ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

‘শক্তির অবস্থান’ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছে ইরান: গালিবাফ


‘শক্তির অবস্থান’ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছে ইরান: গালিবাফ

ইরানের পার্লামেন্ট স্পিকার এবং শান্তি আলোচনার প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বৃহস্পতিবার বলেছেন, তেহরান বর্তমানে শক্তির অবস্থান থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিকভাবে আলোচনা করছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, গালিবাফ ইরানের প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরানের ‘যুদ্ধক্ষেত্রের বিজয়’ এই আলোচনার পটভূমি তৈরি করেছে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘বর্তমান আলোচনা এবং আগের সময়গুলোর মধ্যে পার্থক্য হলো, আজ এই যুদ্ধক্ষেত্রের বিজয়ের পতাকা, যা শত্রু ও বন্ধু উভয়েই স্বীকার করেছে, সেটিই আলোচনার ভিত্তি হিসেবে কাজ করছে।’

গালিবাফ আরও বলেন, ইরানের সামরিক অর্জনগুলোকে দেশের স্বার্থে দীর্ঘস্থায়ী একটি চূড়ান্ত সমঝোতায় রূপান্তর করা জরুরি। তিনি আরও বলেন, ‘যে কোনো যুদ্ধ যদি বিজয়ের মাধ্যমে শেষ হয়, কিন্তু শেষ পর্যন্ত যদি তা একটি আইনি ও রাজনৈতিক নথিতে রূপ না নেয় এবং সেই বিজয়গুলো নথিভুক্ত না হয়, তাহলে তার কোনো উপকার থাকে না।’

আরও পড়ুন: ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ ১২ নিহত, নিষিদ্ধ বোমার অভিযোগ

পরমাণু ইস্যুতে চলমান পরোক্ষ আলোচনা চলাকালে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে একসঙ্গে সামরিক আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। প্রায় পাঁচ সপ্তাহ পর, গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র এবং ইরান দুজনেই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়।

তবে একই সময়ে লেবাননে সংঘাত অব্যাহত থাকে। ইসরাইলের ব্যাপক বিমান হামলায় সেখানে ৩৫০ জনের বেশি মানুষ নিহত হয়। গত ১১ এপ্রিল পাকিস্তানে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বিরল সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়, তবে আলোচনাটি কোনো অগ্রগতি ছাড়াই শেষ হয়। এর পরেই ওয়াশিংটন ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে।

১৪ এপ্রিল লেবানন এবং ইসরাইল কয়েক দশকের মধ্যে প্রথমবারের মত কূটনৈতিক আলোচনা শুরু করে এবং ১৭ এপ্রিল যুদ্ধবিরতির ঘোষণা দেয়। কিন্তু হিজবুল্লাহ ওই আলোচনার অংশ না হওয়ায় অল্প সময়ের মধ্যেই আবার সংঘর্ষ শুরু হয়।

২১ এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ান, এই সময় পরোক্ষ আলোচনা চলতে থাকে। ৭ জুন ইসরাইল বৈরুত শহরে বোমা হামলা চালায়। তার প্রতিক্রিয়ায় ইরান ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরদিন ইসরাইল মধ্য এবং পশ্চিম ইরানে বিমান হামলা চালায়।

আরও পড়ুন: যাত্রাবাড়ী হামলা মামলায় আনিসুল হক ও পলককে গ্রেপ্তার দেখানোর আবেদন

৯ জুন হরমুজ প্রণালীতে একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায়। এর জবাবে ইরান কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে আক্রমণ করে। পাল্টাপাল্টি হামলা পরবর্তী দিনও অব্যাহত থাকে।

১৪ জুন ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার ঘোষণা দেন। গত বুধবার ট্রাম্প এবং তার ইরানি সমকক্ষ মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তীকালীন ওই চুক্তিতে স্বাক্ষর করেন। ইরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের ১৪ দফার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

