ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ঝালকাঠিতে আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত


ঝালকাঠিতে আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে বিশেষ সভা অনুষ্ঠিত

ঝালকাঠি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, মাদক ও দুর্নীতি প্রতিরোধে দ্রুততার সাথে নাইট ভিশন ক্যামেরা স্থাপনের তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ঝালকাঠি বিনির্মাণের লক্ষ্যে জেলার প্রতিটি সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে ‘পরিচ্ছন্নতা কমিটি’ গঠনের আহ্বান জানানো হয়েছে।

আজ ০৭/১১/২০২৬ ইং তারিখ রোজ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক বিশেষ সমন্বয় সভায় এই সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তদারকির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন।

আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান

সভায় বক্তারা সরকারি সেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। সরকারি স্থাপনাগুলোকে টেকসই ও দীর্ঘস্থায়ী রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে যত্নবান হওয়ার বিশেষ আহ্বান জানানো হয়।

সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জের নলতায় পল্লী চিকিৎসক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা প্রতিনিধি

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


কালীগঞ্জের নলতায় পল্লী চিকিৎসক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতায় গভঃ রেজিষ্টার্ড হোমিও চিকিৎসক কল্যাণ সমবায় সমিতি লিঃ ও নলতা হোমিওপ্যাথিক প্যারা মেডিকেল কলেজের যৌথ উদ্যোগে ৭ নভেম্বর শনিবার সকাল ১০টায় ইডা সংস্থার কনফরেন্স রুমে পল্লী চিকিৎসক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ সেমিনারে ডাঃ মাহমুদুল হাসান ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, প্রতিষ্ঠানের ম্যানেজিং ডাইরেক্টর অধ্যক্ষ ডাঃ এম.এ জাফর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সংস্থার সহ-সভাপতি ডাঃ ইয়াছির আরাফাত, সেক্রেটারী ডাঃ ইমরান হোসেন, নির্বাহী সদস্য ডাঃ শিরিন সুলতানা, মাওঃ আব্দুল্লাহ, মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বাবু স্বপন কুমার, সদর উপজেলা সেক্রেটারী আশরাফুল ইসলাম, ডাঃ হাবিবুর রহমান, কলারোয়া সভাপতি ডাঃ আবুল বাসার, সেক্রেটারী ডাঃ ইছাহাক, ডাঃ হাফিজা খাতুন, ডাঃ হাফিজুল ইসলাম, ডাঃ অসীম ব্যানার্জী, ডাঃ রাহাতুল্লাহ ডাঃ ওমর ফারুক, ডাঃ বিউটি রাজ, ডাঃ সাদিয়া সুলতানা। সেমিনারে বিভিন্ন উপজেলা থেকে আগত ১৪২ জন শিক্ষার্থী মানব দেহের ক্ষতস্থানের সেলাই, ব্যান্ডেজ, মাইনার অপারেশন, প্লাস্টার ও ইনজেকশন, সেলাইন পুশিং শিক্ষা, ব্লাড প্রেসার নির্ণয়, ডায়াবেটিস নির্ণয় পদ্ধতি শিক্ষাসহ বহু যন্ত্রপাতির হাতে-কলমে শিক্ষা গ্রহন করেন। সেমিনারে ২০ জন চিকিৎসকদের নিয়ে একটি সিনিয়র হোমিওপ্যাথ সিকিৎসা কনসালটেন্ট বোর্ড গঠন করা হয় এবং জুনিয়র কনসালটেন্ট বোর্ডের আবেদন পত্র বিলি করা হয়। সেমিনারে প্রধান অতিথি অধ্যক্ষ ডাঃ এম.এ জাফর সিদ্দিক বলেন, হোমিওপ্যাথের উন্নয়নের সকল হোমিও কলেজগুলি সরকারীকরণ, জাতীয় স্বাস্থ্য বাজেটের একের চার অংশ হোমিও কল্যাণের উন্নয়নে ব্যয়, সকল হোমিও শিক্ষা প্রতিষ্ঠানে সার্জারী প্রশিক্ষণের ব্যবস্থা, ডি.এইচ.এম.এস রেজিষ্ট্রেশন সনদ নবায়ন প্রথা বাতিলসহ সরকারের প্রতি দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪৯ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো চারজনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৪৯ জন

ঢাকা, ৭ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে চারজনের মৃত্যু ঘটেছে। একই সময়ে, সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪৯ জন বলে জানা গেছে।

আজ শনিবার (৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৮৮ জন। এছাড়া, গত ১৫ মার্চ থেকে ৭ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৭০২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬১ জন। আর গত ১৫ মার্চ থেকে ৭ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর মোট সংখ্যা ২৪ হাজার ৩৫৫ জন।

এছাড়া, গত ১৫ মার্চ থেকে ৭ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১১ হাজার ৮৬৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৩ হাজার ২৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৭ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১৭৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ৭ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৮ পি.এম


নরসিংদীতে হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেফতার

নরসিংদীতে হত্যা মামলার প্রধান আসামি আবু লালকে (৪০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে নরসিংদী মডেল থানায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান উল্লেখ করেন, আব্দুল্লাহ ওরফে বাবু হত্যা মামলার প্রধান আসামি আবু লাল হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপনে চলে গিয়েছিলেন। তাকে গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও নরসিংদী মডেল থানা পুলিশের যৌথভাবে নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, সদর থানা এবং ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী তল্লাশি চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে আবু লালকে আটক করা হয়।

গ্রেফতারের পর আবু লালের দেওয়া তথ্য অনুযায়ী, ওই দিনই দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে নরসিংদী মডেল থানাধীন খাটেহারা এলাকার তার নিজ বাড়ির রান্নাঘরের টিনের চালার নিচে প্লাস্টিকের সিলিংয়ের ওপর থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করে পুলিশ। তার বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসপাতালকে ব্যবসা নয়, মানবসেবার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে: এমপি শাহজাহান চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


হাসপাতালকে ব্যবসা নয়, মানবসেবার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে: এমপি শাহজাহান চৌধুরী

কক্সবাজার-৪ আসনের এমপি শাহজাহান চৌধুরী মন্তব্য করেছেন যে, হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে ব্যবসায়িক চিন্তাভাবনার পরিবর্তে সেবার মানসিকতা গ্রহণ করা উচিত।

তিনি উল্লেখ করেন, হাসপাতালকে শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা চলবে না, বরং এটি মানবসেবার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হতে হবে। দরিদ্র ও অসহায় মানুষের জন্য যেন স্বল্প খরচে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়, সেই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এলাকায় আল নূর স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসপাতালের উদ্যোগে উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী প্রায় ১ হাজার ৫০০ গরিব ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ ছাড়া, সব ধরনের পরীক্ষায় ৪০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী আরও বলেন, উখিয়ার মানুষের জন্য মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। স্থানীয় পর্যায়ে উন্নত চিকিৎসার সুযোগ তৈরি হলে সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দূর-দূরান্তে যেতে হবে না। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, আল নূর স্পেশালাইজড হাসপাতাল মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করে একটি মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।

হাসপাতালের প্রধান উপদেষ্টা বাদশা মিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেছান উল্লাহ সিকদার।

বিশেষ অতিথির বক্তব্যে ইউএনও পান্না আক্তার বলেন, স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। কুতুপালং এলাকায় নতুন এ হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় মানুষের চিকিৎসাসেবার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। তবে, চিকিৎসার মান, রোগীদের নিরাপত্তা, স্বচ্ছতা ও সেবার আন্তরিকতা নিশ্চিত করতে হবে। হাসপাতাল পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সরকারি স্বাস্থ্যবিধি ও নিয়মনীতি মেনে চলার আহ্বান জানান তিনি।

হাসপাতালের চেয়ারম্যান সিরাজ কবির বলেন, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার একটি সুন্দর ও সেবাবান্ধব পরিবেশ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য। সবার সহযোগিতা ও দোয়া নিয়ে এ পথচলা শুরু করতে চান তাঁরা।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আবছার বলেন, মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আল নূর স্পেশালাইজড হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। উখিয়াসহ আশপাশের এলাকার মানুষের স্বাস্থ্যসেবার প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দক্ষ চিকিৎসক, আন্তরিক সেবাপ্রদান ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা থাকবে। মানুষের আস্থা অর্জন করে সততা ও নিষ্ঠার সঙ্গে সেবা করাই তাঁদের মূল লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেন, স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন, উখিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমেদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক, স্থানীয় সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%