০৫:৩৪ পি.এম
বরিশাল জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে।
এ বিষয়ে শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টায় বরিশাল নগরীর চাঁদমারীস্থ এমসি অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার উদ্যোগে আয়োজিত ‘প্রার্থী ঘোষণা অনুষ্ঠান’-এ আনুষ্ঠানিকভাবে এসব প্রার্থীর নাম প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব শাহ ইফতেখার তারিক।
আরও পড়ুন: প্রদীপের আলোয় আলোকিত এশিয়ার অন্যতম বৃহৎ বরিশালের কাউনিয়া মহাশ্মশান
বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এছাড়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান।
বক্তারা অনুষ্ঠানে বলেন, সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব ছাড়া স্থানীয় সরকার ব্যবস্থাকে জনকল্যাণমুখী, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণের রাজনীতি প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে ঘোষিত প্রার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা ও পৌরসভা শাখার দায়িত্বশীল এবং বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন