ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং
বার্মা নিউজের প্রতিবেদন

আরাকান আর্মির সম্মতির ওপর নির্ভরশীল বাংলাদেশ-মিয়ানমার গ্যাস পাইপলাইন


আরাকান আর্মির সম্মতির ওপর নির্ভরশীল বাংলাদেশ-মিয়ানমার গ্যাস পাইপলাইন

মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে প্রস্তাবিত আন্তঃসীমান্ত গ্যাস পাইপলাইন প্রকল্পের বাস্তবায়নে আরাকান আর্মির (এএ) স্পষ্ট অনুমোদন প্রয়োজন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাখাইন (আরাকান) রাজ্যের বিশাল অংশ এবং দুই দেশের পুরো সীমান্ত এলাকা বর্তমানে আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় তাদের সম্মতি ছাড়া এ প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়।

গত ২ আগস্ট ঢাকায় বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মোয়ের মধ্যে বৈঠকের পর এই প্রস্তাবটি নতুন করে গতি পায়। বৈঠকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে মিয়ানমারের অফশোর শ্বে গ্যাস প্রকল্প থেকে প্রাকৃতিক গ্যাস আমদানি করে পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রামে আনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। দেশের ক্রমবর্ধমান জ্বালানি সংকট মোকাবিলায় এই গ্যাস ব্যবহারের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের।

তবে আঞ্চলিক বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ভূখণ্ডের নিয়ন্ত্রণ মিয়ানমারের জান্তা সরকারের হাতে নেই।

আরও পড়ুন: ২৪ ঘন্টায় ডিএমপি’তে ট্রাফিক আইন লঙ্ঘনে ২১১১টি মামলা

আরাকানবিষয়ক রাজনৈতিক বিশ্লেষক ইউ মিয়ো কিয়াও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে সীমান্ত এলাকাসহ আরাকান রাজ্যের প্রায় ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে আরকান আর্মি। আরাকান ভূখণ্ড দিয়ে গ্যাস পরিবহনের জন্য তাদের সম্মতি প্রয়োজন। তাদের অনুমোদন ছাড়া এই প্রকল্প এগিয়ে নেওয়ার কোনো পথ নেই।’

২০২৪ সালের শুরু থেকে, বুথিডং এবং মংডোসহ গুরুত্বপূর্ণ সীমান্ত শহরগুলোর পাশাপাশি প্রতিবেশী চিন রাজ্যের পালেটওয়া টাউনশিপের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে আরাকান আর্মি। এর ফলে আন্তঃসীমান্ত ট্রানজিট করিডোরগুলো কার্যকরভাবে তাদের প্রশাসনের অধীনে চলে এসেছে।

এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সিত্তে ও কিয়াউকফিউয়ের আশপাশে এখনো তীব্র লড়াই চলছে।

চলমান সামরিক সংঘাতের মধ্যে বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, যদি কার্যকরভাবে পরিচালনা করা হয়, তবে এই প্রকল্পটি জাতিগত সশস্ত্র সংগঠনটির জন্য কৌশলগত সুযোগ তৈরি করতে পারে।

আরও পড়ুন: ইসরাইলি সেনাদের নৃশংসতা নিয়ে ‘নাজা’ প্রামাণ্যচিত্রের আলোচনা

ডেভেলপমেন্ট মিডিয়া গ্রুপের (ডিএমজি) প্রধান সম্পাদক ইউ অং মিন উ বলেন, স্থানীয় জনগণের জন্য সরাসরি অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করা গেলে এবং এর মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে কিছুটা স্বীকৃতি অর্জনের সুযোগ তৈরি হলে আরাকান আর্মি প্রকল্পটিতে সমর্থন দিতে পারে।

তিনি বলেন, ‘গ্যাস হোক কিংবা তেল—আরাকান ভূখণ্ডের ওপর দিয়ে কোনো কিছু পরিবহন করতে হলে আরাকান আর্মির কোনো না কোনো মাত্রায় স্বীকৃতি প্রয়োজন। রাজনৈতিকভাবে এই প্রকল্প আরাকানআর্মিকে আন্তর্জাতিক অঙ্গনে একটি অবস্থান তৈরি করতে সহায়তা করতে পারে। পারস্পরিক সুবিধা নিশ্চিত করে এমন বিদেশি বিনিয়োগকে তারা স্বাগত জানায়।’

আরাকান আর্মির প্রধান কমান্ডার মেজর জেনারেল তুয়ান ম্রাত নাইং এর আগে ঢাকার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা স্বীকার করেছেন। তবে বাংলাদেশ সরকার এবং আরাকান আর্মির মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগের সুযোগ এখনো সীমিত।

সূত্র: বার্মা নিউজ

আরও পড়ুন: ভূমি খাতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় : খায়রুল কবির খোকন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০২:২০ পি.এম


জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় : খায়রুল কবির খোকন

বিএনপি’র যুগ্ম মহাসচিব এবং নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী, বা দলের নয়, এটি এ দেশের সব শ্রেণি-পেশার মানুষের আন্দোলনের ফলশ্রুতি। কিন্তু জামায়াত ও এনসিপি জুলাই সনদের কথা উল্লেখ করে নন-ইস্যুকে ইস্যু হিসেবে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

তিনি আরও বলেন, নরসিংদী জেলা বিএনপি’র আয়োজিত শিশু অ্যাকাডেমিতে অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে অনুদান প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব কথা তুলে ধরেন।

এসময় তিনি আওয়ামী লীগের উদাহরণ দিয়ে বলেন, এক সময় আওয়ামী লীগ নানা ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করত, কিন্তু আজকে তারা শুধু বাংলাদেশে পতন ঘটিয়েছে তা নয়, বরং তাদের দিল্লি পর্যন্ত কবর হয়ে গেছে। এই দলটি পরবর্তী ১০০ বছরেও বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এবং নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, জেলা বিএনপি’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, ভিপি জলিল, এ কে এম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, খবিরুল ইসলাম বাবু, দ্বীন মোহাম্মদ দিপু, মহসিন হোসাইন বিদ্যুৎ, সিদ্দিকুর রহমান নাহিদ এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতরা।

আলোচনা সভা শেষে, জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং শহীদদের পরিবারের সদস্য ও আহতদের হাতে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৯ দোকান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০২:২১ পি.এম


ভয়াবহ আগুনে পুড়ে ছাই ৯ দোকান

লক্ষ্মীপুরের রামগতিতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

এই ঘটনা ঘটেছে শনিবার (৮ আগস্ট) ভোর রাতে, উপজেলার আলেকজান্ডার বাজারের পশ্চিম গলিতে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর রাতে হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ওই আগুন আশপাশের অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায়, এর ফলে ৯টি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় রামগতি ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টা চালানোর পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। দোকানগুলো টিনশেড ও অনেকটা ফাঁকা থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে মুদি দোকান, সেলুন, ফার্মেসি, হোটেল ও প্লাস্টিকের দোকান।

রামগতি ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর জাকির হোসেন জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ফলে ৯টি দোকানে আনুমানিক ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ১ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০২:২২ পি.এম


ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু

সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’ আনুষ্ঠানিকভাবে ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু করেছে।

শনিবার সকালে সাড়ে ৬টা সময়ে রিয়াদ থেকে আগত প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর, ওয়াটার স্যালুটের মাধ্যমে ঢাকায় স্বাগত জানানো হয় রিয়াদ এয়ারের প্রথম ফ্লাইটটিকে।

এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে বক্তৃতা দেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ এবং রিয়াদ এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার ভিন্সেন্ট কোস্টা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রিয়াদ এয়ারের মূল লক্ষ্য হলো সৌদি আরবকে বিশ্বের প্রধান শহরগুলোর সঙ্গে যুক্ত করা এবং যাত্রীদের জন্য একটি বিশ্বমানের ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা। নতুন এই সার্ভিস ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে।

বাণিজ্য ও অবকাশ উভয় ক্ষেত্রেই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই রুটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা বলেন।

নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার প্রতিদিন ঢাকা ও রিয়াদের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।

স্থানীয় সময় অনুযায়ী ফ্লাইটের সময়সূচি হচ্ছে, রিয়াদ থেকে ফ্লাইট ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে এবং ঢাকা পৌঁছাবে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে। ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে এবং রিয়াদ পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এভারেস্টে ৩০ বছর ধরে পড়ে থাকা মৃ’তদেহ ‘গ্রিন বুটস’ এবার ফিরবে পরিবারের কাছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


এভারেস্টে ৩০ বছর ধরে পড়ে থাকা মৃ’তদেহ ‘গ্রিন বুটস’ এবার ফিরবে পরিবারের কাছে

মাউন্ট এভারেস্টের চূড়ার নিকট প্রায় ৩০ বছর ধরে পড়ে থাকা ‘গ্রিন বুটস’ নামে পরিচিত একটি মৃতদেহ এবার পরিবারের কাছে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে ভারত। কর্তৃপক্ষের ধারণা, মৃতদেহটি সেই ১৯৯৬ সালে এভারেস্টে তুষারঝড়ে নিহত ভারতীয় পর্বতারোহী দোরজে মোরুপের।

এভারেস্টে পড়ে থাকা শত শত মৃতদেহের মধ্যে, ‘গ্রিন বুটস’ সবচেয়ে পরিচিত মৃতদেহগুলোর অন্যতম। দীর্ঘ সময় ধরে এটি পর্বতারোহীদের কাছে চূড়ার পথে এক ভয়াবহ কিন্তু চেনা পথচিহ্ন হিসেবে পরিচিত ছিল। মৃতদেহটি প্রায় ৮ হাজার ৫০০ মিটার উচ্চতায় চীনের দিকে ঢালে বরফের মধ্যে পড়ে আছে।

