১০:১২ পি.এম
ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের উদ্দেশ্যে ইরান জাতীয় ফুটবল দল মেক্সিকোয়ের সীমান্তবর্তী শহর টিহুয়ানায় পৌঁছে গেছে।
বিমানটি শনিবার রাতে তুরস্ক থেকে যাত্রা করে রবিবার ভোরে শহরটিতে নিরাপদে অবতরণ করে।
গত তিন সপ্তাহ ধরে ইরান তুরস্কে প্রস্তুতি ক্যাম্পে কাটানোর পর, যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা নিয়ে সৃষ্টি হওয়া অনিশ্চয়তার কারণে ইরান ফুটবল ফেডারেশন শেষ মুহূর্তে নির্ধারিত বেইস ক্যাম্প অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর টিহুয়ানায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়।
আরও পড়ুন: নীলফামারীতে জমি বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত
ইরান ফুটবল ফেডারেশনের দাবি, প্রথম ম্যাচের ১০ দিন আগে যুক্তরাষ্ট্র সকল খেলোয়াড়কে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিলেও দলের কয়েকজন গুরুত্বপূর্ণ ম্যানেজার এবং প্রশাসনিক কর্মকর্তাকে ভিসা প্রদান করা হয়নি।
ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর দেশটিতে ম্যাচ খেলার বিষয়ে ইরান আপত্তি জানিয়েছিল। এর ফলে বিশ্বকাপে তাদের অংশগ্রহণ নিয়ে একসময় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে বর্তমানে সেই জটিলতা অনেকটাই কাটিয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্বকাপের ইতিহাসে এটি প্রথমবারের মতো একটি আসর যেখানে আয়োজক দেশ একটি দলের আতিথ্য দিচ্ছে, যার সঙ্গে তাদের সরাসরি যুদ্ধাবস্থা বিরাজ করছে। ১৯৩০ সালে বিশ্বকাপের সূচনার পর এমন পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি।
যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে এবং এটি চলবে ১৯ জুলাই পর্যন্ত।
আরও পড়ুন: গাজীপুরে ২ হাজার পিস ইয়াবাসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রনি পাঠান গ্রেপ্তার
‘জি’ গ্রুপে থাকা ইরান তাদের প্রথম দুটি ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এবং ২১ জুন বেলজিয়ামের বিরুদ্ধে মুখোমুখি হবে তারা। এরপর ২৬ জুন সিয়াটলে গ্রুপপর্বের শেষ ম্যাচে মিশরের বিরুদ্ধে মাঠে নামবে ইরান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন