ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত তথ্যমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন


জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত তথ্যমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ফুল দিয়ে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

শ্রদ্ধা নিবেদন করার পর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের অসামান্য অবদানের কথা স্মরণ করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন আন্দালিব রহমান পার্থ।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

এ সময় তিনি বলেন, "তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি। আপনারা সবাই সহযোগিতা করলে ইনশাআল্লাহ ভালোভাবেই কাজ করব।"

এর আগে মন্ত্রিসভার নতুন সদস্য ড. আবদুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী, হুমায়ুন কবির ও মোহাম্মদ শামীিম কায়সার লিংকনও জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার গোয়েন্দা তথ্য ভুল ছিল: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৪:১৫ পি.এম


সিরিয়ার বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার গোয়েন্দা তথ্য ভুল ছিল: যুক্তরাষ্ট্র

উত্তর সিরিয়ার একটি পরিত্যক্ত সামরিক বিমান ঘাঁটিতে ইসরায়েলি হামলার পেছনে যে গোয়েন্দা তথ্য ব্যবহার করা হয়েছিল তা ভুল, এটি জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়া-ইরাকবিষয়ক বিশেষ দূত টম ব্যারাক শনিবার এ তথ্য প্রকাশ করেন।

পূর্ব ইদলিব প্রদেশের পরিত্যক্ত আবু আল-দুহুর সামরিক বিমান ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে ব্যারাক বলেন, কেন এই হামলা চালানো হয়েছে, সে সম্পর্কে তিনি জানেন না। তবে এ জায়গায় তাকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে, তা তিনি প্রকাশ করতে পারেন বলে জানান।

ব্যারাক জানান, ইসরায়েল এমন গোয়েন্দা তথ্য পেয়েছিল যে তুরস্ক সিরিয়ার ওই বিমান ঘাঁটিতে সামরিক সরঞ্জাম স্থানান্তর করতে সক্ষম। ইসরায়েল ওই তথ্য যুক্তরাষ্ট্রের সঙ্গে শেয়ার করেছিল।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র পরে ওই গোয়েন্দা তথ্য যাচাই করে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে পরামর্শের পর তারা জানতে পারে যে, তুরস্ক ওই ঘাঁটিতে সামরিক সরঞ্জাম স্থানান্তর করছে—এমন দাবির কোন সত্যতা নেই।

ব্যারাকের ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনী, দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মধ্যে ‘যোগাযোগের ভুল বোঝাবুঝি’ থেকে এই পরিস্থিতির উদ্ভব হতে পারে।

তিনি আরও স্পষ্ট করে জানিয়েছেন, ওই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র কিংবা তুরস্ক—কাউকেই আগে থেকে জানানো হয়নি।

তুরস্কের সামরিক বাহিনীর প্রশংসা করে ব্যারাক বলেন, দেশটির সেনাবাহিনী ‘শক্তিশালী ও সাহসী’। এটি অত্যন্ত সুসজ্জিত এবং নিজেদের দায়িত্ব সম্পর্কে খুব ভালোভাবে অবগত বলেও মন্তব্য করেছেন তিনি।

এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার কার্যালয় দাবি করেছিল, তুর্কি সেনারা ওই সামরিক ঘাঁটিতে অবস্থান নেয়ার চেষ্টা করছিল এবং দক্ষিণ দিকে অগ্রসর হয়ে সেখানে সামরিক স্থাপনা নির্মাণের উদ্যোগ নিয়ে ছিল।

এরপর, ইসরায়েলি যুদ্ধবিমান উত্তর সিরিয়ার পূর্ব ইদলিব প্রদেশের পরিত্যক্ত আবু আল-দুহুর সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালায়।

সিরিয়ার এক কর্মকর্তা জানান, ইসরায়েলি যুদ্ধবিমান ঘাঁটিটিতে আটটি হামলা পরিচালনা করেছে। হামলার লক্ষ্য ছিল রানওয়ে এবং একটি হ্যাঙ্গারের ভেতরে থাকা নিষ্ক্রিয় একটি স্থাপনা। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৪:১৮ পি.এম


‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’

ইরাকের প্রেসিডেন্ট নিজার আমিদি বলেছেন, কোনো দেশের বিরুদ্ধে হামলা চালাতে ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না। তিনি এই বিষয়ে উল্লেখ করেছেন যে, বাগদাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো ইরাককে আঞ্চলিক চলমান সংঘাতে জড়িয়ে পড়া থেকে রক্ষা করা।

অষ্টম বাগদাদ ডায়ালগ সম্মেলনের দ্বিতীয় দিনে প্রদত্ত বক্তব্যে আমিদি বলেছেন, ইরাকের ভিতর থেকে আঞ্চলিক কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর কোনো যৌক্তিকতা নেই। এই বক্তব্যের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরাকের প্রেসিডেন্ট আরও উল্লেখ করেছেন, দেশের অধিকাংশ সশস্ত্র গোষ্ঠী অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে এবং এখন মাত্র দুই বা তিনটি সশস্ত্র গোষ্ঠী অস্ত্র হস্তান্তর করেনি। এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

আমিদি আরও বলেন, ইরাকের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, অস্ত্রের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে থাকতে হবে। এ বিষয়ে দেশটির নাজাফের ধর্মীয় কর্তৃপক্ষও একই অবস্থান সমর্থন করে।

তিনি আরও বলেন, কেউ চান না যে, আঞ্চলিক চলমান যুদ্ধে ইরাককে টেনে নেওয়া হোক, কারণ এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে ইরাকের ওপর অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

ইরাকি প্রেসিডেন্ট হরমুজ প্রণালি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, হরমুজ প্রণালির পরিস্থিতি শুধুমাত্র ইরাক নয়, পুরো বিশ্বকেই প্রভাবিত করে।

আমিদি জানান, তিনি বাগদাদের সঙ্গে ইরান সরকারের আলোচনা করছেন হরমুজ প্রণালী নিয়ে। তিনি বিষয়টিকে একটি জটিল সমস্যা হিসেবে উল্লেখ করেছেন।

তিনি আরও বলেন, ইরাকি তেল বহনকারী বেশ কয়েকটি জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে সহযোগিতা করা হচ্ছে। একই সঙ্গে তাঁর বিশ্বাস, চলমান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র একটি সমঝোতায় পৌঁছাতে চায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রংপুরে বিএনপির আনন্দ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব নির্বাচিত হওয়ায় রংপুরে বিএনপির আনন্দ মিছিল

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি এবং রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নির্বাচিত হওয়ায় রংপুর মহানগর বিএনপি তাদের স্বাগত জানিয়ে একটি শুভেচ্ছা মিছিল করেছে।

শনিবার (২২ আগস্ট) সকালবেলায়, দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর উপর দিয়ে প্রদক্ষিণ করে।

মিছিলে নেতৃত্ব দেওয়ার দায়িত্বে ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং সদস্য সচিব ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী চৌধুরী ডন।

মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সময় নেতৃবৃন্দ বলেন, আমরা আনন্দিত যে উত্তরবঙ্গের কৃতিসন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এবং ত্যাগী নেতা রুহুল কবির রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা মনে করি, প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ্য ও ত্যাগী ব্যক্তিদের জন্য যথাযথ স্থান নির্ধারণ করেছেন। রংপুর দীর্ঘকাল ধরে উন্নয়নবঞ্চিত রয়ে গেছে। এই অঞ্চলে বেকারত্বের হার বেশি। তাই আমরা আশা করি আগামী দিনে রাষ্ট্র ও দলের শীর্ষ দুই ব্যক্তি রংপুরের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর

তাড়াহুড়া করে নয়, ভারতের সঙ্গে আলোচনা হলে এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে অগ্রগতি হলে উপযুক্ত সময়ে ভারত সফর করা হবে বলে জানান নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, সরকারের উদ্দেশ্য হলো, ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখা। তবে কোনো দেশের সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে সম্পর্ককে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

শপথ নেওয়ার পর শনিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

ভারত সফরের বিষয়ে তার বক্তব্য ছিল, একটু অগ্রগতি হলে এবং আলোচনা যদি জাতীয় স্বার্থের ভিত্তিতে হয় তাহলে অবশ্যই ভারত সফর করব, যখন সময়টা উপযুক্ত হবে।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, আমরা ভারতের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক চাই। কেন রাখব না? তারা আমাদের প্রতিবেশী এবং আমাদের একটি কার্যকর সম্পর্ক থাকা উচিত।

তবে তিনি জানান, জাতীয় স্বার্থের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। শুধু ভারত নয়, কোনো দেশের সঙ্গেই আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে কিছু করা সম্ভব নয়।

শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেড় হাজার মানুষ হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসী হিসাবে ভারতে গেছেন। তার বিরুদ্ধে কয়েকটি মামলার বিচারিক প্রক্রিয়ার ফল এসেছে এবং আরও অনেক মামলা বিচারাধীন।

তিনি উল্লেখ করেন, ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি আছে। সুতরাং এগুলো নতুন শর্ত নয় এবং নতুন কোনো ধরনের সম্পৃক্ততার বিষয় নয়; এগুলো চলমান বিষয়।

ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাসহ অন্য অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে বাংলাদেশের মানুষের প্রত্যাশা রয়েছে। হুমায়ুন কবির বলেন, আরও অপরাধী আছেন যারা ভারতে পালিয়ে আছেন। এটি বাংলাদেশের মানুষের স্বাভাবিক দাবি এবং তাদের অনুভূতির বিষয়। সেই প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়েই ভারতসংযুক্ত হতে চাই।

তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পৃক্ত হব এবং একটি ইতিবাচক সম্পর্ক চাই। তবে তা করতে হবে বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই।

ভারত সফরে কোনো তাড়াহুড়া নেই জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যদি আমরা আগামীকাল জাতীয় স্বার্থের ভিত্তিতে একটি ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আগামী সপ্তাহে যেতে পারি অথবা পরের সপ্তাহেও যেতে পারি। এখানে কোনো তাড়াহুড়া নেই।

প্রধানমন্ত্রী পর্যায়ের সফরের আগে প্রয়োজনীয় প্রস্তুতি এবং আলোচনা দরকার উল্লেখ করে তিনি বলেন, আলোচনা এবং প্রস্তুতির বিষয়টি রয়েছে। প্রধানমন্ত্রী পর্যায়ের সফর হঠাৎ করে হয়ে যায় এমন নয়। এটি কোন খেলার বিষয় নয়।

তিনি বলেন, দুই দেশের সরকারপ্রধানের বৈঠকের আগে কিছু প্রস্তুতি ও ভিত্তি তৈরি প্রয়োজন। আমরা সেটিই করছি।

ভারতের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব ও সদিচ্ছার ইঙ্গিত পাওয়া যাচ্ছে; হুমায়ুন কবির বলেন, সেখান থেকে ইতিবাচক মনোভাব ও সদিচ্ছার ইঙ্গিত আসছে।

বাংলাদেশের মানুষের অনুভূতির বিষয়টি ভারতও স্বীকার করেছে। তিনি বলেন, আপনারা দেখছেন, ভারত থেকেও এ বিষয়ে বক্তব্য আসছে। তারা স্বীকার করেছে, বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে বিশেষ করে ৫ আগস্টের পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলন বাংলাদেশি মানুষের অনুভূতিতে আঘাত করেছে। তারা বিষয়টি লক্ষ্য করেছে।

প্রতিমন্ত্রী এটিকে 'একটি ভালো সূচনা' হিসেবে উল্লেখ করে বলেন, এখন আমরা দেখি, বাকি আলোচনায় কিছুটা অগ্রগতি হয় কি না। আলোচনা এবং আমাদের জাতীয় স্বার্থের ভিত্তিতে সময় উপযুক্ত হলেই আমরা অবশ্যই ভারত সফরে যাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%