দোরজে মোরুপ ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের ল্যান্স নায়েক ছিলেন। ১৯৯৬ সালে তিনি ছয় সদস্য সন্নিবেশিত ভারতীয় অভিযাত্রী দলের হয়ে এভারেস্টের বিপজ্জনক উত্তর দিক দিয়ে চূড়ায় ওঠার প্রয়াস করেন। তুষারঝড়ের কারণে দলের তিন সদস্য ফিরে গেলেও, মোরুপ এবং আরো দুই পর্বতারোহী চূড়ার দিকে আগানোর সিদ্ধান্ত নেন।

শেষ পর্যন্ত তারা ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার এভারেস্টের চূড়ায় পৌঁছাতে সক্ষম হন। কিন্তু ফেরার সময় তীব্র তুষারঝড়ে তাদের তিনজনই মারা যান। এদের মধ্যে দুজনের মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তৃতীয় মৃতদেহটি দীর্ঘদিন ধরে ‘গ্রিন বুটস’ নামে পরিচিত হয়ে আছে।

এখন পর্যন্ত, ধারণা করা হয়ে ছিল যে, ‘গ্রিন বুটস’ আসলে একই অভিযানের আরো এক সদস্য তসেওয়াঙ পালজোরের মৃতদেহ। কিন্তু ১৯৯৬ সালের অভিযানের জীবিত সদস্যদের তথ্য, পর্বতারোহীদের সঙ্গে সর্বশেষ রেডিও যোগাযোগ এবং সাম্প্রতিক বছরগুলোতে মোরুপের পোশাক ও পর্বতারোহণের সরঞ্জাম পরীক্ষা করে, ভারতীয় কর্তৃপক্ষ মোরুপের মৃতদেহ বলে মনে করছে।

ভারত মরদেহটি ফিরিয়ে এনে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করার পরিকল্পনা করেছে। এরপর মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট পর্বতারোহীরা জানিয়েছেন, মৃত দেহ উদ্ধারের কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এভারেস্টের যে অঞ্চলটিকে ‘ডেথ জোন’ বলা হয়, সেখানে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। সেখানে অক্সিজেনের পরিমাণ সমুদ্রপৃষ্ঠের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ।

‘গ্রিন বুটস’ যেখানে পড়ে আছে, সেটি চীনের দিকের খাড়া ঢাল। সেখানে উদ্ধারকারী দলের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তুলনামূলকভাবে কমই রয়েছে। বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র ওই জায়গায় পৌঁছাতেই ১০ থেকে ১২ জন দক্ষ পর্বতারোহীর প্রয়োজন হতে পারে।

মৃতদেহটি উপরে নামানোর সময় বিশেষ দড়ি স্থাপন করতে হবে এবং এরপর এমন উচ্চতায় পৌঁছাতে হবে যেখানে হেলিকপ্টারে করে তা সরানো সম্ভব। পুরো অভিযানে বিপুল অর্থ এবং জনবল প্রয়োজন হবে। তবে এবার দোরজে মোরুপকে বাড়িতে ফিরিয়ে আনতে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ নিজেই উদ্ধার অভিযানের অর্থায়ন করছে। সেপ্টেম্বরের মধ্যেই অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে এবং এ জন্য তারা অভিজ্ঞ পর্বতারোহী ও উদ্ধারকারী শেরপা দল খুঁজছে।

মোরুপের পরিবার প্রায় তিন দশক ধরে তাঁর ফিরে আসার অপেক্ষা করছে। তাঁর স্ত্রী কনচাক ইয়াংস্কিট বিবিসিকে জানিয়েছেন, তিনি কখনোই স্বামীর মৃত্যু পুরোপুরি মেনে নিতে পারেননি। তিনি বলেন, কিছু কিছু রাতে মনে হতো যে, মোরুপ দরজায় কড়া নাড়বে।

মোরুপের পরিবারের কাছে এখনো তাঁর কিছু পদক, ট্রফি, পুরোনো ছবি এবং এভারেস্ট জয়ের সনদ রয়েছে। চীনা সরকারের দেওয়া ওই সনদে উল্লেখ আছে যে, ১৯৯৬ সালের ১০ মে বিকেল ৫টা ৩০ মিনিটে মোরুপ এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন।

পরিবারের পরিকল্পনা এটি, যদি মৃতদেহটি উদ্ধার করে দেশে আনা সম্ভব হয়, তবে লাদাখের লেহতে তাঁর শেষকৃত্য করার। মোরুপের ছেলে পুনচোক দোরজাই বলেছেন, তাঁর বাবাকে শহীদ হিসেবে স্মরণ করা উচিত।

তবে পরিবারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ‘গ্রিন বুটস’। মোরুপের ছেলে জানিয়েছেন, তাঁর বাবার এভারেস্ট জয়ের সনদের পাশে সেই বুটটিও স্মৃতি হিসেবে রেখে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%