ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

নবীনগরে বালুখেকোদের তান্ডবে কৃষিজমি বিলীন, স্থানীয়দের প্রতিবাদ


নবীনগরে বালুখেকোদের তান্ডবে কৃষিজমি বিলীন, স্থানীয়দের প্রতিবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে মেঘনা নদীর তীরবর্তী কৃষিজমি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা গ্রামে স্থানীয়দের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন শফিউল আলম, মো. আলকাস, নাজির হোসেন ও জলিল হাজী প্রমুখ।

বক্তারা জানান, নরসিংদীর রায়পুরা উপজেলার একটি বালুখেকো চক্র ইজারা ছাড়াই অবৈধভাবে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছে। তারা দিনের বেলায় নদীর মাঝখান থেকে বালু উত্তোলন করলেও রাতের আঁধারে মেঘনার তীরবর্তী কৃষিজমি থেকে বালু উত্তোলন করছে। স্থানীয়দের অভিযোগ, অব্যাহতভাবে বালু উত্তোলনের ফলে ইতোমধ্যে প্রায় ১শত একর চরের জমি নদীতে বিলীন হয়ে গেছে।

আরও পড়ুন: ঋণের বোঝা ও বনদস্যুদের শঙ্কায় পাইকগাছার জেলেদের সাগরে যাওয়ার প্রস্তুতি, নৌকা ও জাল গোছাতে ব্যস্ত

বক্তারা আরও বলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার একাধিক বালুখেকো চক্র রাতের অন্ধকারে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এর ফলে ধরাভাঙ্গা গ্রামের নদীর তীরবর্তী কৃষিজমিগুলো বিলীন হয়ে যাচ্ছে। নদীগর্ভে কৃষিজমি হারিয়ে গ্রামের সাধারণ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। অনেক কৃষক তাদের জমি হারিয়ে নিঃস্ব হওয়ার উপক্রম হয়ে পড়েছেন।

এই অবস্থায় বক্তারা অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হলে আন্দোলন গড়ে তোলার মাধ্যমে বালুখেকোদের প্রতিহত করার ঘোষণা দেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল গ্রামের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিলেন শিবির সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তার উপর জোর দিলেন শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘ষষ্ঠ ডিপ্লোমা সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দিনব্যাপী এই সামিটের প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন, “ডিপ্লোমা প্রকৌশলীদের শিক্ষা কারিকুলাম দীর্ঘদিন ধরে অমীমাংসিত হয়ে আছে। এখানে গবেষণার জন্য পর্যাপ্ত গবেষণাগার ও আধুনিক যন্ত্রপাতি (ইকুইপমেন্ট) নেই। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, এ বিশাল খাতের সংকট নিরসনে সরকারের কোনো সদুদ্যোগও চোখে পড়ে না।”

এ সময় তিনি কারিগরি শিক্ষার মানোন্নয়ন এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

নুরুল ইসলাম সাদ্দাম আরও বলেন, “একটি টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের উন্নয়ন ও উৎপাদনের অন্যতম চালিকাশক্তি। সততা, নৈতিকতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলে প্রিয় মাতৃভূমিকে এগিয়ে নেওয়ার সম্মুখসারির কারিগর হতে হবে। পাশাপাশি নিজেদের ন্যায্য অধিকার আদায় এবং কারিগরি শিক্ষার বিদ্যমান সংকট নিরসনে শিক্ষার্থীদের সজাগ ও সচেতন ভূমিকা পালন করতে হবে।”

সামিটে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের দায়িত্বশীলরা তাদের বক্তব্যে পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সুন্দর ও ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণে দক্ষ প্রকৌশলী হওয়ার পাশাপাশি উত্তম চরিত্র, সময়ানুবর্তিতা ও ইসলামি শিষ্টাচারের চর্চা জরুরি। নিয়মতান্ত্রিক জীবনযাপন ও নিয়মানুবর্তিতার মাধ্যমে দেশের ইতিবাচক পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালনের জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

সামিটে ‘ডিপ্লোমা প্রকৌশলীদের ক্যারিয়ার ভাবনা ও জব অপরচুনিটি’ শীর্ষক প্যানেল আলোচনায় আমন্ত্রিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের সাবেক সভাপতি প্রকৌশলী ইরফানুল হাসান সাকিব, ডুয়েটের সাবেক সভাপতি প্রকৌশলী ইমরুল কায়েস পরাগ, এলজিইডির সহকারী প্রকৌশলী জাহিদুল হাসান, ন্যাশনাল ডিপ্লোমা ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল মো. এম রহমান বাপ্পি এবং এফডিইবি নেতারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক হেলাল উদ্দিন রুবেল এবং শিল্প ও সংস্কৃতি সম্পাদক জাকির হোসেন। এ ছাড়া প্রকৌশলী, শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদসহ বিভিন্ন পেশাজীবী ও অতিথিরা অনুষ্ঠানে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অলিম্পিক-কমনওয়েলথ-এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


অলিম্পিক-কমনওয়েলথ-এশিয়ান গেমসে পদক জয়ের লক্ষ্য: ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে একটি নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে জানান, সঠিক পরিকল্পনা ও নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে অলিম্পিক, কমনওয়েলথ ও এশিয়ান গেমসের মতো মেগা আসরে শুধু অংশগ্রহণ নয়, বরং পদক জয়ের জন্য লড়াই করবে বাংলাদেশ।

