ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

“বোস্টনে স্কটিশ সমর্থকদের ‘টার্টান আর্মি’র উৎসব”


“বোস্টনে স্কটিশ সমর্থকদের ‘টার্টান আর্মি’র উৎসব”

বোস্টন শহরের পরিবেশ উৎসবমুখর করে তুলেছে স্কটিশ ‘টার্টান আর্মি’। দীর্ঘ ৩০ বছর পর বিশ্বকাপে স্কটল্যান্ডের ঐতিহাসিক প্রত্যাবর্তনে প্রায় ৪০ থেকে ৫০ হাজার স্কটিশ সমর্থক ম্যাসাচুসেটসে এসে জড়ো হয়েছেন।

তারা ঐতিহ্যবাহী পোশাক ও বাঁশি বাজিয়ে পুরো বোস্টনকে মাতিয়ে রেখেছেন। প্রথম ম্যাচে হাইতির বিপক্ষে ১-০ গোলে ঐতিহাসিক জয়ের পর স্কটিশ সমর্থকরা বোস্টনের ঐতিহ্যবাহী বেসবল স্টেডিয়াম ফেনওয়ে পার্ক অভিমুখে বিশাল বিজয় র‍্যালি করেন। সেখানে তারা তাদের জাতীয় সংগীত "ফ্লাওয়ার অব স্কটল্যান্ড" গাইতে থাকেন।

এছাড়া বারগুলোতে সমর্থকদের জন্য অতিরিক্ত বিয়ারের স্টক শেষ হয়ে যাওয়ার ঘটনাও ঘটে। স্কটিশদের এই শান্তিপূর্ণ এবং আনন্দঘন উদযাপন বোস্টনের স্থানীয় বাসিন্দাদের মুগ্ধ করেছে।

আরও পড়ুন: কক্সবাজারে নকল ব্যান্ডরোলযুক্ত সিগারেট জব্দ, মূল্য ২৭ লাখ টাকা

শহরের অর্থনীতিতে বড় অবদান রাখার পাশাপাশি তাদের ইতিবাচক ও বন্ধুসুলভ আচরণ বোস্টনবাসীর মন জয় করে নিয়েছে। এ সম্পর্কে বোস্টনের নর্থ এন্ডের ৫৪ বছর বয়সী বাসিন্দা কারা ডি বেনেদেত্তো বলেন, "আরে, ওরা তো অসাধারণ। ওদেরকে শহরটা উপভোগ করতে দেখে আমার খুব ভালো লেগেছে।" তিনি আরো যোগ করেন, "এটা বোস্টনের প্রতি আমাদের ভালোবাসাটা যেন নতুন করে জাগিয়ে তুলেছে।"

আगামী শুক্রবার মরক্কোর বিপক্ষে স্কটল্যান্ডের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্কটিশরা। সেইদিন সমর্থকদের উপচে পড়া ভিড়ের সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:৩৪ পি.এম


ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিষয়ে “যথেষ্ট কঠোর নন” বলা সমালোচনার জবাব দিয়েছেন।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ-এ লিখেছেন, “এই বোকারা যারা মনে করে আমি ইরানের বিষয়ে যথেষ্ট কঠোর ছিলাম না, যখন শেয়ারবাজার সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং তেলের দাম কমছে, তারা হয় হিংসুক, খারাপ মানুষ, অথবা নির্বোধ।”

এই মন্তব্যটি এসেছে এমন একটি পরিস্থিতিতে, যখন যুক্তরাষ্ট্রের কিছু আইনপ্রণেতা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তির সমালোচনা করেছেন। তারা সতর্ক করেছেন যে, এই চুক্তিটি ইরানের পারমাণবিক কর্মসূচিকে যথাযথভাবে সীমাবদ্ধ করে না এবং ইরানকে হরমুজ প্রণালিতে চাপ সৃষ্টি করার হাতিয়ার হিসেবে ব্যবহার চালিয়ে যাওয়ার সুযোগ দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাসিকের রাজস্ব বিভাগ মাঠে

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে রাসিকের রাজস্ব বিভাগ মাঠে

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) কর্তৃপক্ষ জানিয়েছে যে, অটোরিকশার ভাড়া বৃদ্ধি অথবা নতুন করে কোনো ভাড়া নির্ধারণ করা হয়নি। বৃহস্পতিবার রাসিকের প্রকাশিত এক গণব বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি রাজশাহী মহানগরীতে চলাচলকারী কিছু অটোরিকশা চালকের বিরুদ্ধে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ প্রেক্ষাপটে রাসিক কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, অটোরিকশার ভাড়া বৃদ্ধি বা নতুন ভাড়া নির্ধারণ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত সিটি কর্পোরেশন গ্রহণ করেনি।

নগরবাসীকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। পাশাপাশি অটোরিকশা চালকদেরও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ভাড়া সংক্রান্ত বিষয়টি তদারকির জন্য বৃহস্পতিবার মাঠে নামে রাসিকের রাজস্ব বিভাগ। নগরীর বর্ণালী মোড়, লক্ষ্মীপুর মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রাসিকের কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশা চালক ও যাত্রীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা সবাইকে অবহিত করেন, রাজশাহী সিটি কর্পোরেশন অটোরিকশার কোনো ভাড়া বৃদ্ধি করেনি এবং এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন এবং উপ-যানবাহন শাখার কর্মকর্তা-কর্মচারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“দিনাজপুরে বিদ্যালয়ের পুকুরে গোসলে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ”

