প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের সবাইকে জুলাইয়ের তাৎপর্যকে অত্যন্ত গভীরভাবে উপলব্ধি করতে হবে।
তিনি সোমবার (২০ জুলাই) রাজধানীর উত্তরা আইইউবিএটি ইউনিভার্সিটির হলরুমে আয়োজিত এক সেমিনারে এ মন্তব্যটি করেন।
রুহুল কবির রিজভী বলেন, জুলাইয়ের তাৎপর্য অত্যন্ত গভীর এবং তীক্ষ্ণ। এই তাৎপর্যকে আমাদের আরো উপলব্ধি করতে হবে। রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশের জন্য যেসব কাজগুলো আমাদের বাকি আছে, সেগুলো আমাদের করতে হবে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো মিলিতভাবে কমপক্ষে কতগুলো ন্যূনতম প্রধান ইস্যু নিয়ে কি মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে থাকতে পারে না? সে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে না থাকলে গণতন্ত্র এবং স্বাধীনতার সুরক্ষাটাও আবার বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, জুলাই সনদ নিয়ে সরকারের সঙ্গে বিরোধী দলগুলো আলোচনা করে আরো যদি কিছু সেখানে কথা বলা থাকে, কিছু সংযোজন করা থাকে, তাহলে সেটা করতে অসুবিধা কোথায়? সেটা করে আইনকরণ করা দরকার। পার্লামেন্টে সংবিধান সংশোধন করা দরকার। এ বিষয়ে আলোচনা করার জন্য একটি টেবিলে বসতে হবে। এই কাজগুলো দ্রুতই করতে হবে।
তিনি আরও বলেন, একটি নদী যেমন সমগ্র পথ অতিক্রম করে মোহনায় মিলিত হয়, জুলাইও ১৭ বছরের চলমান ঘটনা, রাজনৈতিক ঘটনা, আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামের মিলিত রূপ আমরা দেখেছি জুলাইয়ের মধ্যে। জুলাই অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি রাজনৈতিক ঘটনা। আমরা এটাকে বিপ্লব বলি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন