ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনায় ময়ূর নদীর ওপর ঝুঁকিপূর্ণ ব্রিজ পরিদর্শন কেসিসি প্রশাসকের


খুলনায় ময়ূর নদীর ওপর ঝুঁকিপূর্ণ ব্রিজ পরিদর্শন কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মহানগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত ময়ূর নদীর ওপর বিদ্যমান ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজটি পরিদর্শন করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝুঁকিপূর্ণ কাঠের ব্রিজটির বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার কারণে তিনি আজ মঙ্গলবার সকালে ওই ব্রিজটি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে প্রশাসক মনজু ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে বর্ণনা করেন এবং তিনি মন্তব্য করেন যে, জনসাধারণের চলাচলের ভোগান্তি দূর করার জন্য বর্ণিত স্থানে একটি নতুন ব্রিজ নির্মাণ করা অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: নড়াইলে ‘ড. রাফি-বেগম মেমোরিয়াল জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও চারা বিতরণ

এছাড়া, উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ময়ূর নদীতে একাধিক ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে অনুরোধ করা হয়েছে। ইতোমধ্যে সংস্থাটি দুটি ব্রিজের নকশা প্রস্তুত করেছে, কিন্তু সেই নকশার মধ্যে এই ব্রিজটির স্থান নেই। তিনি জানান, এই ব্রিজটির নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হবে। যদি এলজিইডি অপারগতা প্রকাশ করে, তবে সিটি কর্পোরেশন নিজ থেকেই উদ্যোগী হবে।

এছাড়া, ময়ূর নদীর মধ্যে বিদ্যমান কচুরিপানা দ্রুত পরিচ্ছন্ন করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

এ সময় কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাফিজুর রহমান মনি, কাজী শফিকুল ইসলাম শফি, বিপ্লবুর রহমান কুদ্দুস, হুমায়ুন কবীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গল্লামারী ব্রিজ সড়কের সম্প্রসারণ কাজ এবং বাব এ সালাম আবাসিক এলাকার বিভিন্ন সড়ক, ছবেদ আলী লেন, সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, মাহতাব উদ্দিন সড়ক, খালিশপুরস্থ বাস্তুহারা কলোনীর ড্রেনেজ, বর্জ্য ও পানি নিস্কাশন ব্যবস্থা এবং পোর্ট কলোনীর অভ্যন্তরে স্লুইচগেট নির্মাণ কাজও পরিদর্শন করেন। এ সময়ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে: শিমুল বিশ্বাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


শেরপুর জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জেলা কারাগার পরিদর্শন করেছেন।

আজ মঙ্গলবার, দুপুরের দিকে জেলা কারাগার পরিদর্শনের সময় তিনি কারাবন্দীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় সায়রা বানু নামের এক ভারতীয় কারাবন্দীর প্রত্যাবাসনের লক্ষ্যে জেলা লিগ্যাল এইড অফিসের সহায়তা গ্রহণের জন্য জেল সুপারকে নির্দেশনা প্রদান করেন তিনি।

পাশাপাশি, তিনি অন্যান্য কারাবন্দীর ক্ষেত্রেও প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করার বিষয়ে পরামর্শ প্রদান করেন।

এ ছাড়া, জেলা প্রশাসক কারাবন্দীদের প্রতি মানবিক ও সহনশীল আচরণ নিশ্চিত করতে কারারক্ষীদের প্রতি অনুরোধ জানান।

এরপর, জেলা প্রশাসক কারাগারের রান্নাঘর পরিদর্শন করেন এবং কারাবন্দীদের খাবারের মান যাচাই করেন।

জেলা কারাগার পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেল সুপার শাহ রফিকুল ইসলাম, জেলার মুহাম্মদ আব্দুস সেলিমসহ অন্যান্য কারারক্ষীগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুয়া বিলে ১৮.৬০ লাখ টাকা উত্তোলনের চেষ্টা, বিএমপির তিন কনস্টেবল সাময়িক বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


ভুয়া বিলে ১৮.৬০ লাখ টাকা উত্তোলনের চেষ্টা, বিএমপির তিন কনস্টেবল সাময়িক বরখাস্ত

সরকারি অর্থ উত্তোলনের উদ্দেশ্যে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ভুয়া বিল তৈরি ও দাখিলের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বিএমপির সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন— কনস্টেবল/৪৫৩ মো. মাসুক হাসান, কনস্টেবল/১৫৯ জয়দেব কুমার মজুমদার এবং কনস্টেবল/৪৮৭৭ মো. সঞ্জীব মিয়া।

অফিস আদেশে উল্লেখ করা হয়, বিএমপির হিসাব শাখার তদন্তে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে, অভিযুক্ত তিন কনস্টেবল যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই *iBAS++* সিস্টেম ব্যবহার করে একটি ভুয়া বিল তৈরি ও দাখিল করেন। ওই বিলের মাধ্যমে প্রায় *১৮ লাখ ৬০ হাজার ১৮৪ টাকা* কমিউনিটি ব্যাংকের একটি হিসাবে পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হয়।

তবে ব্যাংকে অর্থ স্থানান্তরের আগেই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। পরে হিসাব শাখার তদন্ত প্রতিবেদন পুলিশ কমিশনারের কাছে উপস্থাপন করা হলে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ প্রবিধান (পিআরবি), ১৯৪৩-এর ৮৩৯ নম্বর বিধি অনুযায়ী অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং বিএমপি পুলিশ লাইন্সে সংযুক্ত থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করবেন।

অফিস আদেশে আরও জানানো হয়, ঘটনাটির বিষয়ে বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর সঙ্গে যুক্তরাজ্য প্রতিনিধিদলের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর সঙ্গে যুক্তরাজ্য প্রতিনিধিদলের বৈঠক

আজ সিনিয়র গভর্ন্যান্স অ্যাডভাইজার নিল গান্ধীর নেতৃত্বে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছে।

এই সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. দেলওয়ার হোসেন এবং পরিচালক মো. মনিরুল ইসলাম পাটোয়ারীও সভায় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সুশাসন প্রতিষ্ঠা, রাষ্ট্রের কার্যকারিতা বৃদ্ধি, জনপ্রশাসনকে আরও জবাবদিহিমূলক, তথ্যনির্ভর ও নাগরিককেন্দ্রিক করে গড়ে তোলা, সরকারি সেবা সরলীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির দ্রুত এবং দৃশ্যমান বাস্তবায়নে বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও জোরদারের বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বিএনপির নির্বাচনী ইশতেহারের আলোকেই নাগরিককেন্দ্রিক উদ্যোগ, সেবা সরলীকরণ ও জনপ্রশাসন সংস্কার বাস্তবায়নে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধিদলটিও বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন, কার্যকর রাষ্ট্রব্যবস্থা গঠন এবং জনগণের জন্য উন্নত সেবা নিশ্চিত করার জন্য যুক্তরাজ্যের অব্যাহত সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে।

প্রতিনিধিদলে আরও ছিলেন মিডল ইস্ট অ্যান্ড সাউথ এশিয়ার অ্যাসোসিয়েট ডিরেক্টর ড্যানিয়েল ব্রিস্টো, অ্যাসোসিয়েট ডিরেক্টর (এশিয়া-প্যাসিফিক) জশ ওয়াইজম্যান, ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের গভর্ন্যান্স অ্যাডভাইজার শাহনাজ করিম, চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড লিগ্যাল অ্যাডভাইজার কিম ম্যাককুয়ে, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ (এশিয়া ফাউন্ডেশন) কাজী ফয়সাল বিন সেরাজ এবং কমিউনিকেশনস স্পেশালিস্ট হুইট ম্যাসন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সঙ্গে সমঝোতা স্মারক সই

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:৪১ পি.এম


দুর্যোগ ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সঙ্গে সমঝোতা স্মারক সই

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবীব দুলু এবং প্রধানমন্ত্রী হুমায়ুন কবিরের উপস্থিতিতে আজ সচিবালয়ে বাংলাদেশের সাথে যুক্তরাজ্য সরকার এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি দু'টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় যুক্তরাজ্য সরকার এবং ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটির (আইআরসি) সঙ্গে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকনির্দেশনায় বাংলাদেশের দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি, মানবিক প্রস্তুতি জোরদার এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে আজ মঙ্গলবার সচিবালয়ে পৃথক দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও যুক্তরাজ্য সরকারের মধ্যে স্বাক্ষরিত প্রথম সমঝোতা স্মারকের মাধ্যমে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ও মানবিক সহায়তা কার্যক্রমে একটি প্রাতিষ্ঠানিক সহযোগিতা কাঠামো প্রতিষ্ঠিত হয়েছে। এর আওতায় জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, যৌথ প্রশিক্ষণ, কারিগরি সহযোগিতা, জরুরি সাড়া প্রদান কার্যক্রমে সমন্বয়, অনুসন্ধান ও উদ্ধার, জরুরি চিকিৎসা সহায়তা, মানবিক ত্রাণ সরবরাহ ব্যবস্থাপনা, বন্যা পূর্বাভাস, চাহিদা নিরূপণ এবং দুর্যোগ প্রস্তুতি বিষয়ে সহযোগিতা জোরদার করা হবে।

এ ছাড়া, জরুরি পরিস্থিতিতে আন্তর্জাতিক মানবিক সহায়তা সহজতর করার উদ্দেশ্যে এবং দুই দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা বৃদ্ধির ভিত্তি তৈরি করবে এই সমঝোতা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং আইআরসির মধ্যে স্বাক্ষরিত দ্বিতীয় সমঝোতা স্মারকটি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এসপিএমওইউ) রূপে চিহ্নিত। যার মাধ্যমে দুর্যোগ, জলবায়ু পরিবর্তন ও মানবিক সংকট মোকাবিলায় বাংলাদেশের জাতীয় সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক (এফডিএমএন) এবং আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য টেকসই সমাধান তৈরি করা হবে।

প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে সহায়তা, গবেষণা ও উদ্ভাবন, জ্ঞান বিনিময় এবং জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে কৌশলগত অংশীদারিত্ব ও সম্পদ আহরণের সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব এমপি বলেন, ‘এই দুটি সমঝোতা আন্তর্জাতিক সহযোগিতা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। দুর্যোগ ঝুঁকি হ্রাস ও মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের আন্তর্জাতিক নেতৃত্বকে আরও সুসংহত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি সহনশীলতা অর্জনের লক্ষ্য বাস্তবায়নেও এসব অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সমঝোতা স্মারক দুটিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারা কুক এবং আইআরসির অ্যাওয়ার্ডস ম্যানেজমেন্ট ইউনিটের ভাইস প্রেসিডেন্ট জুলিও ই র‌্যাঙ্ক রাইট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%