ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ


কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ

পিরোজপুরের কাউখালীতে নিজ ঘর থেকে জেসমিন বেগম (৫০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাকান্দা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জেসমিন বেগম ওই এলাকার মৃত কেরামত আলীর স্ত্রী এবং আফজাল হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে ঘরে একাই ছিলেন জেসমিন বেগম। নির্জন ও চারপাশে প্রতিবেশী না থাকা ওই বাড়িতে রাতে হামলা চালায় দুর্বৃত্তরা। সকালে স্থানীয় এক কিশোর ওই বাড়িতে সুপারি পাড়তে এসে জেসমিন বেগমকে ডাকাডাকি করে। কোনো সাড়া-শব্দ না পেয়ে সে ঘরের পেছনের দিকে গিয়ে ভেতরে খাটের ওপর গৃহবধূর বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে। এ সময় ঘরের ভেতরে সমস্ত মালামাল ছড়ানো-ছিটানো ও এলোমেলো অবস্থায় ছিল।
এলাকাবাসীর প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। মালামাল লুটপাটে বাধা দেওয়া অথবা চিনে ফেলার কারণে তারা জেসমিন বেগমকে হত্যা করে লাশ বিবস্ত্র অবস্থায় ফেলে রেখে যায়।
ঘটনার খবর পেয়ে পিরোজপুর জেলা পুলিশ সুপার, সিআইডি (CID)-এর তদন্ত দল এবং থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। অপরাধীদের শনাক্ত করতে আলামত সংগ্রহ করেছে সিআইডির কারিগরি দল।
এ বিষয়ে কাউখালী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান,
ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জড়িতদের দ্রুত সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লির ছাত্র আন্দোলনে গ্রেপ্তার শারজিল ইমাম, ৭ দিনের জামিন পেলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


দিল্লির ছাত্র আন্দোলনে গ্রেপ্তার শারজিল ইমাম, ৭ দিনের জামিন পেলেন

২০২০ সালের নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী আন্দোলনে অংশগ্রহণের কারণে উত্তর-পূর্ব দিল্লির দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্রের মামলায় কারাগারে বন্দী শারজিল ইমাম সাত দিনের অন্তর্বর্তী জামিনে তিহার কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এই সাময়িক জামিন দিল্লির একটি আদালত প্রদান করেছে।

রোববার (৪ অক্টোবর) থেকে শুরু হয়ে আগামী ১০ অক্টোবর পর্যন্ত তার জামিন কার্যকর থাকবে। তার দুই চাচাতো ভাইয়ের বিয়েতে অংশগ্রহণ করার জন্য এই জামিন প্রদান করা হয়েছে, যা দিল্লি ও বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কারকারদুমা আদালত নির্দেশ দিয়েছেন যে, শারজিলকে ১০ অক্টোবর সন্ধ্যায় আবার কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে তাকে পুনরায় কারাগারে ফিরতে হবে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় শারজিলের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনসহ একাধিক ধারায় মামলা চলছে। ২০২০ সালের জানুয়ারিতে গ্রেপ্তারের পর থেকে তিনি আইনি প্রক্রিয়ার সময় কারাগারে রয়েছেন।

এর আগে, ৩০ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট একই মামলায় শারজিল ইমামের নিয়মিত জামিনের আবেদন খারিজ করে দেন। একই সঙ্গে মামলার অপর আসামী উমর খালিদের নিয়মিত জামিনের আবেদনও নাকচ করা হয়।

সুতরাং, সাত দিনের এই অন্তর্বর্তী জামিন শারজিলের জন্য সাময়িক স্বস্তি প্রদান করলেও মামলার আইনি কার্যক্রম চলমান থাকবে। ১০ অক্টোবর জামিনের মেয়াদ শেষ হলে তাকে আবার তিহার কারাগারে ফিরে যেতে হবে।

উল্লেখ্য, শারজিল ইমাম একজন শিক্ষার্থী এবং ছাত্র আন্দোলনকারী। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় তিনি সক্রিয় ছিলেন। ২০১৯ সালের শেষের দিকে নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিশেষ করে ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত তিনি ওই আন্দোলনে সক্রিয় ছিলেন। ২০২০ সালের দিল্লি দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্রের মামলাসহ বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ২০২০ সালের জানুয়ারিতে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র: মিল্লাত টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে কথক নৃত্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


সুনামগঞ্জে কথক নৃত্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ

সুনামগঞ্জ, ৪ অক্টোবর, ২০২৬ : তিন দিনব্যাপী কথক নৃত্য প্রশিক্ষণ কর্মশালা জেলা শিল্পকলা একাডেমিতে সফলভাবে সম্পন্ন হয়েছে।

গতকাল শনিবার রাত ৮ টায় হাছনরাজা মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

এ প্রশিক্ষণ কর্মশালাটি পৌর শহরের সাংস্কৃতিক সংগঠন অয়নৃত্যের উদ্যোগে আয়োজন করা হয়, যেখানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ভারতের ত্রিপুরার ঘুঙুরু ড্যান্স ফাউন্ডেশনের পরিচালক রাহুল দেব। এই কর্মশালায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন অয়নৃত্যের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং নৃত্য প্রশিক্ষক সৌরভ অধিকারী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেরগুল আহমেদ, জেলা কালচারাল অফিসার আহমেদ মনজুরুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক বোরহান উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক প্রমুখ।

প্রশিক্ষণে অংশ নেওয়া রাজশ্রী পাল সৃষ্টি জানান, "তিন দিনের কর্মশালায় প্রশিক্ষকের কাছ থেকে অনেক নতুন বিষয় শেখার সুযোগ হয়েছে। অনুশীলনের সময় ভুলত্রুটি সংশোধনের পাশাপাশি কথক নৃত্য সম্পর্কে নতুন অভিজ্ঞতা অর্জন করেছি।"

প্রশিক্ষক রাহুল দেব মন্তব্য করেন, "ত্রিপুরা থেকে সুনামগঞ্জে এসে এ ধরনের একটি কর্মশালায় যুক্ত হতে পেরে আমি আনন্দিত। তিন দিনে শিক্ষার্থীদের আন্তরিকতা ও শেখার আগ্রহ আমাকে মুগ্ধ করেছে। তারা যেভাবে অনুশীলন করেছে, তা প্রশংসনীয়।"

জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী বাসসকে বলেন, "সুনামগঞ্জ সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধ। সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিসর যত বাড়বে, সমাজে শুদ্ধতার চর্চাও তত বাড়বে। জেলা শিল্পকলা একাডেমি এ ধরনের আয়োজনের ক্ষেত্রে সব সময় সহযোগিতা করবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাবা ভাণ্ডারীর খোজরোজ শরীফ: আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


বাবা ভাণ্ডারীর খোজরোজ শরীফ: আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের প্রস্তুতি

চট্টগ্রামের ফটিকছড়িতে গাউসুল আজম হজরত মাওলানা শাহসূফী সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভাণ্ডারীর পবিত্র খোজরোজ (২৯ আশ্বিন) উপলক্ষে আইনশৃঙ্খলা ও সার্বিক প্রস্তুতি নিয়ে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সভা শনিবার (৩ অক্টোবর) রাতে মাইজভাণ্ডার দরবারের গাউছিয়া রহমানিয়া মঈনীয়া মঞ্জিলের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

ফটিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবারে গাউসুল আজম মাইজভাণ্ডারীর সাজ্জাদানশীন হজরত মাওলানা শাহসূফী সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী।

মাওলানা বাকের আনছারীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবারের আওলাদ সৈয়দ সামসুল কবির মাইজভাণ্ডারী, সৈয়দ নাজিম উদ্দিন মাইজভাণ্ডারী, অ্যাডভোকেট সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী, সৈয়দ নাঈমুর রহমান মাইজভাণ্ডারী, সৈয়দ সাকলাইন মাহমুদ মাইজভাণ্ডারী এবং সৈয়দ মুঈনুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসিন চৌধুরী।

সভায় খোজরোজ শরীফের উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্ত-অনুরাগীদের নিরাপত্তা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, যানজট নিরসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বক্তব্যে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, নাজিরহাট হাইওয়ে থানার এসআই আজিজুর রহমানসহ সংশ্লিষ্টরা খোজরোজ শরীফ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যানবাহন চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানান।

এ সময় ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি এস এম মোরশেদ মুন্না, রাজনীতিবিদ শাহারিয়ার চৌধুরী, জনপ্রতিনিধি তৌহিদুল আলম, সফিকুর রহমান ও সমাজপতি মো. মহিউদ্দিন বক্তব্য দেন।

সভায় বক্তারা উল্লেখ করেন, পবিত্র খোজরোজ শরীফে বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগীর সমাগম ঘটে। তাই আগতদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, দরবার কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সমন্বিতভাবে কাজ করতে হবে।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে খোজরোজ শরীফ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির জরুরি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


বরিশালে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির জরুরি সভা অনুষ্ঠিত

বরিশাল, ৪ অক্টোবর, ২০২৬ : বরিশাল শহরকে পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচি বাস্তবায়ন ও তত্ত্বাবধান কমিটির একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বেলা ১১টায় বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) নগর ভবনের সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।

বিসিসির প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও কার্যক্রমের যথাযথ মনিটরিং নিশ্চিত করার জন্য বিসিসির কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

সভায় নগরীর বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকীকরণ, ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার এবং প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির।

এছাড়া বিসিসির বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারীরা কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য নিজেদের মতামত ও পরামর্শ উপস্থাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%