ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

নয়াদিল্লির প্রেস ক্লাবে মোদির প্রতিকৃতিতে পূজা


নয়াদিল্লির প্রেস ক্লাবে মোদির প্রতিকৃতিতে পূজা

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতির সামনে পূজার আয়োজন করেছেন তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে মোদির ছবি সংবলিত একটি কার্ডবোর্ড রেখে ‘জয় জয় মোদি’ ও ‘হর হর মোদি’ স্লোগান দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে নরেন্দ্র মোদিকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণের ঘোষণা দিয়েছেন তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের সদস্যরা। যেই এলাকায় মন্দিরটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, সেখানে আয়োজনের অংশ হিসেবেই এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে তৃতীয় লিঙ্গের নেতা ড. রাজন সিং ও মহামণ্ডলেশ্বর বৈভবী মহারাজ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিতের আহ্বান

আয়োজকেরা এই বিশেষ কর্মসূচির নাম দেন ‘শ্রী মোদি চালিশা’। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত ‘হনুমান চালিশা’র আদলে এই নামকরণ করা হয়েছে। এ সংক্রান্ত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।

তবে প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পূজা করার জন্য তাদের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। সংগঠনটির দাবি, আয়োজকেরা সংবাদ সম্মেলনের কথা বলে হলটি ভাড়া নিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলনের বদলে তারা সেখানে পূজার আয়োজন শুরু করেন।

বিষয়টি নজরে আসার পরপরই প্রেস ক্লাব কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। তাদের মতে, সংবাদ সম্মেলনের নামে পূজার আয়োজন করা হল ভাড়ার চুক্তির শর্তের সরাসরি লঙ্ঘন।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া নিশ্চিত করে, তাদের প্রাঙ্গণে আয়োজিত ওই অনুষ্ঠানের সঙ্গে কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা ছিল না। সংবাদ সম্মেলনের শর্ত ভঙ্গ করার বিষয়টি নিশ্চিত হওয়ার সঙ্গেই তারা অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।

আরও পড়ুন: শিক্ষকদের সাংবাদিকতা করার অনুমতি নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৯ এম


সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতু ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব-১১-এর অপারেশন কর্মকর্তা ক্যাপ্টেন মো. রওনক এরফান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু ও আশপাশের এলাকায় প্রায়ই বিভিন্ন অপরাধ সংঘটিত হয়ে থাকে, যার মধ্যে ছিনতাইও রয়েছে। এসব অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাবের নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে কাঁচপুর ব্রিজ এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে সড়কের পাশের একটি ঝোপে তল্লাশি চালায় র‍্যাবের সদস্যরা। এ সময় সেখানে কাপড়ের ব্যাগে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার চাকু পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো উদ্ধার করে জব্দ করা হয়।

তবে এসব অস্ত্র সেখানে কারা রেখে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার করা অস্ত্র ও গুলির বিষয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১১ আরও জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে কোনো অপরাধী চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ঢাবি উপাচার্য

ডাকসু নির্বাচনের তফসিল চূড়ান্ত হয়নি, পর্যালোচনায় আছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩০ এম


ডাকসু নির্বাচনের তফসিল চূড়ান্ত হয়নি, পর্যালোচনায় আছে

ডাকসু নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম জানিয়েছেন, পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, ডাকসু নির্বাচন কীভাবে আয়োজন করা হবে, নির্বাচনের জন্য কী কী প্রস্তুতি প্রয়োজন এবং সংশ্লিষ্ট অংশীজন কারা-এসব বিষয়ে আলোচনা হয়েছে।

শিক্ষার্থী ও বিভিন্ন সক্রিয় ছাত্রসংগঠনের সঙ্গে বৈঠক করার পাশাপাশি শৃঙ্খলা পরিষদের সঙ্গেও আলোচনা করা হবে।

বুধবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে এসব তথ্য জানান।

এদিকে, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন আজ থেকে শুরু হচ্ছে। তিনি জানান, প্রতিটি আবাসিক হলের পরিস্থিতি সম্পর্কে প্রশাসনকে প্রতিবেদন দিতে প্রভোস্টদের দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রভোস্টরা নিজ নিজ হলে সভা করবেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে প্রশাসনকে অবহিত করবেন। পাশাপাশি বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গেও পর্যায়ক্রমে বৈঠক করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ডাকসুর সংবিধানের ৬ (গ) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচিত পদাধিকারীরা ৩৬৫ দিন দায়িত্ব পালন করবেন। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে নির্বাচিত পদাধিকারীরা সর্বোচ্চ আরো ৯০ দিন অথবা নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত, যেটি আগে ঘটে-দায়িত্বে থাকতে পারবেন।

এতে করে ডাকসু স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে।

বর্তমান ডাকসু কমিটি গত বছরের ১৪ সেপ্টেম্বর দায়িত্ব গ্রহণ করে। সে হিসাবে তাদের এক বছরের মেয়াদ শেষ হওয়ার সময় ঘনিয়ে এসেছে। নির্বাচন তফসিল চূড়ান্ত না হলে সংবিধানের বিধান অনুযায়ী সর্বোচ্চ ১৪ ডিসেম্বর পর্যন্ত বর্তমান কমিটির মেয়াদ বাড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাবানল-দাবদাহ, ভয়াবহ বিপর্যয়ের মুখে ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৫ এম


দাবানল-দাবদাহ, ভয়াবহ বিপর্যয়ের মুখে ইউরোপ

ইউরোপে গ্রীষ্মের সময় দাবদাহ এবং ভয়াবহ দাবানলের ঘটনাগুলি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গেছে। সম্প্রতি বেলজিয়ামে ঘটে যাওয়া একটি রেকর্ড ভাঙা দাবানল এই বিষয়ে একটি স্পষ্ট উদাহরণ। এই দাবানল দেশের ইতিহাসে সবচেয়ে বড়, যেখানে পিটল্যান্ড ও পাইন বন সহ প্রায় ৩ হাজার হেক্টর এলাকা পুড়ে ছাই হয়ে যায়। তীব্র তাপদাহের কারণে, তাপমাত্রা প্রায় ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে যায় এবং এই পরিস্থিতির ফলস্বরূপ এই অগ্নিকাণ্ড শুরু হয়। এর ফলস্বরূপ, প্রশাসন ওয়াইমস ও বুটজেনবাখ এলাকার অন্তত ৬০০ বাসিন্দা এবং পর্যটককে দ্রুত সরিয়ে নিতে বাধ্য হয়। স্থানীয় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের সমন্বিত জরুরি উদ্ধারকারী দল দীর্ঘদিনের প্রচেষ্টায় কাজ করে চলেছে। সাম্প্রতিক কিছু বৃষ্টি ও একটু ঠান্ডা আবহাওয়া উদ্ধারকর্মীদের কাজে সামান্য স্বস্তি ফিরিয়ে এনেছে, কিন্তু সংকট এখনও কাটেনি।

বেলজিয়ামের এই ঘটনা আসলে উত্তর গোলার্ধজুড়ে ছড়িয়ে পড়া চরম আবহাওয়ার অংশ। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্যমতে, বিশ্বের স্থলভাগ এবং সমুদ্রের উপরিভাগের তাপমাত্রা রেকর্ড স্তরে পৌঁছেছে। উত্তর গোলার্ধের বিভিন্ন দেশে তীব্র তাপদাহ, দীর্ঘস্থায়ী খরা এবং বিপজ্জনক দাবানল হয়েছে, যা এখন নিত্যদিনের সংযোগ হয়ে উঠেছে। অনেক অঞ্চলে আকস্মিক অতিবৃষ্টি এবং বন্যাও দেখা দিয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বায়ুমণ্ডলের এই টানা চরম রূপের মূল কারণ হচ্ছে দীর্ঘমেয়াদী বৈশ্বিক উষ্ণায়ন এবং উত্তর গোলার্ধজুড়ে বিস্তৃত উচ্চ ও নিম্নচাপ ব্যবস্থা। এই উচ্চচাপ এলাকাগুলো দীর্ঘ সময় ধরে একই স্থানে আটকে থেকে গরম এবং শুষ্ক পরিস্থিতি তৈরি করছে, যা সপ্তাহজুড়ে স্থায়ী হচ্ছে।

এই স্থবির উচ্চচাপ ব্যবস্থার কারণে মাটির আর্দ্রতা আশঙ্কাজনকভাবে কমে গেছে এবং ইউরোপের প্রধান নদীগুলোর পানির স্তর অস্বাভাবিকভাবে নিচে নেমে গেছে। তাছাড়া দাবানলের ফলে বায়ুমণ্ডলে বায়ুদূষণের মাত্রা ব্যাপকভাবে বেড়ে গেছে। ইউরোপের এই প্রতিকূল পরিস্থিতির পেছনে বৈশ্বিক জলবায়ু অনুঘটক 'এল নিনো'র ভূমিকা নিয়ে আলোচনা করে থাকলেও জলবায়ু বিজ্ঞানীদের ধারণা ভিন্ন। ইউরোপীয় মহাদেশীয় আবহাওয়ার ওপর প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠীয় তাপমাত্রার সরাসরি প্রভাব স্থায়ীভাবে নয়। বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেছেন, এল নিনো বিশ্বজুড়ে প্রভাব ফেললেও ইউরোপের অক্ষাংশে এর প্রভাব অত্যন্ত পরোক্ষ এবং তুলনামূলকভাবে দুর্বল। যদিও এটি শীতকালে পশ্চিমা এবং দক্ষিণ ইউরোপে কিছুটা মৃদু বা আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা বাড়াতে পারে, তবে গ্রীষ্মকালীন তাপদাহে এর সরাসরি কোনো বড় প্রভাব নেই।

বাস্তবতা হলো, ইউরোপের এই চরম গ্রীষ্মকালীন তাপদাহ এবং ক্রমবর্ধমান দাবানলের মূল কারণ স্থানীয় এবং কাঠামোগত বিষয়। বায়ুমণ্ডলে আটকে থাকা স্থায়ী উচ্চচাপ, পিটল্যান্ড এবং মাটির উপরের গভীর শুষ্কতা এবং মানুষের কারণে হওয়া দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তনই এই পরিস্থিতিকে প্রতিনিয়ত আরও ভয়াবহ করে তুলছে। এল নিনোর মতো প্রাকৃতিক চক্র বিশ্বব্যাপী কিছু সময়ের জন্য তাপমাত্রা বাড়িয়ে দিলেও, ইউরোপে তাপদাহ এবং দাবানলের মূল জ্বালানি যোগাচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন এবং অভ্যন্তরীণ আবহাওয়াগত পরিবর্তনগুলির প্রভাব।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে ২৪ ঘণ্টায় উদ্ধার ৪ জনের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

১০:৩৯ এম


গাজীপুরে ২৪ ঘণ্টায় উদ্ধার ৪ জনের মরদেহ

গাজীপুরে গত ২৪ ঘন্টায় চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একটি ট্রেনে কাটা পড়ে নিহত এক যুবক, সড়ক দুর্ঘটনায় নিহত এক নারী এবং মোটরসাইকেল চালক ও বিদ্যুৎস্পৃষ্টে নিহত এক দিন মজুর রয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে কালিয়াকৈর, শ্রীপুর এবং মহানগরীর বিভিন্ন স্থানে এ দুর্ঘটনাগুলি ঘটে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-জয়দেবপুর-যমুনা সেতু রেল পথের কালিয়াকৈর উপজেলার হাইটেক পার্ক এলাকায় ঢাকাগামী ট্রেনের নিচে কাটা পড়ে যুবক শাকিল (৩১) নিহত হয়। নিহত শাকিল টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেকিপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

অপরদিকে, শ্রীপুরের বরামা গ্রামের সত্তরোর্ধ বৃদ্ধ তারা বানু ঔষুধ কেনার জন্য অটোরিকশাযোগে বাজারে যাচ্ছিলেন। এদিন দুপুরে শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে দ্রুত গতির ডাম্প ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এসময় অটোরিকশা দুমড়ে-মুচড়ে তাদের বানু নিহত হয়। নিহতের ছেলে মাইনুদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় আরো চার যাত্রী গুরুতর আহত হন।

নিহত তারা বানু উপজেলার বরমী ইউনিয়নের বরামা গ্রামের মৃত আব্দুর হাইয়ের স্ত্রী। আহতরা হলেন একই গ্রামের আব্দুল আউয়াল (৪৫), মমতাজ উদ্দিন তালুকদার (৪০) এবং নুরুল ইসলাম (৩২)। তাদেরকে স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুর পলাশ চন্দ্র (৪০) নিহত হয়েছে। তিনি দিনাজপুরের কাহারুল খান্ডা গ্রামের সূর্য কান্তের ছেলে এবং ওই গ্রামের রবিউল ইসলামের বাড়িতে বসবাস করে দিনমজুরের কাজ করতেন। বুধবার (১৯ আগস্ট) সারাদিন কাজ শেষে রাতে বাসায় ফিরে গোসল শেষ করে ভেজা কাপড় উঠানের তারে মেলে দিতে যান। হঠাৎ কোনো এক সময়ে বিদ্যুতায়িত হওয়া ওই তারের স্পর্শ করার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুর নিহত হয়।

খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে এবং নিহতের স্বজনদের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ তাদের কাছে হস্তান্তর করে।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা শাহাবুল ইসলাম বলেন, দুপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর রাজেন্দ্রপুর (বিমান বাহিনী) ঘাঁটি এলাকায় ইউটার্ন নেওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় জানতে পারেনি পুলিশ। স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%