ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

পঞ্চগড়ে খুদ্দামুল কোরআনের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ


পঞ্চগড়ে খুদ্দামুল কোরআনের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ

খুদ্দামুল কোরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন বিতরণ ও সবক প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার আজিজনগর মাঠে অনুষ্ঠিত সবক প্রদান অনুষ্ঠানে ৮০টি মক্তবের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এই অনুষ্ঠানে কেন্দ্রীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড-এর প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি বখতিয়ার হোসেন সরদার।

আরও পড়ুন: খাদ্যমন্ত্রী: লালন সাঁইয়ের দর্শনে মানবতা ও সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান

কোরআনের সবক গ্রহণ করা শিশুরা সাধারণ বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি প্রতি দিন ভোরে মক্তবে কোরআন শিক্ষা গ্রহণ করে।

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ফাহিম জানায়, ‘আমি এখন নিজে নিজে কোরআন পড়তে পারি। নিজের কোরআন পেয়ে অনেক ভালো লাগছে।’

তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, ‘প্রতিদিন ভোরে মক্তবে এসে পড়ি। বড় হয়ে পুরো কোরআন শিখতে চাই।’

অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক আব্দুল্লাহ মন্তব্য করেন, ‘স্কুলের পড়ার পাশাপাশি সন্তান কোরআন শিখছে, এটা আমাদের জন্য বড় প্রাপ্তি। শৈশব থেকেই ধর্মীয় ও নৈতিক শিক্ষা পেলে ওরা সঠিক পথে বড় হবে। এমন চর্চা কোমলমতি শিশুদের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

আরও পড়ুন: নবাবি আমলের ঐতিহাসিক দোলেশ্বর জামে মসজিদে দর্শনার্থীদের ভিড়

খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠাতা পরিচালক বখতিয়ার হোসাইন সরদার বলেন, ‘শিশুকাল থেকেই ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের সঠিক বুনিয়াদ গড়ে তুলতে পারলে জীবনের শুরুতেই ইতিবাচক পরিবর্তন আসবে। এটি আগামী প্রজন্মকে মাদকের ছোবল ও সামাজিক অবক্ষয় থেকে নিরাপদ রাখতে শক্তিশালী ভূমিকা রাখবে।’

বোর্ডের সূত্র মতে, খুদ্দামুল কুরআন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের পরিচালনায় ‘সুবাহী মক্তব’ সারাদেশের ৩৬টি জেলায় প্রায় ছয় হাজার মক্তব চালু রয়েছে। ১৯৯৬ সাল থেকে পর্যায়ক্রমে প্রতিবছর লাখ লাখ ছেলে-মেয়ে এসব মক্তব থেকে কোরআন শিক্ষা নিয়ে আসছে। চলতি বছরে ২ লাখ ৩০ হাজার শিক্ষার্থী এসব মক্তবে পড়াশোনা করছে।

বোর্ডের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত নিয়মিত পরীক্ষায় ৪৫ হাজার ছেলে-মেয়ে আম্মাপারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অক্টোবর মাসজুড়ে সারাদেশে একযোগে কুরআন সবক অনুষ্ঠান চলমান রয়েছে। বরিশালের এই আয়োজন সেই ধারাবাহিক কর্মসূচির অংশ।

আরও পড়ুন: মহানবী (সা.)-এর শেখানো দোয়া দিয়ে ঋণ পরিশোধের প্রেরণা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর কৃষকরা আগাম শীতকালীন সবজি আবাদে ব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


নওগাঁর কৃষকরা আগাম শীতকালীন সবজি আবাদে ব্যস্ত

নওগাঁ, ১৪ অক্টোব, ২০২৬ : শীতকালীন সবজির উৎপাদনের সাথে শীতের আগমনের একটি নিবিড় সম্পর্ক বিদ্যমান। এই মওসুমে শীতকালীন সবজিতে মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় নানা পুষ্টি উপাদান পাওয়া যায়। এজন্য শীতকালীন সবজির প্রয়োজনীয়তা এবং উপযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নওগাঁ জেলা শহরের বিভিন্ন বাজার এবং গ্রামাঞ্চলের হাটগুলোতে বর্তমানে পর্যাপ্ত পরিমাণ শাক সবজি পাওয়া যাচ্ছে। এসব শাক সবজির মধ্যে উল্লেখযোগ্য হলো ফুলকপি, পাতা কপি, পটল, পালং শাক, লাল শাক, পুঁই শাক, করলা, বেগুন, সীম, লাউ, মূলা, ঢেড়স, শশা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া ইত্যাদি। উৎপাদিত এসব শাক সবজি কৃষকদের কাছ থেকে ৪ হাত বদল হয়ে ভোক্তাদের কাছে পৌঁছায়।

