ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সংসদের অধিবেশন আগামীকাল বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি


সংসদের অধিবেশন আগামীকাল বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল, ৮ জুলাই, বুধবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে।

আজ মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম এ মুলতবি ঘোষণা করেন।

আরও পড়ুন: বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রীর আহ্বান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিস্তিনি বন্দিদের অনাহারে রাখা সম্পর্কে ইসরাইলি মন্ত্রীর দাম্ভিকতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:২২ পি.এম


ফিলিস্তিনি বন্দিদের অনাহারে রাখা সম্পর্কে ইসরাইলি মন্ত্রীর দাম্ভিকতা

ইসরাইলের কারাগারে ফিলিস্তিনি বন্দিদের অনাহারে রাখার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেছেন দেশটির উগ্র ডানপন্থী ধর্মীয় নেতা এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। এটি ফিলিস্তিনিদের প্রতি ইসরাইল সরকার ও প্রশাসনের অসাধারণ মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নতুন করে সামনে নিয়ে এসেছে।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, একটি নতুন ভিডিওতে ফিলিস্তিনি বন্দিদের অনাহারে রাখা নিয়ে মন্তব্য করেন বেন-গভির। ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, ‘তারা চেয়েছিল আমি যেন ওই সন্ত্রাসীদের স্যান্ডউইচ দিই। আগে তারা মোটা হয়ে বের হতো, এখন মোটা হয়ে ঢোকে আর চিকন হয়ে বের হয়। সন্ত্রাসীদের এভাবেই বের হওয়া উচিত।’

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ভিডিওটি প্রকাশ করেন বেন-গভির। তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

এর আগে ইসরাইলের হেফাজতে থাকা ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে দুর্ব্যবহার এবং গাজা অবরোধ ভাঙার উদ্দেশ্যে আন্তর্জাতিক নৌবহরে থাকা বিদেশি কর্মীদের আটক ও নির্যাতনের অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে।

এদিকে আজ মঙ্গলবার (৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বেন-গভির দেওয়া এক পোস্টে জানান, ইসরাইল সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের জন্য ৫০ কোটি শেকেল বরাদ্দ অনুমোদন করেছে। তার ভাষ্য অনুযায়ী, এই অর্থ দিয়ে আরব সমাজে অপরাধ দমনের লক্ষ্যে সংস্থাটির একটি বিশেষ বিভাগ গঠন করা হবে।

তবে বেন-গভিরের সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইল সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে ইসরাইলের কারাগারে ফিলিস্তিনি বন্দিদের সঙ্গে আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে।

এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। আজ মঙ্গলবার ইসরাইলি হামলায় অন্তত তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।

স্বাস্থ্য সূত্রের তথ্য অনুযায়ী, দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি বিমান হামলায় এক ব্যক্তি নিহত এবং দুই শিশু আহত হয়। এছাড়া খান ইউনিসে পৃথক আরেকটি হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত হন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

অন্যদিকে গাজা সিটির কাছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় হিসেবে ব্যবহৃত তাঁবুতে হামলা চালানো হলে একজন নিহত এবং আরও পাঁচজন আহত হন। হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরাইলি সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে গাজায় চলমান সংঘাতের মধ্যে বিভিন্ন এলাকায় নিয়মিত বিমান ও গোলাবর্ষণের ঘটনা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফোন হ্যাকিং মামলায় প্রিন্স হ্যারি ডেইলি মেইলের বিরুদ্ধে হারলেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


ফোন হ্যাকিং মামলায় প্রিন্স হ্যারি ডেইলি মেইলের বিরুদ্ধে হারলেন

ডেইলি মেইলের বিরুদ্ধে ফোন হ্যাকিং মামলায় হার মেনে নিয়েছেন রাজা তৃতীয় চার্লসের এবং প্রয়াত প্রিন্সেস ডায়ানার কনিষ্ঠ পুত্র প্রিন্স হ্যারি।

যুক্তরাজ্যের লন্ডন থেকে প্রকাশিত জনপ্রিয় ও সর্বাধিক পঠিত সংবাদপত্র ডেইলি মেইলের প্রকাশনা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেডের (এএনএল) বিরুদ্ধে করা মামলায় হেরে যান তিনি। বিচারপতি নিকলিন এই রায়ে বলেছেন, বাদীপক্ষ প্রমাণ করতে পারেনি যে, সংশ্লিষ্ট সংবাদগুলো অবৈধভাবে সংগ্রহ করা হয়েছিল।

যদি কোনো প্রতিবেদনের তথ্য বৈধভাবে সংগ্রহের বাস্তবসম্মত সুযোগ থাকে, তাহলে শুধু সন্দেহের ভিত্তিতে সেটিকে অবৈধভাবে সংগ্রহ করা হয়েছে ধরে নেওয়া যায় না।

ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানাচ্ছে, এই রায়টি ফোন হ্যাকিং কেলেঙ্কারি-সংক্রান্ত নতুন মামলাগুলোর কার্যত সমাপ্তির ইঙ্গিত হিসেবে ধরা হচ্ছে। মামলায় জয়ের পর, এএনএল আদালতের খরচ আদায়ের উদ্যোগ নেবে। এতে বাদীপক্ষকে প্রায় ৫ কোটি পাউন্ড পর্যন্ত আইনি ব্যয় বহন করতে হতে পারে।

প্রিন্স হ্যারি ছাড়াও মামলার বাদীদের মধ্যে ছিলেন স্টিফেন লরেন্সের মা ডরিন লরেন্স, সংগীতশিল্পী এলটন জন ও তার স্বামী ডেভিড ফার্নিশ, অভিনেত্রী এলিজাবেথ হার্লি, স্যাডি ফ্রস্ট এবং সাবেক লিবারেল ডেমোক্র্যাট মন্ত্রী সাইমন হিউজ।

বাদীপক্ষ অভিযোগ করেছিল, ১৯৯৭ থেকে ২০১৫ সালের মধ্যে প্রকাশিত ৫৫টি প্রতিবেদন এবং আরো তিনটি ঘটনার ক্ষেত্রে ডেইলি মেইল ধারাবাহিকভাবে ফোন হ্যাকিং, ল্যান্ডলাইন আড়িপাতা, ব্যক্তিগত গোয়েন্দা দিয়ে নজরদারি এবং পুলিশকে ঘুষ দিয়ে তথ্য সংগ্রহসহ নানা অবৈধ পদ্ধতি ব্যবহার করেছে।

কিন্তু আদালত এসব অভিযোগ খারিজ করে দিয়েছেন। এএনএলের আইনজীবীরা এসব অভিযোগকে 'চাঞ্চল্যকর' ও 'অবাস্তব' বলে উল্লেখ করে বলেন, সংশ্লিষ্ট প্রতিবেদনগুলো বৈধভাবে প্রেস কর্মকর্তা, আগের প্রকাশিত প্রতিবেদন, অথবা সংশ্লিষ্ট ব্যক্তিদের ঘনিষ্ঠ সূত্র থেকে সংগৃহীত হয়েছে।

রায়ের পর এএনএলের এক মুখপাত্র বলেন, এটি ডেইলি মেইল এবং তার সাংবাদিকদের জন্য একটি বিশাল বিজয়। তিনি আরও যোগ করেন, শুরুতে যে গুরুতর অভিযোগ তোলা হয়েছিল, যেমন গাড়ি বা বাড়িতে আড়িপাতার যন্ত্র বসানো, ফোনে আড়ি পাতা কিংবা ব্যাংক হিসাব অবৈধভাবে দেখা, এসবের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়নি। আজকের রায়ে আমাদের সাংবাদিকদের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬৮ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


১৬৮ কন্টেইনার পণ্য অনলাইন নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস

চট্টগ্রাম কাস্টমস হাউস অনলাইন নিলামে ১৬৮ কন্টেইনার পণ্য তুলছে। বন্দরের কন্টেইনার জট কমানো এবং দীর্ঘদিন পড়ে থাকা অখালাস পণ্য দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে যে, জুলাই মাসে দুটি ই-অকশনের মাধ্যমে এসব পণ্য বিক্রি করা হবে।

মঙ্গলবার (৭ জুলাই) এনবিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বিশেষ ই-অকশন নং-০৮/২০২৬-এর আওতায় ৭৬টি লটে ৯৩ কন্টেইনার এবং ই-অকশন নং-০৭/২০২৬-এর আওতায় ৫৫টি লটে ৭৫ কন্টেইনার পণ্য বিক্রি করা হবে। এই পণ্যের মধ্যে রয়েছে কেমিক্যাল, বিটুমিন, যন্ত্রপাতি, কাপড়, কাগজ, গৃহস্থালিসামগ্রীসহ বিভিন্ন শিল্প ও ভোগ্যপণ্য।

এনবিআর জানায়, নিলামের প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে। আগ্রহী বিডাররা পণ্য পরিদর্শন করতে পারবেন। ই-অকশন নং-০৭/২০২৬-এর পণ্য ১৩ থেকে ২০ জুলাই এবং বিশেষ ই-অকশন নং-০৮/২০২৬-এর পণ্য ১৬ থেকে ২৩ জুলাই দেখতে পারবেন।

অনলাইনে দরপত্র জমার শেষ সময় হবে ই-অকশন নং-০৭/২০২৬-এর জন্য ২২ জুলাই বিকেল ৩টা এবং বিশেষ ই-অকশন নং-০৮/২০২৬-এর জন্য ২৬ জুলাই বিকেল ৩টায়। দরপত্র ২২ জুলাই বিকেল সাড়ে ৩টায় এবং ২৭ জুলাই সকাল ১১টায় উন্মুক্ত করা হবে। এ উদ্যোগ চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানো, কন্টেইনার জট কমানো এবং জাতীয় সম্পদের কার্যকর ব্যবস্থাপনায় সহায়ক হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় ময়ূর নদীর ওপর ঝুঁকিপূর্ণ ব্রিজ পরিদর্শন কেসিসি প্রশাসকের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


খুলনায় ময়ূর নদীর ওপর ঝুঁকিপূর্ণ ব্রিজ পরিদর্শন কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মহানগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত ময়ূর নদীর ওপর বিদ্যমান ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজটি পরিদর্শন করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজটির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার কারণে তিনি আজ মঙ্গলবার সকালে ওই ব্রিজটি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে প্রশাসক মনজু ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে বর্ণনা করেন এবং তিনি মন্তব্য করেন যে, জনসাধারণের চলাচলের ভোগান্তি দূর করার জন্য বর্ণিত স্থানে একটি নতুন ব্রিজ নির্মাণ করা অত্যন্ত জরুরি।

এছাড়া, উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ময়ূর নদীতে একাধিক ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে সংস্থাটি দুটি ব্রিজের নকশা প্রস্তুত করেছে, কিন্তু সেই নকশার মধ্যে এই ব্রিজটির স্থান নেই। তিনি জানান, এই ব্রিজটির নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হবে। যদি এলজিইডি অপারগতা প্রকাশ করে, তবে সিটি কর্পোরেশন নিজ থেকেই উদ্যোগী হবে।

এছাড়া, ময়ূর নদীর মধ্যে বিদ্যমান কচুরিপানা দ্রুত পরিচ্ছন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এ সময় কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনি, কাজী শফিকুল ইসলাম শফি, বিপ্লবুর রহমান কুদ্দুস, হুমায়ুন কবীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গল্লামারী ব্রিজ সড়কের সম্প্রসারণ কাজ এবং বাব এ সালাম আবাসিক এলাকার বিভিন্ন সড়ক, ছবেদ আলী লেন, সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, মাহতাব উদ্দিন সড়ক, খালিশপুরস্থ বাস্তুহারা কলোনীর ড্রেনেজ, বর্জ্য ও পানি নিস্কাশন ব্যবস্থা এবং পোর্ট কলোনীর অভ্যন্তরে স্লুইচগেট নির্মাণ কাজও পরিদর্শন করেন। এ সময়ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%