ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

প্রথম টি-টোয়েন্টির একাদশ নিয়ে মুখ খুললেন লিটন


প্রথম টি-টোয়েন্টির একাদশ নিয়ে মুখ খুললেন লিটন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ দল। মিরপুরে ওয়ানডে সিরিজে পেসারদের দাপটে টাইগাররা জয়ী হয়েছিল। তবে টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে একাদশ নিয়ে অধিনায়ক লিটন দাস ধোঁয়াশা কাটালেন না।

মঙ্গলবার (১৬ জুন) টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন।

এসময় একাদশ নিয়ে লিটন বলেন, প্রতিপক্ষের শক্তি, দুর্বলতা, কোন উইকেটে খেলছি, উইকেটের আচরণ কেমন; এসব কিছু বিবেচনায় নিয়েই একাদশ সাজানো হবে। যেহেতু দুইজনের বেশি তিন স্পিনার একসঙ্গে খেলার সম্ভাবনা খুব কম। আবার খেলতেও পারে। দেখা যাক, কাল পর্যন্ত অপেক্ষা করবেন।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

স্কোয়াডে রিশাদ হোসেন ও নাসুম আহমেদের সঙ্গে আরও একজন স্পিনার থাকায় একাদশে স্পিন কম্বিনেশন নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। তবে অধিনায়কের বক্তব্য থেকে জানা যায়, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ম্যাচের দিন উইকেটের আচরণের ওপর।

একাদশ নিয়ে প্রশ্নের পাশাপাশি দলের আত্মবিশ্বাস নিয়েও কথা বলেছেন লিটন। ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার মত শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভালো ক্রিকেট খেলাকে তিনি একটি বড় প্রাপ্তি হিসেবে দেখছেন।

লিটন বলেন, ‘অবশ্যই যখন বড় দলের সঙ্গে ভালো ক্রিকেট খেলবেন, শুধু সিরিজ জেতাই নয়, আমরা তিন ম্যাচেই ভালো ক্রিকেট খেলেছি। এটা আমাদের জন্য ইতিবাচক। তবে টি-টোয়েন্টি ভিন্ন ফরম্যাট। আমাদের দলও ভিন্ন, তাদের দলও ভিন্ন। তবে বেশিরভাগ ক্রিকেটার ওয়ানডে সিরিজ খেলেছে, তাই আমাদের আত্মবিশ্বাসটা আছে।’

বাংলাদেশের পেস আক্রমণও এবার পূর্ণ শক্তিতে ফিরেছে। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের ফিরায় প্রতিযোগিতা বেড়েছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন লিটন।

আরও পড়ুন: এবিজি ইউনিভার্সিটি কাপ ক্রিকেটে ফারইস্টকে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দুই জয়

তিনি বলেন, এটা দলের জন্য খুবই ভালো। বেঞ্চ অনেক শক্ত হয়েছে। যেকোনো খেলোয়াড়কে খেলানো সম্ভব। তাসকিন ও ফিজ বড় নাম। তাদের অভিজ্ঞতাও অনেক। আগের সিরিজে বিশ্রামে ছিল, এখন ফিরেছে। পূর্ণ শক্তির দল নিয়েই আমরা মাঠে নামছি।

কিন্তু শুধু বোলিং নয়, ব্যাটিং বিভাগেও আরও উন্নতির সুযোগ দেখছেন অধিনায়ক। বিশেষ করে লোয়ার মিডল অর্ডারের ব্যাটারদের কাছ থেকে বেশি অবদান প্রত্যাশা করছেন তিনি।

ব্যাটিং ইউনিট নিয়ে টাইগার দলপতি আরও বলেন, যেকোনো দলের সাথে জিততে হলে নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। আমাদের লোয়ার মিডল অর্ডারে যারা ব্যাট করে, তাদেরও অনেক দায়িত্ব রয়েছে। সুযোগ পেলে মনে হয় তাদের কাছ থেকে ভালো ফিডব্যাক পেলে দল ভালো ফল এনে দিবে।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিকেএসপিতে ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


বিকেএসপিতে ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা, ১৬ জুন ২০২৬ : বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর ক্রীড়াবিজ্ঞান বিভাগের ব্যবস্থাপনায় আজ থেকে শুরু হয়েছে ‘স্পোর্টস, এক্সারসাইজ মেডিসিন, রিহ্যাবিলিটেশন ও বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস)’ শীর্ষক তিন দিনব্যাপী একটি বিশেষায়িত সেমিনার ও কর্মশালা। আজ বিকেএসপি অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এই সেমিনারের উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আমিনুল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, নিজের খেলোয়াড়ী জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরে বলেন, আধুনিক খেলাধুলায় খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখতে এবং ইনজুরি কাটিয়ে উঠতে এই ধরণের কর্মশালার আয়োজন অত্যন্ত জরুরী ও সময়োপযগী।

তিনি আরও বলেন, আমরা দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে স্পোর্টস সায়েন্স এবং স্পোর্টস মেডিসিন নিয়ে কাজ শুরু করেছি। এটি ইতিহাসে প্রথমবারের মতো, ক্রীড়াবিদদের জন্য বাজেটে বিশেষ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এটি সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দুরদর্শী নেতৃত্বের কারণে। খেলাধুলার মাধ্যমে যেভাবে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় বলীয়ান হয়ে সমাজের আমূল পরিবর্তন ঘটানো সম্ভব, সেই বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উপস্থিত ক্রীড়াবিদ ও ট্রেইনিদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আরও বলেন, আপনারা অবশ্যই প্রশিক্ষকদের কথা মেনে চলতে হবে এবং কঠোর শৃঙ্খলা বজায় রাখতে হবে। নিজেদের করণীয় ও লক্ষ্য সম্পর্কে সচেতন না হলে, খেলায় কাঙ্খিত সাফল্য আসবে না। একই সাথে, তিনি এই কর্মশালা থেকে প্রাপ্ত জীবনরক্ষাকারী জ্ঞানকে শুধুমাত্র নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে, সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এই তিন দিনব্যাপী সেমিনারের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে রয়েছে অংশগ্রহণকারীদের জন্য ‘বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস)’ -এর তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ। মাঠের ভেতর বা বাইরে যেকোনো জরুরি পরিস্থিতিতে জীবনরক্ষাকারী প্রাথমিক চিকিৎসা, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর), অটোমেটেড এক্সটার্নাল ডিফিব্রিলেটর (এইডি) ব্যবহার, শ্বাসকষ্টজনিত জরুরি অবস্থা মোকাবেলা এবং আহত খেলোয়াড়কে নিরাপদ সহায়তা প্রদানের কৌশল সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালা শেষে, সফলভাবে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীকে সুইডেনের ‘এফএসি’ (ফার্স্ট এইড কোর্চ) কর্তৃক আন্তর্জাতিক সনদ প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, বিকেএসপির মহাপরিচালক, ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল মো. গোলাম মাবুদ হাসান এবং পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অধিকর্তাগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে ক্রীড়া, চিকিৎসা, ফিজিওথেরাপি, পুনর্বাসন ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ, বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রশিক্ষক এবং ক্রীড়াবিদবৃন্দ অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মতবিনিময় সভা

স্কুল থেকেই সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


স্কুল থেকেই সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্কুল পর্যায় থেকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। দেশের যুব সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ গ্রাস থেকে রক্ষা করতে হবে। এজন্য দেশব্যাপী খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং উদ্ভাবনী প্রতিযোগিতার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

মঙ্গলবার, চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মের সামনে এখন একটি বড় সমস্যা হচ্ছে মাদক। বিশ্বব্যাপী এর প্রকোপ কম-বেশি থাকলেও এখানে এর প্রকোপ আশঙ্কাজনক। কিন্তু প্রশ্ন হলো, আমরা কতজনকে ধরব? কতজনকে চিকিৎসা দেব বা কাউন্সেলিং করব? আমাদের সক্ষমতা ও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। তাই এর সমাধানে আমাদের বিকল্প পথ খুঁজতে হবে।

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তোলার ব্যাপারে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ১৫ থেকে ২৫ বছর বয়সি তরুণ-তরুণীদের শারীরিক ও মানসিক যে বিপুল শক্তি থাকে, তা ইতিবাচক খাতে ব্যবহারের সুযোগ করে দিতে হবে। আর এর অন্যতম প্রধান মাধ্যম হল খেলাধুলা ও সংস্কৃতি। অথচ ঢাকা শহরসহ সারা দেশে এখন খেলার মাঠের তীব্র সংকট বিরাজমান।

তরুণদের এই শক্তিকে কাজে লাগানোর জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা ইতিমধ্যে 'নতুন কুঁড়ি' স্পোর্টস ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চালু করেছি। সম্প্রতি শেষ হওয়া একটি শিক্ষা বিভাগীয় ইভেন্টে সারা দেশের প্রায় ২২ লাখ ছেলে-মেয়ে অংশগ্রহণ করেছে। দল-মত নির্বিশেষে সকল পরিবারের সন্তানরা এখানে যুক্ত হয়েছে। তবে দুঃখের বিষয়, এত বড় একটি আয়োজন আমাদের দেশের সংবাদমাধ্যমগুলোর কাছে সেভাবে গুরুত্ব পায়নি।

