ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পলাতক শক্তির অপতৎপরতা মেনে নেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


পলাতক শক্তির অপতৎপরতা মেনে নেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, পতিত শক্তি বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছে। তিনি সতর্ক করে বলেছেন যে, তাদের কোনো ধরনের অপতৎপরতা বরদাশত বা মেনে নেয়া হবে না।

তিনি রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে ফিরতে চায় বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনেছি। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়ে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরত চেয়েছে।’

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

পার্বত্য অঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, পাহাড়ের অপ্রীতিকর ঘটনায় সেনাবাহিনী অত্যন্ত সতর্ক ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। সেখানে স্থায়ী শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক ও স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সরকার আলোচনা চালিয়ে যাচ্ছে।

মন্ত্রী পুলিশ কর্মকর্তাদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে পুলিশের এক কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। অপরাধের ক্ষেত্রে কে কোন পদে আসীন রয়েছে, তা বিবেচনা করা হবে না–আইন সবার জন্য সমান।

সম্প্রতি শেষ হওয়া শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনের বিষয়ে সন্তোষ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, একটি চক্র সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা চালিয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও সার্বিক প্রচেষ্টায় সারা দেশে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা পালিত হয়েছে।

তিনি জানান, দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস বন্ধ, যাত্রীরা দুর্ভোগে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


মালিকদের দ্বন্দ্বে কিশোরগঞ্জ-মহাখালী রুটে বাস বন্ধ, যাত্রীরা দুর্ভোগে

কিশোরগঞ্জ-মহাখালী রুটের বাস চলাচল পরিবহন মালিকদের বিরোধের কারণে থমকে গেছে। বাস হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দুই প্রান্তের টার্মিনালে যাত্রীদের দুর্ভোগের চিত্র তৈরি হয়েছে। কেউ সন্তান ও ব্যাগপত্র নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন, কেউ জরুরি কাজে ঢাকায় যাওয়ার পথ খুঁজছেন, আবার কারও সামনে পরদিনের পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সাধারণ যাত্রীদের এই পরিস্থিতির জন্য বাস মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের মাশুল গুনতে হচ্ছে। বিকল্প যানবাহনের সংকটের মধ্যে অনেকেই বাড়তি ভাড়া গুনেও গন্তব্যে পৌঁছাতে পারছেন না।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে ঢাকা থেকে এবং বিকেল ৫টা থেকে কিশোরগঞ্জ থেকে এ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। কোনো পূর্বঘোষণা ছাড়াই এমন সিদ্ধান্ত কার্যকর হওয়ায় মহাখালী ও কিশোরগঞ্জের গাইটাল আন্তজেলা বাস টার্মিনালে এসে বিপাকে পড়েন যাত্রীরা। বাস বন্ধের খবর না জেনে টার্মিনালে পৌঁছে অনেককে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। পরে বিকল্প যানবাহন খুঁজতে গিয়ে বাড়তি ভাড়া ও অনিশ্চয়তার মুখে পড়েন তাঁরা।

ঢাকা ও কিশোরগঞ্জ থেকে অনন্যা পরিবহনের নতুন চারটি বাস এ রুটে যুক্ত করার বিষয়টি নিয়ে দুই অঞ্চলের পরিবহন মালিকদের মধ্যে কিছুদিন ধরে আলোচনা চলছিল। তবে আলোচনা শেষ করে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর আগেই ঢাকা থেকে দুটি নতুন বাস রাস্তায় নামানো হয়। এ নিয়ে আপত্তি জানিয়ে কিশোরগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিকেরা বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

কিশোরগঞ্জের পরিবহন মালিক নেতাদের অভিযোগ, নতুন বাস যুক্ত করার বিষয়ে পারস্পরিক আলোচনা চললেও চূড়ান্ত সিদ্ধান্তের আগেই একতরফাভাবে বাস নামানো হয়েছে। এতে রুটের প্রচলিত নিয়ম ও শৃঙ্খলা ক্ষুণ্ন হয়েছে। বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনন্যা পরিবহন, অনন্যা ক্লাসিক, উজানভাটি ও জলসিঁড়ি পরিবহনের বাস চলাচল বন্ধ থাকবে বলে তাঁরা জানিয়েছেন।

মালিকদের বিরোধের কারণে যাত্রীদের দুর্ভোগ বাড়লেও তাৎক্ষণিক বিকল্প পরিবহনব্যবস্থা না থাকায় ভোগান্তি আরও তীব্র হয়েছে। বিশেষ করে নারী, শিশু, শিক্ষার্থী ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ বেশি বিপাকে পড়েছেন। অনেকেই দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস না পেয়ে শেষ পর্যন্ত অন্য যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। এ সুযোগে সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনার ভাড়া দ্বিগুণ থেকে তিন গুণ চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন যাত্রী।

গৃহিণী রোকেয়া বেগম, যিনি সন্তান ও ভারী ব্যাগপত্র নিয়ে মহাখালীগামী বাসের অপেক্ষায় ছিলেন, বলেন, "ছোট বাচ্চাকে নিয়ে ঘণ্টার পর ঘণ্টা টার্মিনালে বসে আছেন। কখন বাস চলবে, তারও কোনো নিশ্চয়তা নেই।" অন্যদিকে বিকল্প যানবাহনের চালকেরা কয়েক গুণ বেশি ভাড়া চাইছেন। তিনি আরও বলেন, "না পারছি ফিরতে, না পারছি বিকল্প উপায়ে যেতে।" তাঁর মতো অনেক যাত্রীই গন্তব্যে পৌঁছানোর উপায় না পেয়ে অসহায় অবস্থায় অপেক্ষা করছেন।

স্থানীয় ব্যবসায়ী হাজী জুয়েল মিয়ার জরুরি কাজে ঢাকায় যাওয়ার পরিকল্পনা ছিল। বাস বন্ধ হয়ে যাওয়ায় তাঁর যাত্রা অনিশ্চিত হয়ে পড়ে। তিনি বলেন, "আগে থেকে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হলে বিকল্প ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু কোনো পূর্ববার্তা না থাকায় টার্মিনালে এসে বিপাকে পড়তে হয়েছে।" পরিবহন মালিকদের নিজেদের বিরোধের কারণে সাধারণ মানুষকে বারবার এমন দুর্ভোগের শিকার হতে হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

কিশোরগঞ্জ-মহাখালী রুটটি দুই অঞ্চলের মানুষের নিয়মিত যাতায়াতের অন্যতম মাধ্যম। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন এ রুটে যাতায়াত করেন। ফলে হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শুধু যাত্রাপথেই অনিশ্চয়তা তৈরি হয়নি, অনেকের জরুরি কাজ, কর্মঘণ্টা ও শিক্ষাসংশ্লিষ্ট কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

যাত্রীদের অভিযোগ, পরিবহন মালিকদের মধ্যে নতুন বাস যুক্ত করা নিয়ে মতবিরোধ থাকলে তা আলোচনার টেবিলেই নিষ্পত্তি করা উচিত। এ বিরোধের কারণে যাত্রীদের জিম্মি করে রাখার কোনো যৌক্তিকতা নেই। বিশেষ করে আগাম ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেওয়ায় যাত্রীরা বিকল্প পরিকল্পনা করার সুযোগও পাননি। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা।

ভুক্তভোগী যাত্রীরা দ্রুত দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির দাবি জানিয়েছেন। তাঁদের মতে, নতুন বাস যুক্ত করার বিষয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছে দ্রুত বাস চলাচল স্বাভাবিক করা জরুরি। একই সঙ্গে যাত্রীদের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন।

যাত্রীদের মতে, পরিবহন খাতের অভ্যন্তরীণ বিরোধের কারণে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ হয়ে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁদের প্রশ্ন, মালিকদের মতবিরোধের দায় কেন শিক্ষার্থী, চাকরিজীবী কিংবা জরুরি প্রয়োজনে পথে বের হওয়া সাধারণ মানুষ বহন করবেন? দ্রুত সমাধান না হলে এ রুটে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

গাইটাল বাস টার্মিনালে অপেক্ষমাণ যাত্রী ঊর্মিলা, ফৌজিয়া, দীপ্ত ও শাহীনুর আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, সারা দেশের মধ্যে কিশোরগঞ্জ-ঢাকা সড়কে পরিবহনসেবা সবচেয়ে নিম্নমানের বলে তাঁদের মনে হয়। তাঁদের অভিযোগ, যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তখন সেই দলের প্রভাবশালী ব্যক্তিরা পরিবহন খাতের নিয়ন্ত্রণ নেন। কিন্তু যাত্রীদের দুর্ভোগ লাঘব কিংবা সেবার মান উন্নয়নের পরিবর্তে নিজেদের স্বার্থসিদ্ধিতেই বেশি মনোযোগী থাকেন। তাঁদের মতে, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতিকে রাজনৈতিক প্রভাবমুক্ত করা গেলে যাত্রীসেবার মান উন্নয়নের সুযোগ তৈরি হতে পারে।

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক আনিসুজ্জামান বাবুল বলেন, মহাখালী এলাকার পরিবহন মালিকদের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে বিরোধ চলছে। পুরোনো বাস সরবরাহ এবং কাউন্টার বন্ধ করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিরোধ আরও জটিল হয়েছে।

তিনি আরও বলেন, মহাখালীর পরিবহন মালিকেরা তাঁদের সঙ্গে বিভিন্নভাবে অসহযোগিতা করছেন। বিভিন্ন ব্যক্তির মাধ্যমে পুরোনো বাস সরবরাহের প্রস্তাব দেওয়া হচ্ছে। অথচ কিশোরগঞ্জের অন্যান্য পরিবহনে নতুন বাস চলাচল করছে। তাঁরা পুরোনো বাস নিতে রাজি না হওয়ায় মহাখালীতে কাউন্টার বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। আনিসুজ্জামান বাবুল বলেন, "কথায় কথায় কাউন্টার বন্ধ করে দেওয়ায় আমাদের পরিবহন পরিচালনায় সমস্যা হচ্ছে। এ বিরোধের সমাধানের দাবিতেই আমরা বাস চলাচল বন্ধ রেখেছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


রাতভর ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ৩

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলগোরোদে ইউক্রেনের ড্রোন হামলায় তিনজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। রবিবার বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় কর্তৃপক্ষের সূত্রে এই তথ্য প্রকাশ করেছে।

কর্তৃপক্ষের মতে, রাতভর চলা এই হামলায় অন্তত ৩০টি বহুতল ভবন, ৩৫টি গাড়ি, চারটি বাড়ি, তিনটি প্রশাসনিক ভবন, আটটি বাণিজ্যিক স্থাপনা এবং তিনটি সামাজিক সেবাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেলগোরোদ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার শুভায়েভ এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, কৃষ্ণসাগরের বন্দরনগরী চর্নোমোরস্কের দিকে যাওয়া একটি পণ্যবাহী জাহাজেও রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাহাজটি ইউক্রেনের সেনাবাহিনীর জন্য সরঞ্জাম সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছিল।

এছাড়া, ইউক্রেনের খারকিভ শহরে একটি লজিস্টিকস সেন্টার, একটি বিতরণকেন্দ্র এবং একটি লজিস্টিকস টার্মিনালে রুশ বাহিনী হামলা চালিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ

নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থান নিষিদ্ধ করে অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে। কমিশন এই পদক্ষেপটি গ্রহণ করেছে যাতে উপনির্বাচন অবাধ, সুষ্ঠু এবং প্রভাবমুক্ত রাখা যায়।

আজ রবিবার, এই নির্দেশনা বাস্তবায়নের জন্য ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে সংশ্লিষ্ট চিঠি পাঠিয়েছে কমিশন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বহিরাগতদের ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনী এলাকায় অবস্থান না করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসির নির্দেশনা অনুযায়ী, ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচন সম্পূর্ণ প্রভাবমুক্ত, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন জানায়, ভোটগ্রহণের নির্ধারিত সময়ের ৪৮ ঘণ্টা পূর্ব থেকে শুরু করে ভোটগ্রহণ শেষ হওয়ার পর ২৪ ঘণ্টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। অর্থাৎ, ২৭ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো বহিরাগত ব্যক্তি অবস্থান করতে পারবেন না।

এই সিদ্ধান্তের শতভাগ বাস্তবায়নে স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ উপনির্বাচনে প্রার্থীরা হলেন- বিএনপির মির্জা ফয়সল আমিন (প্রতীক: ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (প্রতীক: দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (প্রতীক: বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (প্রতীক: হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (প্রতীক: ডাব)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিটেনে ঝড় অস্টেনের তাণ্ডব, আসছে ঝড় বোয়েলোর!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


ব্রিটেনে ঝড় অস্টেনের তাণ্ডব, আসছে ঝড় বোয়েলোর!

যুক্তরাজ্যে ঝড় অস্টেনের তাণ্ডবের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল বাতাসের কারণে গাছ উপড়ে পড়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহ ও পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। ইংল্যান্ডের ব্রাইটনে ঐতিহাসিক ওয়েস্ট পিয়ারের একটি অংশ ঝড়ের আঘাতে ধসে পড়েছে। অস্টেনের প্রভাব কাটতে না কাটতেই, উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর ইংল্যান্ডের কিছু এলাকায় নতুন ঝড় বোয়েলোর আশঙ্কায় আবহাওয়াগত সতর্কতা জারি করা হয়েছে।

যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর মেট অফিস এবং বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২৩ অক্টোবর শুক্রবার ঝড় অস্টেনের প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয় কর্নওয়াল, ডেভন এবং দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের উপকূলীয় অঞ্চলে।

মেট অফিসের রিপোর্ট অনুযায়ী, ঝড়ের সময় আইলস অব স্কিলির সেন্ট মেরিজ বিমানবন্দরে ঘণ্টায় সর্বোচ্চ ৭৬ মাইল বা প্রায় ১২২ কিলোমিটার বেগে দমকা বাতাস রেকর্ড করা হয়। ডরসেটের আইল অব পোর্টল্যান্ড এবং আইল অব ওয়াইটের নিডলস এলাকায়ও ঘণ্টায় ৭৫ মাইল বেগে বাতাস প্রবাহিত হয়। ঝড়ের আশঙ্কায় মেট অফিস আগেই কর্নওয়াল, আইলস অব স্কিলি এবং পশ্চিম ডেভনের কিছু এলাকায় অ্যাম্বার সতর্কতা জারি করেছিল। উপকূলে বড় ঢেউ এবং উন্মুক্ত স্থানে প্রবল বাতাস পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তোলে।

ঝড়ের প্রভাবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়। শনিবার ২৪ অক্টোবর সকাল ৮টায় ন্যাশনাল গ্রিডের হালনাগাদ তথ্যে জানানো হয়, ঝড় শুরু হওয়ার পর থেকে ১ লাখ ১৭ হাজার ৩২০টি বাড়ি ও অন্যান্য স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা হয়েছে। তবে এ সংখ্যা দিয়ে ওই সময় পর্যন্ত কতটি স্থাপনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, উত্তাল ঢেউয়ের আঘাতে ব্রাইটনের ঐতিহাসিক ওয়েস্ট পিয়ারের ধ্বংসাবশেষের একটি অংশ সমুদ্রে পড়ে যায়। ২০০৩ সালে অগ্নিকাণ্ডের পর থেকেই পিয়ারটি ক্রমাগত ক্ষয়প্রাপ্ত হচ্ছিল। তাই সর্বশেষ ধসের ক্ষেত্রে ঝড়ের প্রভাবের পাশাপাশি স্থাপনাটির দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতাও বিবেচনায় নেওয়া হচ্ছে।

প্রতিকূল আবহাওয়ার কারণে বিমান ও ফেরি চলাচলেও বিঘ্ন ঘটে। স্কটিশ বিমান সংস্থা লগানএয়ারের ১৮টি ফ্লাইট বাতিল করা হয়। কর্নওয়ালের নিউকুয়ে বিমানবন্দরসহ কয়েকটি রুটে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। আইলস অব স্কিলির সঙ্গে ফেরি চলাচলও সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। এছাড়া, সড়কে গাছ ও ডালপালা পড়ে যান চলাচলে বাধা সৃষ্টি করে। কিছু এলাকায় স্কুল খোলার সময় পরিবর্তন করা হয় এবং কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

অস্টেনের পর এবার নতুন ঝড় বোয়েলো নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মেট অফিসের পূর্বাভাসে উত্তর আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং উত্তর ইংল্যান্ডের কিছু এলাকায় প্রবল বাতাস ও ভারী বৃষ্টির আশঙ্কা জানানো হয়েছে। উন্মুক্ত উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৭০ থেকে ৮০ মাইল বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তবে অঞ্চলভেদে আবহাওয়ার তীব্রতা ভিন্ন হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, আটলান্টিকের গভীর নিম্নচাপ এবং জেট স্ট্রিমের প্রভাবে ঝড়ের তীব্রতা বেড়েছিল। পরিস্থিতি বিবেচনায় বাসিন্দাদের আবহাওয়াগত সতর্কতা অনুসরণ, যাত্রার আগে বিমান ও ফেরি চলাচলের সর্বশেষ তথ্য যাচাই এবং উত্তাল সমুদ্র ও ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ঝড় অস্টেনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার চূড়ান্ত হিসাব জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী হালনাগাদের অপেক্ষা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%