১১:৪৯ পি.এম
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দুদলী বিএনপি অফিসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সরকারি তথ্য অনুযায়ী, একই সঙ্গে ওই অফিসের সামনে থেকে শনিবার সকালে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হেমায়েত আলী বাবু জানান, শনিবার সকালে দলীয় নেতাকর্মীরা অফিসে এসে আগুন দেওয়ার বিষয়টি দেখতে পায়। পরে ঘটনাস্থলের আশপাশে দুটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকতে দেখে তারা। এ বিষয়টি তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল দুটি উদ্ধার করে।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময় অফিসে আগুন দিয়েছে। এই অগ্নিকাণ্ডের ফলে অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: নাসিরনগরের চাপরতলায় দুই চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় সরগরম মাঠ, বিএনপির মনোনয়ন ঘিরে আলোচনা
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সকালে পরিত্যক্ত অবস্থায় দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলছে। অপরাধীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন