ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সুনেরাহর আকুতি


সুনেরাহর আকুতি

অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সৃষ্টিকর্তার কাছে মনের কিছু আকুতি তুলে ধরেছেন। তিনি বলেছেন, ‘হে মহান আল্লাহ, আমি জানি তুমি যা করো ভালোর জন্য করো। প্রতিবার শিখেছি। তবে এমন কাউকে আমার চোখের সামনেও এনো না, যে ধরে ধরে মানুষ ধ্বংস করে, হৃদয়ে পচন ধরায়, মানুষকে মানসিক মৃত্যু দেয়। তুমি বরং তাদেরকে জ্ঞান দাও, মানুষ কীভাবে হতে হয়। দেখানোর জন্য না, সত্যি মানুষ হয়ে বাঁচার জন্য।’

এরপর তিনি যুক্ত করেন, ‘তুমি মালিক, তুমি উত্তম জানো। তোমার হুকুম ছাড়া একটা পাতাও নড়তে পারে না। কোনো মানুষরূপী বহুরূপীকে আমাদের নিকটে আসতে দিয়ো না। আমাদের সবার মন, নিয়ত এবং কর্মের হিসাব তোমার কাছে খোলা। কাউকে আমাদের ভিতরটা নষ্ট করতে দিয়ো না আল্লাহ।’

এদিকে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সুনেরাহ অভিনীত নতুন নাটক ‘তুমি দূরত্ব চেয়ো না’। মোহন আহমেদের এ নাটকে তাঁর সঙ্গে অভিনয় করেছেন আরশ খান।

আরও পড়ুন: ভারত-চীন সম্পর্কের মোড় ঘোরেনি মোদি-শি বৈঠকেও

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পর্শিয়ার ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৪:১৩ পি.এম


স্পর্শিয়ার ভাবনা

অর্চিতা স্পর্শিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অভিনেত্রী সেখান থেকে নিয়মিত ভ্রমণ, শিল্প এবং ব্যক্তিগত জীবনের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন। বৃহস্পতিবার তিনি একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাঁকে একটি সোফায় বসে দেখা যায়। তাঁর পরনে লাল টপ এবং বাদামি প্যান্ট রয়েছে। মুখে তাঁর চিরপরিচিত মিষ্টি হাসি ছিল। ছবিটির সঙ্গে তিনি নিজের কিছু চিন্তা ভাগ করে নিয়েছেন।

তিনি লিখেছেন, ‘তারা বলে, ঝাঁপ দেওয়ার আগে দুবার ভাবো। আমি বলি, আগে ঝাঁপ দাও, তার পর যত খুশি ভেবো।’ বাংলায় যুগ যুগ ধরে প্রচলিত একটি প্রবাদ হলো ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’। এর অর্থ হলো, কোনো কাজ করার আগে তার ভালো-মন্দ বিবেচনা করে নেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ কাজটি হয়ে যাওয়ার পর অনেক ক্ষেত্রেই কিছু করার থাকে না। তবে স্পর্শিয়ার চিন্তাভাবনায় রয়েছে ভিন্ন একটি দৃষ্টিভঙ্গি। তাঁর কথায় যেন ফুটে উঠেছে জীবনের অনিশ্চয়তা, সাহস, এবং রোমাঞ্চের উপভোগ করার মানসিকতা। স্পর্শিয়ার পরিবারের সদস্যরা নিউইয়র্কে বসবাস করেন। তাই তিনি বছরের বেশিরভাগ সময় সেখানেই কাটাচ্ছেন। প্রবাসজীবনে ঘোরাঘুরির পাশাপাশি শিল্প ও সংস্কৃতির নানা আয়োজনও তিনি উপভোগ করছেন।

সম্প্রতি নিউইয়র্কে একটি আইম্যাক্স হলে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ দেখার অভিজ্ঞতা ও নিজের প্রতিক্রিয়া অনুসারীদের সঙ্গে তিনি ভাগ করে নেন। এরপর তিনি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে গিয়ে মার্থা গ্রাহামের একটি প্রদর্শনী দেখেন। স্পর্শিয়ার প্রবাসজীবন ভ্রমণ ও শিল্পের নানা দিক অনুভবের মধ্য দিয়েই কাটছে।

এদিকে, অভিনয়ের ক্ষেত্রেও তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। বর্তমানে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ তাঁকে দেখা যাচ্ছে। নাটকটিতে তাঁর সঙ্গে অভিনয় করছেন তৌসিফ মাহবুব, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মারজুক রাসেল, শামীম হাসান সরকারসহ অনেকেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত তথ্যমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৪:১৪ পি.এম


জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত তথ্যমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ফুল দিয়ে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন করার পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন আন্দালিব রহমান পার্থ।

এ সময় তিনি বলেন, "তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। আপনারা সবাই সহযোগিতা করলে ইনশাআল্লাহ ভালোভাবেই কাজ করব।"

এর আগে মন্ত্রিসভার নতুন সদস্য ড. আবদুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী, হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীিম কায়সার লিংকনও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার গোয়েন্দা তথ্য ভুল ছিল: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার গোয়েন্দা তথ্য ভুল ছিল: যুক্তরাষ্ট্র

উত্তর সিরিয়ার একটি পরিত্যক্ত সামরিক বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার পেছনে যে গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়েছিল তা ভুল, এটি জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়া-ইরাকবিষয়ক বিশেষ দূত টম ব্যারাক শনিবার এ তথ্য প্রকাশ করেন।

পূর্ব ইদলিব প্রদেশের পরিত্যক্ত আবু আল-দুহুর সামরিক বিমান ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ব্যারাক বলেন, কেন এই হামলা চালানো হয়েছে, সে সম্পর্কে তিনি জানেন না। তবে এ জায়গায় তাকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা তিনি প্রকাশ করতে পারেন বলে জানান।

ব্যারাক জানান, ইসরায়েল এমন গোয়েন্দা তথ্য পেয়েছিল যে তুরস্ক সিরিয়ার ওই বিমান ঘাঁটিতে সামরিক সরঞ্জাম স্থানান্তর করতে সক্ষম। ইসরায়েল ওই তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে শেয়ার করেছিল।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র পরে ওই গোয়েন্দা তথ্য যাচাই করে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে পরামর্শের পর তারা জানতে পারে যে, তুরস্ক ওই ঘাঁটিতে সামরিক সরঞ্জাম স্থানান্তর করছে—এমন দাবির কোন সত্যতা নেই।

ব্যারাকের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনী, দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে ‘যোগাযোগের ভুল বোঝাবুঝি’ থেকে এই পরিস্থিতির উদ্ভব হতে পারে।

তিনি আরও স্পষ্ট করে জানিয়েছেন, ওই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা তুরস্ক—কাউকেই আগে থেকে জানানো হয়নি।

তুরস্কের সামরিক বাহিনীর প্রশংসা করে ব্যারাক বলেন, দেশটির সেনাবাহিনী ‘শক্তিশালী ও সাহসী’। এটি অত্যন্ত সুসজ্জিত এবং নিজেদের দায়িত্ব সম্পর্কে খুব ভালোভাবে অবগত বলেও মন্তব্য করেছেন তিনি।

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার কার্যালয় দাবি করেছিল, তুর্কি সেনারা ওই সামরিক ঘাঁটিতে অবস্থান নেয়ার চেষ্টা করছিল এবং দক্ষিণ দিকে অগ্রসর হয়ে সেখানে সামরিক স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়ে ছিল।

এরপর, ইসরায়েলি যুদ্ধবিমান উত্তর সিরিয়ার পূর্ব ইদলিব প্রদেশের পরিত্যক্ত আবু আল-দুহুর সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালায়।

সিরিয়ার এক কর্মকর্তা জানান, ইসরায়েলি যুদ্ধবিমান ঘাঁটিটিতে আটটি হামলা পরিচালনা করেছে। হামলার লক্ষ্য ছিল রানওয়ে এবং একটি হ্যাঙ্গারের ভেতরে থাকা নিষ্ক্রিয় একটি স্থাপনা। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’

ইরাকের প্রেসিডেন্ট নিজার আমিদি বলেছেন, কোনো দেশের বিরুদ্ধে হামলা চালাতে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি এই বিষয়ে উল্লেখ করেছেন যে, বাগদাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো ইরাককে আঞ্চলিক চলমান সংঘাতে জড়িয়ে পড়া থেকে রক্ষা করা।

অষ্টম বাগদাদ ডায়ালগ সম্মেলনের দ্বিতীয় দিনে প্রদত্ত বক্তব্যে আমিদি বলেছেন, ইরাকের ভিতর থেকে আঞ্চলিক কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর কোনো যৌক্তিকতা নেই। এই বক্তব্যের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরাকের প্রেসিডেন্ট আরও উল্লেখ করেছেন, দেশের অধিকাংশ সশস্ত্র গোষ্ঠী অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে এবং এখন মাত্র দুই বা তিনটি সশস্ত্র গোষ্ঠী অস্ত্র হস্তান্তর করেনি। এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

আমিদি আরও বলেন, ইরাকের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, অস্ত্রের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে থাকতে হবে। এ বিষয়ে দেশটির নাজাফের ধর্মীয় কর্তৃপক্ষও একই অবস্থান সমর্থন করে।

তিনি আরও বলেন, কেউ চান না যে, আঞ্চলিক চলমান যুদ্ধে ইরাককে টেনে নেওয়া হোক, কারণ এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে ইরাকের ওপর অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

ইরাকি প্রেসিডেন্ট হরমুজ প্রণালি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, হরমুজ প্রণালির পরিস্থিতি শুধুমাত্র ইরাক নয়, পুরো বিশ্বকেই প্রভাবিত করে।

আমিদি জানান, তিনি বাগদাদের সঙ্গে ইরান সরকারের আলোচনা করছেন হরমুজ প্রণালী নিয়ে। তিনি বিষয়টিকে একটি জটিল সমস্যা হিসেবে উল্লেখ করেছেন।

তিনি আরও বলেন, ইরাকি তেল বহনকারী বেশ কয়েকটি জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে সহযোগিতা করা হচ্ছে। একই সঙ্গে তাঁর বিশ্বাস, চলমান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র একটি সমঝোতায় পৌঁছাতে চায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%