চুক্তির বাস্তবায়নে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতিনিধিদের আগামীকাল শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের পাহাড়ি অবকাশকেন্দ্র বুর্গেনস্টকে বৈঠকে বসবে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বর্তমান পরিস্থিতি অনুযায়ী, যুক্তরাষ্ট্র এবং ইরান, মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার এবং সংশ্লিষ্ট অন্যান্য দেশগুলো আগামীকাল বুর্গেনস্টকে বৈঠক করবে। সেখানে চুক্তি বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হবে।’

আরও পড়ুন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে বিতর্ক, চাপের মুখে যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“শিশু ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি ঢাকায় আটক”

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৫:১৮ পি.এম


“শিশু ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি ঢাকায় আটক”

 

রাজবাড়ীতে সাত বছরের এক শিশু ধর্ষণচেষ্টার মামলার আসামি মো. মাসুদ মন্ডল (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরে রাজবাড়ী থানায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

গ্রেপ্তার হওয়া আসামি রাজবাড়ীর কালুখালী উপজেলার রামদিয়া গ্রামের নওশের মন্ডলের ছেলে। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিনের বেলগাছি রঘুনাথপুর এলাকায় বসবাস করছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর থানায় শিশুটির বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলা দায়েরের পর থেকেই আসামি মাসুদ মন্ডল পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর থানার এসআই মো. আসাদুজ্জামান ও এসআই সোহেবুর রহমান তাদের সঙ্গীয় ফোর্সসহ ঢাকার হাতিরঝিল থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে তথ্য-প্রযুক্তির সহায়তায় তারা আসামির অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

রাজবাড়ী থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, ‘অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আসামিকে গ্রেপ্তারের পর যথাযথ পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শিশু সুরক্ষায় ও অপরাধীদের দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতারণা মামলায় সোহমের আগাম জামিনের আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


প্রতারণা মামলায় সোহমের আগাম জামিনের আবেদন খারিজ

প্রতারণা ও হুমকির অভিযোগে মামলায় জামিন পেতে আগাম আবেদন করেছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক ও টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী। আদালত ওই আবেদন খারিজ করে দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদনে জানা যায়, বুধবার (১৭ জুন) সোহমের আইনজীবী যখন আগাম জামিনের আবেদন করেছিলেন, তখন দুই পক্ষের বক্তব্য শোনার পরে বালুরঘাট জেলা আদালতের অতিরিক্ত ও দায়রা বিচারক মানস বসু ওই জামিনের আবেদন খারিজ করে দেন।

গত ২১ মে বালুরঘাট থানায় সোহমের বিরুদ্ধে প্রতারণা এবং হত্যার হুমকির অভিযোগে মামলা দায়ের করেন বালুরঘাটের মঙ্গলপুরের বাসিন্দা প্রযোজক তরুণ দাস।

তার অভিযোগ, ২০১৮ সালে একটি কর্মাশিয়াল বাংলা সিনেমা তৈরির জন্য সোহমের সঙ্গে যোগাযোগ করলে তার কাছ থেকে ১৫ লাখ রুপি হাতিয়ে নেন সোহম। তারপর ওই অর্থ ফেরত চাওয়ার সময় সোহম তাকে দিতে অস্বীকৃতি জানান।

অভিযোগপত্র থেকে জানা যায়, তরুণ দাস তার সিনেমার মুখ্য চরিত্রের জন্য সোহমের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সম্মানি হিসেবে তিনি অভিনেতাকে ১৫ লাখ রুপি অগ্রিম দিয়েছিলেন। কিন্তু ২০২০ সালে তরুণ বুঝতে পারেন সিনেমাটির কাজ আর এগোবে না। আর্থিক অবস্থা খারাপ হওয়ার কারণে তিনি অভিনেতার কাছে টাকা ফেরত চান, কিন্তু এতে উল্টো হুমকির সম্মুখীন হন।

এ প্রসঙ্গে তরুণ দাস সংবাদমাধ্যমে বলেন, “এতগুলো বছর ধরে টাকা চেয়েও পাইনি। উল্টো সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আদালতের আগাম জামিন আবেদন খারিজের নির্দেশে ন্যায়বিচারের আশা দেখছি।”

এ বিষয়ে সোহম চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে সোহম চক্রবর্তীর আইনজীবী শেখর দাশগুপ্ত জানিয়েছেন, সোহম সিনেমায় কাজের জন্য সময় দিতে প্রস্তুত ছিলেন কিন্তু অভিযোগকারী সিনেমার কাজ সম্পূর্ণ করতে পারেননি।

এমন পরিস্থিতিতে আদালতের লিখিত নির্দেশ পাওয়া গেলে পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবেন সোহম চক্রবর্তী এবং তার আইনজীবী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

“ফিফার দ্বৈত নীতি নিয়ে সমালোচনায় দক্ষিণ আফ্রিকা”

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


“ফিফার দ্বৈত নীতি নিয়ে সমালোচনায় দক্ষিণ আফ্রিকা”

ফিফার দ্বৈত নীতির যে তীব্র নিন্দা দক্ষিণ আফ্রিকার, তা পরিষ্কার হয়ে উঠেছে। বিশ্বকাপের শুরু থেকেই বিতর্ক ফিফার পিছু নিয়েছে। ভিসা ইস্যু, রেফারিকে মাঠে ঢুকতে না দেওয়া এবং অভিবাসন কঠোর নীতির বেড়াজালে বৈশ্বিক এই আসর মলিন হয়ে রয়েছে।

গ্রুপ পর্বে সব দলই তাদের নিজ নিজ ম্যাচে মাঠে নেমেছে। এই অবস্থায় রেফারির সিদ্ধান্ত নিয়ে দ্বৈত নীতির অভিযোগ উঠেছে। দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার থেম্বা জোয়ানকে লাল কার্ডের কারণে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফা। এই সিদ্ধান্তে দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস গভীর অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

এদিকে, গত মঙ্গলবার আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের উদ্বোধনী জয়ের ম্যাচে আইসা মান্দির পায়ের পেছনে লাথি মারার জন্য মেসি কোনো ধরনের শাস্তি পাননি। এই বিষয়টি নিয়ে রেফারিংয়ে দ্বৈত নীতি নিয়ে আক্ষেপ করেছেন ব্রুস।

তিনি জানিয়েছেন, থেম্বা জোয়ানকে নিষিদ্ধ করার সঙ্গে আলজেরিয়ার ম্যাচে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির ফাউলের বিষয়ে তার মনে যে প্রশ্ন উঠেছে, তা স্পষ্ট।

ওই সংবাদ সম্মেলনে কোচ হুগো বলেন, ‘আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির জন্য ভিএআরে নিয়ম এক, আর থেম্বা জোয়ানের জন্য আরেক নিয়ম কেন?’

তিনি আরও বলেন, ‘আমি চাই না মেসি লাল কার্ড পাক। ওর মতো একজন খেলোয়াড় কে মাঠে থাকতে হবে। আমরা সবাই দেখেছি, কতটা অসাধারণ খেলোয়াড়। কিন্তু, তাতে কী আসে যায়?’

থেম্বার লাল কার্ড কঠোর সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি। তিনি যুক্তি তুলে ধরেন, থেম্বার করা ফাউলটি আমরা পুনরায় দেখেছি এবং তাতে মনে হয় না যে, এটি লাল কার্ড দেওয়ার মত কঠিন ফাউল ছিল।’

ব্রুস, জোয়ানেকে দেওয়া লাল কার্ড এবং তিন ম্যাচের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করার কথাও জানান।

বিশ্বকাপ ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার ক্যাম্পে ভূপাতিত করার ঘটনাও ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে অনলাইন প্রতারণা, গ্রেপ্তার ২ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভনে অনলাইন প্রতারণা, গ্রেপ্তার ২ জন

অস্ট্রেলিয়ায় চাকরি ও স্থায়ীভাবে বসবাসের প্রলোভন দেখিয়ে এক প্রবাসীর কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের নাম হল— নীলফামারীর সৈয়দপুর উপজেলার মো. রাকিবুল হোসেন (২৬) এবং রংপুরের মো. রনি ইসলাম ওরফে খাজা মোহাম্মদ আলী (১৯)। বুধবার (১৭ জুন) নীলফামারীর সৈয়দপুর থানার কামারপুকুর বাজার এলাকায় তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন ও ১২টি সিমকার্ড জব্দ করা হয়, যা প্রতারণার কাজে ব্যবহৃত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

সিআইডি জানিয়েছে, মামলার ভুক্তভোগী একজন ওমানপ্রবাসী। ২০২৫ সালের ডিসেম্বরে তাঁর পূর্বপরিচিত একজন ব্যক্তি অস্ট্রেলিয়ায় কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা বলে যোগাযোগ করেন। পরে ওই ব্যক্তি কথিত অস্ট্রেলিয়াপ্রবাসী খাজা মোহাম্মদ আলীর সঙ্গে তাঁকে যোগাযোগ করিয়ে দেন। পরবর্তীতে রনি ইসলাম খাজা মোহাম্মদ আলী পরিচয়ে মোবাইল ফোন, ইমু, হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মাধ্যমে ভুক্তভোগীর সাথে যোগাযোগ করে অস্ট্রেলিয়ায় নেওয়ার প্রতিশ্রুতি দেন। তিনি প্রসেসিং, অনলাইন আবেদন, ফরম পূরণ ও ভিসা-সংক্রান্ত বিভিন্ন খরচের কথা বলে অর্থ দাবি করেন। ভুক্তভোগী ধাপে ধাপে বিভিন্ন বিকাশ নম্বরে মোট ১,৪৬,৪০০ টাকা পাঠান। পরে আরও অর্থ নেওয়ার জন্য একটি ব্যাংক হিসাব নম্বরও সরবরাহ করা হয়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও অস্ট্রেলিয়ায় যাওয়ার কোনো ব্যবস্থা হয়নি। পরে অভিযুক্তদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায় এবং তাঁদের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন ভুক্তভোগী প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় ভুক্তভোগীর ভাগনে বাদী হয়ে ২ জুন যাত্রাবাড়ী থানায় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারায় মামলা করেন।

তদন্তে সিআইডি জানতে পারে, রনি ইসলাম খাজা মোহাম্মদ আলী নামে নিজেকে অস্ট্রেলিয়াপ্রবাসী পরিচয় দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করতেন। ওই পেজে অস্ট্রেলিয়ায় চাকরি, ওয়ার্ক পারমিট এবং অভিবাসন-সংক্রান্ত আকর্ষণীয় ভিডিও প্রচার করে সাধারণ মানুষকে প্রলুব্ধ করা হতো।

এছাড়া বিদেশি নম্বর ব্যবহার করে যোগাযোগের জন্য অস্ট্রেলিয়ান নম্বরভিত্তিক ইমু অ্যাকাউন্ট ব্যবহৃত হতো, যাতে ভুক্তভোগীরা বিষয়টিকে বিশ্বাসযোগ্য মনে করেন।

সিআইডির ভাষ্য অনুসারে, রাকিবুল হোসেন প্রতারণার মাধ্যমে সংগ্রহ করা অর্থ বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে গ্রহণ, স্থানান্তর ও লেনদেন ব্যবস্থাপনায় সক্রিয়ভাবে সহযোগিতা করতেন। তাঁরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে বিদেশে চাকরি দেওয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সিআইডি।

সিআইডি আরও জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হবে।

এদিকে, বিদেশে চাকরি বা অভিবাসনের সুযোগের কথা বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে বলে জানানো হয়েছে সিআইডি থেকে। এ ধরনের প্রস্তাব গ্রহণের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, নিয়োগকারী সংস্থা এবং ভিসা-সংক্রান্ত তথ্য যথাযথভাবে যাচাই-বাছাইয়ের জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%