০২:৩৪ পি.এম
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্তব্য করেছেন যে, গণমাধ্যমের লেখা বন্ধ করার উদ্দেশ্যে সাইবার সুরক্ষা আইন করা হচ্ছে না। তিনি উল্লেখ করেন, "নিয়ন্ত্রণের জন্য নয়, বরং জনগণকে নিরাপদ রাখতেই সাইবার সুরক্ষা আইন করা হয়েছে।"
রবিবার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির মতবিনিময় সভা শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী জানান, আদালতের অনুমতি ছাড়া গণমাধ্যমকর্মীদের আটকের বিষয়টি সরকার নমনীয়ভাবে বিবেচনা করছে।
আরও পড়ুন: নেত্রকোনার কেন্দুয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত
তিনি আশ্বস্ত করেন যে, সরকার গণমাধ্যমের বাকস্বাধীনতায় হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, "গণমাধ্যমকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে আইন লাগে না। আওয়ামী লীগ সরকার এজেন্সির মাধ্যমে গণমাধ্যম নিয়ন্ত্রণ করত। এজেন্সির মাধ্যমে বিএনপি সরকারের গণমাধ্যম নিয়ন্ত্রণ করার প্রশ্নই আসে না।"
এছাড়া, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, সরকার গণমাধ্যমকর্মীদের সব রকম স্বাধীনতা দেওয়ার জন্য কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন