ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘ছাত্রদলে ছাত্র নাই সব বস্তির টোকাই': এমপি রায়হান সিরাজী


‘ছাত্রদলে ছাত্র নাই সব বস্তির টোকাই

রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উদ্ধৃত করে বলেন, “ম্যাডাম খালেদা জিয়া আক্ষেপ করে বলেছিলেন, ‘ছাত্রদলে ছাত্র নাই, সব বস্তির টোকাই।’ এটি আমাদের নিজস্ব কোনো বক্তব্য নয়, এটি বেগম খালেদা জিয়ারেরই বক্তব্য।”

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যায় জড়িতদের বিচারের দাবি জানাতে রংপুরের শাপলা চত্বরে ১১ দলের ঐক্যের গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বুধবার সন্ধ্যায় রংপুর মহানগর জামায়াতের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

আরও পড়ুন: সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সংসদ সদস্য রায়হান সিরাজী তার বক্তব্যে বলেন, ‘ইংরেজি ক্যালেন্ডারে আজ ৫ আগস্ট হলেও তরুণ প্রজন্মের ক্যালেন্ডারে আজ ৩৬শে জুলাই। এই ৩৬শে জুলাইয়ে বর্তমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কারাগার থেকে বেরিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ‘ছোট ছোট মাসুম বাচ্চারা আজ আমাদেরকে কারাগার থেকে মুক্ত করেছেন।’

তবে দুই বছর পেরিয়ে যেতে না যেতেই সেই মাসুম বাচ্চারা নাকি আজ তাদের কাছে বড় বেয়াদব হয়ে গেছে। এই পরিবর্তন তরুণ প্রজন্ম দেখতে চায় না।

বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন ও সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার সমালোচনা করে তিনি বলেন, ‘চারটি বিশ্ববিদ্যালয় ও একটি মাদ্রাসায় হঠাৎ করে ছাত্রলীগের প্রতিচ্ছবি জাতির সামনে ভেসে উঠেছে। পাঁচটি বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র শিবির নিরঙ্কুশ বিজয় অর্জন করে হোয়াইট ওয়াশ করেছিল, সেদিন থেকেই তাদের মাথা নষ্ট হয়ে গেছে।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যখন জুলাই প্রদর্শনী চলছিল, তখন ছাত্রদলের ভাইয়েরা গিয়ে সাঈদী, নিজামী ও মুজাহিদের ছবি সরাতে বলেন। অথচ এই নেতাদের পাশে নিয়ে একসময় বেগম খালেদা জিয়া নিজেই সরকার পরিচালনা করেছেন।

আরও পড়ুন: ফেনীতে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন ১০০-এরও বেশি নারী-পুরুষ

তাদের বিচার যদি অন্যায় হয়, তবে খালেদা জিয়ার মামলা কিংবা তারেক জিয়ার সাজাও জুলুম ছিল। আমরা স্পষ্ট বলি, ফ্যাসিবাদের আমলের সকল বিচারই ছিল বিচারের নামে জুলুম।”

তিনি আরও বলেন, ‘১২ ফেব্রুয়ারি রংপুরের জনগণ আপনাদেরকে লালকার্ড দেখিয়েছে। ছাত্র-জনতার গণজোয়ার দেখে সেদিন আপনারা দিকবিদিক পালিয়ে গিয়েছিলেন এবং পরদিন টোকাইদের সম্মেলন ডেকে তাদের হাতে রামদা ও অস্ত্র তুলে দিয়েছিলেন।’

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মতিউর রহমান নিজামীর ব্যানারে আঘাত করার তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যারা আলেম-ওলামাদের ব্যানারে জুতা দিয়ে আঘাত করেছেন, তাদের লক্ষণ ভালো নয়। শাহবাগেও এমন চিত্র দেখা গিয়েছিল, যার পরিণতিতে হ্যালিকপ্টারে চড়ে পালায়ন করতে হয়েছিল। আলেম-ওলামা এবং জাতির কলিজার টুকরা সাঈদীকে নিয়ে তামাশা করবেন না।’

গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

মহানগর জামায়াতের আমির উপাধ্যক্ষ এটিএম আজম খানের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজলের সঞ্চালনায় সমাবেশে ১১ দলের ঐক্যের জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রংপুর জেলা আহ্বায়ক আল মামুন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক মুফতি নেয়ামত উল্লাহ, এবি পার্টির মহানগর সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মাহবুব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রংপুর জেলা সভাপতি হামিদুর রহমান, মহানগর সেক্রেটারি সাজ্জাদ হোসেন এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি রাকিব মুরাদসহ ১১ দলের ঐক্যের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে পারিবারিক সংঘাতে বন্দুক হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৬ এম


যুক্তরাষ্ট্রে পারিবারিক সংঘাতে বন্দুক হামলা, নিহত ৩

মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের প্রসপেক্ট হিল শহরে গোলাগুলির একটি ঘটনা ঘটেছে। এই গোলাগুলির ঘটনাটি একই পরিবারের সদস্যদের মধ্যে ঘটে, যার ফলে সন্দেহভাজন হামলাকারীসহ তিনজন নিহত হয়েছেন এবং একজন গুরুতরভাবে আহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার সকালে ৮টার (জিএমটি ১২:০০) ঠিক আগে জরুরি বার্তা পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ক্যাশওয়েল কাউন্টির শেরিফ টনি ডারডেন সাংবাদিকদের জানিয়েছেন, এ ঘটনায় জড়িত সকলেই প্রাপ্তবয়স্ক এবং তারা সবাই একই পরিবারের সদস্য।

নর্থ ক্যারোলাইনা স্টেট ব্যুরো অব ইনভেস্টিগেশন (এসবিআই) একটি বিজ্ঞপ্তিতে জানায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ একাধিক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। তাদের মধ্যে একজনকে তাৎক্ষণিকভাবে ডিউক ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং বাকিদের ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

তবে নিহত ও আহতদের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। শেরিফ কার্যালয়ের সূত্রে জানা গেছে, এর আগে এই পরিবারের সঙ্গে স্থানীয় শেরিফ দপ্তরের যোগাযোগ বা কোনো ঝামেলা ছিল এমন কোনো রেকর্ড নেই।

বর্তমানে এসবিআই-এর অপরাধ তদন্তকারী দল ঘটনাস্থল থেকে তথ্য-প্রমাণ সংগ্রহ করছে এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ঘটনাটি পুরোপুরি পারিবারিক হওয়ায় সাধারণ জনগণের জন্য নতুন করে কোনো হুমকির আশঙ্কা নেই।

ঘটনার মূল কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৮ এম


২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া

ভারত ও রাশিয়া ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। একই সঙ্গে, দুই দেশ জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

বিশেষ করে ভারতের কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার কাজ অগ্রগতি লাভ করছে। এছাড়া, রাশিয়ায় দক্ষ ভারতীয় কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ দ্রুত বাড়ছে।

রাশিয়ায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার বুধবার এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য উপস্থাপন করেছেন। তিনি জানান, ভারতের প্রধানমন্ত্রী এবং রাশিয়ার প্রেসিডেন্ট যৌথভাবে ২০৩০ সালের মধ্যে দুই দেশের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্যের লক্ষ্যে কাজ করছে।

সেই লক্ষ্যে উভয় দেশ কার্যকরীভাবে কাজ করে চলেছে। রাষ্ট্রদূত এই প্রসঙ্গে জানান, বর্তমানে যেসব খাতে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য হচ্ছে, সেগুলোর মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়ানোর চেষ্টা চলছে। পাশাপাশি, নতুন নতুন খাতে সহযোগিতার সুযোগ খুঁজে দেখা হচ্ছে, যাতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী হয়।

বিনয় কুমার আরও বলেছেন, দুই দেশের কৌশলগত অংশীদারত্বে জ্বালানি সহযোগিতা এখনো অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তিনি তথ্য জানিয়েছেন, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসআতোম ভারতের তামিলনাড়ু রাজ্যের কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ চালিয়ে যাচ্ছে। তার মতে, বিদ্যুৎকেন্দ্রটির ৩ ও ৪ নম্বর ইউনিটের নির্মাণকাজে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে রাষ্ট্রদূত আশা প্রকাশ করেছেন।

রাষ্ট্রদূত আরো জানান, গত কয়েক বছরে রাশিয়ায় ভারতীয় দক্ষ কর্মীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তথ্যপ্রযুক্তি, প্রকৌশল, উৎপাদনসহ বিভিন্ন খাতে ভারতীয় পেশাজীবীদের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেছেন, দুই থেকে তিন বছর আগে রাশিয়ায় ভারতীয় কর্মীর সংখ্যা প্রায় ১০ হাজার থেকে ১৫ হাজার ছিল। বর্তমানে, এই সংখ্যা বেড়ে এক লাখেরও বেশি হয়েছে। বিনয় কুমার বলেন, চলতি বছরের শেষ দিকে ভারত-রাশিয়া আন্তঃসরকারি বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক, প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতা কমিশনের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে দুই দেশের চলমান সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি, নতুন লক্ষ্য নির্ধারণ এবং অর্থনৈতিক সম্পর্ক আরো শক্তিশালী করার জন্য কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে আলোচনা হবে।

রাষ্ট্রদূতের এই মন্তব্য ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের আগে এসেছে। ২০২৬ সালে ব্রিকসের চেয়ার দেশ হিসেবে ভারত আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই সম্মেলন আয়োজন করবে। সম্মেলনে অংশ নিতে ভারত রাশিয়াকে আমন্ত্রণ জানিয়েছে। এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্রিকস শীর্ষ সম্মেলনের সব ধরনের প্রস্তুতি দ্রুত গতিতে চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

নকলা (শেরপুর) প্রতিনিধি

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৩ এম


নকলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সরকারের নির্দেশনা মোতাবেক শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি, হামদ-নাতসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সুপার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এসব অনুষ্ঠিত হয়।

সহকারী শিক্ষক শওকত আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সুপার মাওলানা ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, সহকারী মৌলভী হযরত আলী ও মাহদী মাসুদসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।

বক্তারা জাতীয় জীবনে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্যদেন। এ গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য-উদ্দেশ্য সত্যিকারের বৈষম্যহীন ও দুর্নিতীমুক্ত সমাজ এবং জনকল্যাণমূখী রাষ্ট্র বিনির্মাণে দল-মত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তারা।

এসময় সিনিয়র সহকারী শিক্ষক মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক নুসরাত জাহান নিপা, জেসমিন আক্তার, আবু রায়হান, সহকারী মৌলভী ফুলেছা খাতুন, সবুজা খাতুন ও সোহাগী বেগম, সহকারী শিক্ষক তাহেরা সুলতানা, আবু রায়হান, মোজাহিদুল ইসলাম, আয়শা সিদ্দিকা, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, উজ্জল মিয়া, আরিফ হোসেন ও লাবনী বেগমসহ সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষমা চেয়ে ফিফা সভাপতির পদ বাঁচালেন ইনফান্তিনো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৫ এম


ক্ষমা চেয়ে ফিফা সভাপতির পদ বাঁচালেন ইনফান্তিনো

বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ফিফার টুর্নামেন্টের স্বত্ব বিক্রির বিতর্কিত প্রস্তাবকে ঘিরে সৃষ্ট ঝড়ের মাঝেই ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনো অবশেষে ক্ষমা চেয়েছেন। নিজের তৈরি পরিকল্পনায় ‘ভুল’ ছিল মেনে নিলেও তিনি জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমর্থন পেয়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থার সভাপতির দায়িত্বে বহাল আছেন।

মরক্কোর রাবাতে বুধবার ফিফার আফ্রিকা কার্যালয়ে গভর্নিং বোর্ডের সদস্যদের নিয়ে এক জরুরি বৈঠকেই ইনফান্তিনো এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। প্রস্তাবটি বাতিল করার পরও সমালোচনার মুখে পড়ে তিনি বাধ্য হয়ে বৈঠক ডাকেন। দীর্ঘ চার ঘণ্টার বৈঠকের পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি সভাপতি ইনফান্তিনোর প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথা জানিয়ে একটি বিবৃতি দেয়।

নতুন একটি সংস্থা ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই)-এর মাধ্যমে পুরুষ ও নারী বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগ আনার প্রস্তাব দিয়েছিলেন ইনফান্তিনো।

এমনকি যে সদস্য দেশগুলো এই প্রস্তাবে রাজি হবে, তাদের প্রত্যেককে চার কোটি ডলার (প্রায় ৩ কোটি পাউন্ড) দেয়ার প্রলোভন দেওয়া হয়েছিল।

কিন্তু বিষয়টি জানাজানি হওয়ার পর শুরু হয় বিতর্ক। গত ২৮ জুলাই ব্রিটিশ দৈনিক ‘দ্য টাইমস’-এ পরিকল্পনাটি ফাঁস হওয়ার পর ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা কঠোর প্রতিক্রিয়া জানায়। সপ্তাহান্তে উয়েফা স্পষ্ট জানিয়ে দেয় যে, তারা ইনফান্তিনোর ওপর আস্থা হারিয়েছে।

একই সঙ্গে তারা এই প্রস্তাবকে একটি ‘অস্বচ্ছ ও অসাধু অনাকাক্সিক্ষত চুক্তি’ হিসেবে আখ্যায়িত করে।

ফিফার ভেতরে প্রতিবাদের সুরও উঠেছে। সংস্থার মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রম স্বয়ং মঙ্গলবার কর্মচারীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ চিঠিতে পুরো ঘটনাকে ‘একটি দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা’ বলে উল্লেখ করেছিলেন।

কিন্তু বুধবারের বৈঠকের পর সেই চিত্র অনেকটা বদলে যায়। যৌথভাবে এক বিবৃতিতে গ্রাফস্ট্রম ও পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে ইনফান্তিনোর প্রতি তাদের ‘পূর্ণ সমর্থন’ পুনর্ব্যক্ত করেন।

পরবর্তীতে ফিফার সহ-সভাপতি, কাউন্সিল সদস্য ও ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো একটি যৌথ চিঠিতে ইনফান্তিনো ও গ্রাফস্ট্রম নিজেদের ভুলের জন্য ‘আন্তরিকভাবে ক্ষমা’ চান এবং ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই প্রতিশ্রুতি দেন। বৈঠকের পর তাদের দুজনকে রাবাতে উইমেনস আফ্রিকা কাপ অব নেশনসের একটি ম্যাচ একসঙ্গে উপভোগ করতেও দেখা যায়।

ফিফার বিবৃতিতে জানানো হয়, সভায় এফএফই সম্পর্কিত ‘ভুলগুলো’ স্বীকার করা হয়েছে। কাউন্সিলের সদস্য ও বিভিন্ন ফুটবল সংস্থাকে এই প্রক্রিয়ার বাইরে রাখা বা তাদের এড়িয়ে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না বলেও দাবি করে সংস্থাটি। গণমাধ্যমে খবর ফাঁস হওয়ার পর পরিস্থিতি যেভাবে সামাল দেওয়া হয়েছে, সেখানে অযথা ত্রুটি ছিল বলেও তারা মেনে নেয়।

কিন্তু একই সঙ্গে ফিফা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে, সংস্থার ভাবমূর্তি ও প্রশাসনিক প্রক্রিয়ার ওপর কোনো ধরনের আক্রমণ আর সহ্য করা হবে না এবং সুনাম রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%