আজ জাতীয় স্টেডিয়ামে সামার অ্যাথলেটিকসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ ও তা লালনের ওপর গুরুত্বারোপ করে বলেন, 'আমরা প্রথম আসরের সব খেলোয়াড়কে ট্রেনিং করিয়ে তাদের মধ্য থেকে সিলেক্ট করে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তি করিয়ে দেব। তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায়-দায়িত্ব সরকার বহন করবে। আমরা তাদেরকে প্রতিষ্ঠিত খেলোয়াড় হিসেবে তৈরি না করা পর্যন্ত ছাড়বো না।' তিনি বিশ্বাস করেন, এসব খেলোয়াড় ভবিষ্যতে বিশ্বমঞ্চে বাংলাদেশের সুনাম উজ্জ্বল করবে।

আমিনুল হক খেলাধুলার সামাজিক ও রাষ্ট্রীয় গঠনে ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী দৃঢ়ভাবে বিশ্বাস করেন—খেলাধুলার মাধ্যমে আমরা একটি ঐক্যবদ্ধ, সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জাতি গড়ে তুলতে পারি। এর মাধ্যমে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রের গুণগত পরিবর্তন নিশ্চিত করা সম্ভব।'

গ্যালারিতে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'আমাদের সামনে গ্যালারিতে বসে থাকা আগামীর প্রজন্মকে আমরা আহ্বান করি—খেলাধুলার মাধ্যমে যেমন সুস্থ জাতি গড়তে চাই, তেমনি সন্তানদের ডিভাইসের হাত থেকে দূরে রাখতে চাই। সর্বপরি একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চাই।'

প্রতিমন্ত্রী হুট করে বা রাতারাতি ক্রীড়াঙ্গনে বড় পরিবর্তন সম্ভব নয় উল্লেখ করে বলেন, 'আমাদের লক্ষ্য আগামী পাঁচ বছর পরে। স্পোর্টসের যে নতুন কার্যক্রম শুরু করেছি, তা রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়। আমরা জিরো থেকে শুরু করেছি। তবে খেলোয়াড়দের ভেতরে পেশাদারিত্বের মনোভাব, কমিটমেন্ট ও দেশপ্রেম নিশ্চিত করতে পারলে আগামী পাঁচ বছর পর অলিম্পিক, কমনওয়েলথ কিংবা এশিয়ান গেমসে আমরা পদকের জন্য লড়াই করব, ইনশাআল্লাহ।'

অনুষ্ঠানে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্র ধারণ করার জন্য সকল ক্রীড়াবিদ ও আয়োজকদের প্রতি আহ্বান জানানো হয়। প্রতিমন্ত্রী বর্তমান সরকার ও মহামান্য রাষ্ট্রপতি খেলোয়াড়দের পরিবার এবং ক্রীড়া সংগঠকদের পাশে রয়েছে বলে আশ্বস্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্বধলার রাজনীতিতে গ্রুপিংয়ের আলোচনা, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তিন প্রস্তুতি সভা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


পূর্বধলার রাজনীতিতে গ্রুপিংয়ের আলোচনা, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তিন প্রস্তুতি সভা

 

নেত্রকোনার পূর্বধলার বিএনপির রাজনীতিতে বিভিন্ন গ্রুপের তৎপরতার মধ্যে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনকে কেন্দ্র করে তিন দিনে তিনটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২০, ২১ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত এসব সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০ অক্টোবর উপজেলা সদরের হেলিপ্যাড মাঠসংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ আবু তাহের তালুকদার। সভায় সভাপতিত্ব করেন মনসুর আজাদ খোকন আকন্দ এবং সঞ্চালনা করেন নাজমুল হুদা ফিরোজ।

পরদিন ২১ অক্টোবর জামতলা বাজারের অস্থায়ী কার্যালয়ে আরেকটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মাহবুব তালুকদার।

সর্বশেষ ২৩ অক্টোবর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এ এস এম শহিদুল্লাহ ইমরান। জরুরি কাজে ঢাকায় অবস্থান করায় তিনি সভায় উপস্থিত থাকতে পারেননি। সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একই প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে পৃথক সময়ে একাধিক প্রস্তুতি সভা আয়োজন পূর্বধলার স্থানীয় রাজনৈতিক তৎপরতাকে আলোচনায় এনেছে। তবে এসব সভা দলীয় গ্রুপিংয়ের কারণে হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো বক্তব্য বা তথ্য পাওয়া যায়নি।

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতির পাশাপাশি পূর্বধলার বিএনপির বিভিন্ন পক্ষের মধ্যে সমন্বয় ও সাংগঠনিক সম্পর্ক কেমন—তা নিয়েও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১৫ বছরের সাব্বিরের

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১৫ বছরের সাব্বিরের

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় সাব্বির (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করে সে।

নিহত সাব্বির কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের নোয়াগাঁও পূর্বপাড়ার বাসিন্দা মিলন মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মোটরসাইকেল নিয়ে কসবার দিকে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় সাব্বির। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লায় পাঠান। পরে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

মাত্র ১৫ বছর বয়সে সাব্বিরের এমন অকালমৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%