ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

উচ্চশিক্ষাকে দক্ষতানির্ভর ও কর্মমুখী করতে নতুন শিক্ষাকাঠামোর উদ্যোগ


উচ্চশিক্ষাকে দক্ষতানির্ভর ও কর্মমুখী করতে নতুন শিক্ষাকাঠামোর উদ্যোগ

শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের উচ্চশিক্ষাকে আরও আধুনিক, দক্ষতানির্ভর ও কর্মমুখী করে গড়ে তুলতে নতুন একটি শিক্ষাকাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগে প্রস্তাবিত কাঠামোতে গতানুগতিক প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি একাডেমিক, ব্যবহারিক দক্ষতা, ইন্টার্নশিপ, উদ্যোক্তা উন্নয়ন এবং আচরণগত দক্ষতার (সফট স্কিল) ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আজ রবিবার ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১২ হাজার শিক্ষকের একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব তথ্য তুলে ধরেন।

মন্ত্রী জানান, প্রস্তাবিত রূপরেখায় শিক্ষাকে চারটি মূল ভাগে ভাগ করা হয়েছে। এর মধ্যে ৪০ শতাংশ রাখা হয়েছে একাডেমিক বা তাত্ত্বিক জ্ঞানের জন্য, ৩০ শতাংশ রাখা হয়েছে ব্যবহারিক ও পেশাগত দক্ষতার জন্য, ২০ শতাংশ ইন্টার্নশিপ, ফিল্ডওয়ার্ক ও প্রজেক্ট-ভিত্তিক শিক্ষার জন্য এবং বাকি ১০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে উদ্যোক্তা তৈরি, সফট স্কিল ও ক্যারিয়ার উন্নয়নের জন্য।

আরও পড়ুন: দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী জাবেদসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

অনুষ্ঠানে তিনি বলেন, 'আমরা এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে শুধু ডিগ্রি অর্জনই মূল লক্ষ্য হবে না, বরং দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরি হবে। এই উদ্দেশ্য সামনে রেখেই নতুন এই কাঠামো প্রস্তাব করা হয়েছে।'

ড. এহছানুল হক মিলন আরও উল্লেখ করেন, বর্তমানে একাডেমিক শিক্ষা এবং কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার মধ্যে একটি বড় ব্যবধান রয়েছে। এই ব্যবধান কমিয়ে আনতে ইন্টার্নশিপ, ফিল্ডওয়ার্ক এবং হাতে-কলমে শিক্ষার ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তিনি আরও স্পষ্ট করেন যে, কেবল বিপুল সংখ্যক স্নাতক তৈরি করাই সরকারের উদ্দেশ্য নয়; বরং প্রধান লক্ষ্য হলো একটি দক্ষ জনশক্তি গড়ে তোলা। এই লক্ষ্য পূরণের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের (টিভিইটি) মানোন্নয়ন ও প্রসারে বিশেষ নজর দেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে ৫৭টি পাবলিক ও ১১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আন্তঃসীমান্ত শিক্ষা, গবেষণায় পারস্পরিক সহযোগিতা এবং বৈশ্বিক একাডেমিক অংশীদারিত্ব বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন: নেজামে ইসলাম পার্টির উদ্বেগ, আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য আইনশৃঙ্খলার পরিপন্থী

বিশ্বায়নের এই যুগে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়ার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষা জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি দাবি করে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এসব পরিকল্পনা সঠিকভাবে এবং আন্তরিকতার সাথে বাস্তবায়িত হলে বাংলাদেশকে একটি দক্ষ, উদ্ভাবনী এবং জ্ঞানভিত্তিক জাতি হিসেবে রূপান্তর করা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জে চালক সেজে ছিনতাই, মালামালসহ গ্রেপ্তার দুইজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


কালীগঞ্জে চালক সেজে ছিনতাই, মালামালসহ গ্রেপ্তার দুইজন

গাজীপুরের কালীগঞ্জে সিএনজি চালকের বেশে পরিকল্পিত নারী যাত্রীকে জিম্মি করে স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় দুজনকে পুলিশ গ্রেফতার করে। একই সঙ্গে ছিনতাই হওয়া স্বর্ণালংকার ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানায় কালীগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারদের মধ্যে রয়েছেন, নরসিংদীর পলাশ উপজেলার আলীরটেক গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সিএনজি চালক আরমান মিয়া (২৮) এবং একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে সায়েল (২৮)। ভুক্তভোগী নারী হচ্ছেন নরসিংদী জেলা সদরের ব্রাহ্মনপাড়া এলাকার হারুন আহমেদ নাসিমের মেয়ে ইসরাত আহমেদ শোভা (২৭)।

সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার আরেকটি বিবরণ উল্লেখ করা হয়েছে, গত ৫ জুন রাত সোয়া নয়টার দিকে শোভা পাঁচদোনা সিএনজি স্ট্যান্ড থেকে টঙ্গীর দিকে একটি সিএনজি রিজার্ভ করেন। পরদিন সকালে টঙ্গীর একটি প্রতিষ্ঠানে তার চাকরির সাক্ষাৎকার ছিল। তবে পথে রাত সাড়ে নয়টার দিকে কালীগঞ্জ থানার বালীগাঁও পশ্চিমপাড়া এলাকায় পৌঁছানোর পর চালক হঠাৎ সিএনজি থামিয়ে পেছনের বাঁ দিকের দরজা খুলে দেন।

এদিকে, তখন দ্রুত ভেতরে ঢুকে পড়েন আরেকজন। কারণ জানতে চাইলে ওই ব্যক্তি শোভার সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন এবং গলায় ধারালো ছুরি ধরে হুমকি দেন চিৎকার করলে গলা কেটে লাশ গুম করা হবে বলে। এরপর চলন্ত সিএনজিতেই তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় গলার স্বর্ণের চেইন, দুই জোড়া কানের দুল, তিনটি স্বর্ণের আংটি এবং একটি আইফোন।

পরে কালীগঞ্জের বাইপাস মোড়ে এসে শোভাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায় সিএনজিটি। স্থানীয়দের সহায়তায় শোভা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শোভাকে সঙ্গে নিয়ে পাঁচদোনা সিএনজি স্ট্যান্ডে অনুসন্ধান চালিয়ে পুলিশ চালকের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

পরদিন ৬ জুন সকালে সাড়ে ৮টার দিকে পলাশ থানা পুলিশের সহায়তায় আলীরটেক এলাকায় অভিযান চালিয়ে আরমান মিয়াকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে আরমান ঘটনার সত্যতা স্বীকার করে এবং সহযোগীর নাম শায়ন ওরফে চয়ন (২৯) বলে জানান। তার তথ্যের ভিত্তিতে পুলিশ ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি আটক করে এবং তার কাছ থেকে একটি স্বর্ণের আংটি ও দুই জোড়া কানের দুল উদ্ধার করে।

আরমান পুলিশকে আরও জানান, ছিনতাই করা মুঠোফোনটি সায়েলের কাছে বন্ধক রাখা হয়েছে। এরপর একই সকালে ৯টা ১০ মিনিটের দিকে সায়েলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে মুঠোফোনটি উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সংসদে বলেছেন, ‘যারা সাংবাদিক হিসেবে নিবন্ধিত নয়, মূলত তারাই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন উপস্থাপন করেন।

রবিবার (৭ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তথ্যমন্ত্রী একথা বলেন। এদিন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক প্রশ্ন রেখে বলেন, দেশের প্রায় সব উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও সাংবাদিকতার কার্ড পাওয়া যাচ্ছে। অথচ অনেকেরই সাংবাদিকতা বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই; কেউ রিপোর্টারও নন, এমনকি মেট্রিক পাশও না।

জয়নুল আবদিন ফারুক বলেন, তারা ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে যা খুশি তাই প্রচার করে যাচ্ছে। কারা এসব সাংবাদিকতার কার্ড দিচ্ছে, এদের লেখাপড়া কতটুকু এবং কারা সেই পরিচয় ব্যবহার করছে—এসব বিষয় তদন্ত করা দরকার।

জয়নুল আবদিন ফারুক আরও বলেন, এ বিষয়গুলো তথ্য মন্ত্রণালয়ের আওতায় এনে কার্যকর কোনো নীতিমালা বা সিদ্ধান্ত নেওয়া যায় কিনা, তা গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন। এসব অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড বন্ধ না হলে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সংসদে বলেন, আমরা মিসইনফরমেশন (ভুল তথ্য) ও ডিসইনফরমেশন (অপতথ্য) নিয়ে কাজ করছি। যারা সাংবাদিক হিসেবে নিবন্ধিত নয়, মূলত তারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন উপস্থাপন করেন।

এ ধরনের অপতৎপরতা বন্ধে ইতোমধ্যে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, এই টিম পুরো বিষয়টি মনিটর করছে এবং যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা যায় কিনা, সে বিষয়ে কার্যক্রম চলছে। শিগগিরই এই মনিটরিং টিমের পরিধি ও বিস্তারিত কার্যক্রম সবার সামনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
নারায়ণগঞ্জ

মামলা নিতে ঘুষ দাবির অভিযোগে মরদেহ নিয়ে থানায় বিক্ষোভ স্থানীয়দের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:২০ পি.এম


মামলা নিতে ঘুষ দাবির অভিযোগে মরদেহ নিয়ে থানায় বিক্ষোভ স্থানীয়দের

নারায়ণগঞ্জের বন্দরের ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মো. জোবায়ের (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এদিকে, তাকে ছুরিকাঘাতের ঘটনায় মামলা করতে গেলে ঘুষ দাবি ও গড়িমসির অভিযোগ তুলে মরদেহ নিয়ে বন্দর মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। রবিবার (৭ জুন) সন্ধ্যায় জোবায়েরের মরদেহ বন্দর এলাকায় পৌঁছালে শতাধিক মানুষ ক্ষোভে ফেটে পড়ে। এ সময় তারা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। নিহত জোবায়ের পাবনা সদর উপজেলার রাজাপুর এলাকার জাহাঙ্গীরের ছেলে। তিনি নারায়ণগঞ্জের বন্দরের এনায়তেনগর এলাকায় ভাড়া বাসায় থেকে একটি স্থানীয় প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, গত বুধবার (৩ জুন) রাত ৯টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে এনায়েতনগরের ভাঙা ব্রিজের উত্তর পাশে তিন ছিনতাইকারী তার পথরোধ করে। বাধা দিলে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কয়েক দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর জোবায়েরের বাবা বন্দর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি। নিহত জোবায়েরের প্রতিবেশী টিপু দাবি করেন, মামলা করতে গেলে ১০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়েছিল। টাকা না দেওয়ায় মামলা নেওয়া হয়নি। পরে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মরদেহ নিয়ে বন্দর মডেল থানার সামনে বিক্ষোভ করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের গ্রেপ্তার এবং মামলা গ্রহণে পুলিশের ভূমিকার ব্যাখ্যা দাবি করেন। এ বিষয়ে বন্দর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, ‘এলাকাবাসী থানায় এসেছিল। আমি তাদের আশ্বস্ত করেছি যে বিষয়টির যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তারা আমার কথার ওপর আস্থা রেখে ফিরে গেছেন। আমরা সেই অভিযুক্ত সাব-ইন্সপেক্টরকে ইতিমধ্যে প্রত্যাহার করে নিয়েছি।’ তিনি আরো বলেন, ‘এ ঘটনায় মামলা করতে এসে ফিরে গেছে এমন কোনো তথ্য আমার কাছে নেই। তবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মামলা না থাকায় তাকে অন্য একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর পরিবার মামলা করলে ওই মামলায়ও তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হবে। পাশাপাশি ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওহাইওতে বন্দুক হামলায় সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অব্যাহত পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১০:২২ পি.এম


ওহাইওতে বন্দুক হামলায় সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অব্যাহত পুলিশের

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের টলেডো শহরের গ্রীষ্মকালীন উৎসবের কাছে ঘটে যাওয়া ভয়াবহ বন্দুক হামলায় সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ। এই হামলার ঘটনায় ১২ জন গুলিবিদ্ধ হয়েছে।

এ তথ্যটি গার্ডিয়ানের এক প্রতিবেদনে উঠে এসেছে।

টলেডো পুলিশের ডেপুটি চিফ জোসেফ হেফারনান জানিয়েছেন, লাইভ মিউজিক এবং স্থাপত্যবিষয়ক বাড়ি পরিদর্শনের বার্ষিক সমাবেশ ওল্ড ওয়েস্ট এন্ড ফেস্টিভালের কাছে সাড়ে ৫টার দিকে গোলাগুলি শুরু হয়। পুলিশ জানায়, গুলাগুলি দেখে মনে হচ্ছিল বন্দুকধারীরা সম্ভবত একে অপরকে লক্ষ্য করে গুলি চালাচ্ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনাস্থলে বহু লোককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। এই আহতদের মধ্যে ১০ জন স্থিতিশীল অবস্থায় রয়েছেন এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক।

টলেডোর মেয়র ওয়েড ক্যাপসুকেভিচ স্থানীয় সংবাদমাধ্যম ‘ডব্লিউটিওইএল ১১’-কে জানান, গুলিবিদ্ধ সবাই বেঁচে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

অনলাইনে প্রচারিত কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, আচমকা একঝাঁক গুলির শব্দে মানুষজন চিৎকার করতে করতে দিগ্বিদিক ছুটে পালাচ্ছেন। অন্য কিছু ভিডিওতে দেখা যায়, দুজনকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং বেশ কয়েকজন রক্তাক্ত অবস্থায় একটি শামিয়ানার পাশে ঘাসের ওপর পড়ে আছেন। বিবিসি এই ভিডিওগুলোর সত্যতা এখনো পুরোপুরি যাচাই করতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%