ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু


ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট চালু

সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা ‘রিয়াদ এয়ার’ আনুষ্ঠানিকভাবে ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু করেছে।

শনিবার সকালে সাড়ে ৬টা সময়ে রিয়াদ থেকে আগত প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর, ওয়াটার স্যালুটের মাধ্যমে ঢাকায় স্বাগত জানানো হয় রিয়াদ এয়ারের প্রথম ফ্লাইটটিকে।

এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে বক্তৃতা দেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ এবং রিয়াদ এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার ভিন্সেন্ট কোস্টা।

আরও পড়ুন: ‘জমি দখল-চাঁদা তুলতে যাইনি, মাদকের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছি’ : ইশরাক হোসেন

অনুষ্ঠানে বক্তারা বলেন, রিয়াদ এয়ারের মূল লক্ষ্য হলো সৌদি আরবকে বিশ্বের প্রধান শহরগুলোর সঙ্গে যুক্ত করা এবং যাত্রীদের জন্য একটি বিশ্বমানের ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করা। নতুন এই সার্ভিস ঢাকা ও রিয়াদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে।

বাণিজ্য ও অবকাশ উভয় ক্ষেত্রেই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই রুটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা বলেন।

নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার প্রতিদিন ঢাকা ও রিয়াদের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করবে।

স্থানীয় সময় অনুযায়ী ফ্লাইটের সময়সূচি হচ্ছে, রিয়াদ থেকে ফ্লাইট ছাড়বে রাত ৯টা ২০ মিনিটে এবং ঢাকা পৌঁছাবে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে। ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে এবং রিয়াদ পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে।

আরও পড়ুন: আখতার হোসেন: ইশরাক কাণ্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা স্পষ্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এভারেস্টে ৩০ বছর ধরে পড়ে থাকা মৃ’তদেহ ‘গ্রিন বুটস’ এবার ফিরবে পরিবারের কাছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


এভারেস্টে ৩০ বছর ধরে পড়ে থাকা মৃ’তদেহ ‘গ্রিন বুটস’ এবার ফিরবে পরিবারের কাছে

মাউন্ট এভারেস্টের চূড়ার নিকট প্রায় ৩০ বছর ধরে পড়ে থাকা ‘গ্রিন বুটস’ নামে পরিচিত একটি মৃতদেহ এবার পরিবারের কাছে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে ভারত। কর্তৃপক্ষের ধারণা, মৃতদেহটি সেই ১৯৯৬ সালে এভারেস্টে তুষারঝড়ে নিহত ভারতীয় পর্বতারোহী দোরজে মোরুপের।

এভারেস্টে পড়ে থাকা শত শত মৃতদেহের মধ্যে, ‘গ্রিন বুটস’ সবচেয়ে পরিচিত মৃতদেহগুলোর অন্যতম। দীর্ঘ সময় ধরে এটি পর্বতারোহীদের কাছে চূড়ার পথে এক ভয়াবহ কিন্তু চেনা পথচিহ্ন হিসেবে পরিচিত ছিল। মৃতদেহটি প্রায় ৮ হাজার ৫০০ মিটার উচ্চতায় চীনের দিকে ঢালে বরফের মধ্যে পড়ে আছে।

দোরজে মোরুপ ইন্দো তিব্বত সীমান্ত পুলিশের ল্যান্স নায়েক ছিলেন। ১৯৯৬ সালে তিনি ছয় সদস্য সন্নিবেশিত ভারতীয় অভিযাত্রী দলের হয়ে এভারেস্টের বিপজ্জনক উত্তর দিক দিয়ে চূড়ায় ওঠার প্রয়াস করেন। তুষারঝড়ের কারণে দলের তিন সদস্য ফিরে গেলেও, মোরুপ এবং আরো দুই পর্বতারোহী চূড়ার দিকে আগানোর সিদ্ধান্ত নেন।

শেষ পর্যন্ত তারা ৮ হাজার ৮৪৯ মিটার উচ্চতার এভারেস্টের চূড়ায় পৌঁছাতে সক্ষম হন। কিন্তু ফেরার সময় তীব্র তুষারঝড়ে তাদের তিনজনই মারা যান। এদের মধ্যে দুজনের মৃতদেহ খুঁজে পাওয়া যায়নি, কিন্তু তৃতীয় মৃতদেহটি দীর্ঘদিন ধরে ‘গ্রিন বুটস’ নামে পরিচিত হয়ে আছে।

এখন পর্যন্ত, ধারণা করা হয়ে ছিল যে, ‘গ্রিন বুটস’ আসলে একই অভিযানের আরো এক সদস্য তসেওয়াঙ পালজোরের মৃতদেহ। কিন্তু ১৯৯৬ সালের অভিযানের জীবিত সদস্যদের তথ্য, পর্বতারোহীদের সঙ্গে সর্বশেষ রেডিও যোগাযোগ এবং সাম্প্রতিক বছরগুলোতে মোরুপের পোশাক ও পর্বতারোহণের সরঞ্জাম পরীক্ষা করে, ভারতীয় কর্তৃপক্ষ মোরুপের মৃতদেহ বলে মনে করছে।

ভারত মরদেহটি ফিরিয়ে এনে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করার পরিকল্পনা করেছে। এরপর মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংশ্লিষ্ট পর্বতারোহীরা জানিয়েছেন, মৃত দেহ উদ্ধারের কাজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এভারেস্টের যে অঞ্চলটিকে ‘ডেথ জোন’ বলা হয়, সেখানে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। সেখানে অক্সিজেনের পরিমাণ সমুদ্রপৃষ্ঠের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ।

‘গ্রিন বুটস’ যেখানে পড়ে আছে, সেটি চীনের দিকের খাড়া ঢাল। সেখানে উদ্ধারকারী দলের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তুলনামূলকভাবে কমই রয়েছে। বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র ওই জায়গায় পৌঁছাতেই ১০ থেকে ১২ জন দক্ষ পর্বতারোহীর প্রয়োজন হতে পারে।

মৃতদেহটি উপরে নামানোর সময় বিশেষ দড়ি স্থাপন করতে হবে এবং এরপর এমন উচ্চতায় পৌঁছাতে হবে যেখানে হেলিকপ্টারে করে তা সরানো সম্ভব। পুরো অভিযানে বিপুল অর্থ এবং জনবল প্রয়োজন হবে। তবে এবার দোরজে মোরুপকে বাড়িতে ফিরিয়ে আনতে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ নিজেই উদ্ধার অভিযানের অর্থায়ন করছে। সেপ্টেম্বরের মধ্যেই অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে এবং এ জন্য তারা অভিজ্ঞ পর্বতারোহী ও উদ্ধারকারী শেরপা দল খুঁজছে।

মোরুপের পরিবার প্রায় তিন দশক ধরে তাঁর ফিরে আসার অপেক্ষা করছে। তাঁর স্ত্রী কনচাক ইয়াংস্কিট বিবিসিকে জানিয়েছেন, তিনি কখনোই স্বামীর মৃত্যু পুরোপুরি মেনে নিতে পারেননি। তিনি বলেন, কিছু কিছু রাতে মনে হতো যে, মোরুপ দরজায় কড়া নাড়বে।

মোরুপের পরিবারের কাছে এখনো তাঁর কিছু পদক, ট্রফি, পুরোনো ছবি এবং এভারেস্ট জয়ের সনদ রয়েছে। চীনা সরকারের দেওয়া ওই সনদে উল্লেখ আছে যে, ১৯৯৬ সালের ১০ মে বিকেল ৫টা ৩০ মিনিটে মোরুপ এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন।

পরিবারের পরিকল্পনা এটি, যদি মৃতদেহটি উদ্ধার করে দেশে আনা সম্ভব হয়, তবে লাদাখের লেহতে তাঁর শেষকৃত্য করার। মোরুপের ছেলে পুনচোক দোরজাই বলেছেন, তাঁর বাবাকে শহীদ হিসেবে স্মরণ করা উচিত।

তবে পরিবারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ‘গ্রিন বুটস’। মোরুপের ছেলে জানিয়েছেন, তাঁর বাবার এভারেস্ট জয়ের সনদের পাশে সেই বুটটিও স্মৃতি হিসেবে রেখে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমিরাতে ছুটি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমিরাতে ছুটি ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আগামী শুক্রবার (২৮ আগস্ট) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। আমিরাত সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, এদিন দেশটির ফেডারেল সরকার ও বেসরকারি খাতের কর্মীরা বেতনসহ ছুটি পাবেন।

এদিকে, শুক্রবার ঈদে মিলাদুন্নবীর ছুটি হওয়ার কারণে পরের দুদিন, অর্থাৎ শনি ও রবিবার (২৯-৩০ আগস্ট) সাপ্তাহিক ছুটি পাবেন দেশটির সরকারি চাকরিজীবীরা। এর পরিণামে ২৮ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত ছুটি শেষে চাকরিজীবীদের সোমবার (৩১ আগস্ট) থেকে কর্মস্থলে ফিরে আসতে হবে।

হিজরি বর্ষের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে মুসলিমদের কাছে গুরুত্বপূর্ণ এই দিনটি পালিত হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন দেশে কোরআন তিলাওয়াত, ধর্মীয় আলোচনা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারাজীবন ‘ভুল নামেই’ খেলেছেন কাসেমিরো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৪ পি.এম


সারাজীবন ‘ভুল নামেই’ খেলেছেন কাসেমিরো

জীবনে অনেক ভুল কাসেমিরো শুধরে নিয়েছেন। তবে একটি ভুল তিনি কখনো ঠিক করতে চান না, সেটি হচ্ছে তার জার্সিতে থাকা নামের বানান।

কাসেমিরোকে যে ভুলটা করতে হয়েছিল, তা কিন্তু তিনি নিজে করেননি। বরং, এই ভুল করেছে তার শৈশবের ক্লাব সাও পাওলো। ৩৪ বছর বয়সী এই তারকার পুরো নাম হচ্ছে কার্লোস হেনরিকে জোসে ফ্র্যান্সিসকো ভেনাসিও কাসেমিরো (Carlos Henrique Jose Francisco Venancio Casimiro)।

২০০২ সালে সাও পাওলোতে যোগ দেওয়ার সময় ক্লাব তার নামে একটি জার্সি বানায়। কিন্তু সেখানে ‘Casimiro’ এর পরিবর্তে ‘Casemiro’ ফোঁটানো হয়। প্রথম দিকে বিষয়টি কাসেমিরোর কাছে খারাপ লাগলেও, ম্যাচে দুর্দান্ত পারফর্ম করার পর তিনি নাম পরিবর্তন করতে চাননি। এই ভুল নাম নিয়েই তিনি বর্তমানে ব্রাজিল, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড এবং এখন ইন্টার মায়ামিতে খেলছেন।

নামের বানান নিয়ে ইতালির সংবাদ মাধ্যম লা রিপাবলিকাকে কাসেমিরো বলেছেন, ‘সবার কাছে আমি আজীবন ‘কাসেমিরো’ (Casemiro) হয়ে থাকব। সব দোষ সাও পাওলোর! ব্যাপারটা শুরু হয়েছিল তখন, যখন আমি সাও পাওলোর হয়ে আমার প্রথম ম্যাচ খেলছিলাম। আমি এই ক্লাবের বয়সভিত্তিক দল থেকে উঠে মূল দলে খেলেছি (২০০২ থেকে ২০১৩ পর্যন্ত)। তারা দুর্ঘটনাবশত আমার জার্সিতে নামের বানান ‘i’-এর জায়গায় ‘e’ লিখেছিল। আর সেই ম্যাচে আমি দারুণ খেলেছিলাম!’

কাসেমিরো কুসংস্কারের বিষয়টিও তুলে ধরেছেন বানান ঠিক না করার পেছনে। ব্রাজিলের মিডফিল্ডার বলেছেন, ‘আমি খুবই কুসংস্কারাচ্ছন্ন একজন মানুষ। তাই ক্লাবকে বলেছিলাম, বানান আর বদলানোর দরকার নেই। যেভাবে চলছে বেশ ভালোই তো চলছে! ওটা ছিল স্রেফ একটা ম্যাচের ভুল, আর এখন সেই নামটাই সারা জীবনের জন্য বহন করছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদায়ী অর্থবছরে রেকর্ডসংখ্যক কর্মী বিদেশে পাঠিয়েছে বোয়েসেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


বিদায়ী অর্থবছরে রেকর্ডসংখ্যক কর্মী বিদেশে পাঠিয়েছে বোয়েসেল

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে রেকর্ড পরিমাণ ১৯ হাজার ১৯৭ জন বাংলাদেশি কর্মী বিদেশে পাঠিয়েছে। এটি প্রতিষ্ঠানটির ইতিহাসে এক বছরে সর্বোচ্চ কর্মী প্রেরণ এবং আগের অর্থবছরের তুলনায় ৩ হাজার ১৩১ জন বা ১৯ দশমিক ৫ শতাংশ বেশি।

বোয়েসেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির মাধ্যমে ১৬ হাজার ৬৬ জন কর্মী বিদেশে কর্মসংস্থান লাভ করেন। এক বছরের ব্যবধানে এ সংখ্যা বেড়ে ১৯ হাজার ১৯৭ জনে পৌঁছেছে।

২০২৫-২৬ অর্থবছরে বোয়েসেলের মাধ্যমে সবচেয়ে বেশি ১৪ হাজার ৫৪৩ জন কর্মী জর্দানে গেছেন। এ ছাড়া ব্রুনাইয়ে ১ হাজার ৮১২ জন, দক্ষিণ কোরিয়ায় ১ হাজার ৪০৪ জন, মালয়েশিয়ায় ১ হাজার ৭ জন, রাশিয়ায় ৩৪২ জন, ইরাকে ৬৪ জন, জাপানে ১১ জন, হংকংয়ে ৪ জন, কুয়েতে ৫ জন এবং ফিজিতে ৫ জন কর্মী পাঠানো হয়েছে।

বোয়েসেলের তথ্য অনুযায়ী, ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত প্রতিষ্ঠানটির মাধ্যমে বিশ্বের প্রায় ৩৬টি দেশে মোট ১ লাখ ৯৫ হাজার ৪৩৮ জন বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

প্রতিষ্ঠানটি বর্তমানে জর্ডান, দক্ষিণ কোরিয়া, ইরাক, হংকং, কুয়েত, ব্রুনাই, রাশিয়া, ফিজি, জাপান ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠাচ্ছে। একই সঙ্গে বিশ্বেও বিভিন্ন দেশে নতুন শ্রমবাজার সম্প্রসারণে কার্যক্রম অব্যাহত রয়েছে।

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাশেদুল হক বলেছেন, ‘গত অর্থবছরের তুলনায় এ অর্থবছরে বোয়েসেলের মাধ্যমে বিদেশে জনশক্তি প্রেরণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

এর অন্যতম কারণ হলো, সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিদেশি রাষ্ট্রগুলোর কাছে বোয়েসেলের প্রতি আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাওয়া।’

তিনি বলেন, বিগত ১৭ বছর ফ্যাসিস্ট রেজিমের সময় জনশক্তি রপ্তানির বাজার একটি মাত্র সিন্ডিকেট ও মাফিয়া চক্রের দখলে ছিল। ফলে স্বল্প খরচে বিদেশে যেতে আগ্রহী সাধারণ মানুষের সুযোগ সংকুচিত হয়ে পড়েছিল। ফ্যাসিস্ট রেজিমের পতনের পর সেই সুযোগ আবার ফিরে এসেছে। শুধু ফিরে আসেনি, যেসব বাজারে সিন্ডিকেট ব্যর্থ হয়েছে, সেখানে বোয়েসেল সফল হয়েছে।

বিশেষ করে সিন্ডিকেটের তৎপরতায় বন্ধ হয়ে যাওয়া কয়েকটি শ্রমবাজার বোয়েসেলের উদ্যোগে আবার উন্মুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

মোহাম্মদ রাশেদুল হক বলেন, ‘বোয়েসেল সরকার-টু-সরকার (জি-টু-জি) ব্যবস্থার মাধ্যমে বিদেশি রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের ভিত্তিতে জনশক্তি রপ্তানি করে। বিশ্বাস ও আস্থার এই সম্পর্ক অব্যাহত থাকলে বিএনপি সরকারের নির্বাচনী অঙ্গীকার এবং আগামী পাঁচ বছরের কর্মপরিকল্পনা অনুযায়ী বিদেশে জনশক্তি প্রেরণের ক্ষেত্রে বোয়েসেল একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারবে।’

সরকারের ১০ লাখ কর্মী বিদেশে পাঠানোর লক্ষ্যমাত্রা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এ মুহূর্তে বোয়েসেলের মাধ্যমে ঠিক কতজন কর্মী বিদেশে যেতে পারবেন, তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে অতীতের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ থেকে বিদেশে যাওয়া মোট কর্মীর মাত্র প্রায় ১ দশমিক ৫ শতাংশ বোয়েসেলের মাধ্যমে গেছেন।’

বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘সরকার যদি স্বচ্ছ নীতিমালার মাধ্যমে সিন্ডিকেটের প্রভাব থেকে বৈদেশিক শ্রমবাজারকে মুক্ত করে স্বল্প খরচে বিদেশে কর্মী পাঠানোর সুযোগ আরো বাড়াতে চায়, তাহলে বোয়েসেলকে কার্যকর করার কোনো বিকল্প নেই। দক্ষ জনশক্তি বিদেশে পাঠিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। মানুষের সেবা করাই আমাদের মূল লক্ষ্য। আমরা যত ভালোভাবে মানুষকে সেবা দিতে পারব, ততই ইতিবাচক ফল পাওয়া যাবে।’

তিনি আরো বলেন, ‘আমরা বিদ্যমান শ্রমবাজারগুলোকে আরো শক্তিশালী করার পাশাপাশি অতীতে বন্ধ হয়ে যাওয়া বাজারগুলো পুনরায় চালু করার চেষ্টা করছি। একই সঙ্গে সম্ভাবনাময় নতুন শ্রমবাজারও চিহ্নিত করে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। বিদ্যমান, বন্ধ এবং সম্ভাবনাময়— এই তিনটি শ্রেণিতে বাজারগুলোকে ভাগ করে কোথায় কী ধরনের সুযোগ রয়েছে, তা বিশ্লেষণ করে পরিকল্পনা নেওয়া হচ্ছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে দক্ষ জনশক্তি রপ্তানির নতুন সম্ভাবনা তৈরির ওপর।’

জানতে চাইলে বোয়েসেলের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মো. শওকত আলী জানান, চলতি অর্থবছরে ৪০ হাজার জনশক্তি পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে বোয়েসেল।

বোয়েসেলের তথ্য অনুযায়ী, এ লক্ষ্য পূরণ হলে বোয়েসেল গত অর্থবছরের রেকর্ড ভেঙে দ্বিগণের বেশি জনশক্তি রপ্তানি করে অনন্য রেকর্ড করতে পারে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (বৈদেশিক নিয়োগ) নূর আহমেদ জানিয়েছেন, গত জুলাই মাসে বোয়েসেলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে এক হাজার ৪৩১ জন কর্মী পাঠানো হয়েছে। আমরা বর্তমানে আমাদের বিদ্যমান বাজারের বাইরে গিয়ে নতুন করে বাজার বর্ধিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বর্তমানে মঙ্গোলিয়ায় বাজার বর্ধিত করার বিষয়ে আলোচনা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%