প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপি’র যুগ্ম মহাসচিব এবং নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই-আগস্টের অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী, বা দলের নয়, এটি এ দেশের সব শ্রেণি-পেশার মানুষের আন্দোলনের ফলশ্রুতি। কিন্তু জামায়াত ও এনসিপি জুলাই সনদের কথা উল্লেখ করে নন-ইস্যুকে ইস্যু হিসেবে ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, নরসিংদী জেলা বিএনপি’র আয়োজিত শিশু অ্যাকাডেমিতে অনুষ্ঠিত জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে অনুদান প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত থেকে এসব কথা তুলে ধরেন।
এসময় তিনি আওয়ামী লীগের উদাহরণ দিয়ে বলেন, এক সময় আওয়ামী লীগ নানা ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করত, কিন্তু আজকে তারা শুধু বাংলাদেশে পতন ঘটিয়েছে তা নয়, বরং তাদের দিল্লি পর্যন্ত কবর হয়ে গেছে। এই দলটি পরবর্তী ১০০ বছরেও বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এবং নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল, জেলা বিএনপি’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, ভিপি জলিল, এ কে এম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, খবিরুল ইসলাম বাবু, দ্বীন মোহাম্মদ দিপু, মহসিন হোসাইন বিদ্যুৎ, সিদ্দিকুর রহমান নাহিদ এবং জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহতরা।
আলোচনা সভা শেষে, জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং শহীদদের পরিবারের সদস্য ও আহতদের হাতে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন