তব্য করেছেন যে, একটি দেশের শক্তিশালী ও উন্নত পর্যায়ে উন্নীত করতে শিক্ষকদের অবদান অপরিসীম। তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা প্রদান করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই বক্তব্য রাখেন।

ড. মঈন খান উল্লেখ করেন, দেশের উন্নতি ও শক্তিশালী জাতি হিসেবে গড়ে ওঠার জন্য শিক্ষাব্যবস্থার প্রতি অবহেলা করা উচিত নয়।

তিনি আরও বলেন, অনেকের ধারণা আধুনিক অস্ত্র ও সামরিক শক্তির কারণে যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। কিন্তু বাস্তবে, দেশটির শক্তির মূল ভিত্তি হলো উন্নত শিক্ষাব্যবস্থা। শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করার ফলেই তারা বিশ্বে নেতৃত্বের স্থান অর্জন করেছে।

মন্ত্রী শিক্ষকদের এই দায়িত্বকে একটি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালনার আহ্বান জানান।

অনুষ্ঠানে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার।

এছাড়া বক্তব্য দেন—জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, পলাশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুলতান উদ্দিনসহ শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০১ পি.এম


অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি, অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এই সাক্ষাৎ বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উভয় দেশের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আইনগত বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় হয়।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত যদি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আইনগত বিষয়ে সহযোগিতা চান, তবে তাকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৮ জন সন্ত্রাসী নিহত হয়েছেন।

বুধবার (৭ অক্টোবর) সামা টিভির খবরে জানানো হয়, উত্তর ওয়াজিরিস্তান ও মাস্তুং এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানা এবং তাদের গতিবিধি লক্ষ্য করে এ অভিযান পরিচালিত হয়।

খাইবার পাখতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। এ সময় ওয়াজিরিস্তান ও আশপাশের এলাকায় পরিচালিত অভিযানে ১৩ সন্ত্রাসী নিহত হন।

অন্যদিকে, বেলুচিস্তানের মাস্তুংয়ে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে পাঁচজন সন্ত্রাসী নিহত হন।

এছাড়া সিয়াপুশত ও কিল্লি গাশতারি এলাকায় সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। অবশিষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে নিরাপত্তা বাহিনী জানিয়েছে।

খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযানের জন্য প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।

সন্ত্রাসীদের নির্মূলে নিরাপত্তা বাহিনীর সাহসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করে জারদারি বলেন, তাদের কঠোর পদক্ষেপগুলো জাতির দৃঢ় সংকল্প ও মনোবলের প্রতিফলন।

প্রেসিডেন্ট জারদারি আরও বলেন, এই সফল অভিযানগুলো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে রাষ্ট্রের দৃঢ় সংকল্প স্পষ্টভাবে তুলে ধরে। সন্ত্রাসীদের বিদেশি মদদদাতা এবং তাদের স্থানীয় সহযোগীদের ষড়যন্ত্র নস্যাৎ করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও মাস্তুং ও উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসীদের বিরুদ্ধে সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।

নাকভি ভারত-সমর্থিত ১৮ জন সন্ত্রাসীকে নির্মূলে নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি বলেন, এই অভিযানগুলো জাতীয় নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা বাহিনীর দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন।

তিনি আরও বলেন, ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ ও ‘ফিতনা-আল-খাওয়ারিজ’র বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে অভিযান চালানো হচ্ছে এবং তাদের নির্মূল না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোস্টাল ভোটিংয়ে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাবে নেপাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৯ পি.এম


পোস্টাল ভোটিংয়ে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাবে নেপাল

নির্বাচন কমিশনার ড. রাজীব সুব্বা জানিয়েছেন, নেপাল পোস্টাল ভোটিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগাতে চায়।

বুধবার (৭ অক্টোবর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, "আমরা পোস্টাল ভোটিং শুরু করতে চাই আমাদের দেশে। প্রবাসী যারা জাতীয় জিডিপিতে অবদান রাখে তাদের অন্তর্ভুক্ত করতে চাই নির্বাচনে।"

রাজীব সুব্বা আরও বলেন, "বাংলাদেশের থেকে কারিগরি সহায়তা পেলে আমরা সম্মানিত বোধ করব। আমাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে ভোটার সচেতনতা। ২০ থেকে ৪০ মিলিয়ন প্রবাসী ভোটার আছে নেপালে।"

এর আগে, ড. রাজীব সুব্বার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনসহ অন্যান্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%