প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুরের ফুলবাড়ীতে, সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে বিপ্লব চন্দ্র আবির (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১টার সময়, উপজেলার ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নিখোঁজ বিপ্লব চন্দ্র আবির, ওই বিদ্যালয়ের ভোকেশনাল শাখার মেকানিক্যাল ট্রেডের নবম শ্রেণির শিক্ষার্থী। সে হলো, উপজেলার আলাদিপুর ইউনিয়নের গোকুল গ্রামের রিকশাভ্যানচালক বিজন মন্ডল এবং শংকরী রানীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও সহপাঠীরা জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয় ছুটি হলে অন্তত ২০ জন শিক্ষার্থী বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে। তাদের মধ্যে আবিরও ছিল।
একপর্যায়ে তার হাঁপিয়ে যেতে দেখে বন্ধুরা পুকুরপাড়ে তাকে তুলে দেয়। পরে, অন্যদের সঙ্গে সে আবারও পানিতে নামে। গোসল শেষে সবাই পাড়ে উঠলেও আবিরকে আর দেখা যায়নি। পরে পুকুরপাড়ে তার পোশাক, জুতো ও সাইকেল পড়ে থাকতে দেখে সহপাঠীরা খুঁজতে শুরু করে।
তাদের ধারণা, দ্বিতীয়বার পানিতে নামার পর সে তলিয়ে যেতে পারে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুমির সরকার বলেছেন, বিদ্যালয়ের এক অফিস সহকারীর মৃত্যুর কারণে ছুটি ঘোষণা করা হয়েছিল। ছুটির পরে ভোকেশনাল শাখার কয়েকজন শিক্ষার্থী পুকুরে গোসল করতে নামে। আবির নিখোঁজ হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করা হয়।
খবর পেয়ে দুপুর ২টা থেকে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরে তল্লাশি অভিযান শুরু করেন।
তবে সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় স্কুলজুড়ে শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে বিদ্যালয়ের পুকুরপাড়ে শত শত মানুষ ভিড় করেছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন