ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬


আজকের খেলা: ১৪ সেপ্টেম্বর ২০২৬

আজকের খেলায় ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, এবং সিরি’আ, এই তিনটি লিগেই আজ ম্যাচ অনুষ্ঠিত হবে।

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

আরও পড়ুন: কর্মকৌশলকে নাৎসির সঙ্গে তুলনা করায় লা লিগা সভাপতির পদত্যাগ দাবি রিয়ালের

লিডস–নিউক্যাসল

সরাসরি, রাত ১টা,

স্টার স্পোর্টস সিলেক্ট ১

লা লিগা

আরও পড়ুন: নিউজিল্যান্ড সফরের জন্য ভারত দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন কুশাগ্রা

ভিয়ারিয়াল–বেতিস

সরাসরি, রাত ১টা,

টি স্পোর্টস/ট্যাপম্যাড

ইতালিয়ান সিরি’আ

আরও পড়ুন: ক্রিকেটে আসছে নতুন ফরম্যাট ‘টেস্ট টোয়েন্টি’, উদ্বোধন ১৪ নভেম্বর

কোমো–পারমা

সরাসরি, রাত ১০–৩০ মি.,

তোরিনো–রোমা

সরাসরি, রাত ১০–৩০ মি.,

আরও পড়ুন: আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ শুরু কাল, মাঠে নামছে বাংলাদেশ

ইন্টার মিলান–উদিনেসে

সরাসরি, রাত ১২–৪৫ মি.,

জি ফাইভ/বিগিন অ্যাপ

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও অনিশ্চিত ক্যামেরন গ্রিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৯ এম


ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের

রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। আবহাওয়া অফিস দুপুরের মধ্যে হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস প্রদান করেছে।

সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

এতে জানানো হয়েছে, দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪ মিনিটে হবে এবং আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৫২ মিনিটে ঘটবে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেলের দাম এক লাফে ছাড়াল ১০৭ ডলার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৩ এম


তেলের দাম এক লাফে ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়ে গেছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই বলেছে, নভেম্বরের জন্য ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৫৪ ডলার হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর অক্টোবরের দাম ২ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০২ দশমিক ৩৪ ডলারে।

 

এর মধ্য দিয়ে গত সপ্তাহের দাম বাড়ার ধারাবাহিকতা অব্যাহত থাকল। দুই ধরনের অপরিশোধিত তেলের দামই আবার ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

এদিকে, বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ড্রোন হামলার পর সৌদি আরব একটি তেল পাইপলাইন বন্ধ করে দিয়েছে। একই সময়ে ইরান-সমর্থিত হুথিরা বাব আল-মান্দাব প্রণালির কাছে একটি গুরুত্বপূর্ণ দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে।

 

বাব আল-মান্দাব হলো লোহিত সাগরে জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই পথে বড় ধরনের কোনো বাধা তৈরি হলে বিশ্বজুড়ে তেল সরবরাহে বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কাতেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানি পণ্য আমদানি-রপ্তানিতে নিষেধাজ্ঞা ইয়েমেনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৩৬ এম


ইরানি পণ্য আমদানি-রপ্তানিতে নিষেধাজ্ঞা ইয়েমেনের

ইরান থেকে আমদানি করা সকল ধরনের পণ্য ও সামগ্রীর বাজারে প্রবেশ এবং বিক্রি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। রোববার (১৩ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা এই তথ্য প্রকাশ করেছে।

এই সিদ্ধান্তটি ইয়েমেনের আমদানি নিয়ন্ত্রণ ও অর্থায়নবিষয়ক জাতীয় কমিটির একটি বৈঠকে গৃহীত হয়েছে। বৈঠকের সভাপতিত্ব করেছেন ইয়েমেনের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কমিটির প্রধান আহমেদ গালেব।

কমিটি জানিয়েছে, দেশের জাতীয় স্বার্থের প্রয়োজনীয়তা বিবেচনা করেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে, কবে থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে এবং ইরানের কোন কোন পণ্যের ওপর এটি প্রযোজ্য হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইয়েমেন সরকার এবং ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইয়েমেন সরকার দীর্ঘদিন ধরে হুথিদের সামরিক ও আর্থিক সহায়তা দেওয়ার জন্য ইরানকে দায়ী করে আসছে, যদিও ইরান এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা এবং দেশের বড় একটি অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করে। অন্যদিকে, ইয়েমেন সরকারের বাহিনীকে সৌদি নেতৃত্বাধীন জোট সমর্থন করছে।

২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কয়েক বছর পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত ছিল। তবে চলতি বছরের জুলাই মাস থেকে দুই পক্ষের মধ্যে লড়াই ও উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:৪৬ এম


সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

প্রতিদিনের কেনাকাটার জন্য আমরা বিভিন্ন স্থানে যাই। অনেক সময় ভোগান্তির পর গিয়ে দেখি, সেখানে কার্যক্রম বন্ধ রয়েছে, ফলে কাজ তো হয়ই না, বরং সময়ের অপচয় ঘটে।

সুতরাং, সোমবার রাজধানীর কোন কোন এলাকায় মার্কেট, দোকান ও দর্শনীয় স্থান বন্ধ রয়েছে, তা আগে থেকেই জেনে নেওয়া উচিত।

যেসব এলাকার মার্কেট বন্ধ

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদীন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%