নওগাঁ সদর উপজেলার কির্ত্তীপুর ইউনিয়নের খামারআতিথা গ্রাম শাক সবজি উৎপাদনের জন্য একটি উল্লেখযোগ্য এলাকা হিসেবে পরিচিত।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নওগাঁ সদর উপজেলায় আগাম শীতকালীন শাক সবজি চাষের পরিমাণ ৫৪০ হেক্টর, রানীনগর উপজেলায় ১৫ হেক্টর, আত্রাই উপজেলায় ৩৫ হেক্টর, বদলগাছী উপজেলায় ৩৮০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ৬৭০ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৩১০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ২৫০ হেক্টর, সাপাহার উপজেলায় ১৩০ হেক্টর, পোরশা উপজেলায় ১২০ হেক্টর, মান্দা উপজেলায় ৬০০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৩০৫ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হচ্ছে।

সদর উপজেলার খামারআতিথা গ্রামের কৃষক বাবুল হোসেন বাসস'কে জানান, তিনি তার ১২ কাঠা জমিতে এবারে আগাম জাতের ফুলকপি চাষ করেছেন। তিনি ২ হাজার ৫শ’টি কপির চারা রোপণ করেন। জমির চাষ, চারা তৈরি, পরিচর্যা, কীটনাশক, সার, ফসফেট, পটাশ ইত্যাদির জন্য মোট খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। গড়ে প্রতিটি কপির ওজন ৫০০ গ্রাম বা আধা কেজি। সেই হিসেবে ২৫শ’ পিচ কপির মোট ওজন ১২শ’ ৫০ কেজি। প্রতি কেজি কপি পাইকারি মূল্য ৫০ টাকা হিসেবে মোট বিক্রি মূল্য ৬২ হাজার ৫শ’ টাকা। সব খরচ বাদ দিয়ে তার নীট লাভ ৪৭ হাজার ৫শ’ টাকা।

বদলগাছী উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের কৃষক শাহিনুল ইসলাম জানান, তিনি এক বিঘা জমিতে পটল চাষ করেছেন। তিনি বাসসকে বলেন, এক বিঘা জমিতে চাষ করতে জমি তৈরি, চারা, বাঁশের আড়া, সার, কীটনাশক, পরিচর্যা ইত্যাদির জন্য মোট খরচ হয়েছে কমপক্ষে ৫০ হাজার টাকা। চৈত্র মাসে তিনি জমিতে চারা রোপণ করেন এবং জৈষ্ঠ মাস থেকে পটল বাজারে বিক্রি শুরু করেন। এটি কার্তিক মাস পর্যন্ত চলবে। প্রতি সপ্তাহে জমি থেকে প্রায় ১০ মণ হারে মাসে ৪০ মণ পটল তুলেন। সেই হিসেবে ৬ মাসে তার মোট পটল উৎপাদনের প্রত্যাশা ২৪০ মণ। বর্তমানে পাইকারিভাবে প্রতি মণ পটলের বিক্রি মূল্য ৯শ’ টাকা, যা ২ লাখ টাকার ওপরে।

পাইকারি ব্যবসায়ী আজিজুল জানান, তিনি সরাসরি কৃষকদের কাছ থেকে ১১৫ টাকা দরে সীম কিনে এনে খুচরা ব্যবসায়ীদের কাছে ১৩০ টাকা কেজি দরে বিক্রি করছেন।

নওগাঁ বাজারের খুচরা শাক সবজি ব্যবসায়ী মো. শামসুল আলম এবং হাসান আলী বলেন, তারা নওগাঁর পাইকারি বাজার থেকে সব ধরনের শাক সবজি ক্রয় করেন এবং ভোক্তা পর্যায়ে ১০ টাকা লাভ রেখে খুচরা বিক্রি করে থাকেন।

নওগাঁ জেলা সদরের বড় বাজারে পাইকারি সবজি ব্যবসায়ী বরাত আলী বাসসকে জানান, তিনি বা তার মত ব্যবসায়ীরা গ্রামাঞ্চলের বিভিন্ন হাট এবং কৃষকদের থেকে সরাসরি বিভিন্ন শাক সবজি কিনে এনে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন। খুচরা বিক্রেতারা পরে ভোক্তা পর্যায়ে পৌঁছে দেন।

তিনি বলেন, কৃষকদের কাছ থেকে ৯শ’ টাকা মণ হিসেবে পটল কিনে আনেন এবং খুচরা ব্যবসায়ীদের কাছে মণ প্রতি ১শ’ টাকা লাভ করে ১ হাজার টাকায় বিক্রি করেন। এভাবে তারা সবগুলো শাক সবজি মণ প্রতি ১শ’ থেকে ১৫০ টাকা মুনাফা রেখে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করেন।

বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ৮০ টাকা কেজি, পালং শাক ১০০ টাকা, পটল ৪০ টাকা, লাল শাক ৪০ টাকা, পুঁই শাক ৪০ টাকা, করলা ৮০ টাকা, বেগুন ১০০ টাকা, সীম ১৫০ টাকা, লাউ প্রতিটি ৩০/৪০ টাকা, ঢেড়স ৬০ টাকা, মূলা ৫০ টাকা কেজি, শশা ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

সুলতানপুর থেকে নওগাঁ বড় বাজারে বাজার করতে আসা আব্দুর রশিদ বাসসকে জানান, বাজারে পর্যাপ্ত শীতের শাক সবজি উঠেছে এবং দাম ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। গত মওসুমের তুলনায় এ বছর সব কিছুর দাম কিছুটা কম রয়েছে।

নওগাঁ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বাসস'কে বলেন, কৃষকরা যে আগাম শাক সবজি চাষ করেন, তারা অধিক মূল্য পাওয়ার আশায় কাজ করেন। এ ক্ষেত্রে কৃষকদের পরিশ্রম কিছুটা বেশি হয়। বর্তমানে বাজারে কৃষকরা তাদের উৎপাদিত শাক সবজির যে মূল্য পাচ্ছেন, তাতে তারা সন্তুষ্ট। ভোক্তারাও বর্তমান মূল্যে খুশি রয়েছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক মো. মনজুর রহমান বাসসকে জানান, নওগাঁ জেলার জমি প্রাকৃতিকভাবে অত্যন্ত উর্বর। যে কোন ফসলের মত শাক সবজি উৎপাদনও ভালো হয়। আগাম শাক সবজি চাষ করে জেলার কৃষকরা ভালো দাম পাচ্ছেন।

তিনি জানান, এ বছর জেলায় মোট ৩ হাজার ৩শ’ ৫৫ হেক্টর জমিতে আগাম শীতকালীন শাক সবজি চাষ হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে বই পড়ার আগ্রহ বৃদ্ধিতে ‘পড়া-খেলা উৎসব’ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


ঝালকাঠিতে বই পড়ার আগ্রহ বৃদ্ধিতে ‘পড়া-খেলা উৎসব’ অনুষ্ঠিত

ঝালকাঠি, ১৪ অক্টোবর, ২০২৬ : শিশুদের বই পড়ার দক্ষতা বৃদ্ধির জন্য, পাঠাভ্যাস গড়ে তোলার উদ্দেশ্যে এবং আনন্দের মাধ্যমে শেখার পরিবেশ তৈরি করার লক্ষ্যে ঝালকাঠিতে ‘পড়া-খেলা উৎসব’ আয়োজন করা হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় ঝালকাঠি শহরের পৌরসভা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘রুম টু রিডে’র উদ্যোগে এ উৎসব অনুষ্ঠিত হয়। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. বশির গাজী।

জেলা পরিষদের প্রশাসক ও বিদ্যালয়ের সভাপতি অ্যাড. মো. শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম মজুমদার এবং পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট দীনা ইয়াসমিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘রুম টু রিডে’র ব্যবস্থাপক কামাল হোসেন, ঝালকাঠি সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আল মামুন এবং প্রাথমিক শিক্ষক সমিতির সদর উপজেলা শাখার সদস্যসচিব রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।

আয়োজকেরা জানিয়েছেন, পড়া ও খেলার সমন্বয়ে শিশুদের পঠনদক্ষতা বৃদ্ধি, অভিভাবকদের শিশুদের বই পড়তে উৎসাহিত করা এবং বিদ্যালয় ও আশপাশের এলাকায় বই পড়ার উপযোগী পরিবেশ তৈরি করাই এ উৎসবের মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, ‘রুম টু রিড’ ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি বাংলাদেশে ২০০৯ সাল থেকে শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় প্রাথমিক স্তরে শিশুদের পঠনদক্ষতা বৃদ্ধি ও পাঠাভ্যাস গঠনে কাজ করছে সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিনল্যান্ডে তেল-গ্যাস ও খনিজ অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


গ্রিনল্যান্ডে তেল-গ্যাস ও খনিজ অনুসন্ধানের ঘোষণা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গ্রিনল্যান্ডে ব্যাপকভাবে তেল, গ্যাস ও খনিজ সম্পদের অনুসন্ধান শুরুর প্রস্তুতি চলছে।

বুধবার ট্রাম্পের দেওয়া বক্তব্যে উল্লেখ করা হয়েছে যে, গ্রিনল্যান্ডে অনুসন্ধান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা প্রকাশ করেননি।

ট্রাম্পের দাবি, বিশেষজ্ঞদের মতে, গ্রিনল্যান্ডে সহজে উত্তোলনযোগ্য তেলের মজুত বিশ্বের যেকোনো স্থানের তুলনায় অনেক বেশি।

কৌশলগত অবস্থান এবং বিপুল খনিজ সম্পদের সম্ভাবনার কারণে গ্রিনল্যান্ড দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে দ্বীপটিতে তেল-গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ অনুসন্ধানের পরিকল্পনা সম্পর্কে ট্রাম্পের বক্তব্যে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের ওপর দিয়ে যুক্তরাষ্ট্রে ভবিষ্যতে কোনো হামলা চালানো হলে ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ যেকোনো ধরনের অস্ত্র ভূপাতিত করার হুঁশিয়ারি দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের ওপর ভবিষ্যতে যেকোনো হামলা গ্রিনল্যান্ডের ওপর দিয়ে আসতে হবে। সেখানে আমাদের প্রতিরক্ষা বাহিনী নিয়মিতভাবে ড্রোন, ক্ষেপণাস্ত্র কিংবা এখনো কল্পনাও করা হয়নি—এমন যেকোনো অস্ত্র ভূপাতিত করবে।’

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ও খনিজ সম্পদে সমৃদ্ধ গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ে ট্রাম্পের বারবার হুমকির পর যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেই উত্তেজনা প্রশমনের লক্ষ্যে গত সেপ্টেম্বরে তিন পক্ষ একটি চুক্তি সই করে।

চুক্তির আওতায় গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও ভূমিকা আরও বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। এর ফলে সেখানে নতুন দুটি সামরিক ঘাঁটি স্থাপন এবং ট্রাম্পের প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার পথও উন্মুক্ত হয়েছে।

তবে চুক্তিতে ডেনমার্কের সার্বভৌমত্ব এবং গ্রিনল্যান্ডের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলে অবস্থিত একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ। এর অবস্থান ও খনিজ সম্পদের কারণে অঞ্চলটি নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহ দীর্ঘদিনের।

সূত্র: আনাদোলু এজেন্সি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জয়পুরহাটে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


জয়পুরহাটে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

জয়পুরহাট, ১৪ অক্টোবর, ২০২৬ : বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত একটি প্রশিক্ষণ কর্মসূচি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মসূচিটি আজ বুধবার শহরের ছমির উদ্দিন হোটেল মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং জেলা কার্যালয় জয়পুরহাটের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের জন্য করণীয় এবং বাজার ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন জয়পুরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুবাইর আল-ফয়সাল, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জয়পুরহাট জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার সুমাইয়া আফরিন জিনিয়া, এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জয়পুরহাটের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান।

প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তারা উল্লেখ করেন, জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজালমুক্ত ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

এ লক্ষ্যে বাজারের ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদের সচেতন হওয়ার পাশাপাশি সঠিক বাজার ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%