ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সিজেপির আন্দোলনে যোগ দিয়ে যন্তর মন্তরে অনশনে বসলেন সোনম ওয়াংচুক


সিজেপির আন্দোলনে যোগ দিয়ে যন্তর মন্তরে অনশনে বসলেন সোনম ওয়াংচুক

জলবায়ু আন্দোলনের কর্মী সোনম ওয়াংচুক ভারতবাসীদের দিল্লির যন্তর মন্তরে তার সঙ্গে অনশনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সোমবার তিনি একটি ভিডিও বার্তায় এই আহ্বান জানান।

শিক্ষা সংস্কার, পরিবেশ রক্ষা এবং জবাবদিহিতা নিশ্চিত করার দাবিতে তিনি এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

ভিডিও বার্তাটি তিনি ‘ককরোচ জনতা পার্টি (সিজেপি)’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ভিডিওতে ওয়াংচুক বলেন, যারা সরাসরি দিল্লিতে এসে আন্দোলনে যোগ দিতে পারবেন না, তারা নিজেদের শহর, জেলা বা গ্রামে একই দাবিতে এক দিনের অনশন করতে পারেন। তিনি বলেন, 'নমস্কার।

আরও পড়ুন: জাতিসংঘে মানবাধিকারভিত্তিক অর্থনৈতিক নীতিনির্ধারণের আহ্বান বাংলাদেশ

শিক্ষা ও পরিবেশের সমর্থনে, সিজেপি এবং লাদাখের দাবির পক্ষে আজ আমি লবণ ও পানি খেয়ে অনশনের দ্বিতীয় দিনে আছি। এখানে অনেক মানুষ যোগ দিচ্ছেন। চাইলে আপনারাও এক দিনের জন্য এসে আমাদের সঙ্গে অনশনে অংশ নিতে পারেন।'

ওয়াংচুক আরো বলেন, কিছু মানুষ তিন থেকে পাঁচ দিনের জন্যও অনশন করছেন। তার মতে, এটি একটি ইতিবাচক সমর্থন। যারা যন্তর মন্তরে আসতে পারবেন না, তারা নিজেদের এলাকায় বসেও একই দাবিতে এক দিনের অনশন করতে পারেন। তিনি বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সরকারের কাছে জবাবদিহি নিশ্চিত করা, পরিবেশ রক্ষা এবং বিশুদ্ধ বাতাস ও পানির দাবিতে এই আন্দোলন করা যেতে পারে। এর আগে রবিবার দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন শুরু করেন সোনম ওয়াংচুক। একই স্থানে আগে থেকেই সিজেপির নেতৃত্বে শিক্ষা সংস্কারের দাবিতে আন্দোলন চলছিল।

আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল, প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

অনশন শুরুর আগে ওয়াংচুক ও অভিজিৎ দিপকে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানান। রবিবার আন্দোলনকারীদের উদ্দেশে বক্তব্যে ওয়াংচুক বলেন, ভারতের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের প্রয়োজন রয়েছে। তার মতে, শিক্ষা খাতে জবাবদিহিতা ফিরিয়ে আনার প্রথম ধাপ হতে পারে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। তিনি বলেন, 'ভালো শিক্ষা ছাড়া কোনো দেশ উন্নতি করতে পারে না। ভারতও উন্নত দেশ হতে চাইলে শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। সাম্প্রতিক ঘটনাগুলো দেখায়, শিক্ষা খাতের স্বার্থ রক্ষায় ঘাটতি রয়েছে। আমাদের আন্দোলন সেই ব্যবস্থাকে ঠিক পথে ফেরানোর জন্য।'

আরও পড়ুন: বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

এর আগে তিনি ঘোষণা দিয়েছিলেন, সরকারের পক্ষ থেকে যদি দুটি প্রধান দাবির অন্তত একটিতেও কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে তিনি অনির্দিষ্টকালের অনশন শুরু করবেন। দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করা এবং লাদাখের পরিবেশ, সংস্কৃতি ও গণতান্ত্রিক অধিকার রক্ষা। এদিকে অভিজিৎ দিপকে অভিযোগ করেছেন, অনশন শুরুর কিছুক্ষণ পরই দিল্লি পুলিশ যন্তর মন্তনের পানি ও স্যানিটেশন সুবিধা বন্ধ করে দিয়েছে। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, সেখানে এখন পানির সংযোগ নেই এবং পরিচ্ছন্নতার ব্যবস্থা নেই।

তিনি আরো দাবি করেন, কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আন্দোলনকারীরা আশঙ্কা করছেন, ভবিষ্যতে আরো মৌলিক সুবিধাও বন্ধ করে দেওয়া হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০১:১০ পি.এম


তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

দেশের উত্তরাঞ্চলের মানুষদের দীর্ঘদিনের দাবি এবং পানির সংকট নিরসনের লক্ষ্যে জাতীয় অগ্রাধিকার হিসেবে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় প্রধানমন্ত্রীর তরফ থেকে ব্যক্ত করা হয়েছে।

তিনি, প্রধানমন্ত্রী তারেক রহমান, সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর প্রস্তাবিত ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশগ্রহণ করে সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের বিষয়টি জানান।

এই মহাপরিকল্পনার বাস্তবায়ন দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য সরকারের অঙ্গীকার রয়েছে।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, আটক দুই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০১:১২ পি.এম


চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, আটক দুই

কুমিল্লার চৌদ্দগ্রামে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম নামক এক যুবককে হত্যা করার অভিযোগ উঠেছে তার প্রেমিকা নাইমা জাহান এর বিরুদ্ধে। সোমবার (২৯ জুন) ভোরের দিকে পৌর এলাকার লক্ষ্মীপুর গ্রামে ঘটনাটি ঘটে।

এ ঘটনায় নাইমাসহ আরও দুজনকে পুলিশ আটক করেছে। নিহত সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের বড় ছেলে। ঘটনাস্থল থেকে পুলিশ প্রেমিকা নাইমা জাহান এবং নিহতের বন্ধু আরিয়ান খান মাহিদকে আটক করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি আরিফ হোছাইন।

স্থানীয় সূত্রে এবং অভিযুক্ত নাইমা জাহান জানিয়েছেন, মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে সিয়ামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারা কয়েকবার ঢাকায় আবাসিক হোটেলে রাত্রীযাপন করেছেন। তবে সম্প্রতি সিয়াম নাইমার তিন মাসের গর্ভের বাচ্চা নষ্ট করে দেয়। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে তিনি টালবাহানা করতে থাকেন।

এর মধ্যেই সিয়াম তাকে ২০ হাজার টাকা এনে লক্ষ্মীপুর গ্রামে আসার জন্য চাপ দেন। কিন্তু টাকা জোগাড় করতে অক্ষম হলে নাইমা রবিবার (২৮ জুন) রাতে লক্ষ্মীপুরে সিয়ামের পুরনো বাড়িতে আসেন। সেখানে একটি কক্ষে সিয়াম, নাইমা এবং সিয়ামের বন্ধু আরিয়ান একত্রে রাত্রীযাপন করেন।

আজ ভোরে সিয়াম নাইমাকে বাসা থেকে চলে যাওয়ার জন্য বলেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে নাইমা ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন। এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন বন্ধু আরিয়ান। সিয়ামের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে নাইমা ও আরিয়ানকে আটক করেন এবং পুলিশে খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে এবং দুজনকে থানায় নিয়ে যায়।

চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক সামছুল আরেফিন বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।’ চৌদ্দগ্রাম থানার ওসি আরিফ হোছাইন জানালেন, ঘটনার পর অভিযুক্ত নাইমা জাহানকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন প্রতিনিধিদলের মস্কো সফরের আশা প্রকাশ পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০১:১৬ পি.এম


মার্কিন প্রতিনিধিদলের মস্কো সফরের আশা প্রকাশ পুতিনের

ঢাকা, ২৯ জুন, ২০২৬ : রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা শেষ হলে এবং ওই ইস্যুতে ব্যস্ততা কমে এলে, মার্কিন আলোচক দলের একটি প্রতিনিধিদল মস্কো সফরে আসবে বলে তিনি আশা করছেন।

ক্রেমলিনে রোববার প্রকাশিত এক সাক্ষাৎকারে পুতিন এমনটিই বলেছেন, ‘আমরা আশা করছি, সব ঘটনা শেষ হওয়ার পর এবং ইরান ইস্যুর সক্রিয় পর্যায় পেরিয়ে গেলে, যুক্তরাষ্ট্র প্রশাসনের যেসব প্রতিনিধির সঙ্গে আমরা এর আগে মস্কোতে একাধিকবার বৈঠক করেছি, তারা আবারও এখানে আসবেন।’ এ খবর মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

পুতিন আরও যোগ করেন, ‘আমরা আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত। আমরা আলোচনা অব্যাহত রাখতে ও সব বিষয়ের বিস্তারিত নিয়ে কথা বলতে প্রস্তুত।’

ফ্রান্সে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের পর রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রাশিয়ার উচিত ‘ইউক্রেনের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো।’

গত বুধবার ট্রাম্প বলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ভালো করছেন। তবে এর আগে তিনি বলেছিলেন, যুদ্ধে জয়ের জন্য জেলেনস্কির হাতে প্রয়োজনীয় ‘কার্ড’ নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ম্যান-মেইড ফাইবারে শুল্কে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কায় পোশাক খাত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


ম্যান-মেইড ফাইবারে শুল্কে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার শঙ্কায় পোশাক খাত

তৈরি পোশাক শিল্পে ব্যবহৃত কৃত্রিম তন্তুর কাঁচামালের ওপর যদি শুল্ক আরোপ করা হয়, তখন সুতা উৎপাদনের খরচ বেড়ে যাবে এবং উচ্চমূল্যের পোশাক রফতানির ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে; এই আশঙ্কা করছেন বস্ত্রকল মালিকরা। এজন্য তারা নতুন অর্থবছরের বাজেটে কৃত্রিম তন্তুর কাঁচামালের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, অর্থনীতিবিদরা জানান যে, ফাস্ট ফ্যাশনের যুগে তুলানির্ভর পোশাকের বাইরে চলে যেতে শিল্পবান্ধব নীতি গ্রহণ করা জরুরি।

বর্তমানে বিশ্ববাজারে ম্যান-মেইড ফাইবার বা কৃত্রিম তন্তুর তৈরি পোশাকের চাহিদা প্রায় ৭০ শতাংশ। কিন্তু বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এখনো মূলত তুলানির্ভর অবস্থায় রয়েছে। ফলে, রফতানির পরিমাণ বেশি থাকলেও, দেশের পোশাক খাত পণ্যের মূল্য বাড়াতে পারছে না।

এমন পরিস্থিতিতে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে পলিয়েস্টার স্ট্যাপল ফাইবারের ওপর ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই পলিয়েস্টার স্ট্যাপল ফাইবার হলো কৃত্রিম আঁশের সুতা ও কাপড় তৈরির প্রধান কাঁচামাল।

কিন্তু উদ্যোক্তাদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে, যদি এ শুল্ক কার্যকর হয়, তাহলে সংকটে থাকা স্পিনিং শিল্প আরও বড় চাপের মুখে পড়বে। বিটিএমএর ভারপ্রাপ্ত সহ-সভাপতি সালেউদ জামান খান বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্রতিযোগিতা করেই সুতা রফতানি করতে হয়। স্থানীয়ভাবে ৫ শতাংশ শুল্ক দিয়ে কাঁচামাল আমদানি করলে পিএসএফ, পি সি ও সিবিসি ধরনের পণ্যে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা আরও কঠিন হয়ে পড়বে।

বর্তমানে দেশের পোশাক শিল্পে ব্যবহৃত কৃত্রিম আঁশের সুতার মাত্র ২০ শতাংশ স্থানীয়ভাবে উৎপাদন করা হয়। উদ্যোক্তাদের দাবি, পলিয়েস্টার ফাইবারে শুল্ক আরোপ হলে উৎপাদন খরচ বেড়ে যাবে এবং বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা ক্ষীণ হয়ে যাবে। তাই, শুল্ক আরোপের পরিবর্তে স্থানীয় শিল্পকে প্রণোদনা দেয়ার প্রয়োজন।

বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ বলেন, বিষয়টি মূলত বিটিএমএর খাতের সঙ্গে সম্পর্কিত। কারণ ফাইবার আমদানি করে তা থেকে সুতা তৈরি করার প্রক্রিয়া রয়েছে। তবে বাংলাদেশে এখনো ফাইবার থেকে সুতা উৎপাদন করার সক্ষমতা সীমিত।

বিটিএমএর ভারপ্রাপ্ত সহ-সভাপতি সালেউদ জামান খান আবারও জানান, বর্তমানে দেশীয় মোট ফাইবার চাহিদার মাত্র ২০ শতাংশ উৎপাদনের সক্ষমতা রয়েছে। বাকি ৮০ শতাংশ আমদানি করতে হয়। এ অবস্থায় শুল্ক আরোপ আমদানিকে নিরুৎসাহিত করবে এবং ভবিষ্যতে দেশে সুতা উৎপাদনের পরিবর্তে বিদেশ থেকে সরাসরি সুতা আমদানির প্রবণতা বৃদ্ধি করবে।

অর্থনীতিবিদদের মতে, চীন ও ভিয়েতনামের মতো উচ্চমূল্যের পোশাক উৎপাদনকারী দেশের কাতারে যেতে হলে স্থানীয় কাঁচামাল উৎপাদনে সক্ষমতা অর্জনের আগে ম্যান-মেইড ফাইবারে শুল্ক আরোপ আদৌ যৌক্তিক হবে না।

পলিসি থিংক অ্যান্ড ইকোনোমিক রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মো. মাজেদুল হক বলেন, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও চীনের মতো আধুনিক প্রযুক্তি এবং কাঁচামাল ব্যবহারে দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। এ ছাড়া ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মতো বড় বাজারে বাংলাদেশের পোশাক খাত প্রতিযোগিতা হারানো ঝুঁকির মধ্যে পড়ে যাবে।

বিটিএমএর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ২৬ হাজার কোটি টাকার সুতা আমদানি করেছে। এর মধ্যে ২৫ থেকে ৩০ শতাংশ ছিল কৃত্রিম তন্তুর সুতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%