শুধু খেলাধুলা নয়, বিজ্ঞান ও প্রযুক্তিতে তরুণদের মেধা বিকাশের জন্য জেলা ও বিভাগীয় পর্যায়ে উদ্ভাবনী মেলা বা সায়েন্স ফেয়ারের আয়োজনের ওপরও তিনি গুরুত্ব দেন। তিনি বলেন, বছরের নির্দিষ্ট কিছুদিন (যেমন ১৬ ডিসেম্বর বা ২১ ফেব্রুয়ারি) ছাড়া কেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সারা বছর সাংস্কৃতিক বা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় না! যুব সমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে এই চর্চাগুলো সারা বছর চালু রাখতে হবে।

তরুণদের নৈতিক অবক্ষয় রোধ এবং সামাজিক মূল্যবোধ ফিরিয়ে আনার ওপর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজকাল দেখা যায় একটি জীবন্ত প্রাণীকে পিটিয়ে মারা হচ্ছে এবং ১০ জন মিলে তা মোবাইলে রেকর্ড করছে। এগুলো অস্বাভাবিক মানসিকতা। তাই স্কুল পর্যায় থেকেই আমাদের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে। তথ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক সংস্কার, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ এবং সরকারের প্রস্তাবিত 'ফ্যামিলি কার্ড' ও 'ফার্মার্স কার্ড' এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

মতবিনিময় সভায় তথ্যমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ ব্যাংকে ১ হাজার ৩৩৫ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


৬ ব্যাংকে ১ হাজার ৩৩৫ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকে সমন্বিতভাবে ‘অফিসার (ক্যাশ)’ পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করার সুযোগ পাবেন। আবেদন প্রক্রিয়া আগামী ১২ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

পদের বিবরণ অনুযায়ী মোট পদ রয়েছে: ১৩৩৫টি। এর মধ্যে রূপালী ব্যাংক পিএলসি: ৭৭২টি, অগ্রণী ব্যাংক পিএলসি: ৪০০টি, বাংলাদেশ কৃষি ব্যাংক: ১২৭টি, বেসিক ব্যাংক পিএলসি: ২৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি: ১১টি, এবং প্রবাসীকল্যাণ ব্যাংক: ২টি।

বেতন স্কেল হতে পারে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী ১৬,০০০-৩৮,৬৪০ টাকা। যোগ্যতার জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি লাগবে। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১ এপ্রিল ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া অনুসারে, আগ্রহী প্রার্থীদের https://erecruitment.bb.org.bd-এ ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। যারা আগে নিবন্ধন করেছিলেন, তারা সেই সিভি ব্যবহার করে আবেদন করতে পারবেন; নতুন প্রার্থীদের প্রথমে নিবন্ধন করতে হবে।

আবেদন ফি হিসেবে অফেরতযোগ্য ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ডাচ্‌-বাংলা ব্যাংক পিএলসির মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রকেট’-এর মাধ্যমে এই ফি প্রদান করতে হবে। ফি প্রদান ও Payment Verify করার শেষ সময় ১৪ জুলাই ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে এলএনজি সরবরাহ অব্যাহত থাকবে: কাতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


বিশ্ববাজারে এলএনজি সরবরাহ অব্যাহত থাকবে: কাতার

কাতার এই আশা প্রকাশ করেছে যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে সাম্প্রতিক সমঝোতা হয়েছে, সেটি হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক রাখতে সহায়ক হবে। এর ফলে বিশ্ববাজারে কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নির্বিঘ্নে চলমান থাকবে।

এক সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এই সমঝোতা হরমুজ প্রণালির নৌপথ খোলামেলা রাখতে ইতিবাচক ভূমিকা পালন করবে বলে আশা তাদের রয়েছে। এর মাধ্যমে কাতার প্রয়োজনীয় দেশগুলোতে এলএনজি নিত্য রপ্তানি অব্যাহত রাখতে সক্ষম হবে।

‘ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি সহায়তায় সবসময় পাশে থাকবে কাতার’— এ মন্তব্য করেন আল-আনসারি। তিনি আরও জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হতে যাওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) আনুষ্ঠানিক অনুষ্ঠানে অংশ নিতে শুক্রবার কাতারের প্রতিনিধিরা সুইজারল্যান্ডের জেনেভায় উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, এই সমঝোতা বাস্তবায়নে মধ্যস্থতার ক্ষেত্রে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দুই দেশের মধ্যে আলোচনার অগ্রগতিতে দেশটি সক্রিয়ভাবে সহযোগিতা করেছে।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%