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


“দিনাজপুরে বিদ্যালয়ের পুকুরে গোসলে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ”

দিনাজপুরের ফুলবাড়ীতে, সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে বিপ্লব চন্দ্র আবির (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১টার সময়, উপজেলার ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিখোঁজ বিপ্লব চন্দ্র আবির, ওই বিদ্যালয়ের ভোকেশনাল শাখার মেকানিক্যাল ট্রেডের নবম শ্রেণির শিক্ষার্থী। সে হলো, উপজেলার আলাদিপুর ইউনিয়নের গোকুল গ্রামের রিকশাভ্যানচালক বিজন মন্ডল এবং শংকরী রানীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও সহপাঠীরা জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয় ছুটি হলে অন্তত ২০ জন শিক্ষার্থী বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে। তাদের মধ্যে আবিরও ছিল।

একপর্যায়ে তার হাঁপিয়ে যেতে দেখে বন্ধুরা পুকুরপাড়ে তাকে তুলে দেয়। পরে, অন্যদের সঙ্গে সে আবারও পানিতে নামে। গোসল শেষে সবাই পাড়ে উঠলেও আবিরকে আর দেখা যায়নি। পরে পুকুরপাড়ে তার পোশাক, জুতো ও সাইকেল পড়ে থাকতে দেখে সহপাঠীরা খুঁজতে শুরু করে।

তাদের ধারণা, দ্বিতীয়বার পানিতে নামার পর সে তলিয়ে যেতে পারে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমির সরকার বলেছেন, বিদ্যালয়ের এক অফিস সহকারীর মৃত্যুর কারণে ছুটি ঘোষণা করা হয়েছিল। ছুটির পরে ভোকেশনাল শাখার কয়েকজন শিক্ষার্থী পুকুরে গোসল করতে নামে। আবির নিখোঁজ হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করা হয়।

খবর পেয়ে দুপুর ২টা থেকে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরে তল্লাশি অভিযান শুরু করেন।

তবে সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় স্কুলজুড়ে শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে বিদ্যালয়ের পুকুরপাড়ে শত শত মানুষ ভিড় করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে দস্যুতা দমনে কঠোর অবস্থানে কোস্ট গার্ড : মহাপরিচালক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


সুন্দরবনে দস্যুতা দমনে কঠোর অবস্থানে কোস্ট গার্ড : মহাপরিচালক

কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ান অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, সুন্দরবনের নিরাপত্তা জোরদার, দস্যু দমন, মানবপাচার রোধ এবং উপকূলীয় জনগণের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বাগেরহাটের চিলা ইউনিয়নের জয়মনির ঘোল এলাকায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

মো. জিয়াউল হক আরও উল্লেখ করেন, দেশের সামুদ্রিক সম্পদ রক্ষা, মাদক ও মানবপাচার প্রতিরোধ, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধ এবং জেলে ও উপকূলীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশ কোস্ট গার্ড জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

তিনি বলেন যে, বিশেষ করে সুন্দরবন অঞ্চলে আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সম্পূর্ণরূপে বনদস্যুতা দমনে বর্তমান সরকারের দিক নির্দেশনায় বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুইটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

কোস্ট গার্ডের দাবি, ধারাবাহিক অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় দস্যু চক্রগুলো ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। এরই মধ্যে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘ছোট সুমন’ ও তার সহযোগীরা সম্প্রতি কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে।

মহাপরিচালক আরও বলেন, দীর্ঘদিন ধরে বনদস্যুদের ঘাঁটি হিসেবে পরিচিত মোংলার জয়মনির ঘোল এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাড়বাড়ীয়া স্থাপনের ফলে বনদস্যুদের কাছে রসদ, লজিস্টিক সহায়তা, অস্ত্র ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পথ কার্যকরভাবে বাধাগ্রস্ত হয়েছে। ফলে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে ব্যাঘাত সাধিত হয়েছে এবং সুন্দরবনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি লাভ হয়েছে।

তিনি আরও উল্লেখ করেছেন, এরই প্রেক্ষিতে সম্প্রতি সুন্দরবনের জয়মনির ঘোল এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাড়বাড়ীয়ায় একটি দল দুর্বৃত্তের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে, যা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয় ও উদ্বেগজনক। রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত একটি বাহিনীর স্থাপনায় হামলা কেবল সরকারি সম্পদের ক্ষতিই নয়, বরং সুন্দরবনের নিরাপত্তা ব্যবস্থা এবং অপরাধ দমন কার্যক্রমকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা বলে প্রতীয়মান।

জিয়াউল হক উল্লেখ করেছেন, উক্ত ঘটনার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। তিনি যোগ করেন যে, এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুন্দরবন ও উপকূলীয় এলাকার জনগণের প্রতি তিনি আহ্বান জানান, কোনো ধরনের গুজব, অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য দ্বারা প্রভাবিত না হয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা রাখুন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন। পাশাপাশি সুন্দরবনের নিরাপত্তা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগণের নিরাপদ জীবন-জীবিকা নিশ্চিত করতে যে কোনো অপরাধমূলক তথ্য কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ অবহিত করার মাধ্যমে অপরাধ দমনে সক্রিয় ভূমিকা রাখুন।

মহাপরিচালক উল্লেখ করেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের জনগণের নিরাপত্তা, জাতীয় স্বার্থ, উপকূলীয় এবং সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%