ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক


সৌদিতে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক

সৌদি আরবের মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ সাত বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই শোক প্রকাশ করেন।

শোকবার্তায় তিনি উল্লেখ করেন, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ সদস্যসহ সাত বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। তিনি বলেন, "এ ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর কাছে তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করার দোয়া করছি।"

আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন

তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, "হে মহান রব! তাদের প্রিয়জন হারানোর এই অসহনীয় শোক ও বেদনা সহ্য করার তাওফিক দান করুন।" একই সঙ্গে তিনি নিহতদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে এনে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

গোলাম পরওয়ার দোয়া করে বলেন, মহান আল্লাহ নিহতদের পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন এবং এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ইসলামী আন্দোলনের সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


বরিশালে ইসলামী আন্দোলনের সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা

বরিশাল জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে।

এ বিষয়ে শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টায় বরিশাল নগরীর চাঁদমারীস্থ এমসি অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘প্রার্থী ঘোষণা অনুষ্ঠান’-এ আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক।

বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান।

বক্তারা অনুষ্ঠানে বলেন, সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব ছাড়া স্থানীয় সরকার ব্যবস্থাকে জনকল্যাণমুখী, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণের রাজনীতি প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে ঘোষিত প্রার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা ও পৌরসভা শাখার দায়িত্বশীল এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


খুলনায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর

‘নুর আজিমকে চেনেন?’ মাসখানেক পূর্বে নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বে থাকা এক ব্যক্তির কাছে ফোন করে জানতে চাওয়া হয়েছিল। উত্তরে না বলায় ফোনের অপর প্রান্ত থেকে বলা হয়, ‘তাহলে এসে চিনিয়ে দেবানি।’ সেই হুমকির এক মাস পর আজ শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে ৮-৯ জন যুবক চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানটিতে হামলা চালায়।

এই হামলার সময় তারা রিসেপশন কাউন্টার, এসি ও আসবাবপত্র ভাঙচুর করে। এক নারীর রিসেপশনে থাকা মোবাইল ফোনও তারা ছিনিয়ে নেয়।

নগরীর খানজাহান আলী রোডে সুলতানা হামিদ আলী স্কুলের বিপরীতে অবস্থিত নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে এই ঘটনা ঘটে।

সম্প্রতি খুলনা নগরীতে বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির আতঙ্ক যেন কাটছেই না। একের পর এক ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে ভাঙচুরের ঘটনায় কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর রাতে নগরীর ব্যস্ততম বাবুখান রোড এলাকার সন্ধানী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক কমপ্লেক্সে এই সশস্ত্র হামলার ঘটনা ঘটে। রাত আনুমানিক ৮টা থেকে ১০টার মধ্যে ৮ থেকে ১০ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত আকস্মিকভাবে ওই ডায়াগনস্টিক সেন্টারে প্রবেশ করে।

প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, হামলাকারীরা ক্লিনিকে ঢুকেই অতর্কিত ভাঙচুর শুরু করে। তারা চেম্বারের সামনের গ্লাস, বিভিন্ন আসবাবপত্র এবং রিসেপশন কাউন্টারের থাই গ্লাস ও কাঁচের জিনিসপত্র চুরমার করে ফেলে। এ সময় প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে অনেকে ছোটাছুটি শুরু করেন।

হামলাকারীরা ভাঙচুরের পাশাপাশি প্রতিষ্ঠানে কর্মরত স্টাফদের ওপর চড়াও হয়। এ সময় রিপোর্ট প্রদানকারী কর্মী ইকবাল হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনটি জোরপূর্বক ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। হামলায় ক্লিনিকের অপর এক কর্মকর্তা সুরেশ রায়ও আহত হন। হামলাকারীরা যাওয়ার সময় বাইরে ফাঁকা গুলি ছুড়ে সাধারণ মানুষের মাঝে ভীতি সৃষ্টি করে এবং পায়ে হেঁটে বাবুখান রোডের দিকে পালিয়ে যায়।

তবে প্রতিষ্ঠানটির মালিক পক্ষ বলছে, তারা কোন অভিযোগ করবে না। তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অভিযোগ করলে আবারও হামলার আশংকাও তাদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও ওই প্রতিষ্ঠানে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মুঠোফোনে চাঁদা দাবি ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছিল। নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে স্বাস্থ্যসেবা খাতের ব্যবসায়ীরা জানান, খুলনা নগরীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে এ ধরনের হামলার প্রবণতা উদ্বেগজনকহারে বেড়েছে। বিশেষ করে শামসুর রহমান রোড এবং বাবুখান রোড এলাকার বেশ কয়েকটি চিকিৎসা প্রতিষ্ঠানে পরপর এমন নাশকতা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এর আগে গত ৩ নভেম্বর সন্ধ্যায় নগরীর শামসুর রহমান রোডের রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং আব্দুল্লাহ প্যাথলজিতে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। তারও আগে ২৪ অক্টোবর সন্ধ্যায় বাবুখান রোডের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে হামলা হয়। একই প্রতিষ্ঠানের সোনাডাঙ্গা এলাকার মজিদ সরণিতে অবস্থিত সন্ধানী মেডিকেয়ার হাসপাতালেও ভাঙচুর চালানো হয়।

এসব ঘটনায় মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ উঠেছে। যদিও প্রতিষ্ঠানগুলোর মালিকপক্ষের পক্ষ থেকে এ ব্যাপারে কোন বক্তব্য দেওয়া হয়নি। বরং কারো কারো কাছে জানতে চাইলে তারা ভয়ে-আতঙ্কে মুখতে নারাজ।

চাঁদাবাজির অভিযোগে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোড মোড়ের ঐতিহ্যবাহী চয়নিকা ফার্মেসিও গত ২৯ অক্টোবর থেকে বন্ধ রয়েছে। কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে তাদের কেউ কেউ চেম্বার বন্ধ করে আত্মগোপনে চলে গেছেন।

এদিকে, একের পর এক চিকিৎসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে খুলনার স্বাস্থ্যসেবা খাতের ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ বাড়ছে। তাদের আশঙ্কা, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে চিকিৎসাসেবা প্রতিষ্ঠান পরিচালনা এবং নগরীর স্বাভাবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হতে পারে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অপরদিকে খুলনা মহানগরীতে অন্তত নয়টি বাহিনী বিভিন্ন নামে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। যার একটি হলো ‘নুর আজিম’ এর নেতৃত্বাধীন নুর আজিম বাহিনী।

অভিযোগ রয়েছে, মাঝেমধ্যে এসব বাহিনীর সদস্যদের অস্ত্রসহ কিংবা অস্ত্র ছাড়াই গ্রেপ্তার করা হলেও তাদের অনেকে দ্রুত জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধে জড়িয়ে পড়ছেন। এতে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।

খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব এডভোকেট মো. বাবুল হোসেন বলেন, খুলনার বর্তমান সময়ের অন্যতম প্রধান সমস্যা সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবার। এসব অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নগরবাসীও এ পরিস্থিতি থেকে মুক্তি চান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, ডায়াগনস্টিক সেন্টারটির দায়িত্বে থাকা এক ব্যক্তিকে মাসখানেক আগে ফোন করে দুর্বৃত্তরা নুর আজিমকে চেনেন কি না, জানতে চেয়েছিল। এরপর শনিবার তারা প্রতিষ্ঠানটিতে হামলা ও ভাঙচুর চালায়। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে।

তিনি আরো জানান, অভিযুক্তরা নুর আজিমের অনুসারী একটি সন্ত্রাসী গ্রুপের সদস্য। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে, অভিযানও চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসেম্বরে নেপালে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


ডিসেম্বরে নেপালে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৬ : আগামী ডিসেম্বরে নেপালে আইসিসি পুরুষ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ অনুষ্ঠিত হবে। এই তথ্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিশ্চিত করেছে।

৪ ডিসেম্বর, ত্রিভুবন ইউনিভার্সিটি ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক নেপাল ও ইতালির মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে প্লে-অফ রাউন্ড। একই সময়ে, মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে নামিবিয়া ও উগান্ডার মধ্যে মুখোমুখি হবে প্রতিযোগিতার অংশগ্রহণকারী দলগুলো।

বাকি চারটি দল হলো কানাডা, কুয়েত, জার্সি এবং সংযুক্ত আরব আমিরাত। মোট আটটি দল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে শেষ চারটি জায়গার জন্য প্রতিযোগিতা করবে।

১০ দলের বিশ্বকাপ বাছাইপর্বে ইতিমধ্যে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ জায়গা নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ করবে। সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়া আট দলের বাইরে, র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দল দুটি হিসেবে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ বাছাইপর্বে খেলবে।

এছাড়া, আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ থেকে যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও ওমান বাছাইপর্বে জায়গা করে নিয়েছে।

১০ দলের বৈশ্বিক বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান পাওয়া দলগুলো সুপার সিরিজে খেলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিত ও কোহলির নতুন বিশ্ব রেকর্ড নিউজিল্যান্ডের বিপক্ষে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৫ পি.এম


রোহিত ও কোহলির নতুন বিশ্ব রেকর্ড নিউজিল্যান্ডের বিপক্ষে

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতীয় দুই সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা।

দ্বিতীয় ওয়ানডেতে রোহিত শর্মা করেছেন মাত্র ২৩ রান। অপরদিকে, বিরাট কোহলি করেছেন ৭ রান। দুজনেই আজকের ম্যাচে ব্যর্থ হলেও, তারা এই ম্যাচে বিশ্ব রেকর্ড গড়তে সক্ষম হয়েছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বাধিক ছক্কা রোহিতের

নিউজিল্যান্ডের বিপক্ষে এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার নতুন রেকর্ড গড়েছেন রোহিত। ওয়েলিংটনে ২৩ রানের ইনিংসে তিনি জোড়া ছক্কা মারেন। এই দুই ছক্কা হাঁকানোর মাধ্যমে ‘হিটম্যান’ খ্যাত এই তারকা সকলকে ছাড়িয়ে শীর্ষ অবস্থানে পৌঁছে যান।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৬টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে রোহিত ৫১টি ছক্কা মেরেছেন। এতদিন এই রেকর্ডটি পাকিস্তানের কিংবদন্তি শহিদ আফ্রিদির দখলে ছিল। পাকিস্তানের সাবেক অধিনায়ক নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৮ ম্যাচে ৫০টি ছক্কা মেরেছিলেন। রোহিত তার সেই রেকর্ড ভেঙে দিয়েছেন।

তিন নম্বরে আছেন ওয়েষ্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিস গেল, যিনি নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০টি ওয়ানডে ম্যাচে ৪৫টি ছক্কা হাঁকিয়েছেন। ছয় নম্বরে বিরাট কোহলি রয়েছেন, যিনি ৩৮ ম্যাচে ২৯টি ছক্কা মেরেছেন। ১০ নম্বরে রয়েছেন শচীন টেন্ডুলকার, যিনি ২৬টি ছক্কা মেরেছেন এবং এর জন্য ৪২টি ম্যাচ খেলেছেন।

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বাধিক রান কোহলির

নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন কোহলি। তার জন্য এই ম্যাচে মাত্র ১ রান প্রয়োজন ছিল। কোহলি আজ করেছেন ৭ রান। কিউয়িদের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে ৩৮ ম্যাচে ৭টি সেঞ্চুরি এবং ১১টি ফিফটির সাহায্যে ১৯৭৭ রান করেছেন বিরাট কোহলি।

এতদিন এই রেকর্ডটি অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের দখলে ছিল। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫১ ম্যাচে ১৯৭১ রান করেছেন। তিন নম্বরে রয়েছেন শচীন, যিনি ৪২ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৭৫০ রান করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%