০৬:১৭ পি.এম
রাতের মধ্যেই ঢাকাসহ দেশের ১৬ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় হতে পারে, এই তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এইসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বেলা ১ টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর ফলে, এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নীলফামারীর ডিমলায় দেশের সর্বাধিক ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া, এই সময়ে রংপুরে ৭২ মিলিমিটার, খুলনায় ৬২, নোয়াখালীর হাতিয়ায় ৫৯, কুমিল্লা এবং পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৬, কক্সবাজারে ৫১ এবং সিলেটে ৩৩ মিলিমিটারসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। এই পরিস্থিতির কারণে বর্ধিত ৫ দিনেও দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।
আরও পড়ুন: আরটিভিতে সংবাদ প্রকাশের পর সোলায়মানের জন্য ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন