ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ইরান-উপসাগরীয় দেশের ‘ওমান বৈঠক’ স্থগিত


ইরান-উপসাগরীয় দেশের ‘ওমান বৈঠক’ স্থগিত

ওমান আজ ঘোষণা করেছে যে, হরমুজ প্রণালির মধ্য দিয়ে একটি নতুন সামুদ্রিক পথের ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য সালালাতে নির্ধারিত আঞ্চলিক বৈঠকটি স্থগিত করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তা আনাদুলু এজেন্সি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, রোববার গভীর রাতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকটি গঠনমূলক সংলাপের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সহায়তা করার লক্ষ্যে স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তটি আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে সমর্থন করার পাশাপাশি, এই অঞ্চলের জনগণের সহযোগিতা ও শান্তির আকাঙ্ক্ষা পূরণকারী টেকসই বোঝাপড়ার দিকে পরিচালিত করতে পারে এমন আলোচনার পরিবেশ তৈরির ইচ্ছা থেকে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি রোববার সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, "ঐকমত্যের স্বার্থে, সোমবার সালালায় অনুষ্ঠিতব্য আঞ্চলিক বৈঠকটি স্থগিত করা হয়েছে। আমরা আমাদের অঞ্চলে স্থিতিশীলতা ও দীর্ঘস্থায়ী সহযোগিতাকে সমর্থন করে এমন সংলাপকে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

আলবুসাইদি বৈঠকের জন্য নতুন কোনো তারিখ ঘোষণা করেননি এবং বৈঠকটি স্থগিতের বিস্তারিত কারণও জানাননি।

এই স্থগিতাদেশটি ইরানকে অন্তর্ভুক্ত করে একটি প্রস্তাবিত আঞ্চলিক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাহরাইন অংশগ্রহণ প্রত্যাখ্যান করার একদিন পর এসেছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হলো যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ‘থিওডোর রুজভেল্ট’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২১ এম


আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬

আজকের খেলায় ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, এবং সিরি’আ, এই তিনটি লিগেই আজ ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

লিডস–নিউক্যাসল

সরাসরি, রাত ১টা,

স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

ভিয়ারিয়াল–বেতিস

সরাসরি, রাত ১টা,

টি স্পোর্টস/ট্যাপম্যাড

ইতালিয়ান সিরি’আ

কোমো–পারমা

সরাসরি, রাত ১০–৩০ মি.,

তোরিনো–রোমা

সরাসরি, রাত ১০–৩০ মি.,

ইন্টার মিলান–উদিনেসে

সরাসরি, রাত ১২–৪৫ মি.,

জি ফাইভ/বিগিন অ্যাপ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ এম


ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের

রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া অফিস দুপুরের মধ্যে হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস প্রদান করেছে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

এতে জানানো হয়েছে, দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪ মিনিটে হবে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৫২ মিনিটে ঘটবে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেলের দাম এক লাফে ছাড়াল ১০৭ ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ এম


তেলের দাম এক লাফে ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে গেছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই বলেছে, নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলার হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর অক্টোবরের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০২ দশমিক ৩৪ ডলারে।

 

এর মধ্য দিয়ে গত সপ্তাহের দাম বাড়ার ধারাবাহিকতা অব্যাহত থাকল। দুই ধরনের অপরিশোধিত তেলের দামই আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

এদিকে, বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ড্রোন হামলার পর সৌদি আরব একটি তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে। একই সময়ে ইরান-সমর্থিত হুথিরা বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে।

 

বাব আল-মান্দাব হলো লোহিত সাগরে জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই পথে বড় ধরনের কোনো বাধা তৈরি হলে বিশ্বজুড়ে তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কাতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি পণ্য আমদানি-রপ্তানিতে নিষেধাজ্ঞা ইয়েমেনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৬ এম


ইরানি পণ্য আমদানি-রপ্তানিতে নিষেধাজ্ঞা ইয়েমেনের

ইরান থেকে আমদানি করা সকল ধরনের পণ্য ও সামগ্রীর বাজারে প্রবেশ এবং বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। রোববার (১৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা এই তথ্য প্রকাশ করেছে।

এই সিদ্ধান্তটি ইয়েমেনের আমদানি নিয়ন্ত্রণ ও অর্থায়নবিষয়ক জাতীয় কমিটির একটি বৈঠকে গৃহীত হয়েছে। বৈঠকের সভাপতিত্ব করেছেন ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কমিটির প্রধান আহমেদ গালেব।

কমিটি জানিয়েছে, দেশের জাতীয় স্বার্থের প্রয়োজনীয়তা বিবেচনা করেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে, কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং ইরানের কোন কোন পণ্যের ওপর এটি প্রযোজ্য হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইয়েমেন সরকার এবং ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইয়েমেন সরকার দীর্ঘদিন ধরে হুথিদের সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার জন্য ইরানকে দায়ী করে আসছে, যদিও ইরান এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা এবং দেশের বড় একটি অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করে। অন্যদিকে, ইয়েমেন সরকারের বাহিনীকে সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থন করছে।

২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক বছর পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ছিল। তবে চলতি বছরের জুলাই মাস থেকে দুই পক্ষের মধ্যে লড়াই ও উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%